এবারে কলকাতা পুরসভা নির্বাচনে কলকাতা ২৬নং ওয়ার্ডের বাসিন্দারা যথেষ্ট দিশেহারা। তাদের ধন্দের কারণ, তারা কোন প্রার্থীকে ভোট দেবেন তাই নিয়ে এখনও সংশয় রয়েছে। শাসক এবং বিরোধী দল যে প্রার্থীকে দাড় করিয়েছে, তাদের কাউকেই পছন্দ নয় এলাকাবাসীর। সর্বোপরি ভোটপ্রার্থীদের কাজেও তারা খুশি নন। একপ্রকার প্রার্থী বাছাই নিয়ে প্রত্যেকের মধ্যেই কম-বেশি ক্ষোভ রয়েছে।
প্রসঙ্গত, ২৬নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী পঙ্কজ কেডিয়া। দুঃস্থ মানুষদের আর্থিক সহায়তা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বাচ্চা এবং বড়দের মধ্যে বস্ত্র বিতরণ এবং প্রতি মাসে মহিলাদের চাল দেওয়ার কর্মসূচী পালন করে আসছেন। এছাড়াও যেকোনও সমস্যায় এলাকার মানুষের পাশে থেকে তাদের সাহায্য করেন তিনি। ২৬নং ওয়ার্ডের এলাকাবাসীরা এইরকমই একজন মানুষকে কাউন্সিলার হিসেবে পেতে চেয়েছিলেন। কিন্তু না, বিজেপির হয়ে প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে যশবন্ত সিংকে। সিপিএম-এর হয়ে দাঁড়িয়েছেন রাহুল ভট্টাচার্য, তৃণমূল প্রার্থী তারকনাথ চট্টোপাধ্যায়, এবং কংগ্রেসের হয়ে নির্বাচনে লড়বেন শংকরনাথ হাজরা। ২৬নং ওয়ার্ডের বাসিন্দা কোনও প্রার্থীকেই কাউন্সিলর হিসেবে পেতে চান না। তাই কাকে ভোট দেবেন তা নিয়ে একটা বিরাট প্রশ্ন চিহ্ন তৈরি দেখা গিয়েছে ভোটারদের মধ্যে। যদিও গতবারের কাউন্সিলারের কাজে এলাকার বাসিন্দারা খুশি না থাকায় সিপিএম-এর দিকেই পাল্লা ভারি।
বুধবার কেন্দ্রের প্রস্তাবিত জমি বিলের বিরোধিতায় পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৌলালি থেকে মিছিল শুরু হয়ে ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল শেষ হয়. জমি বিলের বিরোধিতায় মিছিল হলেও, এদিন তৃণমূল সুপ্রীমো তাঁর বক্তব্য রাখতে গিয়ে পুরভোটকে কেন্দ্র করে বিরোধীদের কটাক্ষ করতে ছাড়েননি. তাই আদতে জমি বিলের বিরোধীতায় পথে নামলেও কার্যত তিনি পুরভোটে প্রচারের সূচনা করলেন বলেও অনেকে মনে করছেন.
পাশাপাশি এদিন সিবিআইয়ের নোটিস পাঠানোকে কেন্দ্র করে তাদের একহাত নিলেন মুখ্যমন্ত্রী. দলের আয়-ব্যায়ের হিসেব চেয়ে চিঠি পাঠানোর এক্তিয়ার সিবিআই-এর আছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি. এদিন তিনি জানান, দলের আয়-ব্যায়ের হিসাব যদি সিবিআই-এর প্র্য়োজন হয়, তাহলে যেন ইনকাম ট্যাক্স অফিস থেকে হিসেব নিয়ে নেয়. এর বিরুদ্ধে পাল্টা তোপ দিয়ে তৃণমূল নেত্রী জানান, জনগণ এই ষড়যন্ত্রের বিরুদ্ধে একিদন নোটিস পাঠাবে। এছাড়াও নির্বাচনকে কেন্দ্র করে বিরোধীরা তাঁর দলের বিরুদ্ধে যে সন্ত্রাসের অভিযোগ তুলছে, সেই অভিযোগও তিনি উড়িয়ে দিয়েছেন.
কেন্দ্রীয় বাহিনী ছাড়াই এবারে পুরভোট করতে হবে. কারণ বুধবারই কেন্দ্রের তরফ থেকে রাজ্য সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে যে এবারের পুরভোটে তারা কেন্দ্রীয় বাহিনী পাঠাতে পারবে না. কারণ ঝাড়খণ্ডসহ একাধিক রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠাতে হবে. কেন্দ্রের পক্ষ থেকে একথা জানার পরই নির্বাচন কমিশনকে রাজ্য সরকারের পক্ষ থেকে গোটা বিষয়টি জানান হয়েছে. প্রসঙ্গত, পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে সংঘাত দেখা গিয়েছিল. রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী ছাড়াই ভোট করার প্রস্তাব দেওয়া হয়েছিল. কিন্তু নির্বাচন কমিশনের চাপের মুখে পড়ে রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট করতে রাজি হয়েছিল রাজ্য সরকার. কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট করলে নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে.
পার্কসার্কাসে সিলিন্ডার ফেটে বিস্ফোরণের জেরে গুরুতর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল ২ জনের। এই দুজন হলেন সাবির আলির. তার বয়স ৩৫, তওকিক নামে এক ৯ মাসের শিশুরও মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে ১৫জন। শুক্রবার দুপুরে পার্ক সার্কাস এলাকার দারাপাড়া বস্তিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু উপযুক্ত বার্ন ইউনিট না থাকার কারণে আহতদের এসএসকেএম বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দমকলের পাঁচটি ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের সব জেলার এসপি, আইজি, ডিআইজিরা। আর এদিনই কলকাতা পুলিশে বড়সড় রদবদল ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ডিসি ট্রাফিক হচ্ছেন সলমন, ডিসি পোর্ট হচ্ছেন ইমরান ওয়াহাব, ডিসি বেহালা হচ্ছেন রশিদ মুনির খান, ডিসি এসইডি হচ্ছেন গৌরব শর্মা, ডিসি এনডি হচ্ছেন বাস্তব বৈদ্য, ডিআইজি ও হচ্ছেন অশোক বিশ্বাস, ডিআইজি আইপিএস সেল হচ্ছেন অশোক প্রসাদ, ডিআইজি পিআর হচ্ছেন সুব্রত মিত্র, ডিআইজি এমএসডি আরএন হচ্ছেন কল্লোল গানাই এবং আইজি সিআইডি হচ্ছেন শিবকুমার।
রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণের জন্য দায়িত্বে থাকেন ট্রাফিক পুলিশ। এবার গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এক ট্রাফিক সার্জেন্ট। গত শুক্রবার রাতে তারাতলার হাইরোডে একটি টাটা মিনি ট্রাক ধাক্কা মারে সার্জেন্ট জুয়েল সাহাকে। গুরুতর আহত অবস্থায় তাকে মোমিনপুরে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। হাসপাতালের পক্ষ থেকে জানান হয়েছে, শুক্রবার গুরুতর জখম অবস্থায় ট্র্যাফিক সার্জেন্ট জুয়েল সাহাকে ভর্তি করা হয়. এরপর থেকে তাঁর অবস্থার অবনতি হতে থাকে। চিকিতসকরা সাধ্যমত চেষ্টা করলেও কোনও ফল হয়নি। আঘাত এতটাই গুরুতর ছিল যে চিকিতসকরা চেষ্টা ব্যর্থ হয়। মিনি ট্রাকের মালিককে গ্রেফতার করা হয়েছে। চালক এখনও ফেরার।
গতকাল বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল মেট্রো। শোভাবাজার থেকে শ্যামবাজারের মধ্যে মেট্রোলাইনে ফাটল ধরা পড়ে। ঠিক ৬টা ১৬ মিনিটে মেট্রো চালক বিকট শব্দ শোনেন। বিষয়টি কন্ট্রোলরুমে জানান। তারপর থেকেই বন্ধ দমদমগামী ট্রেন। তারপর কবি সুভাষ থেকে গিরীশ পার্ক অবধি ট্রেন চালানো হয়েছে। অফিস ফেরত যাত্রীরা দুর্ভোগে পড়েন। ৮.২০ থেকে আবার স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হয়।
সোমবার নবান্নতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘন্টা খানেক বৈঠক করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সন্ত্রাস বন্ধ করার দাবি নিয়েই বিমান বসুর নেতৃত্বাধীন প্রতিনিধি দল এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিল। মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতাদের সঙ্গে বৈঠক করেন এবং বৈঠক শেষে সন্ত্রাসের অভিযোগ ক্ষতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী, এবং সন্ত্রাস মোকাবিলায় শাসক ওবিরোধী পক্ষ একযোগে কাজ করার বিষয়টিও তুলে ধরেছেন তিনি।
মুখ্যমন্ত্রী এদিন বাম প্রতিনিধিদের জানান, বিরোধী পক্ষের কেউএকজন রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রক্ষা করবেন। বাম দলের পক্ষ থেকে রবিন দেব এবং সরকারের পক্ষ থেকে পার্থ চট্টোপাধ্যায় এই দায়িত্ব পালন করবেন বলে জানা গিয়েছে। এবার থেকে কোনও ঘটনা ঘটলেই পার্থ বাবুকে জানাবেন রবীন দেব। প্রয়োজনে সরাসরি মুখ্যমন্ত্রীকেও ফোন করে জানাতে পারবেন বিরোধীরা।
নেপালে বোনের সন্ধানে গিয়ে বোনের ডেথ সার্টিফিকেট নিয়ে ফিরতে হল নিখোঁজ পর্বতারোহী ছন্দা গায়েনের দাদা জ্যোতির্ময় গায়েনকে। খারাপ আবহাওয়ার জন্য উদ্ধারকাজ এখন চালানো সম্ভব হচ্ছে না, তাই উদ্ধারকার্য আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানান তিনি। গত মঙ্গলবার বোনের উদ্ধারকার্যের জন্য নেপালে গিয়েছিলেন ছন্দা গায়েনের দাদা জ্যোতির্ময় গায়েন। কিন্তু এবার সেই কাজে বাধ সাধল আবহাওয়া। অথচ, নেপাল সরকারের নিয়ম অনুযায়ী, তিন দিন কেউ নিখোঁজ থাকলে, তাকে মৃত বলে ধরে নেওয়া হয়। এবং, এই নিয়ম অনুয়াযী জ্যোতির্ময়কে তার বোনের ডেথ সার্টিফিকেট দেওয়া হয়।
তবে আবহাওয়া ঠিক হলে বোনের সন্ধানে আবারও সেখানে যাবেন বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, কাঞ্চনজঙ্ঘা অভিযানে গিয়ে গত ১৯ মে থেকে নিখোঁজ ছন্দা গায়েন।
বিধানসভার সদস্যদের মনকে শান্ত রাখতে এবার থেকে বিধানসভায় বাজবে রবীন্দ্রসঙ্গীত। এমনটাই জানিয়েছেন বিধানসভাগ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভার অধিবেশন শুরুর আগে অন্তত ১৫ মিনিট করে রবীন্দ্রসঙ্গীত বাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার প্রকাশিত হল এবছরের জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের ছাত্র জ্ঞানেশ গুপ্ত। দ্বিতীয় হয়েছেন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলের ছাত্র বিনায়ক তাতিয়া। ইঞ্জিনিয়ারিংয়ে তৃতীয় স্থান লাভ করেছেন দুর্গাপুরের হেমশীলা মডেল স্কুলের ছাত্রী মৌসম রায়। অন্যদিকে মেডিক্যালে প্রথম হয়েছেন সুশীলা বিড়লা গার্লস স্কুলের ছাত্রী ঊষসী সরস্বতী। দ্বিতীয় স্থান পেয়েছেন রহড়া রামকৃষ্ণ মিশনের সাগ্নিক চক্রবর্তী। তৃতীয় হয়েছেন ক্যালকাটা বয়েজ স্কুলের ছাত্রী তেজশুভ্র চৌধুরী।
শুক্রবার প্রকাশিত হল ২০১৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। এই বছরও কলকাতাকে ছাপিয়ে মেধা তালিকায় উঠে এসেছে জেলার স্কুল। উত্তরবঙ্গের স্কুলের ফলাফল ভাল হয়েছে। এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৭৭ হাজার ৬৯ জন। পাশ করেছেন ৫ লক্ষ ৯৭ হাজার ৬৯ জন। পাশের হার ৭৮.৪২ শতাংশ। ছাত্রদের পাশের হার ৭৯.৭৪ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৭৭.১ শতাংশ।
উচ্চমাধ্যমিকের প্রথম স্থান লাভ করেছেন রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র অনির্বাণ সাহা। তাঁর প্রাপ্ত নম্বর ৪৭৮। কলকাতা রয়েছে পঞ্চম স্থানে। হেয়ার স্কুল থেকে ৪৭২ নম্বর পেয়ে পঞ্চম স্থান পেয়েছেন অনিরুদ্ধ রায়। আগামী বছর উচ্চমাধ্যমিক শুরু হবে ১৩ মার্চ। চলবে ৩০ মার্চ পর্যন্ত।
সারদা মামলার সিবিআই তদন্ত চলাকলীনই আবার চেক বিলির কথা ঘোষণা করল রাজ্য সরকার। জানা গিয়েছে, আগামী জুন মাসে প্রায় দু লক্ষেরও বেশি আমানতকারীকে চেক দেওয়া শুরু হবে। প্রসঙ্গত, এর আগেও প্রায় চার লক্ষ আমানতকারীকে চেক বিলি করা হয়েছিল। কিন্তু আমানতকারীদের চেক দেওয়া হলেও টাকা না পাওয়ার অভিযোগ করেছিলেন অনেকেই। তাই এবারও চেক বিলি করার কথা ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত টাকা পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন আমানতকারীরা।
আগামী ৩০মে প্রকাশ হতে চলেছে উচ্চমাধ্যমিকের ফলাফল। উচ্চ মাধ্যমিক। ফের রেজাল্টের টেনশনের চিন্তা পরীক্ষার্থীদের। এই বছর ১২ মার্চ শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছিল ২৮ মার্চ। ৮লক্ষের বেশি পরীক্ষার্থী এবার উচ্চমাধ্যমিক দিয়েছে৷ যা গত বছরের তুলনায় ৫৪ হাজার ৬৪৯ জন বেশি৷ এবার মোট পরীক্ষাকেন্দ্রর সংখ্যা ছিল ৬০৫টি৷ উত্তর ২৪ পরগনা থেকে সর্বাধিক ৮৪ হাজার ৭৪০ জন পরীক্ষা দিয়েছে৷ হুগলি, জলপাইগুড়ি ও হাওড়ায় ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি৷
এবছর মাধ্যমিকের ফলাফলে জেলার জয়জয়কার। চলতি বছর পাশের হার ৮২.২৪ শতাংশ। গতবছরের তুলনায় পাশের হার বেড়েছে ০.৪৩ শতাংশ। পাশের হারে এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর। সেখানে পাশের হার ৯৫.০৪ শতাংশ। ৬৮২ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে হুগলি শ্রীপুরের কামারপুকুর আর কে মিশন মাল্টিপারপাস স্কুলের ছাত্র অর্ণব মল্লিক। দ্বিতীয় স্থান লাভ করেছে বর্ধমান মন্তেশ্বরের কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশনের অনিরুদ্ধ সরকার। উত্তর দিনাজপুরের ইসলামপুর হাই স্কুলের প্রীতম দাস ও বসিরহাটের বসিরহাট হরিমোহন দালাল হাই স্কুলের বীথি মণ্ডল যুগ্ম ভাবে তৃতীয় স্থান লাভ করেছে। মেয়েদের মধ্যে রাজ্যে প্রথম হয়েছে বীথি। এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় সাড়ে ১০ লক্ষ । বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠক করে পর্ষদের তরফে নম্বরের ভিত্তিতে প্রথম দশটি স্থানের জন্য মোট ৫৪ জনের পড়ুয়ার নামের তালিকা প্রকাশ করে। আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি থেকে চলবে ৪ মার্চ পর্যন্ত।
বুধবার রাত 9টা 53 -তে কলকাতা সহ বিভিন্ন রাজ্য ভূমিকম্পের জেরে কেঁপে উঠল। রিখটার স্কেল এই কম্পনের মাত্রা ছিল 6.12 সেকেন্ডের মত এই কম্পন স্থায়ী হয়েছিল। ফুলবাগান, বেহালা থেকে শুরু করে কলকাতার বিভিন্ন স্থানে ভূমিকম্প ঘটেছে। এছাড়া দিল্লি, কর্নাটক, বিহার, ওড়িশা সব জায়গায় কম্পন অনুভূত হয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানান হয়েছে, এই ভূমিকম্পের উৎসস্থল বঙ্গোপসাগর. ভূমিকম্পের জেরে আতঙ্কিত বহু মানু ঘর ছেড়ে বাইরে বেড়িয়ে আসে।
পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশিদের তাড়ানো নিয়ে ভারতের হবু প্রধানমন্ত্রী মোদি এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতার রাজনৈতিক তর্কবিতর্কটা তুঙ্গে ছিল লোকসভা নির্বাচনকে ঘিরে। এমনকি বেশকয়েকবার মোদিকে ভালো রকম কটাক্ষ করেছেন মমতা। সে রাগটা এখনো পড়েনি মুখ্যমন্ত্রীর। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরও মোদিকে তিনি বয়কটের ঘোষণা দিয়েছেন।
আগামী ২৬ মে প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য দেশের প্রায় কয়েকহাজার অতিথি আমন্ত্রণ পেয়েছেন। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ইতিমধ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতাকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
তবে জানা গেছে, মমতা মোদির সেই শপথ অনুষ্ঠনে অংশ নেবেন না। এমনকি ওই অনুষ্ঠানে তৃণমূলের কোনো নেতা ও নির্বাচিত সংসদ সদস্যরাও উপস্থিত থাকবেন না। এদিকে নির্বাচনে জয় পাওয়ার পর কংগ্রেস ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানালেও কোনো শুভেচ্ছাবার্তা পাঠায়নি তৃণমূল। প্রসঙ্গত, ১৯৯৬ সালেও বিজেপি প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির শপথগ্রহণ অনুষ্ঠানও বয়কট করেছিল তৃণমূল কংগ্রেস।
কলকাতার রমেশ দত্ত স্ট্রিটে দিব্য জ্যোতি সংস্থাটি বেশ পরিচিত। এই সংস্থাটি নানা রকম সমাজ সেবামূলক কাজকর্মের সঙ্গে জড়িত। এই সংস্থাটি সাড়া বছর ধরে সাধারণ মানুষের সুবিধার্থে নানা রকম কাজকর্ম করে থাকে। দিব্যজ্যোতি সংস্থার কয়েকটি উল্লেখযোগ্য কাজ হল...এই সংস্থা ২০০০ লোককে একলাখ টাকার দুর্ঘটনা পলিসি বীমা প্রদান করেছে। এই সংস্থার পক্ষ থেকে ২৬নং ওয়ার্ডে নিয়মিত ব্লিচিং পাউডার ছড়ানো হয়ে থাকে। প্রত্যেক মাসে ডায়ালিসিস রোগীদের আর্থিক সাহায্য দেওয়া দেয় দিব্য জ্যোতি। মহাত্মা গান্ধীর জন্ম তিথি ও শহীদ ভগত সিং-এর জন্মতিথিতে বস্ত্র বিতরণ করা হয় এই সংস্থার পক্ষ থেকে। ছটপুজো ও শিবরাত্রির মহাপর্বে শিবির করে সকলের জন্য দুধ, শরবত ও চায়ের ব্যবস্থা করা হয়। এছাড়াও ছট পুজোতে মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়। সরস্বতী পুজো উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মধ্যে পাঠ্যসামগ্রী বিতরণ করা হয়ে থাকে। এই সংস্থার উল্লেখযোগ্য কাজের মধ্যে আরও একটি কাজ হল এই সংস্থা নিয়মিত বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, ডাযাবেটিস পরীক্ষা শিবির ও রক্ত পরীক্ষা শিবিরের আয়োজন করে। দোলযাত্রা উপলক্ষে বাচ্চাদের মধ্যে রং খেলার নানা রকম সামগ্রী বিতরণ করা হয়। মকর সংক্রান্তিতে খিচুড়ি মহাপ্রসাদ বিতরণ করা হয়। সংস্থার প্রতিষ্ঠাতা পঙ্কজ কেডিয়ার মতে, সাধারণ মানুষের সেবাই নিমজ্জিত এই সংস্থা। ২৬নং ওয়ার্ডের মানুষের পাশে থাকে তাদের সুবিধার্থে কাজ করে যাওয়াটাই এই সংস্থার প্রধান ও একমাত্র উদ্দেশ্য। ২৬নং ওয়ার্ডের সাধারণ মানুষের জন্য আগামী দিনে বেশ কিছু পরিকল্পনা রয়েছে। সেগুলি বাস্তবায়িত করার লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছে দিব্য জ্যোতি।
লোকসভা নির্বাচন যে এবার সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়নি কার্যত তা স্বীকার করে নিলেন বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুধীর কুমার রাকেশ। সোমবার হাড়োয়া থেকে ফেরার পথে রাকেশ মেনে নিয়েছেন, তাঁর ওষুধ কাজ করেনি। রাকেশ বলেছেন, তাঁর কাছে যে ওষুধ ছিল তা বিহার-উত্তরপ্রদেশের জন্য অব্যর্থ। কিন্তু পঞ্চমদফা নির্বাচনে যা ঘটেছে তা সামাল দিতে ব্যর্থ হয়েছে কমিশন। আসলে পশ্চিমবঙ্গে যে এমনটা ঘটতে পারে, সেই সম্বন্ধে হয়ত ধারণা করতে পারেননি। কারণ তিনি নিজেই বলেছেন, পশ্চিমবঙ্গে যা দেখলেন তা বিহার-উত্তরপ্রদেশেও হয় না। রাজ্যে ভোট শুরুর আগে এই রাকেশই ঘোষণা করেছিলেন, কোন রোগের কী দাওয়াই তা তাঁর ভালোমতই জানা আছে। যাঁরা এই কাজে বাধা দেবে তাঁদের সামলানোরও ওষুধ জানা আছে। কিন্তু শেষরক্ষা আর হয়নি। আসলে তিনি আসল রোগটাই ধরতে ব্যর্থ হয়েছেন। আর সেই কারণেই এতটা সন্ত্রাস ছড়িয়েছে।
আগামী ১৬ মে প্রকাশিত হবে লোকসভা নির্বাচনের ফল. আর তার ঠিক একদিন পরেই প্রকাশিত হতে চলেছে এবছরের আইএসসি এবং আইসিএসসি পরীক্ষার ফল৷ ১৭ মে আইএসসি এবং ২১শে মে আইসিএসসির পরীক্ষার ফল প্রকাশিত হবে। বুধবার এক প্রেস বিবৃতির মাধ্যমে একথা জানান, আইসিএসই কাউন্সিল৷ এই প্রথম এই দু’টি পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে আলাদা দিনে। এবছর আইএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭০ হাজার৷ এবং আইসিএসই পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ৬০ হাজার৷ ফল প্রকাশের দিন বিকেল ৩টে থেকে ফল জানা যাবে www.cicse.org সাইটে।
বৃহস্পতিবার শহরতলিতে তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। বহস্পতিবার তাপমাত্রা বেড়ে 42 ডিগ্রি হতে পারে বলে হাওয়া অফিসের পক্ষ থেকে জানান হয়েছে। তবে বৃষ্টির এখনই কোনও রকম সম্ভাবনা নেই বলেও জানান হয়েছে। ঘেমো গরমের হাত থেকে কবে রেহাই মিলবে তার উত্তর দিতে পারেনি হাওয়া অফিস। ফলে নিত্যযাত্রীদের অবস্থা যে আরও শোচনীয় হতে চলেছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। কলকাতার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুরেও তাপপ্রবাহ চলবে বলে জানান হয়েছে। তবে উত্তরবঙ্গের কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিসের পক্ষ থেকে জানান হয়েছে।
কলকাতা পুরসভার সঙ্গে সারদাকাণ্ডের যোগ আছে এমনই সন্দেহ করছেন কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়। আর এর জন্য মঙ্গলরবার তিনি নিয়ে এবার সিবিআইয়ের কাছে দরবার করলেন তদন্তের জন্য। তিনি সমস্ত নথি নিয়ে সিবিআই দফতরে যান বলে জানা গিয়েছে। তিনি অভিযোগ করেন কলকাতার ৪৫৫ নম্বর ডায়মন্ড হারবার রোডে সুদীপ্ত সেনকে উনসত্তরটি ট্রেড লাইসেন্স দিয়েছিল কলকাতা পুরসভা। আর এই লাইসেন্সগুলি সঠিক ভাবে দেওয়া হয়নি। সেখানে যথেষ্ট কারচুপি ছিল বলে মন্তব্য করেছেন তিনি. পাশাপাশি জানান, এইভাবে কারচুপি করে লাইসেন্স দেওয়াতে মেয়রের সরাসরি মতদ ছিল। এই প্রসঙ্গে ইডি তদন্তের জন্য প্রকাশ উপাধ্যায়কে ডেকে পাঠিয়েছে।
শেষ দফা নির্বাচনে যে সন্ত্রাস বজায় থাকবে তার আঁচ আগে থেকেই পাওযা গিয়েছিল. কিন্তু এইভাবে রক্তাত্ব হবে সেই ধারণা বোধহয় করা যায়নি. সকাল থেকেই পঞ্চমদফার নির্বাচন ঘিরে শুরু হয়েছিল উত্তেজনা. এদিন হাড়োয়ার ব্রাক্ষণচকে ভোটারদের পর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে. জানা গিয়েছে এদিন তৃণমূল বিধায়ক ঊষারানি মন্ডলের উপস্থিতিতে ভোটারদের উপর হামলা করা হয়. গুলি চালনা করা হয়. এই ঘটনায় চারজন গুলিবিদ্ধ হয়েছেন. এছাড়াও ভাজালি ও চপাড় দিয়ে আঘাত করে হয়. 16 জন আহত হয়েছেন. প্রত্যেকেই এদিন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে.
বেলেঘাটার 34 ও 35 নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মীরা ভোটারদের ভোট দিতে যেতে বাঁধা দিয়েছে বলে সিপিএম অভিযোগ করেছে. ভোটের সন্ত্রাসের হাত থেকে রক্ষা পাননি অন্তঃস্বত্তা মহিলা. ঘোলার নাটাগড়ের বুথে অন্তঃসত্ত্বা সোমা সরকারকে ব্যাপক মারধর করা হয়। আক্রান্ত হলেন স্বাতী সরকার, গোপাল সরকার। কাশীপুর থানার জিরানগাছায় বিরোধী এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। মানিকতলায় 31 ও 32 নম্বর ওয়ার্ডে 8জন সিপিএম কর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে. এছাড়াও ঘাটাল, তমলুক থেকে ব্যারাকপুর, যাদবপুর সব জায়গাতেই সন্ত্রাসের মধ্যে দিয়ে শেষ হল পঞ্চম দফার নির্বাচন।
বেশির ভাগ জায়গায় সিপিএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে তাদের যথাযথ কাজ করত বাঁধা দেওয়া হয়েছে শাসকদলের পক্ষ থেকে। সব মিলিয়ে রাজ্যে ভোট পড়েছে ৭৯.৯৬%।
পঞ্চম দফার নির্বাচনে কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তৃতীয় ও চতুর্থ দফার নির্বাচনের পর পঞ্চম দফার নির্বাচন নির্বিঘ্নে হবে, কমিশনের পক্ষ থেকে এমন আশ্বাস দেওয়া হলেও, কমিশন যে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তার প্রমাণ মিলেছে। এদিন চারিদিকে সন্ত্রাসের খবর আসতে থাকায় দুপুরের দিকে বাধ্য হয়ে পথে নামতে হয়েছে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুধীর কুমার রাকেশকে। সব কিছু দেখে কার্যত তিনি স্বীকার করে নিয়েছেন নির্বাচন কমিশন সঠিক নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের ভোট নিয়ে উত্তেজনা থাকে। কিন্তু ঠিকঠাক ভাবে সব কাজ করলে এবং সঠিক ভাবে এগোলে এই সন্ত্রাস এড়ান যেত বলে জানিয়েছেন তিনি।
লোকসভা নির্বাচন নিয়ে গণমাধ্যমের ভূমিকায় এবার ফেসবুকে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল নেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শেষ দফা নির্বাচন চলাকালীনই নিজের ফেসবুক পেজে একটি পোস্টে তিনি তার ক্ষোভ প্রকাশ করেছেন।
ফেসবুকে নিজের পোস্টে লেখেন, ‘লোকসভা নির্বাচন চলাকালীন সংবাদমাধ্যমের একটা বড় অংশ খুবই ভয়ঙ্কর ছিল। তাদের পক্ষপাতদুষ্ট সম্প্রচার বিস্মিত করেছে। আমার কোনও সন্দেহ নেই এর পিছনে কিছু রাজনৈতিক দলের টাকা রয়েছে। দলগুলি তাদের গণতন্ত্র বিরোধী ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার জন্য সংবাদমাধ্যমকে ব্যবহার করছে। সাধারণ মানুষের কণ্ঠ রোধ করা হচ্ছে।’
তিনি আরও লিখেন, ‘ব্যক্তিগত আক্রমণ, ঘটনাবলীকে বিকৃত করা, চরিত্র হনন করার যে নমুনা দেখা গেল তা দেশকে অবাক করেছে। যদি নির্বাচনের পদ্ধতিতে বদল এনে আমাদের দীর্ঘ দিনের দাবি অনুযায়ী রাষ্ট্র পরিচালিত নির্বাচন করা না যায় তবে এই জিনিস বন্ধ হবে না। এটা গণতন্ত্রের জন্য খুবই প্রয়োজনীয়। যদি এই ঘটনা চলতে থাকে তবে গণতন্ত্রের ভবিষ্যৎ বিপন্ন হবে।'
এর আগেও বিভিন্ন নির্বাচনী প্রচারণায় মমতা সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি অভিযোগও করেন মোটা অঙ্কের টাকা দিয়ে সংবাদ মাধ্যমগুলোকে কিনে ফেলেছে একটি রাজনৈতিক দল।
সোমবার মধ্যরাত থেকে বৃদ্ধি পেল ডিজেলের দাম. লোকসাম ঠেকাতে একধাক্কায় লিটার প্রতি ডিজেলের দামবৃদ্ধি পেল ১ টাকা ৯ পয়সা. রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির লোকসানের পরিমাণ কমাতে প্রতি মাসেই পেট্রোপণ্যের দাম সামান্য বাড়ানোর হবে বলে ২০১৩ সালের জানুয়ারিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিলেন কেন্দ্রের মনমোহন সিং সরকার। সে অনুসারে গত মে মাসেই ডিজেলের দাম বাড়াতে চেয়েছিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। ঘরোয়া বাজারে প্রতি লিটার ডিজেল বিক্রি করে ৬ টাকা ৮০ পয়সা লোকসান হচ্ছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকে জানিয়েছিল তারা। কিন্তু ডিজেলের মূল্যবৃদ্ধির প্রভাব ভোট ব্যাঙ্কে পড়ায় আশঙ্কায় দাম বৃদ্ধি করেনি। শুধুমাত্র ভোটপর্ব মেটার অপেক্ষায় ছিল সরকার। সোমবার ভোটগ্রহণ মিটতেই মধ্যরাত থেকে দাম বাড়ল ডিজেলের।
শনিবার ছিল রাজ্যের পঞ্চম ও শেষদফা লোকসভা নির্বাচনের জন্য দলীয় প্রচারের শেষদিন. বলতে সোমবার অথাত 12 মে হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে. এদিন অধীর চৌধুরি, অসীম দাশগুপ্ত, রাহুল সিনহা, সুব্রত বক্সি, রূপা বাগচি,সুদীপ বন্দ্যোপাধ্যায়, সোমেন মিত্রর মত প্রার্থীদের ভাগ্য নির্ধারন, তেমনই তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন দেব, ইন্দ্রনীল সেনগুপ্ত, তাপস পাল, পিসি সরকার.শেষ দফায় ১৭ টি কেন্দ্রের ভোট রাজ্যের নির্বাচনে প্রভাব ফেলার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। ভাগ্য নির্ধারণ হবে শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী, তপন শিকদারের মত নেতাদের। বর্ষীয়ান নেতাদের পাশাপাশি ডায়মন্ড হারবার কেন্দ্রে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই শেষদিনের প্রচারে কোনও দলই খামতে রাখেনি. সকাল থেকেই প্রচারে নেমে পড়েছিলেন সব দলের প্রার্থীরা. এদিন রোড শোয়ে বেড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ছিলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী. এদিন রোড শোয়ে আরও একটু বেশি তাতাতে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী. উত্তর কলকাতাতেও শেষবেলায় জমিয়ে প্রচার করেছেন প্রার্থীরা. শেষদিনের প্রচারে সিপিএম থেকে শুরু করে কংগ্রেস প্রত্যেকেই এদিনের প্রচারে সারদা কান্ড নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি. সঙ্গে ছিল মোদীর ইস্যু. সব মিলিয়ে শেষ দফার নির্বাচন যে জমজমাট হবে সেটা বলা যেতেই পারে,
অবশেষে শুক্রবার সারদা কান্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রীম কোর্ট । ২০১৩ -র এপ্রিল মাসে সারদার সব রকম কুকীর্তির কথা সকলের প্রকাশ্যে আসে. এরপর সারদার প্রধান কর্তা সুদীপ্ত সেনকে গ্রেফতার করার পর থেকে নানান রকম ঘটনা ঘটতে থাকে. এই ঘটনার সঠিক তদন্ত নিয়ে অনেক জল্পনাও হয়েছে. বিরোধী পক্ষ বার বার সিবিআইয়ের তদন্তের দাবি জানালেও সরকার পক্ষের থেকে সেরকম সাড়া মেলেনি । অবশেষে শুক্রবার গত বছর ২০ মে দায়ের হওয়া মামলার ভিত্তিতে সারদা কান্ডের তদন্তের জন্ সিবিআইকে নির্দেশ দিল শীর্ষ আদালত. মামলার প্রধান আবেদনকারী ছিলেন কংগ্রেস নেতা আবদুল মান্নান৷ প্রসঙ্গত এবছর ১৬ এপ্রিল মামলার শুনানি শেষ হয়৷ এরপরই ওডিশা সরকারের কাছে বক্তব্য জানতে চেয়েছিল বিচারপতি টি এস ঠাকুর ও বিচারপতি সি নাগাপ্পনের ডিভিশন বেঞ্চ৷ হলফনামায় নবীন পট্টনায়েক সরকার সারদা-কাণ্ডে সিবিআই তদন্তের পক্ষেই মত দিয়েছে৷ সারদা কান্ডে সিবিআই তদন্তের ভার পাওয়ায খুশি সকলেই. ইতিমধ্যে প্রচুর সারদায় আমানতকারী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন. বাকি আমানতকারীদের এবার কিছুটা হলেও সুরাহা হবে বলে মনে করা হচ্ছে.
শুক্রবার সারদা মামলার রায় ঘোষণা. জানা গিয়েছে সকাল সাড়ে ১০টায় সারদা মামলার রায় ঘোষণা করবে বিচারপতি টি এস ঠাকুর এবং সি নাগাপ্পানের ডিভিশন বেঞ্চ। আগামীকাল রায় ঘোষণার পর জানা যাবে সারদা মামলার তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে যাচ্ছে কিনা. এখন কার্যত সকলে রায়ের দিকেই তাকিয়ে রয়েছে.
ফলে, সারদা মামলার তদন্তভার শেষমেশ সিবিআইয়ের হাতে যায় কিনা সেদিকেই তাকিয়ে এখন গোটা রাজ্য। সিবিআই তদন্তের দাবি নিয়ে গত কয়েকমাস আগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান। মামলায় অংশ নেয় সারদা-কাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রচুর আমানতকারি। গত কয়েকমাস ধরে চলে এই মামলার শুনানি। সেই মামলায় শুনানি চলাকালীন একাধিকবার সুপ্রিম কোর্টের সমালোচনার মুখে পড়তে হয়েছে রাজ্যকে। এমনকি, সারদার মামলার তদন্ত সিবিআই করলে, রাজ্যের ভয় কেন? সুপ্রিম কোর্টের এমন প্রশ্নের মুখেও পড়তে হয় রাজ্যকে। এখন দেখার শেষ পর্যন্ত সারদা কান্ডের তদন্তের দায়িত্বভার কার হাতে যায়.
বৃহস্পতিবার দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌগত রায়ের হয়ে নির্বাচনী প্রচারে বরানগরে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়. সেখানে বক্তৃতা দিতে গিয়ে এক হাত নেন মোদিকে, তাঁকে দাউদ ইব্রাহিমের সঙ্গে তুলনা করেন মুখ্যমন্ত্রী. এই প্রসঙ্গে তিনি বলেন, দাউদেরও তো অনেক টাকা আছে. তাহলে দাউদ ইব্রাহিমও যেকোনও দিন প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন. পাশাপাশি মোদিকে দাঙ্গাবাজ বলেও আক্রমণ করতে ছাড়েননি মমতা. সঙ্গে মোদির বিরুদ্ধে অভিযোগ করেন, মোদি প্রধানমন্ত্রী না হয়েও যেভাবে তাহলে তিনি কীভাবে এখন প্রধানমন্ত্রীর ফান্ডের নাম করে টাকা তুলতে পারেন. এটা সম্পূর্ণ বেআইনি. এর বিরুদ্ধে তৃণমূল অভিযোগ জানাবে.
বাংলাদেশি অনুপ্রবেশ প্রসঙ্গেও মোদীকে আক্রমণ করে মমতা বলেন, অন্যকে ব্যাগ গুছোতে বলার আগে নিজে ব্যাগ গোছাও। মোদী যেভাবে ধর্মের নামে ভেদাভেদ করে ভোট চাইছেন তার বিরুদ্ধে কমিশনে যাবে তৃণমূল, বলেন মমতা।
এদিন সিপিএমকেও কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী. তিনি বলেন, সারদা সারদা করে গলা ফাটাচ্ছো সিপিএম? আমি বলি কে মুখ্যমন্ত্রী থাকার সময় সঞ্চয়িতা হয়েছে? সিপিএমের মুখপত্র কোটি কোটি টাকা নিয়েছে সারদার থেকে। মিডিয়াকেও একহাত নিয়েছেন তৃণমূল। কিছু মিডিয়া নিজেদের বিকিয়ে দিয়েছে কয়েকটি রাজনৈতিক দলগুলির কাছে. এমনই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী.
এবার সারদাকাণ্ডে প্রাক্তন সাংসদ মাতঙ্গ সিংয়ের স্ত্রী মনোরঞ্জনাকে জেরা করল ইডি। জানা গিয়েছে সারদা কান্ড নিয়ে টানা সাড়ে পাঁচঘন্টা জেরা করা হয় তাকে। জেরার পর সাংবাদিকদের সামনে মুখ খোলেননি মনোরঞ্জনা সিং। সারদা গোষ্ঠীর কেনা একটি টিভি চ্যানেলের জয়েন্ট ডিরেক্টর ছিলেন মনোরঞ্জনা।
বেশ কিছুদিন আগে বিধাননগর পুলিস জিজ্ঞাসাবাদ করেছে মাতঙ্গ সিংকেও। রাকেশ বাজাজ নামে এক ব্যবসায়ীকেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সূত্র মারফত জানা গিয়েছে সুদীপ্ত সেন ও মাতঙ্গ সিংয়ের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছিলেন রাকেশ। এর আগে সুদীপ্ত সেনকে জেরা করেছিল ইডি. জেরা সুদীপ্ত সেন জানিয়েছেন, উত্তর পূর্ব ভারতে মনোরঞ্জনার একটি কোম্পানিতে সারদা গোষ্ঠী ২৫ কোটি টাকা বিনিয়োগ করে। অন্যদিকে, মনোরঞ্জনা সিং ইডি দফতরে হাজির হওয়ায় ক্ষুব্ধ বিধানননগর পুলিস।
চেন্নাইয়ে ট্রেনে জোড়া বিস্ফোরণকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই হাওড়া স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটে করা হয়েছে। নিরাপত্তারক্ষীর সংখ্যা অন্যদিনের থেকে অনেকটাই বাড়ানো হয়েছে, এদিন নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সকাল থেকেই হাওড়া স্টেশনে উপস্থিত ছিলেন জিআরপির আইজি মি. রমেশবাবু। নিরাপত্তার কোনও রকম খামতি না রাখতে যাত্রী থেকে শুরু করে যাত্রীদের লাগেজ সব কিছুই পরীক্ষা করার ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। ট্রেনের কামড়াগুলিও ভালো করে পরীক্ষা করা হচ্ছিল। তল্লাশির কাজে এদিন আনা হয়েছিল স্লিফার ডগও। ছবি তুলেছেন বাবুসোনা
একবছরের এক পুরনো মামলায় জেরার জন্য সুজন চক্রবর্তীকে ডেকে পাঠাল ইলেকট্রনিক কমপ্লেক্স থানা। জানা গিয়েছে, 1 মে দুপুর দুটোয় ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় যাদবপুরের সিপিআইএম প্রার্থীকে হাজিরা দিতে বলা হয়েছে। এরজন্য পুলিস সুজন চক্রবর্তীর বাড়িতে হাজিরার নোটিস ঝুলিয়ে দিয়ে এসেছিল।
ভোটের ঠিক আগেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে নোটিস পাঠানো হয়েছে। এমনটাই বললেন যাদবপুরের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী।
এদিকে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন গৌতম দেব। প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রীর আঁকা ছবি বিক্রি নিয়েও। এরপরই, সারদা-কাণ্ডের একটি পুরনো মামলায় তাঁকে ডেকে পাঠিয়েছিল পুলিস। বুধবার দুপুর দুটোয় গৌতম দেবকে সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় হাজিরা দিতে বলা হয়েছিল। থানায় গিয়ে গৌতম দেবের আইনজীবীরা জানান, ভোটের কাজে ব্যস্ত থাকায় এই মুহূর্তে তিনি আসতে পারছেন না। কাজ মিটলে হাজিরা দেবেন।
সুজন চক্রবর্তীও পুলিসের নোটিসের বিরুদ্ধে জানিয়েছেন, তিনি ভোট মিটলে এবং ভোটের রেজাল্ট বেড়নোর পর পুলিসের সঙ্গে গিয়ে দেখা করবেন. তবে একবছর আগের মামলাকে কেন্দ্র করে এতদিন বাদ দিয়ে ভোটের আগেই সিপিআইএম প্রার্থীদের পুলিস ডেকে পাঠানোয় প্রশ্ন তুলেছেন বিরোধী নেতা সূর্যকান্ত মিশ্র.
রবিবার শ্রীরারামপুরে বিজেপির প্রচারে এসে নরেন্দ্র মোদি শাসক দল থেকে শুরু করে বাম এবং কংগ্রেস কোনও দলকেই আক্রমণ করতে ছাড়েননি. সারদা কান্ড নিয়ে মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করতে ছাড়েননি. প্রমাণ না মিললে মোদির বিরুদ্ধে মানহানির মামলা করার কথা জানিয়েছিলেন তৃণমূলের ডেরেক ওব্রায়ন. এবার মোদির কটাক্ষের বিরুদ্ধে মুখ খুললেন মুখ্যমন্ত্রী. সোমবার নবান্নে তিনি বলেন, গুজরাতের মুখ্যমন্ত্রী বিপদজনক। গুজরাত দাঙ্গা প্রসঙ্গে তিনি একথায় বলেন। তিনি এও বলেন ” তিনি গুজরাতের মানুষদের ভালোবাসেন, মোদি বিভাজনের রাজনীতি করছেন. সেই কারণে গুজরাতের মানুষের মোদিকে সমর্থন করা উচিত নয় বলে জানান তিনি।
সোমবারও সারদা প্রসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য নাট্যকর্মী অর্পিতা ঘোষকে ফের নিজেদের দফতরে তলব করেছিল ইডি. সারদার কয়েকটি ভাউচারে অর্পিতার সই পাওয়া গিয়েছিল. এই প্রসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্যই সোমবার জেরার জন্য নিজেদের তফদরে ডেকে ছিল ইডি. ইডির পক্ষ থেকে জানা গিয়েছে, তারা এমন তথ্য পেয়েছেন যেখান থেকে জানতে পেরেছেন সারদার মালিকাধীন দুটি কোম্পানি কয়েকটি ক্লাব ও সংগঠনকে ভাউচারে টাকা দেওয়া হয়েছিল। সেই ভাউাচারে সই পাওয়া গিয়েছে অর্পিতার. তিনি জানিয়েছিলেন তিনি সারদার বেতনভুক্ত কর্মী ছিলেন. কিন্তু প্রশ্ন উঠছে, একটি চ্যানেলের একজিকিউটিভ ডিরেক্টর অর্পিতা ঘোষ কেন সারদার ভাউচারে সই করলেন? সোমবার টানা তিনঘণ্টা ইডির প্রশ্নের মুখে পড়তে হয় অর্পিতাকে. তবে ইডির সূত্রে জানা গিয়েছে, এদিনও নাট্যকর্মী অর্পিতা জিজ্ঞাসাবাদ করে সন্তুষ্ট নয ইডি. প্রয়োজনে আরও একদিন তলব করা হতে পারে বলে জানান হয়েছে. জেরার পর সাংবাদিকদের প্রশ্নের মুখে মেজাজ হারান তিনি. সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে কোনও উত্তর না দিয়ে সাংবাদিকদের পরিষ্কার জানান, যা জানার ইডি কর্তাদের থেকে জেনে নিন।
গরমে হাঁসফাঁস করলেও শুক্রবারও শহরবাসীর জন্য কোনও সুখবর শোনাতে পারল না হাওয়া অফিস. উল্টে এদিন আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানান হয়েছে, আরও দুদিন অসহ্য গরম থাকবে. চলবে তাপপ্রবাহ. দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলেই জানান হয়েছে. শুক্রবার কলকাতার তাপমাত্রা ছিল 42.6 ডিগ্রি. স্বাভাবিকের থেকে যা 6 ডিগ্রি বেশি. সবথেকে তাপমাত্রা বেশি ছিল বাঁকুড়ায়. 46.1 ডিগ্রি. তবে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানান হয়েছে, কলকাতায় কিছু অঞ্চলে শনিবার হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে. সেই সঙ্গে বৃষ্টি হতে পারে নদীয়াতেও.
শুক্রবার প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য. লোকসভা ভোট থেকে শুরু করে সারদা কেলেঙ্কারি সব বিষয় নিয়ে সাংবাদিকদেক বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি. এবার তাঁর দল উদারনীতির বিরুদ্ধে লড়বে বলে জানিয়েছেন তিনি. এর পাশাপাশি তিনি জানান, কংগ্রেসকে কোনও ভাবে সমর্থনের কোনও প্রশ্ন নেই এবং কংগ্রেস ও বিজেপিকে ঠেকানো সম্ভব বলেও পরিষ্কার জানিয়ে দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য. সঙ্গে জানান, শুধু কৃষি নয়, দরকার শিল্পেরও. শিল্পায়ন ছাড়া অর্থনীতির উন্নতি কোনও ভাবে সম্ভব নয়. বর্তমান সরকারের অভিযোগ বাম আমলে লগ্নি সংস্থাগুলির জন্ম হয়েছে. আর তখন থেকেই এই সংস্থাগুলি মাথা চাড়া দিয়ে উঠেছে. এই প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, বাম আমলে লগ্নি সংস্থাগুলির জন্ম হয়েছে মানেই কি বামেরা অপরাধী. পাশাপাশি অর্থলগ্নি সংস্থাগুলির বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি তোলেন তিনি. সিবিআই তদন্ত হলে সব তথ্য সামনে আসবে জানিয়েছেন. সঙ্গে ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে জানান, উপমহাদেশে শান্তি চাই. ধর্মনিরপেক্ষতার আদর্শ তুলে ধরা প্রয়োজন. দুদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করা প্রয়োজন. প্রয়োজম স্বচ্ছ পরিকাঠামো নীতিরও.
শুক্রবার ইডির তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য. তদন্তের পর ইডির পক্ষ থেকে জানান হয়েছে, সারদাকাণ্ডে যোগ রয়েছে মৃত আইনজীবী পিয়ালি মুখার্জির। সংস্থার আইনি দিক দেখতেন পিয়ালি। তাঁর ভূমিকা খতিয়ে দেখছে ইডি। তদন্তে উঠে আসতে পারে পিয়ালীর অস্বাভাবিক মৃত্যুর বিষয়টিও। অন্যদিকে, এদিন জামিন পেলেন সুদীপ্ত সেনের স্ত্রী। ৩০ এপ্রিল পর্যন্ত জেল হেফাজত হয়েছে সুদীপ্ত সেনের পুত্র শুভজিতের।
শুক্রবার ব্যঙ্কশাল কোর্টে তোলা হল সুদীপ্ত সেনের ছেলে শুভজিত্ সেন ও সুদীপ্ত সেনের স্ত্রী পিয়ালি সেনকে। পিয়ালি ও শুভজিত্ সেন দুজনেই আদালতে জামিনের আবেদন জানান। পিয়ালির আইনজীবী বলেন পিয়ালির দুই সন্তান রয়েছে,তার জামিনের আর্জি মঞ্জুর করা হোক। এরপর ইডি পিয়ালির জামিনের বিরোধিতা করেনি। তবে শুভজিত্ সেনের জামিনের বিরোধিতা করেছে। শুভজিত্ সেনের দুদিনের জেল হেফাজত চেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
তীব্র গরমের জেরে এবার স্কুলে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার । জানা গিয়েছে, সমস্ত সরকারি স্কুলে আগামী ২রা মে থেকে গরমের ছুটি শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্য সরকারের অনুদান প্রাপ্ত স্কুলগুলিতেও একই নিয়ম চালুর জন্য স্কুল শিক্ষা দফতরের পক্ষে অনুরোধ করা হয়েছে। এই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, স্কুলগুলিতে 2 মে থেকে 31মে পর্যন্ত গরমের ছুটি থাকবে। গরমের ছুটি এগিয়ে আনার পাশাপাশি স্কুল শিক্ষা দফতর জেলাশাসকদের একটি বিশেষ নির্দেশ পাঠিয়েছে। সেখানে বলা হয়েছে পরিকাঠামো থাকলে গরমের ছুটি না পড়া পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুলই যেন সকালে শুরু করা হয়।
সারদা কান্ডের মূল অভিযুক্ত সুদীপ্ত সেনের স্ত্রী ও ছেলেকে ৫দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত। আর্থিক তছরুপের দায়ে বুধবার তাদের গ্রেফতার করা হয়েছিল। সিটি সেশন কোর্টের মুখ্য বিচারক মহম্মদ মুমতাজ খান আজ তাদের জামিনের আবেদন খারিজ করে এনফোর্সমেন্ট ডাইরেক্টটোরেটের তদন্তের জন্য তাদের ৫ দিনের হেফাজত দেন। প্রসঙ্গত বুধবারই কলকাতার ভি আই পি রোড ও বেহালা অঞ্চল থেকে সুদীপ্ত সেনের স্ত্রী ও ছেলেকে গ্রেফতার করে ইডি। ইডির পক্ষ থেকে অভিজিত ভদ্র বলেন, তদন্তে কোটি কোটি টাকা কোথায় গেল ও সুদীপ্ত সেনের বেনামি সম্পত্তি সম্মন্ধে জানতে তার স্ত্রীও ছেলেকে জেরা করা জরুরি। এখন দেখার দুজনকে জিজ্ঞাসাবাদ করে নতুন কি তথ্য উঠে আসে।
যাদবপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুগত বসুর প্রচারে নেতাজী সুভাষচন্দ্র বসুর ছবি ব্যবহার হচ্ছে। এই নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলেরই প্রাক্তন নেতা তথা বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা পঙ্কজ ব্যানার্জি। তিনি জানান, পারিবারিক সম্মান এভাবে ভোটের মঞ্চে বিক্রি করা অনৈতিক।
বৃহস্পতিবার যাদবপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সমীর আইচ পঙ্কজ ব্যানার্জির বাড়িতে যান। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয় । যদিও ভোট প্রচারে নামার সম্ভাবনা পুরোপুরি খারিজ করে দিয়েছেন প্রাক্তন এই তৃণমূল নেতা। তিনি জানান, আট বছর হয়ে গিয়েছে তিনি রাজনীতি থেকে সরে এসেছেন। কারওর হয়েই আর প্রচারে নামবেন না। সমীর আইচের সঙ্গে এই সাক্ষাত্ নেহাতই সৌজন্যমূল্য সাক্ষাত বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার আদিগঙ্গা থেকে উদ্ধার হল একবালপুর-কাণ্ডের যে হাতুড়ি দিয়ে খুন করা হয়েছিল সেই হাতুড়িটি ৷ এদিন ভোর থেকে প্রায় সাড়ে তিনঘণ্টা তল্লাশি চালিয়ে ভোর সাড়ে ছটা নাগাদ আদিগঙ্গা থেকে প্লাস্টিকে মোড়া হাতুড়ি, চেন ও দড়ি উদ্ধার করল কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী৷. পুলিশের পক্ষ থেকে মনে করা হচ্ছে, এই হাতুড়ি দিয়েই একবালপুরের বাসিন্দা পুষ্পা সিং ও তাঁর দুই মেয়ে প্রদীপ্তি এবং আরাধনাকে খুন করা হয়েছিল৷ এই ঘটনায় ধৃত মূল অভিযুক্ত মহম্মদ সিকন্দর, মহম্মদ আমিন এবং অন্য দুই নাবালক গোয়েন্দাদের জেরায় প্রথমে জানায়, যে খুনে ব্যবহৃত হাতুড়ি তারা গঙ্গায় ফেলেছিল৷ কিন্তু পরে দফায় দফায় জেরায় তারা স্বীকার করে, হাতুড়ি ও অন্যান্য সামগ্রী আদিগঙ্গায় ফেলা হয়েছে৷ পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে, উদ্ধার হওয়া হাতুড়ি, চেন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।
মঙ্গলবার দুপুর 3.30 নাগাদ বাবুঘাটের গঙ্গায় ভেসে ওঠে একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ. স্থানীয় মানুষেরা পুলিশকে খবর দেওয়ার পর দেহটি পুলিসের উদ্ধারকারী দল গঙ্গার পাড়ে তোলে। দেহটি এতটাই ফুলে গিয়েছিল যে পুলিশের ভ্যানে সেটি নিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল না। পুলিশের পক্ষ থেকে জানানো হয় লরি আনার ব্যবস্থা করা হয়েছে. কিন্ত প্রায় 45 মিনিট কেটে গেলেও কোনও রকম লরি আসেনি মৃতদেহটি পোস্টমর্টমে নিয়ে যাওয়ার জন্য। অবশেষে একটি তিনচাকার ভ্যানে করে মৃতদেহটি নিয়ে যাওয়া হয়। মৃতদেহটির বয়স 35-40 বছরের মধ্যে। তবে দেহটি এখনও সনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে পুলিশের পক্ষ থেকে মনে করা হচ্ছে, স্নান করতে গিয়ে অথবা ঠাকুর ভাসান দিতে গিয়ে কোনও ভাবে তলিয়ে গিয়েছে। পাশাপাশি আত্মহত্যার ঘটনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
লোকসভা ২০১৪ তে নির্বাচনি রঙ্গমঞ্চে অংশগ্রহন করতে চলেছেন এবার এক ঝাঁক চিকিৎসক প্রার্থী । পশ্চিমবঙ্গে মনোনীত চিকিৎসক প্রার্থীর সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে । কলকাতা থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে অবস্থিত বারাসতে তৃণমূলের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার তৃতীয় ফ্রন্টের মনোনীত প্রার্থী তথা জেনারেল ফিজিশিয়ান মুরতাজা হোসেনের বিপক্ষে দাঁড়িয়েছেন । জানা গিয়েছে, কাকলিদেবী পেশায় স্ত্রীরোগ বিশেষঙ্গ । ঝাড়গ্রামের রাজনৈতিক ছবিটাও প্রায় একই । রামকৃষ্ণমিশন লোকসভা পরিষদ কেন্দ্রে সিপিআই(এম)এর চিকিৎসক প্রার্থী পুলিন বিহারি বাসকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করতে চলেছেন তৃণমূলের পক্ষ থেকে অপর আরেক চিকিৎসক উমা সরেন । কাকলি ঘোষ দস্তিদারের কথায়, ‘ আমাদের দলীয় প্রার্থী তালিকায় সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহন করেছে । ফলে নির্বাচনে দলেরই শক্তি বাড়বে বলে আমি মনে করি ।‘’
বীরভূমের সিপিআই(এম)এর পক্ষ থেকে ফিজিশিয়ান কামরে ইলাহি প্রার্থী মনোনীত হয়েছেন । তাঁর কথায়, ‘ এখন ভোটের গরম হাওয়ার জন্য নিজের জীবিকার প্রতি বিশেষ নজর দিতে পারছিনা । তবে আমি আশাবাদি, এবারের ভোটে আমরাই জয়যুক্ত হব । একজন চিকিৎসক সব থেকে বেশি জনগণের সান্নিধ্যে আসে । রোগী , পথ্য তাদের আত্মীয় স্বজন নিয়ে আমাদের সময় কেটে যায় । ‘’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘ রাজনীতি ও চিকিৎসা এই দুটো সম্পূর্ণ ভিন্ন জগৎ । এগুলিকে মিলিয়ে দেওয়া উচিৎ নয় । একজন চিকিৎসক হিসেবে রাজনীতিগত বৈপরিত্যের ওপর উঠে গিয়ে নিজের কর্ত্তব্য পালন করাই আমার কাজ।
খুন,ধর্ষণ সংক্রান্ত মামলার তদন্তকে কেন্দ্র করে আবারও আদালতের ভর্তসনার মুখে পড়ল রাজ্য। পাড়ুইকাণ্ডের পর এবার লাভপুর কাণ্ড। লাভপুরে তিনজনকে পিটিয়ে খুনের মামলায় মূল অভিযুক্ত তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম। মামলা শুরুর চার বছর হয়ে গেলেও এখনও চার্জশিট পেশ করা হয়নি। বৃহস্পতিবার কোর্টে পুলিসের স্টেটাস রিপোর্ট পেশ করা হয়। রিপোর্ট দেখে ক্ষুদ্ধ আদালত। এতদিন হয়ে গেলেও এখনও কেন অভিযোগকারীর বয়ান রেকর্ড করা হল না, তা নিয়েও আদালত প্রশ্ন তুলেছে। প্রসঙ্গত, প্রকাশ্য জনসভায় খুনের কথা ঘোষণা করেছিলেন তিনি। এরপর ২০১০ সালে বীরভূমের লাভপুরে এক সালিশি সভায় ডেকে আনা হয় চার ভাইকে। এদের মধ্যে তিনজনকে পিটিয়ে খুন করা হয় সালিশি সভাতেই। একজন জীবিত থাকেন. তিনি পুলিশের কাছে তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু চারবছর কেটে গেলেও এখনও খুনের কোনও রকম কিনারা করতে ব্যর্থ হয়েছে প্রশাসন. পুলিশের এই গাফিলতির জন্য প্রশ্ন তুলেছেন বিচারপতি দীপঙ্কর দত্ত।
একটি নামকরা সিমেন্ট কোম্পানীর ম্যানেজারের বিরুদ্ধে মহিলা কর্মীকে হেনস্তার অভিযোগ উঠল. শেক্সপিয়র সরণী থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে ৩৫৪ডি ধারায় অভিযোগ দায়ের করেছে ওই মহিলা কর্মী ।তার অভিযোগ তাকে কোম্পানীর ব্যবসার জন্য ক্লাইন্টদের খুশি করতে বলে চাপ দেওয়া হত । হোটেলে ও পার্টতে যেতে জোর করা হত বলেও অভিযোগ করেছেন ওই মহিলা । কিন্তু ওই মহিলা রাজি না হওয়ায় তাকে কাজ থেকে বরখাস্ত করার হুমকিও দেওয়া হয় বলে জানা গিয়েছে. এরপরই ওই মহিলা পুলিশের কাছে ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ জানায়. জানা গিয়েছে, মেয়েটি কয়েকমাস আগেই কোম্পানীতে যোগ দিয়েছিলেন ।
তীব্র গরমে পুড়ছে শহরতলী। চড়া রোদ মোকাবেলা করাই দায়ে হয়ে পড়ছে. মাঝে মাঝে আকাশ মেঘলা হলেও বৃষ্টির দেখা মিলছে না. হাওয়া অফিসের পক্ষ থেকে জানান হয়েছে, আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই. চৈত্রের শেষে কালবৈশাখিরও দেখা নেই. আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানান হয়েছে, নিম্নচাপ অক্ষরেখা দুর্বল। জলীয় বাষ্পও বায়ুমণ্ডলের নিচুস্তরে। সে কারণেই আপাতত আরও কয়েকদিন অস্বস্তির গরমে থাকতে হবে দক্ষিণবঙ্গকে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান হয়েছে. কলকাতাবাসীর এখন শুধুই অপেক্ষা কবে বৃষ্টি হবে আর এই তীব্র দাবদাহের থেকে কিছুটা স্বস্তি মিলবে।
মঙ্গলবার রামনবমীর দিন আদ্যাপীঠে ২০০০ জন কুমারী পুজার অনুষ্ঠান সম্পন্ন হল মহা সমারোহে. ছোট ছোট কুমারীদের পাশাপাশি এদিন আদ্যাপীঠে প্রচুর ভক্তের সমাগম ছিল চোখে পড়ার মত. এদিন কুমারী পুজার পাশাপাশি একটি অ্যাম্বুলেন্স এবং চারটি বই প্রকাশিত হয়েছে। বইগুলি হল, শ্রীরামকৃষ্ণদেবের আদেশ, শ্রীশ্রীঠাকুরের কর্ম প্রেরণা, শ্রীশ্রীঅন্নদাঠাকুরের সাধনা এবং গ্লোরি অব আদ্যাপীঠ।
এদিন কুমারী পুজা এবং বই প্রকাশের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি শ্যামল সেন, তপন মুখোপাধ্যায়, বিশিষ্ট সঙ্গীত শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, অভিনেতা অর্জুন চক্রবর্তী। ছবি : সুরজিত পাল
প্রতি বছরের মত এবার রামনবমীর দিন হাওড়ার রামরাজাতলায় শুরু হল মেলা। চারমাস ব্যাপী এই মেলায় প্রচুর মানুষের সমাগম ঘটে। শ্রাবণ মাসের শেষ রবিবার এই মেলার সমাপ্তি ঘটে। বলতে গেলে এখানকার বাসিন্দারা সারা বছর ধরে এই মেলার জন্য প্রতীক্ষায় থাকেন।
রবিবার আটটা-সাড়ে আটটা নাগাদ বাঘাযতীন এবং নিউ গড়িয়ার মাঝে আপ লাইনের ধারে সুমন দাস নামে একজনের মৃতদেহ উদ্ধার হয় । যুবকের বয়স ২১ বছর। তাঁর মাথার পিছনের দিকে আঘাত ছিল। সুমন দাসের মৃত্যুর খবর পৌছয় তাঁর সল্ট লেক সুকান্ত নগরের বাড়িতে। তাঁরই বান্ধবী তনুশ্রী দাস সুমনের বাড়িতে তার মৃ্ত্যুর খবর জানিয়েছে। পরিকল্পিত ভাবে সুমনকে হত্যা করা হয়েছে বলে তনুশ্রী এবং তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ এনেছে সুমনের বাড়ির লোকজন.
জানা গিয়েছে সুমন দাস নামে একুশ বছরের এই যুবকের বাড়ি সল্টলেকের সুকান্ত নগরে। পেশায় আইটি সংস্থার গ্রুপ ডি কর্মী। গত পুজো থেকে বাঘাযতীনের তনুশ্রী দাসের সঙ্গে তার সম্পর্ক তৈর হয়। দুজনের বিয়ে নিয়েও দুই পরিবারের মধ্যে কথাবার্তা চলছিল. কিন্তু রবিবার রাত আটটা-সাড়ে আটটা নাগাদ তনুশ্রী সুমনের বাড়িতে ফোন করে তাঁর মৃত্যুসংবাদ জানায়।
পুলিসের জেরার মুখে তনুশ্রী জানিয়েছে, রেল লাইনের পাশে হাঁটতে হাঁটতে সুমন হঠাত্ লাইনে উঠে গিয়েছিলেন। আচমকাই শিয়ালদহগামী একটি ট্রেন ধাক্কা মারে সুমনকে। কিন্তু তনুশ্রীর এই জবাব সুমনের পরিবার জানতে চায়নি। তাঁদের অভিযোগ, তনুশ্রীর পরিবারের কয়েক জন, বিশেষত তাঁর দুই দাদা কৃশানু দাস, পাপ্পু দাস এবং পিসেমশাই দুলাল শীল বরাবরই সুমন-তনুশ্রীর সম্পর্কের বিরোধিতা করে এসেছেন। দুলাল শীল নাকি সুমনকে কয়েকবার হুমকিও দিয়েছেন। ফলে এটা নিছকি দূর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা তা নিয়ে বড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা উজার করে দিলেন প্রখ্যাত উপন্যাসিক মহাশ্বেতা দেবী। তিনি বলেছেন, ‘মমতা একজন দামি ও খাঁটি মানুষ। ওঁর বয়স বাড়ে না, এনার্জি কমে না। ওঁর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমিও শিখছি।’
শনিবার হাওড়া জেলার উলবেড়িয়ার রবীন্দ্রভবনে তৃণমূল প্রার্থী সুলতান আহমদের ওপর লেখা ‘উলবেড়িয়ার সুলতান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করার সময় তিনি এই কথা বলেন। মমতাকে নিজের বোন বলে উল্লেখ করে মহাশ্বেতা দেবী বলেন, ‘শান্তিনিকেতনে শৈশব কেটেছে। এখন মমতার সঙ্গে সময় কাটালে মনে হয় শান্তিনিকেতনে সময় কাটাচ্ছি।’
প্রসঙ্গত,মহাশ্বেতা দেবী এবং মমতার বন্ধুত্ব অনেক পুরনো। মহাশ্বেতা ছিলেন তৃণমূল নেত্রীর অন্যতম রাজনৈতিক পরামর্শদাতা। ক্ষমতায় আসার পরেও লেখিকার সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্কের ভিতটা নড়েনি। বিদ্রোহী সাংসদ কবীর সুমনকে বোঝাতে মহাশ্বেতা দেবীকেই মধ্যস্থতার দায়িত্ব দিয়েছিলেন তৃণমূল নেত্রী। ২০১১-য় একুশে জুলাইয়ের সমাবেশের মঞ্চেও ছিলেন মহাশ্বেতা দেবী। সরকারি গ্রন্থাগারে সরকার নির্দিষ্ট সংবাদপত্র রাখার নির্দেশিকা ঘিরে গত বছর প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন মহাশ্বেতা দেবী। তবে এখন দুজনার সম্পর্ক আগের মত ঘনিষ্ঠ হয়েছে বলেই মনে হয়।
পার্কসার্কাসে রেল লাইনের পাশের বস্তিতে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ২০০টি ঝুপড়ি। শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ আগুন লাগে ওই বস্ততি। খুব অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। দমকলের কুড়িটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। ঘটনাস্থলে পৌছন স্থানীয় বিধায়ক স্বর্ণকমল সাহা। ক্ষতিগ্রস্তদের দ্রুত ত্রাণের আশ্বাস দিয়েছেন তিনি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।
প্রতিবছরের ন্যায় এবছরও আদ্যাপীঠে কুমারি পুজোর নবমীর দিন আয়োজিত হবে কুমারি পুজো। এবছর পুজো প্রাক শতর্বষে পদার্পণ করছে। এদিন সকাল সাতটা থেকে পুজো শুরু হবে, চলবে সকাল ১০টা পর্যন্ত। ২০০০জন কুমারির পুজো আয়োজিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র, ড: শশী পাঁজা, প্রাক্তন বিচারপতি শ্যামল সেন, তপন মুখার্জি, অভিনেতা অর্জুন চক্রবর্তী, স্বাগতালক্ষ্মী, স্বামী জিতাত্মা নন্দ, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের প্রেসিডেন্ট ড: ফাল্গুনী মুখার্জি। এই প্রসঙ্গে আদ্যাপীঠে জেনারেল সেক্রেটরি মুরালভাই জানান, এদিন প্রায় ১০ হাজার ভক্তের সমাগম ঘটে। কিন্তু ২০০০জন কুমারির পুজোর আয়োজন কেন? মুরালভাই জানান, ১৩২৭ সালে অন্নদাঠাকুর ২৮জনের কুমারি পুজোর আয়োজন করেছিলেন, কিন্তু পরে দেখেন আসুন সংখ্যা হয়ে গিয়েছে ২৯টি। কিভাবে এটি হল সারাদিন ভেবেও বুঝতে পারলেন না। রাতের দিকে মা দেখা দিয়ে বলেন মা কুমারি সেজে এসে পুজো নিয়েছেন। এরপর থেকে এদিন যতজন কুমারি পুজোর বাসনা প্রকাশ করে, সকলেরই পুজো করা হয়। বয়সসীমা ১২ বছর। পাশাপাশি তিনি জানান, এদিন পুজোর পর সকল ভক্তে জন্য প্রসাদের ব্যবস্থা করা করা হয়। সঙ্গে জানান কিভাবে যে ২০০০জন কুমারি হাজির হয়ে যায়, বোঝাই যায় না।
চাকরি নিয়ে কম বিতর্কের মধ্যে পড়তে হয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতিকে. এবার সেই প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতির পাশেই দাঁড়ালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি দাবি করেন শুধুমাত্র তৃণমূল নয়, যোগ্যতার নিরিখে সব দলের কর্মীরাই চাকরির সুযোগ পেয়েছেন। এমনটাই বলতে চেয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। মানিক ভট্টাচার্যের জানান, তনি বলতে চেয়েছিলেন যোগ্যতার ভিত্তিতে চাকরি পেতে পারেন যে কোনও দলের কর্মীরা। অন্যদিকে মানিক ভট্টাচার্যের বিতর্কিত মন্তব্যের জেরে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে পথে নেমেছে ডিএলএড ফোরামের সদস্যরা। মানিক ভট্টাচার্যের কুশ পুতুল পোড়ানো হয় রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে। এই ধরনের মম্তব্য ভোটেও প্রভাব ফেলবে বলে মনে করছেন অনেকেই।
ভোটের মুখে প্রশাসনিক রদবদলের সম্ভাবনা রইছে বলে শোনা যাচ্ছে। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠায় নদিয়া, বীরভূম, উত্তর ২৪ পরগনা ও বাঁকুড়ার পুলিস সুপারকে বদলি করা হতে পারে। জানা গিয়েছে, হাবড়ায় বিডিওকে খুনের হুমকির ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশন। ওই ঘটনার জেরে জেলার পুলিস সুপারের পাশাপাশি জেলাশাসককেও বদলির সম্ভাবনা রয়েছে. ইতিমধ্যে প্রশাসনিক কাজে গাফিলতির জন্য সরিয়ে দেওয়া হয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার ওসিকে। নির্বাচন কমিশনের তীব্র ভর্তসনার মুখে পড়েছেন কোচবিহারের জেলাশাসক ও পুলিশ সুপার। তাঁর বিরুদ্ধে অভিযোদ ভোটার তালিকায় গরমিলের এবং স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণে যথেষ্ট গাফিলতি রয়েছে।
রাজ্যের নির্বাচনী প্রস্তুতি নিয়ে অসন্তোষ প্রকাশ করল নির্বাচন কমিশন।রবিবার বিভিন্ন রাজনৈতিক দল ও রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকের পর, মুখ্য নির্বাচন কমিশনার জানান, প্রশাসনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রয়োগ এবং সমস্ত অভিযোগ গুরুত্ব দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে তিন সদস্যের নির্বাচন কমিশন। পরিস্থিতি পর্যালোচনা করতে ভোটের আগে কমিশন প্রয়োজনে আবারও রাজ্যে আসতে পারে জানা গিয়েছে।
এদিন সর্বদল বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক ও রাজ্যের প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল ছাড়া সমস্ত রাজনৈতিক দল। এরপরই কমিশনের সঙ্গে বৈঠকে বিরোধীদের অভিযোগগুলি নিয়ে প্রশ্নের মুখে পড়েন রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা। নির্বাচনী প্রস্তুতি নিয়ে কমিশন যে সম্পূর্ণ সন্তুষ্ট নয়, তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্য নির্বাচনী কমিশনার। নির্বাচন সংক্রান্ত যে কোনও অভিযোগের ক্ষেত্রে কড়া নির্দেশ দিয়েছেন তিনি।নির্বাচন কমিশন সূত্রে খবর, দার্জিলিংয়ে চল্লিশ কোম্পানি, কোচবিহারে চুয়াল্লিশ কোম্পানি, জলপাইগুড়িতে তিপ্পান্ন কোম্পানি, উত্তর দিনাজপুরে সাতাশ কোম্পানি, মুর্শিদাবাদ পঁচাত্তর কোম্পানি, এবং উত্তর চব্বিশ পরগনায় অষ্টআশি কোম্পানি আধাসেনা মোতায়েন হবে।
এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে কোনও কলেজে ভর্তি হতে গেলে প্রবেশিকা পরীক্ষা দিতে হবে না। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পাশাপাশি কলেজে ভর্তি হওয়ার জন্য বিভিন্ন কলেজে ঘুরে ফর্মও আর তুলতে হবে না। রাজ্য সরকারের নির্দেশে এবছর থেকেই কলকাতা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়ভাবে অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়ার ব্যবস্থা করছে। এর ফলে পড়ুয়াদের কলেজে ভর্তি হওয়ার পদ্ধতি অনেকটাই সহজ হবে বলে মনে করা হচ্ছে।
এবছর অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত নেওয়ায় এবছর ভর্তির জন্য কোনও কলেজই প্রবেশিকা পরীক্ষা নিতে পারবে না। আগামী বৃহস্পতিবার এই বিষয়ে কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বসছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একদিন কলেজে ভর্তি হওয়া নিয়ে প্রায় বেশির ভাগ কলেজেই সংঘর্ষের ঘটনা ঘটত, তবে অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়ার পদ্ধতি শুরু হলে এই ধরনের অপ্রীতিকর ঘটনা অনেকটাই এড়ানো যাবে বলে মনে করছেন অনেকেই।
ক্লাস সিক্সের তিন ছাত্রীকে মারধরের অভিযোগ উঠল কাশীপুর ইনস্টিটিউশন ফর গার্লস স্কুলের হস্টেলে ওয়ার্ডেনের বিরুদ্ধে। ওই তিন ছাত্রীর বিরুদ্ধে অভিযোগ ঘুম থেকে উঠতে দেরি করায় ওই তিন ছাত্রীকে মারধর করেন হস্টেলের ওয়ার্ডেন অনিতা সালসো। জানা গিয়েছে, স্কুলের হস্টেলটি চলে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালনায়। এই সংস্থার পক্ষ থেকেই ওয়ার্ডেনকে নিয়োগ করা হয়েছিল। প্রধান শিক্ষিকার কাছে ওই তিন ছাত্রী ওয়ার্ডেনের বিরুদ্ধে এবং অন্যান্য ছাত্রীদের পক্ষ থেকে প্রাধান শিক্ষিকার কাছে ওয়ার্ডেনের বিরুদ্ধে মারধরের অভিযোগ করা হয়েছে বলে জানান হয়েছে. এরপর প্রধান শিক্ষিকার পক্ষ থেকে ওয়ার্ডেনের বিরুদ্ধে কাশীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার জেরে ওয়ার্ডেনের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অনিতা সালসোকে।
দেবের পর পিসি সরকার. ধর্ষণ নিয়ে মন্তব্যের জেরে কমিশনের শোকজ নোটিস পেতে হয়েছে তাঁকে. তবে সোমবার নির্বাচন কমিশনের শোকজের জবাব দিলেন বারাসতের বিজেপি প্রার্থী পিসি সরকার (জুনিয়র)। রবিবার বিতর্কিত মন্তব্য করেন পিসি সরকার জুনিয়ার। বারাসতের একের পর এক ধর্ষণের ঘটনায় সরকার তথা শাসক দলের দিকে আঙুল তোলেন তিনি। ধর্ষণ নিয়ে কথা বলতে গিয়ে পি সি সরকার নাম না করে শাসক দলের প্রার্থীকে প্রশ্ন ছুঁড়ে বলেন,"যদি ওনাকে বা ওনাদের ধর্ষণ করা হত, তাহলে ওনারা কি বলতেন।" পরে তিনি জানান, অন্যায় করলে যদি কোনও দোষ না হয়, বললেই যদি দোষ হয় তবে, মুখ খুলবো না।
প্রচন্ড গরমে পুড়ছে শহরতলী. বেলা গড়ালেই রাস্তায় বেড়োন দায় হয়ে পড়ছে. রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক সামলানোটা কষ্টকর হয়ে উঠছে, সেই কারণেই কমানো হল ট্রাফিক পুলিশের কাজের মেয়াদ । সোমবার লালবাজারের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে । অত্যাধিক গরমের ফলে ট্রাফিক পুলিশদের কাজের মেয়াদ কমিয়ে ৮ ঘন্টা থেকে ৬ ঘন্টা করা হয়েছে । এই মুহর্তে কলকাতায় প্রায় ৪০ ডিগ্রির কাছে গরম । গরম থেকে রক্ষা পেতে বেশ কিছু উপায় বাদলেছেন স্বয়ং পুলিশ কমিশনার । তার মাঝেই সোমবার আবার কাজের সময় ২ ঘন্টা কমল ট্রাফিক পুলিশদের ।
হোম | কলকাতা | রাজ্য | দেশ | বিদেশ | বিনোদন | খেলা | বাণিজ্য | বিজ্ঞান-প্রযুক্তি | লাইফস্টাইল