দলের ২ নেতার ওপর হামলার প্রতিবাদে বুধবার কামারহাটিতে সিপিআইএমের ডাকে ১০ ঘণ্টার বনধ পালিত হয়। শুধুমাত্র দোকান-বাজারকেই এই বন্ধের আওতায় রাখা হয়েছিল. তবে যানচলাচল স্বাভাবিক ছিল. সন্ধে ৬ টায় বনধ শেষ হওয়ার পর বাদামতলা মোড়ে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল । সেখানে উপস্থিত ছিলেন বামফ্রন্টের হেভিওয়েট নেতারা। প্রসঙ্গত, সোমবার রাতে দলের নেতাকে বাঁচাতে গিয়ে বেলঘরিয়ায় হামলার মুখে পড়েন সিপিআইএম নেতা মানস মুখার্জি ও সুভাষ মুখার্জি। দুজনেরই অভিযোগ, তৃণমূল কর্মীরা যখন মারধর করছে তখন পুলিস দর্শকের ভূমিকায় পালন করেছিল। পুলিশের পক্ষ থেকে কোনও রকম হস্তক্ষেপ করা হয়নি. পুলিশের বিরুদ্ধে সিপিআইএমের অভিযোগ, বেলঘরিয়ার ঘটনায় হামলাকারীদের বদলে বেছে বেছে গ্রেফতার করা হচ্ছে আক্রান্তদেরই। আর এরই প্রতিবাদে বুধবার ১০ ঘণ্টা কামারহাটি বাজার বন্ধের কর্মসূচী নিয়েছিলেন তাঁরা.
বীরভূমের ইলামবাজারে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক ওই ছাত্রীর পূর্ব পরিচিত ছিল। নির্যাতিতা কিশোরী পাড়ুই থানার মঙ্গলডিহি পঞ্চায়েত এলাকার বাসিন্দা। অভিযোগ, বুধবার সকালে ওই ছাত্রীকে ডেকে পাঠায় অভিযুক্ত যুবক। সেখান থেকে ইলামবাজার জঙ্গলে দেখা করার পর ওই ছাত্রীকে নিয়ে বেসরকারি লজে উঠেছিল অভিযুক্ত যুবক।
অভিযোগ সেখানেই ওই ছাত্রীকে ধর্ষণ করে যুবকটি। লজ থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় নির্যাতিতাকে। পরে ওই ছাত্রীকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত যুবক পলাতক। পুলিশ অভিযুক্তর সন্ধানে তল্লাশি শুরু করেছে.
এবার ঘরছাড়াদের ঘরে ফেরানোর উদ্যোগে কোনওভাবেই বাধা দেওয়া যাবে না বলেই জানিয়ে দিলেন মুকুল রায়। জেলার সভাপতিদের সঙ্গে বৈঠক করে একথা তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। দুদিন আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিল বাম নেতৃবৃন্দ। সেখানে বামেদের প্রধান দাবি ছিল, প্রশাসন দায়িত্ব নিয়ে ঘরছাড়াদের ঘরে ফেরাক। বামেদের দাবি, এখনও কয়েক হাজার ঘরছাড়া ঘরে ফিরতে পারেননি। এভার সেই সমস্ত ঘরছাড়াদের ঘরে ফেরানোর উদ্যোগ নেওয়া হল সরকারের পক্ষ থেকে। আর সেইজন্য বুধবার বিধানসভায় অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, তপন দাশগুপ্ত সহ বেশ কয়েকজন জেলা সভাপতিকে ডেকে এইকথা জানান মুকুল রায়।
বুধবার বধূ নির্যাতনের মামলায় জেল হেফাজত হল শ্বশুর ও দেওরের। তাদের বিরুদ্ধে অভিযোগ বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন বাঁকড়া ইন্দিরা পল্লীর বাসিন্দা পৌলমী পাল। পরিস্থিতি চরম আকার নিলে ডোমজুড় থানায় বধূনির্যাতনের মামলা দায়ের করেন পৌলমীর বাড়ির লোক। মঙ্গলবার হাওড়া আদালতে তোলা হলে বিচারক ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দেন। ওই মহিলার স্বামী ও ননদকে খুঁজছে পুলিস। তাদের বিরুদ্ধেও অভিযোগ
রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে। ২০১১ সালে পৌলমীর বিয়ে হয় সোদপুর ঘোলার বাসিন্দা শুভাশিস পালের সঙ্গে। পৌলমীর অভিযোগ বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে শ্বশুর বাড়ির লোকজন, অবশেষে আর সহ্য করতে না পেরে ৬ মে ডোমজুড় থানায় শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা দায়ের করেছিল পৌলমীর পরিবার।
শুক্রবার হাওড়ার এক দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। শুক্রবার সকাল 11.30 নাগাদ হাওড়ার ব্যাতাইতলায় ঘটনাটি ঘটেছে। এদিন নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রলার ঢুকে পড়ে ঝুপড়িতে। চিত্রগ্রাহক বাবুসোনার ছবিতে ধরা পড়েছে সেই নিযন্ত্রণ হারানো ট্রেলারটি।
এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। আহত হয়েছেন আরও চারজন। গুরুতর আহত অবস্থায় চারজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা পথ অবরোধ করেন। ঘটনাস্থলে পুলিশ এলে পুলিসের বাইকে আগুন লাগিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। এরপর গোটা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে র্যাফ নামানো হয়।
উত্তর প্রদেশে দুই কিশোরীকে যৌন নির্যাতন করার পর গাছে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার ঘটনায় পুলিশের নির্লিপ্তিতার বিপরীতে ক্ষেপে উঠছে সাধারণ মানুষ। মৃত কিশোরীদ্বয়ের একজনের পিতার কাছ থেকে জানা যায়, তিনি যখন তার নিখোঁজ মেয়ের সন্ধানে হন্যে হয়ে পুলিশের শরণাপন্ন হন, তখন পুলিশ তাকে ব্যাপক হয়রানির শিকার করতে থাকে এবং কোন সহায়তা প্রদানে অবহেলা করে। এবং যখন পুলিশ জানতে পারে নিখোঁজ কিশোরী এবং তার বাবা দলিত সম্প্রদায়ভুক্ত, তখন পুলিশ কোনও রকম উদ্ধার অভিযান চালাতে সরাসরি অস্বীকৃতি জানায়।
কিশোরীর বাবা জানায়, পুলিশের সহায়তা চাইলে তাকে প্রথম যে প্রশ্নটি করা হয় তা হলো তার জাত কী। সনাতন সম্প্রদায়ভুক্ত মানুষেরা এখনও শাস্ত্রের প্রতি সম্মান ও ভীতির সঙ্গে ছুৎ-অচ্ছুৎ অনুসরণ করে থাকে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এখনও পর্যন্ত দুই ব্যক্তি ও এক পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া একাধিক কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। একজন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা অতুল সাক্সেনা বলেন, আমরা আইনের দৃষ্টিতে সবাইকে সমানভাবে দেখতে চেষ্টা করি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। যৌন নির্যাতনের পর গাছে ফাঁস দিয়ে হত্যা করা কিশোরী দুজন পরস্পরের পিসতুতো বোন ছিল। তাদের বয়স ১৪ ও ১৬।
মহারাষ্ট্রের থানে জেলায় গণধর্ষণের শিকার হয়েছেন ২২ বছরের এক যুবতী। জেলার শাহাপুর অঞ্চলের ঘুটেঘর গ্রামে সোমবার বিকেলে এই ঘটনা ঘটেছে বলে বুধবার জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে মেয়েটি যখন বাড়িতে একা ছিল তখন অজ্ঞাতনামা দুই ব্যক্তি জোর করে ঘরে প্রবেশ করে। তারা মেয়েটির হাত পা বেঁধে তাকে ধর্ষণ করে। এরপর তারা পালিয়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মেয়েটি।
ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে. পুলিশ তাদের খোঁজে তদন্ত শুরু করেছে।
বুধবার দুপুরে কোনা এক্সপ্রেসওয়েতে বাইক ও ট্রেলারের সংঘর্ষে মৃত্যু হয় বাইক আরোহীর। মুজিবর রহমন নামে ৪৫ বছরের ওই ব্যক্তি এদিন দুপুরে কোনা এক্সপ্রেস ওয়ের কাঁকড়া পাড়া পেট্রোল পাম্পে এসেছিলেন। ওই ব্যক্তির বাড়ি আমতায়। গাড়িতে পেট্রোল ভর্তি করে বেরনোর সময় ট্রেলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ওই স্থানেই ওই ব্যক্তির মৃত্যু হয়। পুলিশ এসে ততক্ষনাত দেহ উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। ট্রেলারটিকে আটক করেছে পুলিশ। ড্রাইভার পলাতক। ড্রাইভারে খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ছবি তুলেছেন বাবুসোনা।
জলে ডুবে মৃত্যু হল দুই বালকের। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে হাওড়া বালির নিশ্চিন্দার পশ্চিমপাড়ায়। রাহুল মজুমদার এবং সন্দীপ হাতি নামে দুই বালক এদিন দুপুর ১২টা নাগাদ স্নান করতে নেমে ডুবে গিয়েছে বলে জানা যায়। এরপর স্থানীয় একজন মহিলা স্নান করতে এসে দুজনকে জলে ভাসতে দেখে স্থানীয় লোকজনকে খবর দেয়। স্থানীয় মানুষ ওদের উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। রাহুল এর বাড়ি কোন্নগরে। সে নিশ্চিন্দা পশ্চিমপাড়াতে দাদুর বাড়িতে দাদুর বাৎসরিক কাজে এসেছিল। ওই বাড়ির ভারাটে সন্দীপ এর সঙ্গে সে স্থানীয় পুকুরে স্নান করতে নেমেই এই বিপত্তি ঘটে। দুজনেই ক্লাস সিক্স এর ছাত্র বলে জানা গিয়েছে। হাওড়া সিটি পুলিশের ডিসি সদর নিশাদ পারভেজ জানিয়েছেন, মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ছবি তুলেছেন বাবুসোনা।
পঞ্চম দফার নির্বাচন কালিমা লিপ্ত। এককথায় পঞ্চম দফার নির্বাচন রক্তাত্ব বললেও বোধহয় ভুল হবে না, হাড়োয়া থেকে বসিরহাট, ব্যারাকপুর থেকে বারাসাত, উত্তর থেকে দক্ষিণ কলকাতা সব জায়গায় গুলিবর্ষণ থেকে শুরু করে রক্ত ঝড়েছে। আহত হয়েছেন অন্তঃসন্তা মহিলাও। আর প্রত্যেক ঘটনায় সিপিআইএম-এর অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। আর এরই প্রতিবাদে মঙ্গলবার বিকেল 5টার সময় হাওড়া ময়দানের বঙ্কিম সেতুর নীচে একটি পথসভার আয়োজন করা হয় সিপিআইএম-এর পক্ষ থেকে। সেখানে সিপিআইএম-এর চেয়ারম্যান বক্তব্য রাখতে গিয়ে জানান, এবার সাধারণ মানুষ সঠিক ভাবে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেননি। সবটাই পরিচালন করেছে শাসক দল। পাশাপাশি তিনি বলেন, শাসকদল যতই বলুক এবারের নির্বাচন তারা ঠিক ভাবে পরিচালনা করতে পেরেছে, কিন্তু আমি বলব এই নির্বাচন কখনওই সঠিক হয়নি। আমাদের দলের পক্ষ থেকে 1000টি বুথে পুনরায় নির্বাচনের দাবি জানান হয়েছে। এরপর সেখান থেকে একটি পদযাত্রা বের হয়, শিবপর ট্রাম ডিপোতে গিয়ে শেষ হয়। বিমান বসু ছাড়াও এদিন উপস্থিত ছিলেন দীপক দাশগুপ্ত, রবীন দেব সহ রাজ্য ও জেলা স্তরের নেতারা।
ছবি তুলেছেন বাবুসোনা।
সাঁতার না জেনে গঙ্গায় স্নান করতে নেমে মাসুল দিতে হল এক কিশোরকে। অভিষেক হাজরা নামে 18-19 বছর বয়সী এক কিশোর মঙ্গলবার দুপুরে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়েছিল বিচালি ঘাটে। সাঁতার না জানার কারণে জোয়ার এলে জোয়ারের জলে তলিয়ে যায় সে. প্রায় ঘন্টা দুয়েক পর জোয়ারের জল সরে গেলে কাদায় তার দেহ পড়ে থাকতে দেখা যায়। এরপর বন্ধুরাই পুলিশে খবর দেয়। এবং পুলিশ এসে তাকে হাওড়া ডিস্ট্রিক্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। জানা গিয়েছে অভিষেক এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল. তার বাড়ি 30/31 দক্ষিণ বাকসাড়া ভিলেজ রোড়ে। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
ছবি তুলেছেন বাবুসোনা।
একদিকে তখন সারদা কান্ড নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল, ঠিক তখনই আর এক চিটফান্ডের প্রধান এজেন্টকে অভিযোগের ভিত্তিতে রবিবার গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে লিলুয়া থানা এলাকার পটুয়াপাড়ার সত্যসাধন ধর লেনে। জানা গিয়েছে অভিযুক্তের নাম ইন্দ্রাণী চিত্রকর। বয়স 50। তিনি বর্ধমান-সন্মার্গ নামে একটি সংস্থার হয়ে বেশ কিছুদিন ধরে কাজ করছিলেন. তাঁর বিরুদ্ধে ্ভিযোগ কত কয়েক মাস ধরে তিনি আমানতকারী এবং তাঁর অধীনস্থ এজেন্টদের টাকা দিচ্ছিলেন না। আমানতকারী ও এজেন্টরা বারবার বলায় কোনও কাজ না হলে শেষে রবিবার কয়েকশো এজেন্ট এবং আমানতকারী এই চিটফান্ট সংস্থার প্রধান এজেন্টের বাড়ি সামনে বিক্ষোভ দেখান ও বাড়ি ঘেরাও করেন। পুলিশের কাছে তাঁর বিরুদ্ধে অভিযোগও করা হয়। এরপর পুলিশ এসে তাকে গ্রেফতার করে। সোমবার তাকে কোর্টে তোলা হয়েছে। ছবি তুলেছেন বাবুসোনা
আবারও বধূহত্যার মত নৃশংস ঘটনা ঘটল শহরতলীতে. বেলুড়ের বি.কে পাল টেম্পল রোড়ে এক গৃহবধূকে শুক্রবার সন্ধ্যেবেলা পরিবারের লোকেরা গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে খাটের তলায় ঢুকিয়ে দেয়. তারই চিতকারে পাড়ার লোক ছুটে এসে কোনও রকমের সেখান থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে হাওড়া ডিস্ট্রিক্ট হাসপাতালে নিয়ে যায়. সেখান থেকে তাকে মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়. কিন্তু শেষরক্ষা আর হয়নি. শনিবার সকাল 11টা নাগাদ ওই গৃহবধূর মৃত্যু হয়. তারই মৃত্যুকালীন জবানবন্দী অনুযায়ী পুলিশ তার স্বামী, শশুড়, শাশুড়ীকে গ্রেফতার করেছে. তবে কি কারণে পরিবারের লোক এই ধরনের নৃশংস ঘটনা ঘটাল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি. পুলিশ তদন্ত শুরু করেছে.
ছবি তুলেছেন বাবুসোনা
বৃহস্পতিবার মহারাষ্ট্রে পৃথক দুটি মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের তিন সদস্য। এছাড়া দুর্ঘটনায় তাদের এক আত্মীয়ও নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় নিহত মেয়ের মৃতদেহ বাড়িতে আনার পথে তারা নির্মমভাবে দুর্ঘটনার শিকার হন। মাত্র চার ঘণ্টার ব্যবধানে দু দুটি দুর্ঘটনায় মারা গেলেন বাবা- মা এবং তাদের একমাত্র মেয়ে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার্থী ১৭ বছরের ধনেশ্রী কদম বাবার অটোরিক্সায় করে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। তার বাড়ি খেদ থেকে রত্নাগিড়ি শহরে যাওয়ার পথে মুম্বাই-গোয়া হাইওয়েতে তাদের অটোটি ছিটকে পড়ে। এতে গুরুতর আহত হন ধনেশ্রী। তাকে এক সরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সে মারা যান।
এর মাত্র কয়েকঘণ্টা পর অ্যাম্বুলেন্সে করে মেয়ের লাশ নিয়ে বাড়ির দিকে রওনা দেন বাবা প্রাভিন(৪০) এবং মা প্রিয়াঙ্কা কদম(৩৮)। তাদের সঙ্গে ছিলেন নরেশ দেবরে নামের এক আত্মীয়। তাদের ঠিক পিছন পিছন আসছিল মারুতির দানবাকৃতির ক্রেন গাড়ি। গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং এর ভারী জেসিবি মেশিনটি অ্যাম্বুলেন্সের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ধনেশ্রীর বাবা-মা এবং ওই আত্মীয়।
দ্বিতীয় দুর্ঘটনাটি হয় হাতখাম্বা-রত্নাগিড়ি সড়কের সঙ্গমেশ্বর নামক এলাকায়।
বাবা-মা এবং এবং একমাত্র দিদিকে হারিয়ে নি:স্ব হয়ে গেছে ১৫ বছরের শিবাম কদম। তার বাবা প্রাভিনের ছিল অটো পরিবহণের ব্যবসা। এছাড়া তিনি ছিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা সংক্ষেপে এমএনএস দলের সক্রিয় কর্মী। এলাকায় কোনও সড়ক দুর্ঘটনা হলেই ক্ষতিগ্রস্তদের সহায়তায় ছুটে যেতেন প্রভিন। তার এবং তার পরিবারের এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
অ্যাসিড খেয়ে বৃহস্পতিবার সকালে মারা গেলেন হাওড়ার স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গ্যাঞ্জেস গার্ডেন ব্রাঞ্চের এক সাফাই কর্মী| জানা গিয়েছে বুধবার সকালে অফিস চলাকালীন বাথরুমে গিয়ে অ্যাসিড খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন| এরপর ব্যাঙ্কের কর্মীরা তাকে বাথরুমে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে শিবপুর থানায় খবর দেন| এরপর সকাল 11.50 নাগাদ পুলিশ এসে ব্যাঙ্ক কর্মীদের সহযোগিতায় ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়| বৃহস্পতিবার সকাল 7.30 নাগাদ ওই ব্যক্তি মারা যায়| তার দেহ ময়না তদন্তের জন্য পাঠান হয়েছে|
জানা গিয়েছে ওই ব্যক্তির নাম বিবেকানন্দ নাথ| বয়স 55 বছর| বাড়ি শ্রীরামপুরের চাতরায়| তবে কি কারণে তিনি আত্মহত্যার করার চেষ্টা করলেন সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি| ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজার জানান, চারমাস ধরে তিনি মেডিকেলের টাকা পাচ্ছিলেন না| তারজন্য মানসিক অবসাদে ভুগছিলেন| আর সেই কারণেই হয়ত তিনি এরকম মর্মান্তিক ঘটনা ঘটিয়েছেন| তবে মৃত ব্যক্তির স্ত্রী জানান, তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কোনও রকম অশান্তি ছিল না| এখন প্রশ্ন উঠছে যদি ওই ব্যক্তি মেডিকেলের টাকা না পেয়ে মানসিক অবস্বাদ গ্রস্ত থাকতেন তাহলে তো স্বামী-স্ত্রীর মধ্যে সমস্যা তৈরি হত| পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে| (ছবি তুলেছেন বাবুসোনা)
কিছুদিন আগে শ্রীরামপুরে বাপ্পি লাহিড়ীর হয়ে নির্বাচনী প্রচারে এসে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের জন্য কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি। এরজন্পয তিনি তুমুল সমালোচনার মুখোমুখিও হয়েছিলেন. পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়তো মোদির বিরুদ্ধে দাঙ্গা সৃষ্টি চেষ্টার অভিযোগ এনে তাকে গ্রেপ্তারেরও দাবি করেছেন। কিন্তু তারপরও মোদি তার নিজ অবস্থানে অনড় রয়েছেন।
বুধবার ফের পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের শক্তিনগরে এক নির্বাচনী জনসভায় মোদি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে চড়া সুরে কথা বলেছেন। তাদের অবশ্যই বাংলাদেশে ফেরত যেতে হবে বলে আবারও হুমকি দিয়েছেন তিনি।
এদিন তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের তুমুল সমালোচনা করে বলেন, ‘পরিবর্তন নয়, দিদি (মমতা) আসলে চেয়ার চান। ২০০৫ সালে আপনি লোকসভায় দাড়িয়ে বলেছিলেন, বাংলাদেশী অনুপ্রবেশকারীদের জন্য বাংলার ক্ষতি হচ্ছে। তাহলে ২০১৪ সালে কিভাবে বাংলার বিরোধী হয়ে গেলেন?’
ক্ষমতায় গেলে মোদি মতুয়া সম্প্রদায়ের মানুষদের সমস্যার কথা তিনি নিজে শুনবেন এবং সমাধান করবেন বলেও এদিনের সভায় আশ্বাস দেন বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি। এছাড়া সারদা ও চিটফান্ড নিয়েও জনসভায় মমতাকে আক্রমণ করেন তিনি।
আগামীকাল পশ্চিমবঙ্গে চতুর্থদফার নির্বাচন সম্পন্ন হতে চলেছে। এদিন মোট ছ’টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে । মাওবাদি অধ্যুষিত জঙ্গলমহলসহ বাঁকুড়া, ঝাড়গ্রাম,পুরুলিয়া, মেদিনীপুর,বিষ্ণুপুর এবং আসানসোলে নির্বাচন হবে এদিন । ২০০৯ লোকসভা নির্বাচনে সংশ্লিষ্ট আসনগুলিতে জয়লাভ করেছিল বামেরা । এবারে লড়াইটা কঠিন হতে চলেছে ক্রমশ । নতুন করে পুরোন আসনগুলিতে জয়লাভ করতে মরিয়া সিপিআই(এম) । কারণ এবার ওইসব আসনগুলিতে অন্য দল তারকা প্রার্থী দাঁড় করিয়ে চমক দিয়েছে. আগামীকাল হতে চলেছে সেই সমস্ত তারকা প্রার্থীদের ভাগ্য নির্ধারণ. পূর্বের নির্বাচন গুলিতে নানা রকম অপ্রীতিকর ঘটনা ঘটেছে. সঠিক নিরাপত্তা না দিতে পারার অভিযোগও উঠেছে নিবার্চন কমিশনের বিরুদ্ধে. তবে এবার সেইরকম অপ্রীতকর ঘটনা এড়ানো সম্ভব হবে বলে কমিশন আশ্বাস দিয়েছে. ভোটকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আগেরবারের তুলনায় আরও জোরদার করা হয়েছে বলে কমিশনের পক্ষ থেকে জানান হয়েছে.
আসামে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জন। সোমবার সেনাবাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে তিন জঙ্গিরও। সহিংসতা রুখতে সেনাবাহিনীকে দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে প্রশাসন।
জানা গিয়েছে, সোমবার জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে নেমেছে সেনাবাহিনী। আসাম- অরুনাচল সীমানায় শোনিতপুরে সেনাবাহিনী তিন জঙ্গিকে গুলি করে মারে। নিহতদের থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড।
এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ জানিয়েছেন, সহিংসতা মোকাবিলায় প্রয়োজনে আরও বাহিনী মোতায়েনের করা হবে। তবে আসামের সহিংসতা নিয়ে কেন্দ্রকে দুষেছে দেশটির বিরোধী দল বিজেপি। সহিংসতা রুখতে সরকারি ব্যর্থতার অভিযোগে হয়েছে বিক্ষোভ। কিন্তু ক্ষমতাসীন কংগ্রেস অবশ্য দুষছে বিজেপিকে। তারা বলছে, বিজেপির সাম্প্রদায়িক উস্কানিতেই এমন সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
বুধবার ছিল রাজ্যের 9টি লোকসভা কেন্দ্রের নির্বাচন। ভোট শান্তিপূর্ণ হয়েছে বলে শাসক দল দাবি করলেও, বিরোধীরা তা মানতে রাজি হয়নি। এই নিয়ে শাসক আর বিরোধীদের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে. সেই বিতর্কের মধ্যে জড়ানো হয়েছে নির্বাচন কমিশনকে। কমিশনের বিরুদ্ধে অভিযোগ ভোটের জন্য উপযুক্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তারা। আর সেই জন্যই বেশ কয়েকটি বিছিন্ন ঘটনা ঘটেছে। এখন দু দফায় 23টি কেন্দ্রে নির্বাচন বাকি আছে। আর এই নির্বাচনকে কেন্দ্র করে ঝামেলা বাড়ার আশঙ্কা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বুধবার অবাধ ভোট না হওয়াকে কেন্দ্র করে কমিশনের দিকে আঙুল তোলা হলেও, দিল্লিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানান হয়েছে, ভোট শান্তিপূর্ণই হয়েছে। গড়ে ভোট পড়েছে 81.35 শতাংশ। এদিন বেলা একটার মধ্যে বোলপুর, বীরভূম, বর্ধমান- পূর্ব, বর্ধমান-দূর্গাপূর, হুগলি, আরামবাগ কেন্দ্রে 64 শতাংশেরও বেশি ভোট পড়েছে. হাওড়ায় শাসকদলের বিরুদ্ধে রিগিং-এর অভিযোগ এনেছেন সিপিএমের হাওড়া জেলা সম্পাদক বিপ্লব মজুমদার। তবে নির্বাচন কমিশন এই অভিযোগ মানেনি. বিরোধীরা ভোট নিয়ে কমিশনের বিরুদ্ধে অভিযোগ করলেও এবং কমিশনের পক্ষ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে, এখন দেখার আগামী দু দফার নির্বাচনে এই বিতর্ক কমবে না আরও বাড়বে।
ছবি তুলেছেন বাবুসোনা
বুধবার বিহারে চতুর্থ দফার নির্বাচন শুরু হচ্ছে। নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ৯৪ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে বুধবার। মধুবনি,জঞ্জারপুর, মাধেপুরা,দারভাঙ্গা, সমস্তিপুর,বেঙ্গুসরাই, কঙ্গারিয়া লোকসভা কেন্দ্রে চলবে চতুর্থ দফার ভোট. জানা গিয়েছে, ভোট চলাকালীন যাবতীয় অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর নির্বাচন কমিশন। এর আগে নির্বাচনে মাওবাদীদের হামলার মুখে পড়তে হয়েছিল নিরাপত্তারক্ষীদের.তবে এবার এই ধরনের ঘটনা এড়ানো যাবে বলে আশাবাদী নির্বাচন কমিশন।
নির্বাচন ঘিরে খুনখুনির ঘটনা নতুন নয়. কিন্তু এবার ঘটল ধর্ষণের মতো ঘটনাও. লোকসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন করায় গণ ধর্ষণের শিকার হলেন ঝারখন্ডের এক মুসলিম মহিলা। বছর ৩০ -এর ওই মহিলা জানান তিনি বিজেপির সমর্থনে কাজ করছিলেন। সোমবার তার বাড়িতে দুস্কৃতিরা চরাও হয়। তার স্বামীকে বেঁধে রেখে তাকে ধর্ষণ করা হয়।অত্যাচার করা হয় তার মেয়ের উপরও। ঝাড়খন্ড পুলিশের মুখ্য প্রবক্তা অনুরাগ গুপ্তা জানান, এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে. প্রসঙ্গত ২০১২ সালে বাসে ছাত্রীকে ধর্ষণে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। মাত্র ১১ শতাংশ আসন এখনও মহিলাদের জন্য সংরক্ষিত। এমত অবস্থায় এমন ঘটনা নির্বাচনে কি প্রভাব ফেলে সেটাই দেখার।
লোকসভার ষষ্ঠ দফা ভোটপর্ব শেষে বীরভূম-ঝাড়খণ্ড সীমান্ত অঞ্চলে মাওবাদীদের পেতে রাখা মাইন বিস্ফোরণে ছয় পুলিশসহ ৮ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভোটগ্রহণ শেষে বীরভূম-ঝাড়খণ্ড সীমান্ত এলাকার আসনার জঙ্গল হয়ে দুমকায় দিকে নির্বাচনী কর্মকর্তারা ইভিএম মেশিন নিয়ে যাওয়ার সময় এই হামলা চালানো হয়।
প্রাথমিক তদন্তের পর পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে, দুমকা যাওয়ার পথে শিকারিপাড়া ব্লকের সরসাজোর গ্রামের কাছে দ্বারকা নদীর রাজবাঁধ সেতুর নীচে এই ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়। গাড়িতে নির্বাচনী কর্মকর্তারা ছাড়াও ছিলেন ঝাড়খণ্ড পুলিশের সদস্যরা। ওই গাড়ির পিছনেই ছিল কেন্দ্রীয় বাহিনীর নজরদারি দলের ভ্যান। মাইনের আঘাতে রাস্তা থেকে ছিটকে দুমড়ে-মুচড়ে যায় বাসটি। বিস্ফোরণে পিচের রাস্তায় বড় গর্ত হয়ে যায়। বাসটিতে নিরাপত্তা কর্মীসহ মোট ৩১ জন ছিলেন।
পুলিশ আরও জানায়, নির্বাচনী কর্মকর্তাদের বাসটি মাইন দিয়ে উড়িয়েই ক্ষান্ত থাকেনি মাওবাদীরা। বাসটিকে ঘিরে গুলিবর্ষণ করতে থাকে মাওবাদীরা। প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা গাড়ি থেকে নেমে পাল্টা গুলি চালাতে শুরু করেন। এভাবে দুপক্ষের মধ্যে প্রায় চল্লিশ মিনিট গোলাগুলি চলে। এই ঘটনায় আহত হয়েছে মোট ১১ জন। তাদের প্রথমে নিয়ে যাওয়া হয় দুমকায়। সেখান থেকে হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় রাঁচিতে।
সাগর ঘোষ হত্যাকাণ্ডে আত্মসমর্পণ করল মূল অভিযুক্ত তৃণমূল নেতা ভগীরথ ঘোষ। বৃহস্পতিবার দুপুরে এসিজেএম আদালতে ওই তৃণমূল নেতা আত্মসমর্পণ করে। বেশ কিছুদিন ধরে এই অভিযুক্তের খোঁজ চালাচ্ছিল বিশেষ তদন্তকারী দল বা সিটের প্রতিনিধিরা। আত্মসমর্পণ করার পর তাকে ৭ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সাগর ঘোষের হত্যার পর তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানান হয়েছিল, ভগীরথ ঘোষ ও সুব্রত রায় নামে দুই তৃণমূল নেতা গুলি চালিয়েছিল সাগর ঘোষের উপর। কয়েক মাস আগে ভগীরথ ঘোষকে ধরতে হুলিয়াও জারি করেছিল সিট। জেলাশাসকের দফতর সহ বিভিন্ন জায়গায় ভগীরথ ঘোষের ছবিও লাগানো হয়েছিল।
এবার নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল মালদহ দক্ষিণ কেন্দ্রের প্রার্থী আবু হাসেম খান চৌধুরীর বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোটের দিন বুথের ২০০ মিটারের মধ্যে দলীয় পতাকা লাগানো গাড়ি নিয়ে ঢোকার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এদিন মালদহের কালিয়াচক থানা এলাকার উত্তরচক্রের ঝাড়ুচকে ১৫৭ ও ১৫৮ নম্বর বুথের কাছে গাড়ি নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। যাওয়ার সময় যে গাড়িতে তিনি গিয়েছেন ,সেই গাড়িতে কংগ্রেসের দলীয় পতাকা লাগানো ছিল বলে অভিযোগ। কমিশনে তাঁর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে বিজেপি ও তৃণমূলের পক্ষ থেকে। কমিশনের পক্ষ থেকে পুরো বিষয়টি ক্ষতির দেখার আশ্বাস দেওয়া হয়েছে।
10 বছর আগে চিকিত্সক সুশীল পাল হত্যা কাণ্ডে অভিযুক্ত ১২ জনকেই দোষী সাব্যস্ত করল হাওড়া আদালত। মঙ্গলবার আদালত দোষীদের সাজা ঘোষণার দিন ধার্য করেছে। সোমবার দোষীদের সাজা রায় শুনে আদালতের রায় শুনে খুশি মৃত চিকিত্সকের স্ত্রী কণিকা পাল। সেই সময় থেকে দোষীদের শাস্তির জন্য অপেক্ষায় ছিলেন মৃত চিকিত্সকের স্ত্রী কণিকা পাল ও দুই কন্যা। প্রসঙ্গত দুহাজার চার সালের জুলাইয়ে খুন হয়েছিলেন শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের স্ত্রী রোগ বিশেষজ্ঞ সুশীল পাল। সাঁকরাইলের কাছে সরস্বতী নদীতে উদ্ধার হয়েছিল তাঁর ক্ষত বিক্ষত দেহ। শরীরে পাওয়া গিয়েছিল ৩৩টি আঘাতের চিহ্ন। সিআইডি এই হত্যাকাণ্ডের তদন্ত ভার নেয়। সুশীলবাবু বেআইনি গর্ভপাত করাতে সম্মত না হওয়াতেও তাঁকে খুন হতে হয়েছিল। গ্রেফতার করা হয়েছিল বালির একটি নার্সিংহোমের কর্তা বিশ্বজ্যোতি বসু, এক মহিলা সহ মোট ১৩ জনকে। এই ঘটনার জেরে তত্কালীন সিপিআইএম নেতা বিশ্বজ্যোতি বসুকে বহিস্কার করেছিল দল।
মালদায় ২৪ এপ্রিল লোকসভা নির্বাচন। এরজন্য বৃহস্পতিবার প্রচারে গিয়েছিলেন তিনি। এদিন আগুন লাগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হোটেলের রুমে। পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৪০ নাগাদ হোটেলের রুমে আঘাত লাগে তখন মুখ্যমন্ত্রী হোটেলের রুমের ওয়াশ রুমে ছিলেন, প্রচন্ড ধোঁয়া দেখে তিনি চিৎকার করেন। ডাকেন সহায়ক কে। এরপর জয়দীপ এসে তাঁকে রুম থেকে উদ্ধার করে নিয়ে যান। মমতা বন্দ্যোপাধ্যায়, পরিবহন মন্ত্রী মদন মিত্র ও মিঠুন চক্রবর্তীর সঙ্গে প্রচারে গিয়েছিলেন। মদন মিত্র পরে বলেন মুখ্যমন্ত্রী ভালো আছেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনাটি ঘটতে পারে। এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে কমিশনের কাছে অভিযোগ জানান হয়েছে।
ভোট দিতে না পারায় উত্তর প্রদেশে হরি সিং নামে ২৫ বছরের যুবক ভোটকেন্দ্রেই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে উত্তর প্রদেশের আওলা লোকসভা কেন্দ্রে এমন ঘটনা ঘটে। জানা গিয়েছে, হরি সিং সকালেই দেবচরার রামভরোসে লাল ইন্টর কলেজের বুথে ভোট দিতে গিয়েছিলেন। সেখানে নেশাগ্রস্ত অবস্থায় তিনি ঝামেলাও করেন।
তবে ভোট দেওয়ার জন্য চারবার লাইনে দাঁড়ালেও ভোটার তালিকায় নাম না থাকায় তিনি ভোট দিতে পারেননি। ভোটার কার্ড থাকা সত্ত্বেও প্রতিবারই তাকে ফিরিয়ে দেওয়া হয়। পরে তিনি ক্ষুব্ধ হয়ে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন ওই যুবক। তবে তিনি আগেই কেরোসিন নিয়ে আসেননি। ভোট দিতে না পেরে বাড়িতে যান। সেখান থেকেই কোরোসিন এনে বুথের সামনে নিজের গায়ে আগুন দেন হরি সিং। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থাতেই কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
তবে জেলা প্রশাসনের দাবি, ভোট দিতে না পারায় নয়, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ঘর থেকে বেড়িয়েছিলেন হরি সিং। তাই রাগের মাথায় আত্মহত্যা করেন। তবে হরি সিংয়ের স্ত্রী জানিয়েছেন, ভোট দিতে না পারায় তিনি যথেষ্ট ক্ষুব্ধ ছিলেন।
জলপাইগুড়িতে মহিলার মৃতদেহ ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়াল৷ বৃহস্পতিবার সকালে নিউ জলপাইগুড়ির আউটপোস্টের কাওয়াখালি রেলস্টেশনের কাছে একটি মৃতদেহ দেখতে পান কয়েকজন রেলকর্মী। মৃতদেহটির বেশিরভাগ অংশই অ্যাসিডে পোড়া, জানিয়েছেন রেলকর্মীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিলিগুড়ি কমিশানারেটের পুলিশ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ মৃতের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি৷ পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে মৃতের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর৷ অ্যাসিডে দেহের বেশিরভাগ অংশই পুড়ে গিয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷
হাওড়া বালির বাসিন্দা মেনকা বিশ্বাসের রহস্যজনক ভাবে খুনের কিনারা করল হাওড়া পুলিশ । প্রায় ১ মাস আগে দক্ষিণেশ্বর থেকে উদ্ধার হয়েছিল এক অজ্ঞাত পরিচয় মহিলার কাটা মাথা এবং লিলুয়ার রাণিঝিল থেকে উদ্ধার হয় মহিলার দুটি হাত। এরপর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ । মার্চের ১৫ তারিখে এই দেহ উদ্ধার হওয়ার পর পুলিশের তদন্ত উঠে আসে মৃতদেহটি মেনকা বিশ্বাসের যিনি ১৩ মার্চ থেকে নিখোঁজ ছিলেন। তাঁর বয়স ৫০। প্রতিবেশী শম্ভুরায় ও তার জামাই জানা গিয়েছে, অভিযুক্ত অমরেন্দ্র গোস্বামীকে পুলিশ গ্রেফতার করে ১৪ দিনের পুলিশি হেফাজতে নিয়েছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণেশ্বরের সিসি টিভি ফুটেজ দেখেই খুনিকে শনাক্ত করা হয় । প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ফাঁকা বাড়িতে সুযোগ পেয়ে ধর্ষন করতে গেলে মহিলা বাঁধা দেন, তখনই তাকে খুন করা হয় । এরপর তার দেহের ছ’টি খন্ড করে দক্ষিনেশ্বর, রাণিঝিল, কোনাহাইওয়ে, টিকিয়াপাড়া ও বাঁধাঘাটে ফেলে দেওয়া হয় ।
ভোট নিয়ে বাজার এখন গরম. এরই মধ্যে বন্ধ হয়ে গেল হুগলির ভদ্রেশ্বরের ডেলিফ ইন্ডিয়া লিমিটেড কারখানা। বৃহস্পতিবার সকালে কারখানার কর্মীরা এসে গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দেখেন। কর্মীদের অভিযোগ, গত ছয় মাস ধরেই বেতন মিলছে না। বেতনের দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন চলছিল।
সকালে কারখানায় এসে নোটিস দেখে বিক্ষোভ দেখার কর্মীরা কারখানা বন্ধ হওয়ায় ১২০ জন স্থায়ী কর্মী কাজ হারালেন. তবে এই বিষয়ে কোনও রকম মুখ খুলতে চাননি কারখানার কর্তৃপক্ষ। এদিন কারখানা বন্ধের নোটিস দেখে ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা। কারখানার সামনেই শুরু হয় বিক্ষোভ। কারখানা বন্ধের জেরে কর্মহীন হয়ে পড়লেন ১২০ জন স্থায়ী কর্মী। কারখানা কর্তৃপক্ষ। কারাখানা কবে খুলবে সেই বিষয়েও এখনও কিছু জানা যায়নি।
আবারও প্রশাসনের ভূমিকা নিয়ে রাজ্যের দিকে আঙুল তুলল হাইকোর্ট। এবার পাড়ুইকান্ডে অসন্তোষ প্রকাশ করল কোর্ট। তৃণমূল কর্মী সাগর ঘোষ খুনের ঘটনায় প্রশাসনের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি দীপঙ্কর দত্ত। তাঁর মন্তব্য, কোনও রাজনৈতিক নেতাই আইনের উর্দ্ধে নন। ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যকে বৃহস্পতিবার পর্যন্ত চূড়ান্ত সময়সীমা দিয়েছে আদালত। এরপর এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেস কর্মী হৃদয় ঘোষ। হৃদয় ঘোষ নির্দল প্রার্থী হওয়ার পরই বাড়িতে চড়াও হয়ে তাঁর বাবা সাগর ঘোষকে খুন করা হয়। এই হত্যাকাণ্ডে নাম জড়িয়েছিল জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল সহ একচল্লিশজন তৃণমূল নেতা-কর্মীর।প্রথমে এই ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল সিআইডিকে। কিন্তু সিআইডির তদন্তের অগ্রগতি যথাযথ না হওয়ায় গত ১৪ ফেব্রুয়ারি রাজ্য পুলিসের ডিজি্ নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গড়ে দিয়েছিল হাইকোর্ট। কিন্তু, সিটের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে আদালত। সিটের তদন্ত রিপোর্ট নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি। 2 এপ্রিল বিচারপতি দীপঙ্কর দত্ত জানতে চান পাড়ুই কাণ্ডে অনুব্রত মণ্ডলের ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হয়েছে কিনা। সোমবার নজিরবিহীনভাবে কোর্টরুমেই অনুব্রতের বক্তৃতার ভিডিও ফুটেজ দেখেন বিচারপতি। সিডি দেখার পর প্রশাসনের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি। বিচারপতি বলেন...``অনুব্রত মণ্ডল প্রকাশ্যে বলছেন পুলিসকে বোমা মেরে উড়িয়ে দিন...একজন রাজনৈতিক নেতা পুলিসকে প্রকাশ্যে বোমা মারতে বলছেন...কেউই আইনের উর্দ্ধে নন.. তারপর এতদিন হয়ে গেল, পুলিস কী করছিল? লেটস সি আই অ্যাম হিয়ার।`` এখন দেখার ভোটের আগে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল সহ একচল্লিশজন তৃণমূল নেতা-কর্মীর জন্য কোর্টের পক্ষ থেকে কি রায় অপেক্ষা করছে।
মাকে কটূক্তি করেছিল কয়েকজন মদ্যপ। ছেলে তার প্রতিবাদ করতে যাওযায় বেধড়ক মারধর করল তিন দুষ্কৃতী। মারধর করা হয় মহিলাকেও। অভিযুক্ত তিনজনকেই গ্রেফতার করেছে পুলিস। ৪ এপ্রিল রাতে ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের কবিতীর্থপাড়ায়।জানা গিয়েছে, রাতে ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন ওই মহিলা। সাহেব কাছারি মোড় এলাকায় একটি পানের দোকানে দাঁড়ান তিনি। সেই সময়েই পাশে বসে থাকা তিন মদ্যপ যুবক মহিলার উদ্দেশ্যে অশালীন মন্তব্য করে। মায়ের সম্মানহানির প্রতিবাদ করে বি এ প্রথম বর্ষের ওই ছাত্র। তখনই চড়াও হয়ে তাকে মারধর করে তিন দুষ্কৃতী। বাধা দিতে এলে মারধর করা হয় মাকেও। রাস্তায় ফেলে দেওয়া হয় তাঁকে। এঘটনায় রাতেই বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেন মা ও ছেলে। রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্ত তিনজনকে।
কেএলও জঙ্গিদের সঙ্গে পুলিসের গুলির লড়াই চলল প্রায় এক ঘন্টা। ঘটনাটি ঘটেছে মালদার গাজোলে. কেএলও জঙ্গি মালখান সিং গাজোলের বাকসার গ্রামে লুকিয়ে আছে। গোপন সূত্রে এই খবর পেয়ে রবিবার রাত নটা নাগাদ গ্রামে অভিযান চালায় পুলিস। গ্রামে ঢোকার সময় পুলিসকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। কেএলও জঙ্গিদের গুলির পাল্টা জবাব দেয় পুলিসও। এরপর গোটা গ্রাম ঘিরে সারা রাত তল্লাসি চালায় পুলিস। সকালে ফের শুরু হয়েছে চিরুনি তল্লাসি। যদিও এখনও কেউ গ্রেফতার হয়নি। ঘটনায় আতঙ্কে গ্রামের মানুষ।
ফের ধর্ষণের ঘটনা ঘটল. এবার সন্দেশখালিতে ৮ বছরের শিশুকে ধর্ষনের শিকার হতে হল । দেবকুমার দাস (৩২)নামে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ সুত্রে জানা গিয়েছে, মেয়েটিকে আশঙ্কাজনক অবস্থায় বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে । মেয়েটি তৃতীয় শ্রেণীর ছাত্রী । জানা গিয়েছে মেয়েটি বোয়ামারির কুকরিখালিতে ওই প্রতিবেশীর বোনের কাছে পড়তে যেত । বোন সেই সময় ঘরে না থাকায় অভিযুক্ত সেই সুযোগটাই কাজে লাগিয়েছে বলেই অনেকে মনে করছেন.
ধর্ষণ সংক্রান্ত মামলায় রাজ্য পুলিশ যথেষ্ট সক্রিয় ভূমিকা নিতে ব্যর্থ বলে জানাল শীর্ষ আদালত. পাশাপাশি নির্যাতিতাদের পক্ষে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানানো হয়েছে. এদিন বীরভূম কান্ডে নির্যাতিতার পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষনা করল শীর্ষ আদালত . সঙ্গে জানানো হয়েছে এবার থেকে নির্যাতিতাদের রক্ষার্থে সরকারকে দায়িত্ব নিতে হবে. নির্যাতিতা যদি সাবালক হয়, তাহলে ক্ষতিপূরণের তার হাতেই দিতে হবে. পাশাপাশি রাজ্য সরকারকে বীরভূমের গণধর্ষণে আক্রান্ত ওই মহিলার মানবিক অধিকার রক্ষার্থে অসফল বলেও ভৎসনা করল আদালত । এদিন শীর্য আদালতের পক্ষ থেকে জানানো হয় প্রত্যেক রাজ্যকেই মহিলাদের অধিকার রক্ষার্থে তৎপর হতে হবে ।
জামিন পেলেন না সাহারান পুরের কংগ্রেস প্রার্থী ইমরান মাসুদ । সাহারান পুরের নিম্ম আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল । প্রসঙ্গত, নির্বাচনী সভার প্রচারে গিয়ে কুরুচিকর মন্তব্য করে গ্রেফতার হলেন সাহারান পুরে কংগ্রেসের প্রার্থী ইমরান মাসুদ । তিনি সভায় বক্তব্য রাখার সময় বলেন ” চোপ নরেন্দ্রমোদী , ইনটু পিস” এই কথার পরে তার বিরুদ্ধে এফ আই আর করা হয় । শনিবার সকালে সাহারান পুর পুলিশ মাসুদকে গ্রেফতার করেছে বলে খবর ।
গয়ায় নরেন্দ্র মোদির সভায় হানার ঘটনা ঘটল । মাওবাদীরা এই হামলা ঘটিয়েছে বলে জানা গিয়েছে, এই প্রসঙ্গে পুলিশ সুপার নিশান্ত তেওয়ারী জানিয়েছেন , বুধবার রাতে প্রায় ১০০ জনের মত মাওবাদী জড়ো হয় । এরপর তারা দুটি মোবাইল টাওয়ার উড়িয়ে দেয় । মানঝহাউরি ও ডুমারিয়া বাজারে তারা এই উদ্দ্যেশ্যেই জড়ো হয়েছিল বলে জানান হয়েছে।বৃহস্পতিবার দুপুরে মাও অধ্যুষিত সাসারাম ও গয়াতে মোদির দুটি নির্বাচনী সভা করার কথা অাছে । বুধবার ডিজি অভয়ানন্দ জানান মাও ও জঙ্গির মোকাবিলায় সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে । প্রসঙ্গত ২০১৩ সালের অক্টোবরে পাটনায় মোদির সভা শুরু আগে এক বোমা বিস্ফোরণে ৭ জন মারা যায় ও ১০০ জন আহত হয়েছিলেন ।
মিনি হারিক্যানে তছনছ হয়ে গেল সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল । মঙ্গলবার দুপুর থেকে ভয়াবহ ঝড়ে ব্যহত হয়েছে সুন্দরবন । বস্তুত , ১০০ জন পর্যটককে অনত্র সড়ানো হল । পাশাপাশি ব্যহত হল জনজীবন । গাছপালা ঝড়ে পড়ে গিয়েছে । সমগ্র অঞ্চলে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়েছে । মনে করা হচ্ছে গভীর অরণ্যে ‘ রয়্যাল বেঙ্গল টাইগার’ দর্শনে এসেছিলেন ওই কয়েকজন পর্যটক । আর তখনই ঘটে বিপত্তি । নৌবাহিনী তাদের ভয়ংকর ঝড়ের হাত থেকে রক্ষা করে ।
ঝড়ের সঙ্গে এদিন ভারী বর্ষণও শুরু হয় । বৃষ্টিপাতের ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে । সুন্দরবন , সজনেখালি , কাকদ্বীপ সহ এক বিশাল এলাকা অন্ধকারে নিমজ্জিত হয় । কয়েকঘন্টা বিদ্যুৎহীন অবস্থায় থাকে সংশ্লিষ্ট এলাকা । দুটি ট্রান্সফরমার বিস্ফোরণের কথা জানা গেছে । বাসন্তি ,কুলতলি ,পাথরপ্রতিমা , গোসাবা , ক্যানিং অঞ্চলের টেলিযোগাযোগও সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যায় ।
প্রতিশ্রুতি মতই মঙ্গলবার ঘাটালের তৃণমূল প্রার্থী দেব চায়ের নিমন্ত্রণ রক্ষা করতে গেলেন প্রতিপক্ষ সিপিআই প্রার্থী সন্তোষ রানার বাড়িতে. তবে সন্ধ্যে বেলা নিমন্ত্রণ থাকলেও কাজের চাপে আসতে বেশ রাত হয়ে যায়. সেই কথা দেব এসএমএস মারফত জানিয়েও দিয়েছিলেন সন্তোষবাবুকে. প্রতিপক্ষ দেবকে অভ্যর্থনা জানাতে দেবের আপ্যায়নে কোনও ত্রুটি রাখেননি সন্তোষ রানাও। রাখা হয়েছিল স্পেশাল রাবড়ি। এ যেন এক আলাদা সৌজন্য. দেবকে পেয়ে খুশি প্রতিপক্ষ সন্তোষ রানা. অন্যদিকে দেবও এই উষ্ণ অভ্যর্থনা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন.এদিনের পর বলা যেতেই পারে বিরোধী হলেও দুই দলের দুই প্রার্থী একে অপরের মন জয় করে নিয়েছেন. এখন দেখার ভোটের পর কার জয়ের ধারা অব্যাহত থাকে.
তারা একই পরিবার্র প্রার্থী। তবে রাজনৈতিক ভাবে তাদের চিন্তা ভাবনা আলাদা । লোকসভা নির্বাচনে রায়গঞ্জ থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছেন দীপা দাশমুন্সী ওই একি আসনে তৃণমূলের প্রার্থী হয়েছেন দীপার দেওর সত্যরঞ্জন দাশমুন্সী । ভোটের ময়দানে যাকে বলে দেওর-বৌদির লড়াই. এখন দেখার লড়াইয়ে কার জিত হয় দেওর না বৌদির.
দমদম কেন্দ্রের লড়াইটা আগাগোড়াই হাড্ডাহাড্ডি। প্রচারও তাই জোরকদমে। সিপিআইএম প্রার্থী অসীম দাসগুপ্ত প্রচারের প্রথম লগ্নেই জোর দিচ্ছেন রোড শোয়ে। প্রচারের কাজে বিভিন্ন জায়গায় ঘুরতে হচ্ছে তাঁকে. দিনভর জনসংযোগের জন্য হুডখোলা গাড়ি করেই প্রচারে বেড়িয়ে পড়তে হচ্ছে। বরানগরের গলিতে দেখা মিলল প্রার্থীর সহ্গে। সৌগত রায় তপন শিকদারের বিপক্ষে কতটা আত্মবিশ্বাসী অসীম বাবু।
দলের ঘোষিত নির্বাচমী ইস্যুতো ছাড়াও প্রার্থী জোর দিচ্ছেন স্থানীয় ইস্যুর ওপরেও। ভোটের ময়দানে লড়াইয়ের অভিজ্ঞতা যথেষ্টই ,অসীমম বাবুর। তবে এতদিন তা ছিল বিধানসভার লড়াই। এবারের লড়াইটা অনেক বড় লড়াই। তাই অনেক বুঝে শুনে এগোতে হচ্ছে. একথা অসীম বাবু নিজেও স্বীকার করছেন.
ছিনতাই করতে গিয়ে বাধা পেয়ে মালদায় দুরপাল্লার ট্রেন থেকে এক মহিলা যাত্রীকে ধাক্কা মেরে ফেলে দিল দুই ছিনতাইবাজ। ঘটনাটি ঘটেছে রাধিকাপুর এক্সপ্রেসে। মালদা স্টেশন পেড়োনোর পর সংরক্ষিত কামরায় শিখা মিত্র নামে এক ষাটোর্ধ যাত্রীর ওপর চড়াও হয় দুই ছিনতাইবাজ। ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তাঁরা। তখনই মহিলা বাধা দেন এবং ধরে ফেলে দুজনকেই। ধস্তাধস্তি শুরু হয়ে যায়।
সামসি স্টেশনে ঢোকার মুখে চলন্ত ট্রেন থেকে এরপর শিখা মিত্র নামে ওই যাত্রীকে ফেলে দেয় ছিনতাইবাজরা। এরপরই পালিয়ে যায় তারা। আহত অবস্থায় ওই যাত্রী শিখা মিত্রকে ভর্তি করা হয়েছে সংলগ্ন হাসপাতালে। জানা গিয়েছে, মেয়েকে নিয়ে কলকাতা থেকে উত্তর দিনাজপুরের সুদর্শনপুরে যাচ্ছিলেন ওই যাত্রী।
এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে মুর্শিদাবাদেগ। লড়াই হবে প্রতি ইঞ্চিতে। অধীর চৌধুরীর খাসতালুকে দাঁড়িয়ে এভাবেই যুদ্ধঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে লালবাগের কর্মিসভায় সংখ্যালঘুদের আস্থা অর্জনের চেষ্টা চালিয়েছেন মুখ্যমন্ত্রী। তুলেছেন কংগ্রেস-বিজেপি-সিপিআইএম বোঝাপড়ার অভিযোগ। অধীর চৌধুরীর মুর্শিদাবাদে ঘাসফুল ফোটানো চ্যালেঞ্জ। লালগোলার কর্মিসভায় তাই শুরু থেকেই মুখ্যমন্ত্রীর নিশানায়, প্রদেশ কংগ্রেস সভাপতি । মুর্শিদাবাদের জনসংখ্যার ৬৫% সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, সম্ভবত সংখ্যালঘু ভোটের সমীকরণ মাথায় রেখেই লালগোলার জনসভায় বিজেপির সঙ্গে তাঁর দূরত্ব বোঝানোর যথাসাধ্য চেষ্টা চালিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, মুর্শিদাবাদের তিনটি আসন ছিনিয়ে আনতে তৃণমূলের পক্ষ থেকে যে চেষ্টার কসুর হবে না.
প্রথমদিনের কর্মীসভায় `দিল্লি চলো` ডাক দিলেন সুগত বসু। বারুইপুরে তৃণমূলের কর্মিসভায়, ক্লাসরুমে পড়ানোর ঢঙেই বক্তৃতা করলেন হাভার্ডের অধ্যাপক। বুধবারই প্রথম প্রচার শুরু করলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সুগত বসু। এদিনই প্রথম কর্মীসভা করলেন তিনি. ইতিহাসবিদের গলায় শোনা গেল নেতাজি সুভাষচন্দ্র বসু, বিপিনচন্দ্র পালের কথা।
কংগ্রেসকেও আক্রমণ করতেও ছাড়লেন না নেতাজির তিনি। কর্মিসভায় হাজির হাভার্ডের অধ্যাপক সুগত বসুর দুই ছাত্রীও। সুগত বসুর মা তথা প্রাক্তন তৃণমূল সাংসদ কৃষ্ণা বসু সহ তৃণমূলের নেতা-মন্ত্রীরা হাজির ছিলেন কর্মিসভায়।
এখনও পাহাড়ে ধরপাকড় অব্যাহত। মঙ্গলবার মোর্চার এক যুব নেতাকে গ্রেফতার করা হয়েছে। বিজেপিকে সমর্থনের কথা ঘোষণার পরই মোর্চার ওপর বাড়তি চাপ শুরু করেছে সরকার।
এই পরিস্থিতির মধ্যেই বুধবার পাহাড়ে গেলেন জিএনএলএফ নেতা সুবাস ঘিসিং। দলীয় সুত্রে খবর, আসন্ন লোকসভা নির্বাচনে দলের অবস্থান ঠিক করতেই পাহাড় সফরে সুবাস ঘিসিংয়ের। নির্বাচনে ঘিসিংয়ের সমর্থন কোন দল পেতে চলেছে সেইদিকেই তাকিয়ে গোটা রাজনৈতিক মহল। পাশাপাশি আজ নির্বাচনী প্রচারে পাহাড়ে যাচ্ছেন মোর্চা সমর্থিত বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। শিলিগুড়িতে দলীয় বৈঠক সেরে দার্জিলিং পৌছবেন আলুওয়ালিয়া।
এবার বাইক মিছিলের পর এলাকায় সন্ত্রাস হলে জেলা শাসক এবং এসপির কাছে জবাব চাইবে নির্বাচন কমিশন। কমিশনের সিদ্ধান্ত, গাড়ি নিয়ে প্রচার মিছিল করতে হলে সংশ্লিষ্ট এসপির কাছ থেকে অনুমতি নিতে হবে।
মিছিলে কতগুলি গাড়ি রাখা যাবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন। তবে এর ফলে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হলে কমিশনকে তার জবাব দিতে বাধ্য থাকবেন সংশ্লিষ্ট জেলা শাসক এবং পুলিস সুপার। মিছিলের অনুমতি থেকে গাড়ির সংখ্যা সবকিছুর দায়িত্বই এবার জেলা প্রশাসনের হাতে। পঞ্চায়েত ভোটে বাইকবাহিনীর সন্ত্রাসের ঘটনা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
একমঞ্চে বলিউডের সুপারস্টার দেব ও স্বর্ণযুগের নায়িকা সন্ধ্যা রায়। না, নতুন কোনও সিনেমার জুটি নয়। আগামিকাল পশ্চিম মেদিনীপুরে অরবিন্দ স্টেডিয়ামে তৃণমূলের কর্মী সভায় দুই তারকা প্রার্থীকে নিয়েই ভোট যুদ্ধের দামামা বাজাতে চলেছে তৃণমূল। ভোট প্রচারের সূচনাতেই একমঞ্চে হাজির করা হচ্ছে দুই তারকা প্রার্থীকে। কর্মীসভা সফল করতে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। আজই চন্দ্রকোনা প্রয়াগ ফিল্ম সিটিতে দেব পৌছে যাচ্ছেন বলে খবর।
একদিকে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সন্ধ্যা রায় ও অন্যদিকে ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবকে নিয়ে জেলার মানুষের উত্সাহ তুঙ্গে। তাই আগামিকালের সভায় বাঁধভাঙা ভিড় হবে বলেই আশা করছে দলীয় নেতৃত্ব। সভায় থাকবেন তৃণমূল নেতা মুকুল রায়, সাংসদ শুভেন্দু অধিকারী ও শিশির অধিকারীর মতো জেলার তাবড় নেতারাও। স্টেডিয়ামে আসন সংখ্যা প্রায় দশহাজার। অবাঞ্ছিতদের ভিড় এড়াতে দলীয় কর্মীদের জন্য প্রবেশপত্রেরও ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এরপরেও তারকা প্রার্থীদের শুধুমাত্র একবার দেখার জন্য ভিড়, আদৌ কতটা সমাল দেওয়া যাবে তা নিয়ে চিন্তায় জেলা তৃণমূল নেতৃত্ব।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবাহী শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আজ রোববার দোল পূর্ণিমাকে সামনে রেখে শুরু হয়েছে দিনব্যাপী বসন্ত উৎসব। ১৯২৫ সাল থেকে কবিগুরুর হাত ধরে এই উৎসব চলছে শান্তিনিকেতনে।
আজ সকালে শান্তিনিকেতনের গৌড় প্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে শুরু হয় এই উৎসবের। অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকাসহ বিশিষ্টজনেরা। বাসন্তী রঙের শাড়ি পরে হাতে রং নিয়ে বসন্ত উৎসবে মেতে ওঠেন ছাত্রীরা । দিনভর চলবে নাচ-গান আর সাংস্কৃতিক অনুষ্ঠান।
এই উৎসবে দেশ-বিদেশের শিল্পীরাও অংশ নিয়েছেন। নাচ-গানে মুখরিত হয়ে উঠেছে বিশ্বভারতীর গৌর প্রাঙ্গণ। এই উত্সব চলছে গোটা পশ্চিমবঙ্গে।
আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন শহর আর গ্রামে এই বসন্ত উৎসবে মেতে উঠেছেন বিভিন্ন দলের প্রার্থীরাও। তাঁরা ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। মুখে তুলে দেন মিষ্টি।
নদীয়ার মায়াপুরে ইস্কন মন্দিরেও অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব। এই উত্সবে বিশ্বের ৬০টি দেশসহ ভারতের বিভিন্ন রাজ্যের লক্ষাধিক মানুষ অংশ নেয়।
আসন্ন লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে পিছিয়ে নেই কোন দলই|তবে তুলনামূলক বিচারে এখনো পর্যন্ত বাম ও বিজেপি প্রার্থীদের থেকে জনসংযোগে এগিয়ে রয়েছেন তৃণমূলের প্রার্থীরাই|রণকৌশল ঠিক করতে ও বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থণে মন্তেশ্বর বিধানসভায় শুক্রবার একটি কর্মীসভা করলো ব্লক তৃণমূল কংগ্রেস|কুসুুমগ্রামের একতা প্রেক্ষাগৃহে এই কর্মীসভায় প্রার্থী ডাঃ মমতাজ সংঘমিতা চৌধুরীকে নিয়ে উপস্থিত ছিলেন তার স্বামী তথা রাজ্যের মন্ত্রী নূরে আলম চৌধুরী,স্বপন দেবনাথ,সংখ্যালঘু সেলের চেয়ারম্যান সেখ বাবর আলি,ব্লক সভাপতি সজল পাঁজা,জেলাপরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ ইসমাইল,নারায়ন হাজরাচৌধুরী সহ কয়েক হাজার কর্মী সমর্থক|এদিনের এই কর্মীসভায় দলীয় কর্মীদের কড়া নির্দেশ দিয়ে গেলেন জেলা তৃণমুল সভাপতি তথা রাজ্যের প্রাণিসম্পদ ও ক্ষুদ্রকুটিরশিল্প মন্ত্রী স্বপণ দেবনাথ|তিনি স্পষ্ট জানান যে,‘মন্তেশ্বর বিধানসভায় ২৭৩টি বুথেই বিপুল সংখ্যক ভোটে প্রার্থীকে জেতাতে হবে|এই কুসুুমগ্রাম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বপ্রথম লোকসভা ভোটের প্রচার শুরু করেছিলেন|ভোটের পরেই ব্লক নেতৃত্বের মূল্যায়নও করা হবে|বুথ ছেড়ে বাইরে নেতাগিরি করার প্রশ্রয় দেবোনা|বুথ পিছু ৪-৫জন করে কর্মীকে ভোটের প্রচারে থেকে রেকর্ড ভোটে জিততে হবে|বুথে-বুথে প্রতিযোগীতা করতে হবে একে অপরকে টেক্কা দিতে|এই ভোটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে মন্তেশ্বর বিধানসভায় হেরে যাওয়ার যন্ত্রণা ভুলিয়ে দিতে হবে|কারণ ভোটে না জিতলে বাজারে দাম দেবে না কেউ|নির্বাচনী আচরণবিধি মেনেই কর্মীদের নির্বাচণী কর্মসূচী তৈরী করতে হবে|‘অন্যদিকে মমতাজ বেগম তার জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী|দৃঢ়তার সঙ্গে তিনি জানান জিতে আসার পরেই এলাকার সামগ্রিক উন্নয়নের পাশাপাশি মহিলাদের উন্নয়নের বিষয়ে আমি খুব জোর দেবো|তিনি এদিন তাকে সমর্থনের পাশাপাশি ভোটের প্রচারের বিষয়ে জোর দেওয়ার জন্য তৃণমূলের সব শ্রেণির কর্মীর উদ্দেশ্যে অনুরোধ জানান|ব্লক সভাপতি সজল পাঁজা ও জেলা সংখ্যালঘু চেয়ারম্যান বাবর আলি জানান প্রার্থীর সমর্থণে আমরা বাড়ি-বাড়ি প্রচার করছি সাথে-সাথে সরকারের উন্নয়ণযজ্ঞের একাধিক প্রকল্পকেও আমরা তুলে ধরছি|কর্মীদের নিয়ে যৌথ উদ্যোগে নির্বাচর্ণী প্রচারে ঝাঁপিয়ে পড়ার আগে তৃণমূল লোকসভা ভোটে জেতার জন্য যে,একটি ব্লু-প্রিন্ট ও তৈরী করে ফেলেছেন বলে জানা যায়|
আসন্ন লোকসভা নির্বাচনে রণকৌশল ঠিক করতে কাটোয়ার রবীন্দ্রসদনে কর্মীসভা করলো বর্ধমান জেলা(গ্রামীণ)সভাপতি তথা রাজ্যের প্রাণিসম্পদ,ক্ষুদ্র ও কুটিরশিলপ মন্ত্রী স্বপণ দেবনাথ|বর্ধমান পূর্ব কেন্দ্রের প্রার্থীকে নিয়ে এই কর্মীসভায় বিরোধিদের তোপ দাগলেন তৃণমূল সভাপতি স্বপণ দেবনাথ|এদিনের ওই কর্মীসভায় নির্বাচনী প্রচারের ব্যাপারে কর্মীদের মূলত তিনটি বিষয়ের উপর বেশি জোর দিতে বলেন|এক,ওই কেন্দ্রের বামফ্রন্টের প্রার্থী ঈশ্বরচন্দ্র দাস কংগ্রেস নেতা তুহিন সামন্ত খুনের অভিযোগে অভিযুক্ত|বেশ কিছুদিন আগেই তার বিরূদ্ধে চার্জ গঠন হয়েছে|তৃণমূল কংগ্রেস জিতলে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেবেন|দুই,তৃণমূল কং জিতলে কাটোয়ায় ভাগীরথী নদীর ভাঙ্গন রোধের সব ব্যাবস্থাই করা হবে,তিন,কাটোয়া শহরে ঢোকার মুখে ফ্লাইওভার করার জন্য কাটোয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করা হবে|এছাড়াও কর্মীদের উদ্দেশ্যে তিনি কড়া বার্তা দেন|তিনি বলেন-কোন গোষ্ঠীবাজী বরদাস্ত করা হবেনা|যেকোন মূল্যেই তৃণমূলের প্রার্থীকে জেতাতেই হবে|এছাড়াও কাটোয়া শহরের ১৯টি ওয়ার্ডেই জিততে হবে বলে তিনি বেশ জোর দেন|দলের নেতৃত্বকে না জানিয়ে কোন মিটিং,মিছিল ও কর্মসূচী করা যাবেনা|যে করবে তার বিরুদ্ধে দল বিশেষ ব্যাবস্থাও নেবেন বলে তিনি কড়া নির্দেশ দেন|পাশাপাশি প্রার্থী সুুনিল কুমার মন্ডল বলেন-আগের সাংসদ এই এলাকার উন্নয়নের জন্য কিছুই করেননি|আমি জিতলে সাংসদ কোটার উন্নয়ন তহবিলের টাকা থেকে কাটোয়াকে সাজাবো|এদিনের এই কর্মীসভায় অন্যান্য নেতৃত্বরা ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক তপন চট্টোপাধ্যায়|তিনি তার বক্তব্যে আড়াই বছরের সরকারের বিভিন্ন উন্নয়ণ প্রকল্পের কথা তিনি তুলে ধরেন|কর্মীদের মনোবলকে চাঙ্গা করতে তপনবাবুও তাদের কাছে গত নির্বাচণগুলির সাফল্য তুলে ধরেন|
হোম | কলকাতা | রাজ্য | দেশ | বিদেশ | বিনোদন | খেলা | বাণিজ্য | বিজ্ঞান-প্রযুক্তি | লাইফস্টাইল