ব্রাজিল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নেইমার-অস্কারের দলের বিপক্ষে ৩-১ ব্যবধানে উড়ে যাওয়ার পর রেফারিং নিয়ে তোপ দাগলেন ক্রোয়েশিয়া কোচ নিকো কোভাচ।
বৃহস্পতিবার ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোভাচ এশিয়ান রেফারি ইউচি নিশিমুরাকে নিয়ে তার ক্ষোভ প্রকাশ করেন। অভিযোগ তোলেন- ম্যাচের গতিপথ বদলে দেওয়া হয়েছে। তার স্পষ্ট দাবি, ‘যদি সেটা পেনাল্টি হয় তাহলে ফুটবল নয়, আমাদের বাস্কেটবল খেলতে হবে।’
কোভাচ বলেন, ‘এটা খুব লজ্জার। কারণ রেফারি আমাদের জন্য এক ধরনের নিয়ম মেনে চলেছে। আর ব্রাজিলের জন্য আলাদা। বিশ্বকাপের জন্য এমন রেফারিং অবশ্যই লজ্জার। তবে আমি আমার খেলোয়াড়দের জন্য খুবই আনন্দিত। আসলে দেশের জন্য এভাবেই খেলতে হয়।’
প্রসঙ্গত, এদিন সাও পাওলোতে ২০তম ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী এ ম্যাচটিতে খেলার ৭১ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। ফ্রেডকে কড়া ট্যাকলের দায়ে এই স্পট কিক পায় ব্রাজিল। এরপর একই ম্যাচে ক্রোয়েশিয়াও একবার পেনাল্টির আবেদন করে। কিন্তু ২-১ স্কোরলাইন থাকার সময় কোভাচের শিষ্যদের সে দাবি এড়িয়ে যায় রেফারি নিশিমুরা। লুকা মডরিচের দল ‘এ’ গ্রুপ থেকে পরের দুই ম্যাচে ক্যামেরুন ও মেক্সিকোর মুখোমুখি হবে।
কিকঅফের ১১ মিনিটেই স্তব্ধ হয়ে যায় সাও পাওলো. এগিয়ে যায় ক্রোয়েশিয়া। তাও আবার ব্রাজিলের ডিফেন্ডার মার্সেলোর আত্মঘাতী গোলে। কিন্তু শেষ পর্যন্ত কোনো অঘটন ঘটেনি। ‘ওয়ান্ডার কিড’ নেইমারের স্বর্ণালি পা জোড়ায় দুর্দান্ত প্রত্যাবর্তন করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। জোড়া গোল করেন বার্সা মহাতারকা। তাতে ৩-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় সেলেসাওরা।
ব্রাজিল-ক্রোয়েশিয়া ২০১৪ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে সম্ভবত সবচেয়ে বেশি আলোচিত খেলোয়াড় ছিল নেইমার। দেশটির চায়ের দোকান থেকে শুরু করে কফিশপ, রাস্তার হোডিং থেকে শুরু করে ড্রয়িং রুম সব জায়গাতেই রাজত্ব গাঢ়ে বার্সা সেনসেশন। তাছাড়া বিশ্বজোড়া ব্রাজিলিয়ান ভক্তদের প্রত্যাশার চাপও ছিল এই ২২ বছর বয়সী ফুটবলারের কাধেই। তাই মনের কোনো এক কুক্ষণে চোরগোপ্তাভাবে একটা প্রশ্ন উদয় হচ্ছিল। কী সেটা? প্রশ্নটা হল নেইমার এই প্রত্যাশার চাপ সামলে নিতে পারবেন তো? এই শঙ্কাটাকে বড় হতে দেয়নি ব্রাজিলের স্বপ্নসারথি। কারণ, দেশের ত্রাতা হয়ে দু দুবার জ্বলে ওঠেন এই সান্তোস ফুটবলার। দারুণ ফিনিশিংয়ে দলকে জয় উপহার দেন। আর প্রমাণ করেন তিনি কাগুজে বাঘ নন।
সাও পাওলো স্টেডিয়ামে দর্শকরা তখনো ভালোভাবে স্টেডিয়ামেই বসতে পারেনি। কারণ ম্যাচের আয়ু তখন মাত্র ১১ মিনিট। অথচ সেই সময়েই ব্রাজিলের জালে বল জড়িয়ে দেয় ক্রোয়েশিয়া। বক্সের বাঁদিকে থেকে ইভিকা ওলিচ নির্বিষ এক ক্রস নেন। উদ্দেশ্য জেলাভিচ। কিন্তু ক্রোট ফরোয়ার্ড বল আয়ত্তে নেওয়ার আগেই ভয়ংকর ভুল করে ফেলেন মার্সেলো। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন তিনি। এর মাধ্যমে একটি রেকর্ড গড়েন রিয়াল ফরোয়ার্ড। প্রথম ব্রাজিলিয়ান ফুটবলার হিসেব বিশ্বকাপে আত্মঘাতী গোলের নজির।
অবশ্য দিনশেষে এই ভুলটা খুব বড় হয়ে দেখা দেয়নি। প্রথমার্ধের ২৭ মিনিটেই সমতায় ফেরে ব্রাজিল। মাঝমাঠ থেকে অস্কারের বাড়ানো বলে ২৫ গজ দূর থেকে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন বার্সা ফরোয়ার্ড নেইমার। এরপর প্রধমার্ধেই প্রতিপক্ষের ওপর আরো চড়াও হয় সেলেসাওরা। কিন্তু ক্রোয়েশিয়ার রক্ষণ দূর্গে গিয়ে তা বারবার প্রতিহত হতে থাকে। শেষ পর্যন্ত প্রথম ৪৫ মিনিট ১-১ সমতার বিন্দুতেই থাকে দু দল। অবশ্য বিরতি থেকে ফিরে ভাগ্য আর প্রবঞ্চনা করতে পারেনি স্বাগতিকদের সাথে। তাই ম্যাচের ৭১ মিনিটে ফ্রেডের হাত ধরে পেনাল্টি পায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তা থেকে গোল আদায় করতে ভুল করেননি ‘ওয়ান্ডার কিট’ নেইমার। শেষে ক্রোয়েশিয়ার কফিনে শেষ পেরেক ঠোকেন অস্কার। সেটা খেলার ৯০ মিনিটের ঘটনা। ফলে প্রত্যাশিত জয় পায় ব্রাজিল। শুরু হয় হেক্সার উদ্দেশ্যে স্বপ্ন অভিযাত্রা।
জোহানেসবার্গের পর সাও পাওলো। চার বছরের ব্যবধানে আবার এক ছাতার নিচের সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীরা। সাদা-কালো-লাল-হলুদ-তামাটে সব ধরনের মানুষ এক সুর আর এক গানে। ওলে ওলার ছন্দে পেলের দেশের শহর সাও পাওলোতে দ্বিতীয় বারের মতো মাঠে গড়ালো বিশ্বকাপ ফুটবল। ১৯৫০ এর পর ২০১৪ সালে।
বর্ণিল রঙ আর কার্নিভালের ছোঁয়ায় ব্রাজিলের সাও পাওলোর কারিন্থিয়াস স্টেডিয়ামে ৬৮ হাজার দর্শকের উপস্থিতিতে এই উদ্বোধনী অনুষ্ঠান হয়। ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপের আয়োজন করে ভিন্ন এক মাত্রা স্থাপন করতে চেয়েছিল ২০তম বিশ্বকাপের আয়োজক দেশ ব্রাজিল। কিন্তু বঞ্চিত মানুষের বিক্ষুব্ধ প্রতিবাদ ও অবরোধে কিছুটা ফ্যাকাশে হয় ব্রাজিল বিশ্বকাপের উদ্বোধনী মহাযজ্ঞ।
অনুষ্ঠানের শুরুতেই এক দল শিল্পী ব্রাজিলের ইতিহাস ও ঐতিহ্যকে সঙ্গে করে মনোমুগ্ধকর উপস্থাপনা নিয়ে আসে। যেন সদ্যই বিশ্বের সবচেয়ে বড় রেইনফরেস্ট আমাজান থেকে উঠে এসেছে তারা! কারণ, সবার গায়েই যে তখন স্বল্প আদিবাসী পোশাক। আর মাথায় তৃণ মুকুট।
এরপর বিশেষ রোবোটিক পোশাকে হুইল চেয়ার থেকে উঠে এসে বলে শট করেন এক প্রতিবন্ধী। মিগুয়েল নিকোলেসিস নামের একজন ব্রাজিলীয় চিকিৎসকই উদ্বোধনীতে এই চমক আনেন। বিশ্বের খ্যাতনামা ১৫৬ জন বিজ্ঞানীর সহায়তায় লৌহমানবের মতো বিশেষ এই রোবোটিক পোশাক তৈরি করেন ওই ব্রাজিল চিকিৎসক।
সবশেষে বিশ্বকাপের অফিসিয়াল গান ‘ওলে ওলা’র ছন্দে মাতেন জেনিফার লোপেজ, পিটবুল ও ক্লদিয়া লেইতে। এর মাঝে অবশ্য দাঁড়বাজি, ফ্লিম্যাশ শোয়ের চোখ ধাঁধানো উপস্থাপনায় পুরো ব্রাজিলকে ক্রীড়ামোদীদের কাছে তুলে ধরার চেষ্টা করেন বেলজিয়াম অর্টিস্টিক ডিরেক্টর ডাফনে কর্নেজ। এসব আলোর অ্যাঙ্গেল তৈরির মাধ্যমে একটি বলের প্রতিকৃতি দেখানো হয়।
গত বিশ্বকাপের সফল জ্যোতিষী ছিল অক্টোপাস পল। এবারও জ্যোতিষীদের তালিকায় নাম উঠেছে অনেকেরই। বিজ্ঞানী থেকে শুরু করে সেই তালিকায় শামুক, পান্ডাও রয়েছে। কে হবে শেষ পর্যন্ত সফল জ্যোতিষী! এই জ্যোতিষীর দলে এবার যোগ দিয়েছে এক গিনিপিগ! আর এটাই নাকি করতে পারবে সঠিক ভবিষ্যদ্বানী।
আর ইংল্যান্ডের হ্যাটন ওয়ারউইকশায়ার পার্কে এক বিশেষ ধরনের খেলার মাধ্যমে নির্ধারিত হবে ম্যাচের ভবিষ্যদ্বানী। দুই দল গিনিপিগের এই খেলার মাধ্যমে জানা যাবে ইতালি ও ইংল্যান্ডের মধ্যেকার খেলাটির। আর অনেকেই আবার মনে করেন যে গিনিপিগ দলের ইংল্যান্ড দলের জন্য শুভশক্তি হিসেবে কাজ করবে! দুই দল গিনিপিগ বিশেষ ধরনের জায়গায় খেলবে। সেখানে তাদের প্রিয় খাবার যে দল আগে ধরতে পারবে সে দলই জয়ী হবে। আর এটাই হয়ত নিয়ে আসবে ইংল্যান্ডের সৌভাগ্য এমন বিশ্বাস পার্কের কর্মকর্তাদের।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে ব্রাজিলকে চান সময়ের সেরা ফুটবল তারকা লিওনল মেসি। আর্জেন্টিনাকে দুবার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে দেখা মেসি এবার চান ফাইনালে পৌঁছাতে।আর প্রতিপক্ষ হিসেবে তার বার্সা সতীর্থ নেইমারকেই দেখতে চান তিনি। ২৬ বছর বয়সী নেইমার জানান, বিশ্বকাপের ফাইনালে ওঠা স্বপ্নের মত। আশা করি ফাইনালে উঠে নেইমারকে প্রতিপক্ষ হিসেবে পাব। আর্জেন্টিনার হয়ে ক্লাবের মত ভাল নৈপুণ্য দেখাতে পারেন না নেইমার এমন দুর্নাম আছে আর্জেন্টাইন তারকা মেসির। এই বিষয়ে তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপের দিকে মনযোগ দিচ্ছি। আর আমি মনে করি অতীতে যে ভুল করেছি তা এখন আর করব না।’ গ্রুপ পর্বে বসনিয়া, ইরান ও নাইজেরিয়ার বিপক্ষে লড়াই করতে হবে আর্জেন্টিনাকে।
সোমবার সকাল থেকে মোহনবাগানের টিডি হিসেবে নিজের কাজ শুরু করে দিলেন সুভাষ ভৌমিক। এদিন প্রথমেই জানিয়ে দিলেন টিডি হিসেবে মোহনবাগানের দায়িত্ব পাওয়ার পর এখন লক্ষ্য দলকে এএফসি কাপ চ্যাম্পিয়ন করা। তবে এদিন ছেলেদের নিয়ে মাঠে অনুশীলনে নামেননি তিনি। বল পায়ে ছেলেদের নিয়ে অনুশীলনে নামবেন বুধবার থেকে। তার আগে দুদিন রেখেছেন শারীরিক পরীক্ষা চালানোর জন্য। এদিন ফুটবলারদের সঙ্গে আড্ডায় মজেছিলেন সুভাষ ভৌমিক। সঙ্গে ছিলেন ফিজিও গার্সিয়াও। তবে এদিন একমাত্র বিদেশি হিসেবে কাতসুমি মাঠে কিছুক্ষণ গা ঘামালেন। বাকি বিদেশিদের নাম এখনও চূড়ান্ত হয়নি বলে জানালেন টিডি. এদিন প্রথম দলে এলেন জেজে। বললেন, এই দলের খেলার ইচ্ছে অনেকদিন আগে থেকেই ছিল। এখন একটাই লক্ষ্য ভালো খেলে সমর্থকদের মন জয় করা।
পুনে এফসির কোচ হলেন করিম বেঞ্চারিফা। সোমবার পুনের সঙ্গে দুবছরের জন্য চুক্তিবদ্ধ হলেন প্রাক্তন মোহনবাগান কোচ করিম। পুনের দায়িত্ব নেওয়ার পর করিম জানান, এই দলে ভালো কিছু করতে পারব বলেই আশা করছি। দলের প্রত্যাশা মেটানোর যথাসাধ্য চেষ্টা করব বলে জানান করিম।
ভারতকে ২০১১ বিশ্বকাপ জেতানো প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংয়ের পর তার বাবা যোগরাজ সিংও আক্রান্ত হলেন ক্যান্সারে। কন্ঠনালীর স্বরতন্ত্রে ক্যান্সার ধরা পরেছে ভারতীয় দলের এই প্রাক্তন ফাস্ট বলারের।
এর আগে ২০১১ বিশ্বকাপের পরে যুবরাজ সিং ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। ক্যান্সার থেকে সেরে উঠে ভারতের হয়ে ম্যাচও খেলেছিলেন তিনি। চিকিতসায় যুবরাজের সেরে উঠার পর আবারও যুবরাজ পরিবারে ক্যান্সার আঘাত হানলো।
৫৬ বছর বয়সী যোগরাজ সিংয়ের স্বরতন্ত্রে ক্যান্সার ধরা পরে তিন মাস আগে। বর্তমানে চিকিৎসার জন্য যুক্তরাস্ট্রে রয়েছেন তিনি। ভারত দলের হয়ে ১৯৮০-৮১ সালের দিকে তিনি একটি টেস্ট ও ছয়াটি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তিনি।
আর্জেন্টিনা তাদের চিরশত্রু। কিন্তু তারপরেও একটি ক্ষেত্রে এক বিন্দুতে মিলেমিশে একাকার জিকো-রবার্তো কার্লোস-কাফু-নেইমার-দানি আলভেজরা। অতীত ও বর্তমানের এই তারকারা মারকানা স্টেডিয়ামের ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনাকে দেখতে চাইছেন। এইবার ওই একই কোরাসে গলা মেলালেন ব্রাজিলের বর্তমান কোচ লুইস ফিলিপ স্কলারিও।
বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে স্কলারি বলেন, ‘আর্জেন্টিনাকে নিয়ে মোটেও চিন্তিত নই আমরা। স্বপ্ন দেখছি ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালের। যা হবে দক্ষিণ আমেরিকান ফ্লেভারের সম্পূর্ণ ভিন্নধর্মী একটি ফাইনাল। এজন্য দুই দলের খেলোয়াড়দের কৌশলগত দক্ষতাও আছে।’ ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ী এই কোচ আরো জানান, ‘আর্জেন্টিনা আগেভাগেই বিদায় নিক, তা চাই না আমি। আমার চাওয়া তারা যেন তাদের সেরা ফুটবলটা খেলে। কিন্তু তারা যদি হারে সেটা আমার সমস্যা নয়। আমার পুরো চিন্তা ব্রাজিলকে নিয়ে। এই দলটিকে ফাইনালে নিয়ে যেতে হবে আমাকে।’
অবশ্য স্কলারির এই চাওয়া একেবারে অমূলকও নয়। ২০১৪ বিশ্বকাপের ফিকশ্চার এমন ভাবে সাজানো যাতে দুই দল প্রত্যাশিত ভাবে এগুলে ফাইনালে দেখা হওয়ার সম্ভাবনা আছে। প্রসঙ্গত, এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতায় আর্জেন্টিনা-ব্রাজিল ৯৫ বার মুখোমুখি হয়েছে। যখন ৩৬ বার জয় পেয়েছে আর্জেন্টিনা। আর ৩৫ বার বিজয় নিয়ে মাঠ ছেড়েছে ‘দ্য ইয়েলো’রা।
বুধবার কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত কোয়ালিফায়ার পর্বের ম্যাচে নাইট বাহিনী টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল কিংস ইলেভেন পাঞ্জাবকে ২৮ রানে হারিয়ে দ্বিতীয় বারের মতো ফাইনালে উঠে এল। এদিন জয়ের জন্য ১৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে পাঞ্জাব ইনিংসের শুরু থেকেই উমেশ যাদব, মর্নি মরকেলের নিয়ন্ত্রিত পেস বোলিংয়ে কোনঠাসা হয়ে পড়ে। দ্বিতীয় উইকেটে ঋদ্ধিমান সাহা ও মনন বোহরা কিছুটা লড়াই করে ৪০ রান যোগ করলেও দুজনই মর্নি মরকেলের শিকার হয়ে সাজঘরে ফেরেন। চলতি আসরের সবচেয়ে বিপদজ্জনক ব্যাটসম্যান হিসেবে চিহ্নিত গ্লেন ম্যাক্সওয়েলের উইকেটসহ গুরুত্বপূর্ণ ৩ উইকেট শিকার করেন উমেশ যাদব ৪ ওভারে মাত্র ১৩ রানের অসামান্য বোলিং বিশ্লেষণের সাহায্যে। ফলে জয়ের নাগাল পায়নি বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার দল। নির্ধারিত ওভার শেষে তারা ৮ উইকেটে মাত্র ১৩৫ রান সংগ্রহে সক্ষম হয়। দলের পক্ষে ঋদ্ধিমান সাহা সর্বোচ্চ ৩৫ রান করেন ৩১ বলে দুটি করে চার ও ছয় মেরে। এছাড়াও অধিনায়ক জর্জ বেইলি মাত্র ১৭ বলে ১ চার ও ২ ছক্কায় ২৬ এবং মনন বোহরা ১৯ বলে ৩টি ছয় মেরে ২৬ রান করেন। কলকাতার পক্ষে উমেশ যাদব ছাড়াও মরনে মরকেল ৪ ওভারে মাত্র ২৩ রানের খরচায় দুটি উইকেট নেন। এছাড়াও পীযুষ চাওলা ৪ ওভারে ২৩ রানে এবং সাকিব ৪ ওভারে ৪৩ রানে একটি করে উইকেট নেন।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা ওপেনার রবিন উথাপ্পার ধারাবাহিক নৈপূণ্য ও অন্যদের সহযোগিতায় নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৬৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে। উথাপ্পা মাত্র ৩০ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪২ রানের চমকপ্রদ ইনিংস খেলেন। এছাড়াও মনিশ পাণ্ডে ২১, সুর্যকুমার যাদব মাত্র ১৪ বলে ৩ চার ও ১ ছক্কায় ২০ এবং ইউসুফ পাঠান ২০ রান করেন। সাকিব ১৬ বলে ২ চারে ১৮ রান করেন।
পাঞ্জাবের পক্ষে করনবির সিং ৪০ রানে ৩ উইকেট তুলে নিলেও অসাধারণ বোলিং নৈপূণ্য দেখান বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল। তিনি ৪ ওভার বোলিং করে ১ মেডেন ওভারসহ মাত্র ১১ রানে দুটি উইকেট তুলে নেন। মিচেল জনসন ৩১ রানে ২ উইকেট নেন। উমেশ যাদব অসামান্য এ বোলিং নৈপূণ্যের জন্য ম্যাচের সেরা খেলোয়াড় মনোনীত হন।
সংক্ষিপ্ত স্কোর: কলকাতা - ২০ ওভার ১৬৩/৮ (উথাপ্পা ৪২, পাণ্ডে ২১, ইউসুফ ২০, যাদব ২০, সাকিব ১৮, চাওলা অপরাজিত ১৭, ডোশাটে ১৭, করনবির ৩/৪০, অক্ষর প্যাটেল ২/১১, জনসন ২/৩১) | পাঞ্জাব - ২০ ওভার ১৩৫/৮ (ঋদ্ধিমান ৩৫, বোহরা ২৬, বেইলি ২৬, ঋষি ধাওয়ান ১৪, জনসন অপরাজিত ১০, উমেশ ৩/১৩, মরকেল ২/২৩, পিযুশ ১/২৩, সাকিব ১/৪৩) | ম্যান অব দ্য ম্যাচ: উমেশ যাদব
গত ১০ মে ভলিবল জগতের বিশিষ্ট ব্যক্তি দিলীপ ভট্টাচার্য কঠিন রোগে আক্রান্ত হয়ে ইহলোক ছেড়ে চলে গিয়েছেন। ১১ মে ১৯২৩-এর ছাত্র সমিতির অন্যতম কর্ণধার এবং জাতীয় ভলিবল খেলোয়াড় অসিত ঘোষ প্রাণ হারিয়েছেন। দুজন শ্রদ্ধেয় ব্যক্তির স্মৃতির স্মরণার্থে ২৯ মে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় ভলিবল সংস্থার মাঠে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
ব্রাজিলের ফুটবল কিংবদন্তি মারিও জাগালো গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। ৮২ বছর বয়সী জাগালো বেশ কিছুদিন ধরেই মেরুদন্ডের সমস্যায় ভুগছিলেন। সমস্যা জটিল আকার ধারণ করলে তাকে রিও ডি জেনিরিওর একটি হাসপাতালে ভর্তি করা হয়।
তবে সর্বশেষ খবরে জানা গিয়েছে, জাগালোর অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। ব্রাজিলের সমৃদ্ধ ফুটবল ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হচ্ছেন এই বর্ষীয়ান ফুটবল মস্তিষ্ক। এখন পর্যন্ত ব্রাজিলের জেতা পাঁচটি বিশ্বকাপ শিরোপায় চারটিতেই রয়েছে তার গুরুত্বপূর্ণ ভূমিকা। ১৯৫৮ ও ১৯৬২ সালের বিশ্বকাপ জয়ে তিনি খেলোয়াড় হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ১৯৭০ সালে তিনি কোচ হিসেবে জুলেরিমে ট্রফি নিজেদের করে নেন। এর ২৪ বছর পর অর্থাৎ ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ব্রাজিল দলের টেকনিক্যাল ডিরেক্টর ও সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। ব্রাজিল এ বিশ্বকাপ জেতে ইতালিকে টাই-ব্রেকারে হারিয়ে।
অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপাজয়ীদের জন্য চলতি ফরাসী ওপেন যেন অভিশপ্ত হয়ে উঠেছে। পুরুষ বিভাগে স্তানিসলাস ওয়ারিঙ্কার বিদায়ের পর এবার বিদায় নিয়েছেন মহিলা বিভাগের শিরোপাজয়ী তারকা লি না। অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয়ী চীনের এই তারকা বুধবার টুর্নামেন্টের প্রথম রাউন্ডেই বিশ্ব র্যাঙ্কিংয়ের ১০৩ নং খেলোয়াড় ফ্রান্সের ক্রিস্টিনা মাদেনোভিচের কাছে ৭-৫, ৩-৬ ও ৬-১ গেমে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন।
এই প্রতিযোগিতার ২০১১ সালের শিরোপা জেতা ৩২ বছর বয়সী লি নার এই হারে তার কেরিয়ারের অধোগতি দেখে ফেলেছেন অনেকেই। তবে তার স্বদেশী ভক্তরা এই হারের জন্য মিডিয়ার ক্রমবর্ধমান প্রত্যাশার চাপকেই দায়ী করেছো। তারা লি নার প্রতি পূর্ণ সমর্থন ও সংহতিও প্রকাশ করেন।
এছাড়াও আগের দিন মঙ্গলবার টুর্নামেন্ট থেকে বিদায় নেন প্রাক্তন শীর্ষ তারকা ও আসরের ১৩তম বাছাই ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি। প্রেমের কোর্টে ব্যর্থতার রেশ এবার টেনিস কোর্টেও হাজির হয়েছে এই গ্ল্যামারাস তারকার জন্য। তিনি অবাছাই বেলজিয়ামের ইয়ানিনা উইকমেয়ারের কাছে ৭-৬(৭/৫), ৪-৬ ও ৬-২ গেমে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন। প্রায় ৩ বছরের সম্পর্ক যখন বিয়ের পরিনতিতে গড়ানোর অপেক্ষায় তখনই আয়ারল্যান্ডের গলফার ররি ম্যাকলয় এ সম্পর্কের অবসান ঘটান।
বিশ্বকাপ যত সামনে আসছে আর্জেন্টিনা ভক্তদের বুকের ধুকুপুকু ভাবটা বাড়ছে! কারণ দলের সেরা তারকাই যে সেরা ছন্দে নেই। সাম্প্রতিক সময়ে যেন নিজের ছায়া হয়ে গেছেন লিওনেল মেসি! কিন্তু কেন? স্প্যানিশ এক চিকিৎসক বলছেন, ‘মানসিক চাপের কারণে মাঠে বিভিন্ন সময় ভেঙ্গে পড়ছেন লিও। আর এর প্রভাব পড়ছে তার খেলায়। কিংবা কখনো শরীরে।’ পেশায় স্ট্রেস ম্যানেজম্যান্ট থেরাপিস্ট আনা লোম্বার্ড আরও জানান, ‘এটা তার মানসিক সমস্যা। যার প্রভাব শরীরে পড়ে। বিশেষ করে হতাশায় ভুগতে থাকলে নিজের ক্ষমতার ওপর বিশ্বাস হারানো শুরু হয়।’
প্রসঙ্গত, চলতি মৌসুমে বার্সেলোনাকে কোনও ট্রফি এনে দিতে পারেননি ফুটবলের ক্ষুদে যাদুকর মেসি। তাছাড়া এই ব্যর্থতার সাথে সাথে ইনজুরির বিপক্ষে সংগ্রাম তো ছিলই। যা নিশ্চিত ভাবেই মেসির মানসিক জগতকে কিছুটা অস্থির করে তুলেছে। এক্ষেত্রে লোম্বার্ডের বক্তব্য, ‘অতিরিক্ত চাপ থেকে তৈরি হওয়া মানসিক সমস্যার প্রভাবে শারীরিক সমস্যা খুবই স্বাভাবিক। বিশেষ করে হজমের সমস্যা। তাই হয়তো মাঠে নামার পর মেসিকে বেশ কয়েক বার বমি করতে দেখা গিয়েছে।’
কলকাতা নাইট রাইডার্স: ১৯৫/৪ (২০ ওভার) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ১৬৫/৫ (২০ ওভার)
আইপিএল-এ প্লে অফ পর্বে খেলা নিশ্চিত করে ফেলল কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার ইডেন গার্ডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৩০ রানে হারিয়ে টানা ষষ্ঠ জয়ের পাশাপাশি আসরের প্লে অফে খেলাও নিশ্চিত করে ফেলল কেকেআর।
প্লে অফ পর্বে খেলার সম্ভাবনা জিইয়ে রাখার জন্য ১৯৬ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে বেঙ্গালুরু শুরুতেই ব্যাটিং ভরসা ক্রিস গেইলকে হারায়। দ্বিতীয় উইকেটে উইকেটরক্ষক যোগেশ টাকাওয়ালে ও অধিনায়ক বিরাট কোহলি চমৎকার ব্যাটিং করে ৮৫ রান যোগ করে দলে কিছুটা আশার সঞ্চার করেন। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা বোলার সুনীল নারাইনের সুনিয়ন্ত্রিত বোলিংয়ে খেই হারিয়ে ফেলে তারা। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৬৫ রান করে ৩০ রানের হার বরণ করে নেয় আরসিবি।
টাকাওয়ালে মাত্র ৩৬ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪৫ রানের চমকপ্রদ ইনিংস খেলে নারাইনের বলে বোল্ড হন। অধিনায়ক কোহলি খেলেন ৩১ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৮ রানের এক দায়িত্বশীল ইনিংস। যুবরাজ সিং মাত্র ১২ বলে ১টা চার ও ২ টো ছয় মেরে২২ রান করলেও তা শুধু হারের ব্যবধানই কমায়।
নারাইন ৪ ওভার বোলিং করে মাত্র ২০ রানে ৪ উইকেট তুলে নিয়ে বেঙ্গালুরু শিবিরে আতঙ্ক ছড়ান। ব্যাট হাতে অসামান্য নৈপূণ্য দেখানো সাকিব বল হাতে কোন উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২৭ রান খরচ করে ব্যাটসম্যানদের বেঁধে রাখার কাজটি সুচারুভাবে সম্পন্ন করেন।
এর আগে প্রথমে ব্যাট করে রবিন উথাপ্পা ও সাকিব আল হাসানের ঝড়ো ব্যাটিংয়ে কলকাতা নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৯৫ রানের বিশাল সংগ্রহ গড়ে। ওপেনার উথাপ্পা মাত্র ৫১ বলে ১০ চার ও ১টি ছয় মেরে ৮৩ রানের অনন্যসাধারণ ইনিংস খেলে ম্যাচের সেরা খেলোয়াড় মনোনীত হন। মাত্র ৩৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬০ রানের চমকপ্রদ ইনিংস খেলে উথাপ্পাকে চমৎকার সহযোগিতা দেন বিশ্বের শীর্ষস্থানীয় অলরাউন্ডার সাকিব আল হাসান।
বিশ্বকাপ শুরুর আগে বড় এক ধাক্কা খেল উরুগুয়ে। লাতিন আমেরিকার দলটি হুট করে তাদের অন্যতম ভরসা লুইস সুয়ারেজের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে শঙ্কার মধ্যে পড়েছে। বুধবার দলের সঙ্গে অনুশীলনের সময় কনুইয়ের ইনজুরিতে পড়েছেন লিভারপুল তারকা। আচমকা এই ইনজুরির জন্য এখন অস্ত্রপ্রচার হতে পারে সুয়ারেজের। এজন্য চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে এই তারকাকে। যার ফলে বিশ্বকাপে গ্রুপ ‘ডি’তে কোস্টারিকা, ইংল্যান্ড এমনকি ইতালির বিপক্ষে খেলা নাও হতে পারে সুয়ারেজের। যদিও তার দলের মেডিকেল স্টাফ এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার অব দ্য ইয়ার ফুটবলারকে নিয়ে তারপরেও আশাবাদী।গত ফুটবল মরশুমে লিভারপুলের হয়ে দারুণ ফর্মে ছিলেন সুয়ারেজ। দলের হয়ে ৩৩টি ম্যাচ খেলে ৩৩ বার লক্ষ্যভেদ করেন এই উরুগুয়ান। যার ফলে দীর্ঘ ২৪ বছর বাদে লিগ জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছিল লিভারপুল। যদিও শেষ পর্যন্ত ম্যানসিটি তাদের টেক্কা দিতে সমর্থ হয়। তবে ভালো খেলার পুরস্কার স্বরূপ এবার প্রফেশনাল ফুটবল অ্যাসোসিয়েশনের বিচারে সেরা খেলোয়াড় নির্বাচিত হন সুয়ারেজ।
পশ্চিম শৃঙ্গ জয় করতে গিয়ে নিখোঁজ হলেন ছন্দা গায়েন। নিখোঁজ ছন্দাকে খুঁজতে সবরকম সাহায্য করীর নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ছন্দা গায়েনের মায়ের সঙ্গে ফোন করে কথাও বললেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, কোনওরকম সাহায্য লাগলে আমাকে জানাবেন। রাজ্যের তিন মন্ত্রীকে তিনি নির্দেশ দিয়েছেন নিয়মিত ছন্দাদেবীর মায়ের সঙ্গে যোগাযোগ রাখতে। ছন্দাদেবীর মা’কে ফোন করে মুখ্যমন্ত্রী এদিন বলেন, যারা পাহাড় ভালবাসেন, তারা পাহাড় ছাড়া আর কিছুই বোঝেন না। আপনি চিন্তা করবেন না। আমরা পাশে আছি। এর পাশিপাশি নেপাল সরকারের সঙ্গেও কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
স্লো ওভার রেটের কারণে দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক কেভিন পিটারসেনকে জরিমানা করা হয়েছে। চলতি আইপিএল সেভেনে ধীর গতির বোলিং পরিচালনার জন্য এই প্রথম শাস্তির ঘটনা এটা। সোমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কিংস ইলেভেন পাঞ্জাবের ইনিংসটি নির্ধারিত সময়ের চেয়ে বেশ খানিকটা বেশী সময়ে শেষ হয়। আর এ জন্য দায়ী করা হয় অধিনায়ক কেপির ধীর গতির বোলিং পরিচালনাকে। এরজন্য তাকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়।
পিটারসেনের জরিমানার বিষয়টি নিশ্চিত করে আইপিএল কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে বলে, ‘দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষের ম্যাচে ধীর গতিতে বোলিং আক্রমণ পরিচালনা করার দায়ে অভিযুক্ত হন। যেহেতু এটা চলতি মরশুমে প্রথম ধীর গতির ওভার রেটের ঘটনা, তাই পিটারসেনকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’ এই ম্যাচেই দিল্লি মরশুমে দশম এবং টানা সপ্তম হার বরণ করে। পিটারসেন তার দলের এ দুর্দশার জন্য ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করেন।
তুলনায় যেতে রাজি নন তিনি। বরং লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে এক বিন্দুতে মিলিয়ে দিলেন লিভারপুলের উরুগুয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। জানালেন, মেসি অসাধারণ, আর রোনালদো মেশিন।
এবার ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা ফুটবলারের খেতাব পাওয়া সুয়ারেজের ভাষায়, ‘মেসি আর রোনালদো সম্পূর্ণ দুই ধরনের ফুটবলার। সেজন্য বলা কঠিন যে কে এগিয়ে। আসলে টেকনিকের দিক দিয়ে মেসি অসাধারণ। প্রচুর গোল করে। ছোট্ট চেহারার বলে দুর্দান্ত ড্রিবল করতে পারে। অন্যদিকে রোনালদো মেশিনের ন্যায়। শক্তির সঙ্গে বুদ্ধির মেলবন্ধন আছে তার পায়ে। দুজন আসলে একই মানের।’
পরে স্প্যানিয়ার্ড আন্দ্রেস ইনিয়েস্তাকেও সম্মান জানিয়েছেন সুয়ারেজ। বার্সা মিডফিল্ডারকে নিয়ে তিনি বলেন, ‘ইনিয়েস্তাকেও সম্মান করি আমি। ও এমন একজন ফুটবলার যে বাকি সবার থেকে এগিয়ে থাকে। তার অসাধারণ সব পাস খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে যে কোনো সময়।’
চেন্নাই সুপার কিংস : ১৫৪/৪ | কলকাতা নাইট রাইডার্স : ১৫৬/২ (১৮ ওভার)
মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সুযোগ পেয়ে ব্যাট হাতে তুমুল এক ঝড় উপহার দিলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই ঝড়ে মহেন্দ্র সিং ধোনির চেন্নাইকে ৮ উইকেটে হারিয়ে শীর্ষ চারে থাকা অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের।
টানা পঞ্চম জয়ের জন্য ১৫৫ রানের লক্ষ্যে খেলতে নেমে কলকাতা প্রথমে ওপেনার রবিন উথাপ্পা এবং পরে সাকিবের তাণ্ডবে ইনিংসের ২ ওভার ও ৮ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায়। উথাপ্পা মাত্র ৩৯ বলে ১০ চার ও ১ ছয় মেরে ৬৭ রানের চমকপ্রদ ইনিংস খেলে দলকে অনেকটাই এগিয়ে নেন। তার বিদায়ের পর ক্রিজে এসে সাকিব আরেকটি ঝড় বইয়ে দেন চেন্নাই বোলাদের উপর। শেষ পর্যন্ত মাত্র ২১ বলে ৬ চার ও ২ ছয় করে ৪৬ রানের বিস্ফোরক ইনিংস খেলে দলকে সহজ এক জয় উপহার দেন এ বাঁহাতি অলরাউন্ডার।
এর আগে কলকাতার ইডেন গার্ডেনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই সুরেশ রায়নার অনবদ্য ব্যাটিংয়ের পরও নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৫৪ রানের বেশী সংগ্রহ করতে পারেনি। কিছুটা স্লো উইকেটে কলকাতা বোলাররা চমৎকার বোলিং করে চেন্নাই ব্যাটসম্যানদের সমীহ আদায় করে নেয়। সুরেশ রায়না ছিলেন এক্ষেত্রে ব্যতিক্রম। তিনি ৫২ বলে ৫ চার ও ৫ ছক্কায় ৬৫ রানের চমৎকার ইনিংস খেলেন। এছাড়াও ব্রেন্ডন ম্যাককালাম ২৪ বলে ১টি চার ও ২ ছয় মেরে ২৮ রান তোলেন, ডু প্লেসিস ২৩ এবং অধিনায়ক ধোনি ১৫ বলে একটি করে চার ও ছয় মেরে ২১ রানের অপরাজিত ইনিংস খেলেন।
কলকাতার পক্ষে সুনীল নারাইন ৪ ওভারে মাত্র ২৪ রানে, প্যাট কামিন্স ২৯ রানে এবং পীউষ চাওলা ৪২ রানে একটি করে উইকেট নেন। সাকিব বল হাতে আক্রমণের সূচনা করে ৪ ওভারে ৩০ রান খরচ করেন। তবে কোন উইকেট নিতে পারেননি। রবিন উথাপ্পা ম্যান অব দ্যা ম্যাচের শিরোপা জিতে নিয়েছেন।
বিশ্ব টেনিসের দুই শীর্ষ তারকার আকর্ষণীয় লড়াইয়ে রাফায়েল নাদালকে হারিয়ে রোম মাস্টার্স ওপেনের শিরোপা জিতেছে সার্বিয়ার নোভাক জকোভিচ। রবিবার অনুষ্ঠিত এই চূড়ান্ত লড়াইয়ে পিছিয়ে থেকেও ৪-৬, ৬-৩, ৬-৩ গেমে জিতে টুর্নামেন্টে তার তৃতীয় শিরোপাটি জিতে নেন জোকারখ্যাত এই তারকা। নারী বিভাগে সেরেনাও তার শিরোপা ধরে রাখেন সারা ইরানিকে হারিয়ে।
আঘাত সমস্যা কাটিয়ে নাদাল রোম থেকে তার অষ্টম শিরোপা তুলে নেওয়ার লড়াইটা ভালোভাবেই শুরু করেছিলেন। কিন্তু দ্বিতীয় সেটেই দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ান সার্ব তারকা এবং পরের সেটেও স্প্যানিয়ার্ড প্রতিপক্ষকে কোন সুযোগ না দিয়েই ২০০৮ ও ২০১১ সালের পর আবারও এ ট্রফি জিতে নেন। একই সঙ্গে ক্লে কোর্টের রাজা হিসেবে সুপরিচিত নাদালকে আসন্ন ফরাসী ওপেনের জন্য চ্যালেঞ্জও ছুড়ে দিলেন জকোভিচ।
প্রবল পতিপক্ষকে হারিয়ে পাওয়া এই শিরোপাটি জকোভিচ তার দেশের বন্যা কবলিত মানুষদের প্রতি উৎসর্গ করেন। এটা ছিল জকোভিচের ১৯তম মাস্টার্স ওপেন শিরোপা এবং নাদালের বিপক্ষে ৪১ বার মুখোমুখি হয়ে ১৯তম জয়।
প্রতিযোগিতার মহিলা বিভাগে বিশ্বসেরা টেনিস তারকা সেরেনা উইলিয়ামস সারা ইরানির বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে শিরোপা ধরে রেখেছেন। রবিবার তিনি ৬-৩, ৬-০ গেমে হারান ২৯ বছর পর প্রথম কোন ইতালিয়ান হিসেবে এই শিরোপা জেতার লক্ষ্যে কোর্টে নামা সারা ইরানিকে।
এমনিতে ফুটবল মাঠে দাঁপিয়ে বেড়ান তিনি। ব্যক্তি হিসেবেও তার প্রভাব ভিন্ন মাত্রার। সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবার ফুটবল বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছেন। তবে একটু ভিন্ন অবস্থান থেকে।
বিশ্ববিখ্যাত ‘ভোগ’ ম্যাগাজিনে বান্ধবী ইরিনা শায়েকের সঙ্গে নগ্ন হয়ে পোজ দিয়ে। হ্যাঁ, রিয়াল মাদ্রিদ সেনসেশন এমন কাণ্ডই ঘটিয়েছেন। যেখানে সাদা পোশাকের বান্ধবীর পিছনে দাঁড়িয়ে রোনাল্ডো। যে রোনাল্ডোর শরীরে নেই এক ইঞ্চি কাপড়ও।
২৯ বছরের রোনালদোকে ঘিরে ব্রাজিল বিশ্বকাপের আসরে অনেক প্রত্যাশা ভক্তদের। গত চার বছর ধরে একসঙ্গে রয়েছেন রোনাল্ডো ও ইরিনা। কিন্তু এই প্রথম দু’জনকে এক সঙ্গে দেখা গেল কোনও ম্যাগাজিনের কভারে। স্পেনের ভোগ পত্রিকার কভারে এই ছবি জায়গা করে নিয়েছে।
এর আগে সিআরসেভেন খ্যাত পর্তুগিজ তারকাকে অন্তর্বাসের বিজ্ঞাপনেও দেখা গিয়েছিল। টপলেস ইরিনাকে দেখা গিয়েছে নাইজেরিয়ার ৩০০ যুবতীর অপহরণের বিরুদ্ধে সমাজসেবা মূলক প্রচারে। যদিও তার টপলেস অবস্থান ভালো চোখে নেয়নি অনেকেই। এবার তার সঙ্গে সমান তালে পোষাকহীন অবস্থায় বিশ্বের বিখ্যাত এই ফ্যাশন ম্যাগাজিনে পাল্লা দিয় উঠে এলেন বিশ্ব ফুটবলের মহাতারকা রোনাল্ডোও।
বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হিসেবে নিয়োগ হচ্ছেন নেদারল্যান্ডসের কোচ লুইস ফন গল। ব্রাজিল বিশ্বকাপের পর পরই তিনি ৩ বছরের জন্য রেড ডেভিলদের দায়িত্ব নেবেন। অভিজ্ঞ এই কোচের সহকারী হিসেবে কাজ করবেন অন্তবর্তীকালিন কোচের দায়িত্ব পালন করা স্কটিশ তারকা রায়ান গিগস। গল একাই নন, স্বদেশী ফ্রান্স হোয়েক এবং মার্সেল বোল্টও ম্যানইউ শিবিরে যোগ দিচ্ছেন তার সহযোগী হিসেবে।
অন্যদিকে ম্যানইউ বস হওয়ার প্রতিক্রিয়ায় ফন গল বলেন, ‘বিশ্বের সর্ববৃহৎ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব পেয়ে আমি গর্বিত। ক্লাবের উচ্চাকাঙ্খা রয়েছে। আমারও রয়েছে তার চেয়েও বড় উচ্চাকাঙ্খা। এই দুইয়ের সমন্বয়ে আমরা নতুন ইতিহাস গড়তে যাচ্ছি।’
সাকিবের ফেরার ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে জয় পেল কলকাতা নাইট রাইডার্স। বুধবার কটকে অনুষ্ঠিত এ খেলায় তারা রবিন উথাপ্পার চমকপ্রদ ব্যাটিংয়ে ৮ বল হাতে রেখেই ৬ উইকেটের অনায়াস জয় তুলে নেয়। জ্যাক ক্যালিসের বদলে এক ম্যাচ পর আবারও একাদশে ফেরেন সাকিব। প্রত্যাবর্তনে চমৎকার নিয়ন্ত্রিত বল করে মুম্বাইকে কম রানে আটকে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনিও। ৪ ওভার বল করে মাত্র ২১ রানের খরচায় লেন্ডল সিমন্সের গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন। অবশ্য ব্যাট হাতে ৮ বলে মাত্র ৯ রান করে কিছুটা হতাশ করেন অনুরাগীদের।
জয়ের জন্য ১৪২ রানের মামুলি লক্ষ্যে খেলতে নেমে অধিনায়ক গৌতম গম্ভীর ও রবিন উথাপ্পা আস্থার সঙ্গে খেলে অর্ধশত রানের ওপেনিং জুটি উপহার দেন দলকে। গম্ভীর ১৪ রান করেন ফিরে যান। আবার মনিশ পান্ডের সঙ্গেও জুটি বেধে আরও ৪৬ রান যোগ করেন উথাপ্পা। ১৬তম ওভারে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে তিনি মাত্র ৫২ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৮০ রানের এক চিত্তাকর্ষক ইনিংস উপহার দেন দলকে। অবশিষ্ট কাজ সারেন ইউসুফ পাঠান। ১৩ বলে ৩ চারে ২০ রান করে তিনি দলকে লক্ষ্যে পৌঁছে দিয়েই মাঠ ছাড়েন। মুম্বাইয়ের পক্ষে অভিজ্ঞ হরভজন সিং ৪ ওভারে মাত্র ২২ রানে ২ উইকেট নেন।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাই অধিনায়ক রোহিত শর্মার আপ্রাণ চেষ্টার পরও কলকাতার বোলারদের নিপূণ বোলিংয়ে নির্ধারিত ওভারে ৫ উইকেটে মাত্র ১৪১ রান তুলতে সক্ষম হয়। রোহিত ৪৫ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫১ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। আম্বাতি রায়ডু ২৭ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৩ এবং কোরি অ্যান্ডারসন ১২ বলে একটি করে চার ও ছক্কায় ১৮ রান করেন। ম্যাচের সেরা খেলোয়াড় মনোনীত হন উথাপ্পাই।
সংক্ষিপ্ত স্কোর: মুম্বাই ২০ ওভার ১৪১/৫ (রোহিত ৫১, রায়ডু ৩৩, অ্যান্ডারসন ১৮, সিমন্স ১২, পোলার্ড অপরাজিত ১০, মরকেল ২/৩৫, নারাইন ১/১৮, সাকিব ১/২১, পিযুশ ১/৩২) | কলকাতা ২০ ওভার ১৪২/৪ (উথাপ্পা ৮০, ইউসুফ অপরাজিত ২০, গম্ভীর ১৪, মনিশ ১৪ সাকিব ৯, হরভজন ২/২২, মালিঙ্গা ১/৩০, সিমন্স ১/৩৪)
পাকিস্তানের ফাস্ট বোলার উমর গুল টি-টোয়েন্টি দলের অধিনায়ক হতে আগ্রহ প্রকাশ করেছেন। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে মোহাম্মদ হাফিজের পদত্যাগের পর থেকেই এ পদটি শূন্য হয়ে আছে। উমর গুল অধিনায়ক হওয়ার আগ্রহ প্রকাশ করলেও অবশ্য প্রথমে পূর্ণ ফর্মে ফেরাকেই প্রাধান্য দিচ্ছেন। ৩০ বছর বয়সী গুল টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের অন্যতম সেরা অস্ত্র। তবে ২০১৩ সালটি তার মোটেও ভালো যায়নি। ধারাবাহিক ইনজুরির কবলে পড়ে প্রায় ৯ মাস তাকে মাঠের বাইরে থাকতে হয়। ডিসেম্বরে মাঠে ফিরলেও আবারও জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করে নেন তিনি।
টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারী হচ্ছেন গুল। তিনি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এক সাক্ষাতকারে বলেন, ‘আমারও অধিনায়ক হতে ইচ্ছে করে। কারণ যখন আমি অবসর নেব তখন আমার নামের সঙ্গে সাবেক অধিনায়ক খেতাবটি যুক্ত হবে। তবে এটা সম্পূর্ণ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) উপর নির্ভরশীল। তবে আমার এখন প্রধান লক্ষ্য হচ্ছে যতো দ্রুত সম্ভব ফর্মে ফেরা। এছাড়াও অন্য যে কারো অধীনে সে আমার সিনিয়রই হোক বা জুনিয়র খেলতে আমার কোন সমস্যা নেই। হাফিজকেও আমি পূর্ণ সহযোগিতা দিয়ে এসেছি সবসময়ই।’
তবে পাকিস্তানের ক্রিকেটাররা এখন অনেকটাই ছুটির আমেজে আছেন। আগামী আগস্টের আগে তাদের কোন আন্তর্জাতিক সূচী নেই। এর আগে অধিনায়কত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোন সিদ্ধান্তও নেবে না পিসিবি- এমনটাই ধারণা করা হচ্ছে।
চলতি আইপিএল সেভেনে দিল্লি ডেয়ারডেভিলসের বিপর্যয় আরও দীর্ঘায়িত হল বৃষ্টির ছোবলে। ৪ দফা বন্ধ হওয়ার পর দিল্লি ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৮ উইকেটে হেরে যায় সানরাইজার্স হায়দেরাবাদের কাছে। শনিবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় এই ম্যাচে বৃষ্টির উপদ্রব শুরু থেকে লেগেই ছিলো। বৃষ্টি বাঁধা অতিক্রম করে দিল্লি ঘরের মাঠে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে। সানরাইজার্স শেষ ৫ ওভারে মাত্র ২২ রান খরচ করে সীমিত রাখে দিল্লির ইনিংস। দিনেশ কার্তিক ৩০ বলে ১ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৩৯ রান করেন। অধিনায়ক কেভিন পিটারসেন ওপেনিংয়ে নেমে মাত্র ১৯ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৫ রানের উপভোগ্য ইনিংস খেলেন। এছাড়াও আগারওয়াল ১৮ বলে ৪ চারে ২৫ রান সংগ্রহ করেন।
সানরাইজার্সের পক্ষে ডেল স্টেইন ৪ ওভারে মাত্র ২০ রানে অমিত মিশ্র ২৩ রানে এবং মোইজেস হেনরিকস ২৬ রানে দুটি করে উইকেট নেন।
এরপর বৃষ্টির কারণে সানরাইজার্সের সামনে প্রথমে লক্ষ্য নির্ধারিত হয় ১৫ ওভারে ১১৭ রান। ম্যাচ শুরুর পর পরই আরেক দফা বৃষ্টির কারণে সেই লক্ষ্য এসে দাঁড়ায় ১২ ওভারে ৯৭ রান। কিন্তু আরেক দফা বৃষ্টির জন্য শেষ পর্যন্ত ৫ ওভারে ৪৩ রানের লক্ষ্য নির্ধারিত হয় শিখর ধাওয়ানের দলের সামনে। শুরুতে অ্যারন ফিঞ্চ ও ধাওয়ান ফিরে গেলেও ডেভিড ওয়ার্নার ও নামান ওঝা অনায়াসে দলকে ৪ বল ও ৮ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে দেন। ওঝা মাত্র ৩ বলের ঝড়ে দুই ছক্কায় ১৩ রান তুলে অপরাজিত থাকেন। ওয়ার্নার ৯ বলে ১ বাউন্ডারিতে ১২ রান তুলে অপরাজিত থাকেন। ডেল স্টেইন চমৎকার বোলিং নৈপূণ্যের জন্য ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হন।
টানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন ফুট পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো. ফ্রাঙ্ক রিবেরি, আন্দ্রেস ইনিয়েস্তা, আন্দ্রে পিরলো, ম্যানুয়েল নয়্যার, ওয়েইন রুনি ও থিয়েরি অরির মতো ফুটবলাররে সঙ্গে এই খেতাবটির জন্য মনোনীত হয়েছেন রোনাল্ডো।
২৮ বছরের বেশি বয়সী ফুটবলারদের মধ্যে এই পুরস্কার দেওয়া হয়। তবে এই পুরস্কারের প্রাথমিক তালিকায় লিওনেল মেসির নাম নেই। গত বছর এই পুরস্কারটি জিতেছিলেন আইভরি কোস্টের দিদিয়ের দ্রগবা। ২০০৩ সাল থেকে ফুটবলারদের মধ্যে এই পুরস্কারটি দেওয়া শুরু হয়েছে।
এখন পর্যন্ত সম্মানজনক এই পুরস্কারটি হাতে উঠিয়েছেন রবার্তো ব্যাজিও, পাভেল নেদভেদ, আন্দ্রে শেভচেঙ্কো, সিনিয়র রোনাল্ডো, ডেল পিয়েরো, রবার্তো কার্লোস, রোনালদিনহো, ফ্রান্সিসকো টট্টি, রায়ান গিগস, জাতান ইব্রাহিমোভিচ ও দিদিয়ের দ্রগবা।
আবারও বিশ্বকাপ স্টেডিয়ামে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের। বৃহস্পতিবার অ্যারেনা পানটানাল কুইয়াবা স্টেডিয়ামে সকাল ১০টার দিকে বৈদ্যুতিক শক খেয়ে ম্যাচিয়েল আলফানসো নামক ৩২ বছর বয়স্ক একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়।
কুইয়াবার স্কোপার এক বিবৃতিতে জানানো হয়, ‘বৃহস্পতিবার সকালে বৈদ্যুতিক দূর্ঘটনায় ওই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। যিনি মাঠের পূর্ব দিকের ২০ তলার কাজ করছিলেন।’
এর আগে গেল বছরের নভেম্বরে সাও পাওলোতে ক্রেন দূর্ঘটনায় দুই জন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছিল। তারপর গেল মার্চে মানাউসেও এরকম ঘটনার পুনরাবৃত্তি হয়। যার সর্বশেষ নজির দেখা গেল কুইয়াবায়।
মাদ্রিদ ওপেনের কোয়ার্টার ফাইনালেই দৌঁড় থেমে গেল সদ্য পর্তুগাল ওপেন জয়ী সানিয়া মির্জা ও কারা ব্লাঙ্ক জুটির। বৃহস্পতিবার মহিলা ডাবলসের কোয়ার্টার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হেরে যান সানিয়া ও তার জিম্বাবোয়ের পার্টনার। এক ঘণ্টা ৩০ মিনিটের লড়াইয়ে শীর্ষ বাছাই উই হেশ ও সুই পেং জুটির কাছে হারে ৭-৫, ১-৬, ৮-১০ গেমে হারেন পঞ্চম বাছাই সানিয়া-কারা।
গত সপ্তাহে পর্তুগাল ওপেন জিতে ৬২ পয়েন্ট অর্জন করে ইন্দো-জিম্বাবয়ে এই জুটি ৷ কিন্তু এদিন হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হার স্বীকার করেন সানিয়া-কারা। চার-চারবার ব্রেক পয়েন্টের সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ এই জুটি। তবে সানিয়ার দৌঁড় শেষ হলেও মাদ্রিদ ওপেনে ভারতীয়দের আশা টিকিয়ে রেখেছেন রোহান বোপান্না ৷ পুরুষ ডাবলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেন বোপন্না ও তার পাকিস্তানি পার্টনার আইসাম-উল-হক কুরেশি।
নির্বাচনের জন্য ইডেনে ১৪ মে কেকেআরের প্রথম ম্যাচ সরল কটকে৷ এই নিয়ে লালবাজারে বৃহস্পতিবার দীর্ঘক্ষণ সিএবির কর্তাদের সঙ্গে প্রশাসনের বৈঠক হয়. বৈঠকের পর প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় ১২ তারিখ কলকাতায় নির্বাচনের একদিন পরে কোনওভাবেই ইডেনে আইপিএল ম্যাচের জন্য পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া যাবে না৷ এবারে কেকেআরের মোট চারটি ম্যাচ পড়েছি ইডেনে. কিন্তু একটি ম্যাচ দেখা থেকে বঞ্চিত হবেন শহরবাসী. সিএবি কর্তারা হাজার চেষ্টা করেও ম্যাচটি কলকাতায় করাতে পারলেন না সিএবি কর্তারা. ফলে ইডেনে গৌতম গম্ভীররা প্রথম নামবেন ২০ মে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে৷ অর্থাৎ আইপিএল সেভেনে লিগের শেষ তিনটি ম্যাচ হোম গ্রাউন্ডে খেলার সুযোগ পেল নাইট বাহিনী৷
ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা হয়নি কাকা, রবিনহো ও লুকাস মাওরার। বুধবার ২৩ জনের বিশ্বকাপ স্কোয়াড নিশ্চিত করেন ব্রাজিলের কোচ লুই ফিলিপ স্কলারি। তবে বিশ্বকাপ দলে রয়েছেন প্রত্যাশিত সকল খেলোয়াড়ই। আক্রমণ বিভাগে জায়গা পেয়েছেন নেইমার, হাল্ক, ফ্রেড, জো ও বানার্ড। ঘরের মাঠে বিশ্ব শিরোপাটা আবারও নিজেদের করে নিতে ব্রাজিলের হাতিয়ার হতে পারেন এদের যে কেউই। অন্যদিকে নাপোলির হেনরি, ইন্টার মিডফিল্ডার হার্নানেস, রোমার মাইকন ও পিএসজি ডিফেন্ডার ম্যাক্সওয়েলের দলে সুযোগ ছিল অনিশ্চিত। শেষ পর্যন্ত তারা সুযোগ পেয়েছেন ২৩ জনের দলে। তবে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপের দলের অনেকেই নেই এই দলে। বাদ পড়াদের মধ্যে রয়েছেন কাকা, রবিনহো ও লুকাস মাওরারাও।
ব্রাজিল দল:
আক্রমণভাগ: বার্নার্ড (শাখতার দনেতস্ক) , ফ্রেড (ফ্লুমিনেন্সে), হাল্ক (জেনিথ সেইন্ট-পিটার্সবুর্গ), জো (মিনেইরো), নেইমার (বার্সেলোনা)।
ডিফেন্ডার: দান্তে (বায়ার্ন মিউনিখ), ডেভিড লুইজ (চেলসি), হেনরিকে (নাপোলি), থিয়াগো সিলভা (পিএসজি), দানি আলভেস (বার্সেলোনা), মাইকন (রোমা), মার্সেলো (রিয়াল মাদ্রিদ) , ম্যাক্সওয়েল (পিএসজি)।
মিডফিল্ডার: ফার্নানদিনহো (ম্যানচেস্টার সিটি), হারনানেস (ইন্টার মিলান), লুইস গুস্তাভো (উলফসবার্গ) , অস্কার (চেলসি), পাউলিনহো (টটেনহাম), রামিরেস (চেলসি), উইলিয়ান (চেলসি)।
গোলরক্ষক: হুলিও সিজার (টরোন্টো), জেফারসন (বোটাফোগো), ভিক্টর (অ্যাটলেটিকো মিনেইরো)।
অনেকের চোখে সাম্প্রতিক টেনিসের রাজপুত্র সুইজারল্যান্ডের রজার ফেদেরার। আবেগ আপ্লুত কেউ কেউ তাকে টেনিসের সর্বকালের সেরাও বলে থাকেন। পরিসংখ্যানও কথা বলে ‘ফেড এক্সপ্রেসে’র হয়ে। রেকর্ড ১৭টি গ্রান্ড স্লাম এই সুইসের ঝুলিতে। কিন্তু এতো কিছুর পরেও আন্দ্রে আগাসির চোখে ফুল মার্কস পাচ্ছেন না ফেদেরার। আটটি গ্র্যান্ড স্লাম জেতা সাবেক এই মার্কিন তারকার মতে টেনিসের সর্বকালের সেরা হলেন স্প্যানিয়ার্ড রাফায়েল নাদাল। আর দ্বিতীয় সেরা রজার ফেদেরার।
কিন্তু কেন, আগাসি টেনিসের বর্তমান নাম্বার ওয়ানকে কেন সাবেক নাম্বার ওয়ানের ওপরে স্থান দিচ্ছেন? পরে সেটাও খোলাসা করেছেন মার্কিন র্যাকেটম্যান। আগাসি জানান, ‘সে (নাদাল) বড় সব শিরোপাই জিতেছে। তার ঝুলিতে ডব্লিটিএ শিরোপাও আছে। হ্যাঁ, তার অতৃপ্তি আছে। সেটা শুধুমাত্র অস্ট্রেলিয়ান ওপেনে। কিন্তু তাকে আরেকটি বছর সময় দিন, সে কী করে? সবচেয়ে বড় কথা হলো সে ফেদেরারের স্বর্ণ সময়েই এগুলো অর্জন করেছে। অন্যদিকে ফেদেরার তখনকার সেরা লেইটন হিউটন ও অ্যান্ডি রডিকদের জামানায় নিজেকে চার বছর বিচ্ছিন্ন রেখেছিল।’
তিন নাবালিকা টেনিস শিক্ষার্থীকে যৌন হয়রানি এবং ধর্ষণের দায়ে অভিযুক্ত এবার টেনিস কোচ। আর বুধবার প্রকাশিত এই ঘটনা ফ্রান্সসহ গোটা টেনিস জগতে সাড়া ফেলেছে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ৪৮ বছর বয়সী টেনিস কোচ অ্যান্ড্রু গিডেস ১৯৯৯ থেকে ২০০৫ সাল পর্যন্ত সময়কালে ফ্রান্সের রাজধানীর নিকটবর্তী সারসেলেস- এর একটি টেনিস ক্লাবে কোচের দায়িত্ব পালন কালে ১২ থেকে ১৭ বছর বয়সী তিন ছাত্রীকে অনেকবার যৌন হয়রানি এবং ধর্ষণ করেন বলে অভিযোগে প্রকাশ পায়। আরএ অভিযোগে ইতিমধ্যেই তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।
রবার্ট গেলি নামক প্যারিসের একজন আইনজীবী এ বিষয়টি এএফপিকে নিশ্চিত করেন। গিডেসের এই তিন ছাত্রী বিভিন্ন সময় কোচের জন্য বরাদ্দকরা ঘরে, তার গাড়িতে, ক্লাবে এবং বিদেশ সফরের সময় নির্যাতিত হয়েছেন বলে জানা গেছে। আদালতের একটি সুত্র জানায়, এই তিন ছাত্রী তাদের মুখ কখনোই খোলেনি কারণ তারা জানতো তারা কোচের অধীনেই আছে। ফলে তারা কোচের এই নিপীড়ন সহ্য করে গেছে।
ফরাসী টেনিস অঙ্গণে এ ঘটনা অবশ্য নতুন নয়। গত ফেব্রুয়ারিতে একজন শীর্ষ কোচ রেজিস দ্য কামারে দুজন নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হন এবং তাকে আট বছরের কারাদণ্ড দেয়া হয়। পরে আরও দুজন নাবালিকা তার বিরুদ্ধে মুখ খুললে সাজা আরও দু বছর বেড়ে যায় তার।
সংযুক্ত আরব আমিরাত বিপর্যয়ের পর দেশের মাটিতে জয়ের ধারা বজায় রেখেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বর্তমান শিরোপাধারী মুম্বাই ইন্ডিয়ানস। টানা ৫ ম্যাচ হারের পর তারা মঙ্গলবার টানা দ্বিতীয় জয় তুলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ১৯ রানে হারিয়ে।
জয়ের জন্য ১৮৮ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে বেঙ্গালুরুর উদ্বোধনী জুটিতে পার্থিব প্যাটেল ও ক্রিস গেইলের ব্যাটিংয়ে লড়াইয়ের আভাস রাখলেও শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৬৮ রান তুলতে সক্ষম হয়। টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যান হিসেবে খ্যাত গেইল মাত্র ২৪ বলে তিনটি করে চার ও ছক্কায় ৩৮ রান করে দর্শকদের আনন্দ দেন।
অধিনায়ক বিরাট কোহলি ২৮ বলে দুটি করে চার ও ছক্কায় ৩৫ রান এবং পার্থিব প্যাটেল ১৯ বলে ৫ চারে ২৬ রান করেন। শেষ প্রান্তে রিলি রসো মাত্র ১৪ বলে ১ চার ও ২ ছক্কায় ২৪ রান করে হারের ব্যবধান কমান। মুম্বাইয়ের পক্ষে জাসপিত বুমরাহ ৪ ওভারে ২২ রানে, লাসিথ মালিঙ্গা ২৯ রানে এবং হরভজন সিং ৩৩ রানে দুটি করে উইকেট নেন।
এর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা ও কেইরন পোলার্ডের চমকপ্রদ ব্যাটিংয়ে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৮৭ রানের বিশাল সংগ্রহ গড়ে। রোহিত মাত্র ৩৫ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৫৯ রানের অসাধারণ ইনিংস খেলে অপরাজিত থাকেন। যা তাকে ম্যাচের সেরা খেলোয়াড়ের মর্যাদা এনে দেয়। এছাড়াও পোলার্ড ৩১ বলে ৬ চারে ৪৩ রানের চমৎকার ইনিংস খেলে রান আউট হন। ওপেনার ও উইকেটরক্ষক চিদাম্বরম গৌতম ২৮ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩০ রান করেন।
নিষিদ্ধ স্টেরয়েড নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার টাইসন গে’কে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এমনকি ২০১২ সালে লন্ডন অলিম্পিকে তিনি যে রূপোর পদক জিতেছিলেন সেটিও ফেরত দিতে হচ্ছে টাইসনকে। তবে এই এক বছরের শাস্তির মেয়াদ শুরু ধরা হচ্ছে ২০১৩ সালের ২৩ জুন থেকে।
আইওয়াতে যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়নশিপে টাইসনের মুত্রে নিষিদ্ধ স্টেরয়েডের উপস্থিতি পাওয়া যায়। এ বিষয়ে টাইসন যুক্তরাষ্ট্রের ডোপ বিরোধী সংস্থাকে জানান, ‘আমি এক প্রকার ক্রিম ব্যবহার করতাম। বার্ধক্য কমানোর ওই ক্রিম ব্যবহার করতে দিয়েছিলেন আটলান্টার এক চিকিৎসক। আর সেই ওষুধেই ছিল নিষিদ্ধ ঘোষিত স্টেরয়েড।’ আর টাইসনের বক্তব্য যদি সত্যি হয় তাহলে ১৫ জুলাই ২০১২ সালে থেকে তিনি ওই ক্রিম ব্যবহার করছেন। যার অর্থ দাড়ায়, লন্ডন অলিম্পিক রিলে রেসে রূপোর পদক জয়ের সময়েও তিনি ওই ক্রিমটি ব্যবহার করতেন।
প্রায় ৫ বছর পর আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ আইসিসি র্যাঙ্কিংয়ে তারা দক্ষিণ আফ্রিকাকে দশমিক ব্যবধানে পেছনে ফেলে এ কৃতিত্ব হাসিল করে।
যদিও মার্চের প্রথম সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলো মাইকেল ক্লার্কের দল। তবে র্যাঙ্কিংয়ের ঘুর্ণায়মান নীতির কারনেই তারা মে মাসে এসে শীর্ষস্থান পুনরুদ্ধারে সক্ষম হল। শুধু তাই নয়, আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষেও রয়েছে তারা। ফলে ২০০৮ সালের পর প্রথমবারের মতো তারা টেস্ট ও ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান লাভ করল। এর আগে ২০০৯ সালেও তারা টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলো কিন্তু সে বছরই ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ বিপর্যয়ের পর অসিরা শীর্ষস্থান হারিয়ে ফেলে। অন্যদিকে দুই ধাপ অবনতি হয়ে এখন র্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে নেমে এসেছে ভারত। উন্নতি হয়েছে ইংল্যান্ড ও পাকিস্তানের। সর্বশেষ র্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের অবস্থান তৃতীয় এবং পাকিস্তানের চতুর্থ। নিজেদের মধ্যে অবস্থান বদল করেছে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা। নিউজিল্যান্ড এখন র্যাঙ্কিংয়ের ষষ্ঠ এবং শ্রীলঙ্কা সপ্তম স্থানে অবস্থান করছে। ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে এবং বাংলাদেশ যথারীতি র্যাঙ্কিংয়ের তলানিতে অবস্থান করছে।
কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অধিনায়ক গৌতম গম্ভীর কন্যা সন্তানের বাবা হয়েছেন। বৃহস্পতিবার গম্ভীরের সহধর্মিনী নাতাশা একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন।গম্ভীরের আইপিএল ফ্রাঞ্চাইজি টুইটার পোস্ট থেকে বিষয়টি জানা গিয়েছে। কেকেআরের টুইটে বলা হয়, ‘অধিনায়ক গৌতম গম্ভীর এবং নাতাশা গম্ভীরকে এক সুন্দর কন্যা সন্তানের জনক ও জননী হওয়ায় শুভেচ্ছা। গৌতম পরিবারকে স্বাগত।’
দলের সিইও ভেঙ্কী মাইসর টুইট করেন, ‘কলকাতা নাইট রাইডার্সের প্রত্যেকের পক্ষ থেকে প্রাণান্ত শুভেচ্ছা ও শুভকামনা রইল গৌতম গম্ভীর ও নাতাশা গম্ভীরের জন্য।’
উল্লেখ্য, পাঁচ ম্যাচে দুই জয় নিয়ে কলকাতা নাইট রাইডার্স এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ভারতে অনুষ্ঠেয় পর্বের প্রথম খেলায় চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলতে রাঁচি পৌঁছেছে।
ভারতের বিপক্ষে পাঁচটি দ্বি-পাক্ষিক সিরিজ খেলার চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান। দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নজম শেঠি এমন দাবি করেছেন।
গত 29 এপ্রিল এক সংবাদ সম্মেলনে নজম শেঠি জানান, ‘ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আমাদের যা কথা হয়েছে সেই অনুযায়ী পাঁচটি সিরিজ খেলব আমরা। যেখান তিনটি সিরিজ হবে হোম সিরিজ। আর বাকি দুটি অ্যাওয়ে।’ প্রসঙ্গত, পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটে নির্বাসিত হওয়ায় দেশটির হোম সিরিজগুলো নিরপেক্ষ কোনও ভেন্যুতে হয়।
এদিন পিসিবি প্রধান বলেন, ‘এখনই চুক্তি সম্পর্কে বিশদ কিছু বলতে চাই না। শুধু বলব অন্যান্য দেশের সঙ্গে ভারত চুক্তি স্বাক্ষর করেছে। আমাদের সঙ্গেও করেছে। যদিও অতীতে একই সাথে এতোগুলো সিরিজের কথা ভাবাই যেত না।’ শেঠি আরো বলেন, ‘এখনই খুব নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক কেমন থাকে তার ওপরই সিরিজগুলোর ভাগ্য নির্ভর করছে।’
বুধবার ইস্টবেঙ্গলে সই করলেন দুবছরের জন্য লাল-হলুদের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন রন্টি মার্টিন্স। জানা গিয়েছে দুবছরের জন্য লাল-হলুদের চুক্তি হয়েছে দুবছরের জন্য লাল-হলুদের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন র্যা ন্টির. নতুন দলে সই করার পর দুবছরের জন্য লাল-হলুদের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন র্যা ন্টি বলেন, ইস্টবেঙ্গলে আগেও আসতে পারতাম। কিন্তু মনে হচ্ছে, এটাই আমার ইস্টবেঙ্গলে খেলার সেরা সময়। কর্তারা আমার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। আর্মান্দো কোলাসো কোচ থাকাটাও বড় ব্যাপার।
দুবছরের জন্য লাল-হলুদের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন র্যা ন্টি সই করার পর এদিন সাংবাদিক সম্মেলন করে লাল-হলুদ শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেন, প্রতিবারই আমরা আইলিগের কাছে এসেও চ্যাম্পিয়ন হতে পারি না. এবারও রানার্স হতে হল। কারণ হিসেবে বলতে পারি মেহেতাব হোসেন, সৌমিক দে, আলভিটো ডিকুনহা, চিডির মতো সিনিয়র ফুটবলারদের যতটা দায়িত্ব নেওয়া উচিত ছিল, সেটা তারা নেয়নি। দায়বদ্ধতার অভাব ছিল। কিন্তু নতুন মরসুমে কি আমার্ন্দো কোলাসোকেই কোচ হিসেবে পাবে লাল-হলুদ ফুটবালররা। এই নিয়ে প্রশ্ন উঠেছে, এই প্রসঙ্গে লাল-হলুদ শীর্ষ কর্তা জানান, দলের প্রত্যেকেই কোচ হিসেবে আর্মান্দো কোলাসেকে চাইছে। কিন্তু তিনি এখনও কিছু না জানাননি। তাই এখনই কিছু সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না. তবে ইস্টবেঙ্গল কর্তারা মনে করছেন আগামী 5 মে-র মধ্যে কোলাসো তার সিদ্ধান্ত জানিয়ে দেবেন। এরপরই হয়ত জানা যাবে নতুন মরসুমে দলের কোচ হিসেবে কাকে পাবে লাল-হলুদ ফটবলাররা।
গতবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস চলতি মরসুমে সমর্থকদের ক্রমাগত বিস্ময় উপহার দিয়েই চলেছে। বড় বাজেটে গড়া আইপিএলের অন্যতম শক্তিশালী দলটি পাঁচ ম্যাচ খেলে সবগুলোতেই হেরে গেছে। বুধবার দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাত পর্বের সমাপনী ম্যাচে সানরাইজার্স হায়দেরাবাদের কাছে ১৫ রানে হেরে জয়হীনভাবেই আমিরা শাহিতে এবারের আইপিএল ম্যাচ শেষ করল মুম্বাই। একই সঙ্গে অধিনায়ক রোহিত শর্মার জন্মদিনটাও হতাশার মধ্য দিয়ে কাটলো।
জয়ের জন্য ১৭৩ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে টি-টোয়েন্টি তারকা কেইরন পোলার্ডের আপ্রাণ চেষ্টার পরও শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে তারা ৭ উইকেটে ১৫৭ রান সংগ্রহ করে। আসরের প্রথম থেকেই বিবর্ণ পোলার্ড এদিন নিজেকে কিছুটা ফিরে পান। মাত্র ৩১ রানে ৩ উইকেট হারানোর পর আম্বাতি রায়ডুর সঙ্গে জুটি বেধে দলকে খেলায় ফিরিয়ে আনেন তিনি।
রায়ডু ২৭ বলে ৫ চারে ৩৫ রান করে ফিরে গেলে পোলার্ড সংহার মূর্তি ধারণ করেন। ইনিংসের শেষ ওভারে জয়ের জন্য যখন প্রয়োজন ২০ রান তখন মাত্র ৪৮ বলে ৩ চার ও ৬ ছক্কায় ৭৮ রানের অনবদ্য ইনিংস খেলা পোলার্ড বোল্ড হন ইরফান পাঠানের বলে। একই সঙ্গে জয়ের স্বপ্নভঙ্গ হয় মুম্বাইয়েরও।
সানরাইজার্সের পক্ষে ইরফান পাঠান ২ ওভারে ১০ রানে ২ উইকেট নেন। তবে ভুবনেশ্বর কুমার ৪ ওভারে মাত্র ১৭ রানে এবং ডেল স্টেইন ৪ ওভারে ২০ রানে দুটি করে উইকেট নিয়ে দলকে চমৎকার সাফল্য এনে দেন।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করে সানরাইজার্স ডেভিড ওয়ার্নার ও উইকেটরক্ষক লোকেশ রাহুলের চমৎকার ব্যাটিংয়ে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৭২ রানের বড় সংগ্রহ গড়ে। ওয়ার্নার ৫১ বলে ১ চার ও ৪ ছক্কায় ৬৫ রানের অনবদ্য ইনিংস খেলেন। আর রাহুল ৪০ বলে ৩ চারে ৪৬ রানের কার্যকর ইনিংস খেলেন।মুম্বাইয়ের পক্ষে জহির খান ৪ ওভারে ২৬ রানে এবং কোরি অ্যান্ডারসন ১ ওভারে ১৮ রান খরচ করলেও দুটি করে উইকেট নেন।
নতুন নির্বাচক প্রধান হিসেবে দায়িত্ব নেওয়া মঈন খান ইঙ্গিত দিয়েছিলেন ২০১৫ সালের সীমিত ওভারের বিশ্বকাপে পাকিস্তানের নেতৃত্বে পরিবর্তন আসতে পারে। তবে বুধবারই সে সম্ভাবনা নাকচ করে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নজম শেঠি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় এই বিশ্বকাপে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন মিসবাহ উল হকই।
বুধবার লাহোরে সংবাদিক সম্মলনে শেঠি বলেন, ‘আমি আগেও বলেছি এ ধরণের কোন পরিবর্তন সাধনের কোনই পরিকল্পনা পিসিবির নেই। আজ আবারও বলছি, মিসবাহই বিশ্বকাপে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন। আমার সিদ্ধান্তের কোন নড়চড় হবে না। অধিনায়ক নির্বাচনের এক্তিয়ার কেবল মাত্র চেয়ারম্যানেরই আছে। আর জাতীয় নির্বাচকদের কাজ শুধুমাত্র জাতীয় দল চূড়ান্ত করা।’
বেশ কিছুদিন ধরেই পাকিস্তান ক্রিকেটে জোর গুঞ্জণ চলছিল যে, বোর্ডের একটি শক্তিশালী অংশ আসন্ন বিশ্বকাপের আগে মিসবাহকে সরিয়ে তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে অধিনায়ক হিসেবে নিয়োগের জোর প্রচেষ্টা চালাচ্ছে। মঙ্গলবার লাহোরে এক সংবাদ সম্মেলনে মঈন খানের বক্তব্যের পর এ গুঞ্জন জোরদার হয়। তবে পিসিবি চেয়ারম্যানের এ বক্তব্যে ২০১০ সাল থেকে টেস্ট এবং ২০১১ সাল থেকে ওয়ানডে দলকে নেতৃত্ব দেয়া মিসবাহ স্বস্তি পেতেই পারেন।
আগামী ৬ মে থেকে পাকিস্তানের বিশ্বকাপ দল চূড়ান্ত করার প্রস্তুতির অংশ হিসেবে ৩৬ খেলোয়াড় এক প্রশিক্ষণ ক্যাম্পে যোগ দিচ্ছেন। এই ৩৬ সদস্যের তালিকায় জায়গা হয়নি পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক ও উইকেটরক্ষক কামরান আকমলের।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল বিপর্যয়ের দায়-দায়িত্ব নিজের কাঁধেই নিলেন বায়ার্ন মিউনিখের কোচ পেপ গুয়ার্দিওলা। মঙ্গলবার রাতে টুর্নামেন্টের বর্তমান শিরোপাধারী বায়ার্ন নিজেদের ঘরের মাঠে সবচেয়ে বাজে হারের স্বাদ পায় রিয়াল মাদ্রিদের কাছে ০-৪ গোলে হেরে।
চলতি আসরের সেমিফাইনাল পর্বের প্রথম লেগেও বায়ার্ন রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়ে ১-০ গোলের ব্যবধানে হেরে আসে। তবে সমর্থকরা আশায় বুক বেঁধে ছিলেন, নিজেদের মাঠে ছন্দময় ফুটবল খেলেই রিয়ালকে পেছনে ফেলবে তাদের দল। কিন্তু রিয়ালের আগ্রাসী ও গতিময় ফুটবলের কাছে ধোপেই টেকেনি গার্দিওলার সৃষ্টিশীল কৌশল। আর তাই ব্যর্থতার দায়-দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়ার পাশাপাশি গার্দিওলা এটাও জানান তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে হার এটাই।
ম্যাচ শেষে গুয়ার্দিওলা বলেন, ‘আমরা আসলেই খুব বাজে খেলেছি। সে জন্যই এমন বাজে হার বরণ করতে হয়েছে। আমাদের সত্যিই কোন অজুহাত নেই। অজুহাত খোঁজার কোন প্রয়োজনও নেই।’ নিজের কাঁধে দায়ভার নিলেও দলের হজম করা গোলগুলো কোনভাবেই মানতে পারছেন না সাবেক এই বার্সা কোচ। তিনি বলেন, ‘খেয়াল করলে দেখবেন আমরা আজ প্রায় সবগুলো গোলই সেট পিস থেকে খেয়েছি। বাজে না খেললে এমন হতে পারে না। আমাদের খেলোয়াড়রা আজ সত্যিকার অর্থেই বাজে খেলেছে।’ সবশেষে গুয়ার্দিওলা নির্দ্বিধায় জানান, তার কোচিং ক্যারিয়ারে এটাই সবচেয়ে বাজে হার।
ওডাফাকে আর দেখা যাবে না সবুজ-মেরুন শিবিরে. কারণ মোহনবাগান রিলিজ করে দিল নাইজেরিয়ান গোলমেশিনকে. কিছুদিন আগেই নাকি বাগান কর্তাদের কাছে রিলিজ চেয়ে চিঠি দিয়েছিলেন ওডাফা. শুক্রবার ওডাফার রিলিজের ব্যাপারটিও স্বীকার করেছেন বাগান কর্তারা. তবে ওডাফার পরিবর্তে কাকে দলে আনা হবে সেই বিষয়ে বাগান কর্তাদের পক্ষ থেকে এখনও কিছু জানান হয়নি. অন্যদিকে বাগান থেকে রিলিজ নিয়ে ওডাফা কোন দলে নাম লেখাবেন সেই বিষয়েও এখনও কিছু জানা যায়নি.
শুটার জয়দীপ কর্মকারের এখন উদ্দেশ্য গ্লাসগোতে অনুষ্ঠিত আগামী কমনওয়েলথ গেমস থেকে অলিম্পিক পদক জিতে আসা. এরজন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন. জয়দীপ ইতিমধ্যে কমনওয়েলথ গেমসে ভারতীয় শুটিং টিমে 50 মিটার রাইফেল প্রোন ইভেন্টে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন. এর পাশাপাশি মিউনিখ এবং মারিবর-এ আয়োজিত হতে চলা বিশ্বকাপ দলের জন্যও নির্বাচিত হয়েছেন তিনি.
বাংলার আরও একজন প্রতিভাবান তরুণ পিস্তল শুটার অর্জুন দাস জার্মানি এবং প্লাজেনে আয়োজিত আন্তর্জাতিক শুটিং প্রতিযোগিতায় ফ্রি পিস্তল ইভেন্টের জন্য ভারতীয় জুনিয়র শুটিং দলের জন্য নির্বাচিত হয়েছে. একই প্রতিযোগীতায় বাংলার আর এক জুনিয়র শুটার ভারতীয় জুনিয়র দলে 50 মিটার থ্রি পোজিশন ইভেন্টে অংশগ্রহণ করবে.
এর পাশাপাশি মেয়েদের এয়ার রাইফেল ইভেন্টে ভারতীয় জুনিয়র দলে 10 মিটার এয়ার রাইফেলে সুযোগ পেয়েছে মাম্পি দাস এবং 50 মিটার প্রোন ইভেন্টে 50 মিটার রাইফেল রাইফেল প্রোন ইভেন্টে প্রতিযোগীতায় নামবেন বাংলার আর এক প্রতিভাবান প্রতিযোগি জয়শ্রী দাস. ভারতীয় শুটিং টিমের বাংলার প্রতিযোগিদের বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগীতায় অংশগ্রহণ বাংলার শুটিংয়ের সফলতাকে তুলে ধরছে.
রোমাঞ্চকর লড়াইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ২ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স. সাকিব আল হাসান বিহীন কলকাতার তিন খেলায় এটি দ্বিতীয় জয়। অন্য দিকে সমান খেলায় ব্যাঙ্গালোরের প্রথম হার. বৃহস্পতিবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫০ রান করে কলকাতা। ১০ রানে গৌতম গম্ভীর ও মনিশ পাণ্ডের বিদায়ে শুরুটা ভালো হয়নি কলকাতার। টানা তৃতীয় ম্যাচে শূন্য রানে ফেরেন অধিনায়ক গম্ভীর।
তৃতীয় উইকেটে জ্যাক ক্যালিসের (৪২ বলে ৪৩) সঙ্গে ১০ ওভার ১ বলে ৮০ রানের জুটি গড়ে দলকে ২ উইকেটে ৯০ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করিয়েছিলেন ক্রিস লিন (৩১ বলে ৪৫)।
লিনের বিদায়ের পর দ্রুত রান তুলতে পারেনি কলকাতা। তবে শেষ দিকে সূর্যনকুমার যাদব (১৮ বলে অপরাজিত ২৪) ও রবিন উত্থাপ্পার (১৮ বলে ২২) আক্রমণাত্মক ব্যাটিংয়ে লড়াই করার মতো সংগ্রহ গড়ে দলটি। ১৬ রানে ৩ উইকেট নিয়ে ব্যাঙ্গালোরের সেরা বোলার পেসার বরুণ অ্যারন।
জবাবে ৫ উইকেটে ১৪৮ রানে থেমে যায় ব্যাঙ্গালোরের ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন যোগেশ তাকাওয়ালে (২৮ বলে ৪০) ও পার্থিব প্যাটেল (১৯ বলে ২১)। ৬৭ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ের পর দলকে ২ উইকেটে ১২২ রানের সুবিধাজনক অবস্থায় পৌঁছে দিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি (২৩ বলে ৩১) ও যুবরাজ সিং (৩৪ বলে ৩১)।
শেষ ৪ ওভারে অর্থাৎ ২৪ বলে ২৮ রানের প্রয়োজন ছিল ব্যাঙ্গোলোরের। হাতে ৭ উইকেট থাকায় কাজটা খুব কঠিন ছিল না। কিন্তু শেষ দিকে কলকাতার বোলারদের দারুণ বোলিংয়ে দুই রানের ব্যবধান ঘুচাতে পারেনি তারা। শেষ ওভারের চতুর্থ বলে সীমানায় এবি ডি ভিলিয়ার্সের অসাধারণ একটি ক্যাচ ধরে কলকাতার জয়ে দারুণ অবদান লিনের। কলকাতার পক্ষে বিনয় কুমার ২ উইকেট নেন ২৬ রানে।
এবারের আইপিএলে শুরু থেকেই আলো ছড়াচ্ছেন কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে পাঞ্জাব। যার মূল নায়ক ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। আর পাঞ্জাবের এই অস্ট্রেলিয়ানের প্রশংসায় পঞ্চমুখ ভারতের সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
তিনি বলেন, ‘গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটিং দেখে আমি স্তম্ভিত। দারুণ ফর্মে আছে ও। ডেভিড মিলারও খুব ভালো খেলছে। আমার মনে হচ্ছে, এবার আইপিএল দারুণ জমবে। কারণ, সব দলই কিছু করে দেখানোর চেষ্টা করছে। যেটা অতীতে দেখা যায়নি।’
এদিকে বাংলার ক্রিকেটের উন্নতিতে ভিশন ২০-২০’তে ওয়াকার ইউনিস অনিশ্চিত হয়ে পড়েছেন। কারণ, তিনি পাকিস্তানের কোচ হতে পারেন বলে শোনা যাচ্ছে। এ প্রসঙ্গে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘ওয়াকার আমাকে কিছু জানায়নি। তাছাড়া ও সরকারিভাবে এখনো পাকিস্তানের কোচ হয়নি। আপাতত ও আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ। দেখা যাক, কী হয়।’
উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে বুধবার রাতে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। তবে এদিন কার্লো আনচেলত্তির শিষ্যরা ১-০ গোলে হারিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে।
নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের হয়ে একমাত্র গোলটি করেন করিম বেনজামা। আর এই ফরাসি তারকার অসাধারণ গোলেই ফাইনালের পথে এগিয়ে গেল রিয়াল।
বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের ১৯ মিনিটে ফ্যাবিও ক্রোয়েনট্রাওর বাড়ানো পাসে গোল করে রিয়াল মাদ্রিদ। ইনজুরি কাটিয়ে এই ম্যাচে মাঠে নামেন দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
তবে মাঠে ফিরলেও স্বরূপে ছিলেন না সি আর সেভেন। প্রতিপক্ষেও বিপক্ষে একাধিক গোলের সুযোগ তৈরি হলেও গোল আদায় করতে পারেনি রোনালদো। আগামী ২৯ এপ্রিল বায়ার্নের মাঠ এ্যালিয়েঞ্জ এ্যারিনায় দ্বিতীয় লেগের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আর সেই ম্যাচই বলে দিবে কে পাচ্ছে ফাইনালের টিকিট।
সপ্তম আইপিএলের সূচনা ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ব্যাট হাতে দলের প্রত্যাশা পূরণ করতে পারেননি বাংলাদেশি তারকা সাকিব আল হাসান। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে দুই বলে মাত্র ১ রান করে আউট হন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। লাসিথ মালিঙ্গার শিকার হন তিনি।
অথচ একই দিনে জীবনের ৩৮টি বসন্ত পার করেও উইকেটের ২২ গজে ব্যাট হাতে প্রতাপ ছড়ান নাইটদের দক্ষিণ আফ্রিকান মায়েস্ত্রো জ্যাক ক্যালিস। এদিন সাবেক প্রোটিয়া তারকার ৪৬ বলের ৭২ রানের ক্যামিও ইনিংসে ভর করেই পাঁচ উইকেটে ১৬৩ রান সংগ্রহের ভিত্তি পায় কলকাতা নাইট রাইডার্স। ক্যালিসের নিখুঁত ইনিংসটিতে পাঁচটি চার ও তিনটি ওভার বাউন্ডারির মার ছিল। পরে লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমে নির্ধারিত বিশ ওভার ব্যাট করে মুম্বাই ৭ উইকেট হারিয়ে ১২২ রান তুলতে সক্ষম হয়। ফলে শাহরুখ খানের দল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৪১ রানের দুর্বার এক জয় পায়।
অথচ মাসখানেক আগে ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত নিলামে ‘বুড়ো’ জ্যাক ক্যালিসকে ধরে রাখা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিল। তাদের কড়া প্রশ্ন ছিল, ‘এই পড়ন্ত বিকেলে ক্যালিসকে আবারো স্কোয়াডভূক্তি কেন?’ বুধবার জেকে বসা ওই বেয়াদবি মার্কা সমালোচনাটাকেই যেন স্ট্রেইট ড্রাইভে মাঠ ছাড়া করলেন ক্যালিস! দেখিয়ে দিলেন যে, তিনি আসলে ইউটিলিটি প্লেয়ার। যে কিনা দলের প্রয়োজনে বুক চিতিয়ে লড়তে পারে।
রাজাদের প্রতিযোগিতায় রাজাদের ক্লাবেরই রাজত্ব। বুধবার কোপা ডেল রে বা কিংস কাপের ফাইনালে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়ার ম্যাস্তেলা স্টেডিয়ামে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে ১৯ বারের মতো স্পেনের ঘরোয়া টুর্নামেন্টটির শিরোপা জিতলো ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব। ফলে প্রতিপক্ষের শিরোপা উৎসবে আবারও দর্শক হয়ে থাকতে হয়েছে লিওনেল মেসি-আন্দ্রেস ইনিয়েস্তাদের।
বুধবার কিংস কাপের ফাইনালে ময়দানি লড়াইয়ে নামার আগে চনমনে হয়েই মাঠে নেমেছিল রিয়াল। ক্রিশ্চিয়ানো রোনালদো না থাকলেও খোঁড়াতে থাকা বার্সাকে সামনে পেয়ে যেন আরও বেশি উজ্জীবিত হয়ে উঠেছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা! বার্সার মুখোমুখি হয়ে কিক অফের ৬৬০ সেকেণ্ডেই (১১ মিনিট) কাতালনিয়ার ক্লাবটির গোলমুখ খোলে রিয়াল। যখন করিম বেনজেমার বুক চেরা পাসে মেসিদের তেকাঠিতে বল জড়িয়ে দেন আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া। প্রথমার্ধ শেষ হয় এই ১-০ স্কোরলাইনেই।
তবে বিরতি থেকে ফিরে নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা চালায় বার্সা। মেসি নিস্প্রভ থাকলেও রিয়ালের ডি বক্সে বারংবার আক্রমণের স্রোত শানান ইনিয়েস্তা-পেদ্রো রদ্রিগেজ ও নেইমাররা। এরই সুযোগে খেলার ৬৮ মিনিটে জাভির কর্নার থ্রু ধরে শক্ত হেডারে সমতা ফেরায় কাতালনিয়ার ডিফেন্ডার মার্ক বার্তা। তবে ১০০ মিলিয়ন পাউণ্ডের গ্যারেথ বেলের এক দৌঁড়েই যেন সব লণ্ডভণ্ড হয় বার্সার। শেষ বাঁশি বাজার ৫ মিনিট আগে নিজেদের অর্ধে পর্তুগিজ ফুলব্যাক ফ্যাবিও কোয়েন্ত্রাওয়ের নিকট থেকে বল পেয়ে একক চেষ্টায় চোখে লেগে থাকার মতো একটি গোল করেন এই ওয়েলশ ফুটবলার। যা শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়। ফলে রোনালদোকে ছাড়াই চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে শিরোপা উচ্ছ্বাসে মাতার উপলক্ষ্য পায় রিয়াল।
আবারও ধাক্কা খেলো ম্যানচেস্টার সিটি। বুধবার ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় পয়েন্ট টেবিলের ২০ নম্বর দল সান্ডারল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র করে ইত্তিহাদ স্টেডিয়ামের অধিবাসীরা। এই ড্রয়ের ফলে শিরোপা লড়াই থেকে বেশ কিছুটা পিছিয়ে পড়লো ম্যানসিটি। কারণ, ম্যানুয়েল পেলেগ্রিনির প্রশিক্ষণাধীন দলটি এর আগের ম্যাচেই লিভারপুলের বিপক্ষেও হেরেছিল। যারা সিটির চেয়ে ছয় পয়েন্ট বেশি নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। ৭৫ পয়েন্ট নিয়ে চেলসি আছে দুইয়ে। অবশ্য শীর্ষ দুই ক্লাব ম্যানসিটির থেকে একটি করে ম্যাচ বেশি খেলেছে।
সুইমিং পুলে ঝড় তুলতে আবারও ফিরছেন জলদানব মাইকেল ফেলপস। ২০১২-র অলিম্পিকে মুখে তৃপ্তির হাসি নিয়ে ৪০০ মিটার রিলে ইভেন্ট শেষ করেই দুর্দান্ত কেরিয়ারের অবসান ঘোষণা করছিলেন যুক্তরাষ্ট্রের এই কিংবদন্তি সাঁতারু। কিন্তু ফেলপস-ভক্তদের জন্য সুখবর—এবার পুলে ঝড় তুলতে অবসর ভেঙে ফিরছেন তিনি।
ফেলপসের দীর্ঘদিনের কোচ বব বোমান জানিয়েছেন, ‘অবশ্যই প্রত্যাশা করি, আবার সে সাঁতারে ফিরে আসুক। ও জলে সামান্য পরীক্ষা-নিরীক্ষা করতে যাচ্ছে। তবে বলতে পারব না, পুরোদমে ফিরতে পারবে কি না।’ উল্লেখ্য, ২০১২ সালে অবসর ঘোষণার আগে সর্বকালের অন্যতম এই সেরা অলিম্পিয়ানের পদকের সংখ্যা দাঁড়ায় ১৮টি সোনাসহ মোট ২২টি।
সংযুক্ত আরব আমিশাহিতে দুবাইয়ে সদ্য সমাপ্ত আইসিসির মিটিংয়ে ভারতের কাছ থেকে ছয়টি দ্বি-পাক্ষীক সিরিজ আদায় করে নিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এরই ধারাবাহিকতায় আগামী বছর অর্থাৎ ২০১৫ সালেই ভারত সফরে আসবে পাকিস্তান।
ক্রিকেটের ৩ মাথা অর্থাৎ বিগ থ্রি হিসেবে ক্রিকেট বিশ্বে কর্তৃত্ব করার ক্ষেত্রে প্রথম থেকেই ভারতের বিপক্ষে অবস্থান নিয়েছিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে শেষ পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় থাকতে পারেনি পাকিস্তান ক্রিকেটের প্রশাসক সংস্থাটি। ভারতের বিপক্ষে লাভজনক সিরিজ বেশী বেশী খেলার পিসিবির দাবীতে রাজী হয়ে যায় তারা। ফলে আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে ২০২৩ সাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহিতে একটি হোম সিরিজসহ ছয়টি সিরিজের জন্য পাকাপাকি বন্তোবস্ত করে নিয়েছে পাকিস্তান।
পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন আগামী বছর অনুষ্ঠেয় সিরিজের ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবিআই) চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে। আগামী ১৫ দিনের মধ্যেই বিসিসিআই থেকে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়ার আশা করছে পিসিবি। ২০০৮ সালে মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকে এই দুই ক্রিকেট রাষ্ট্রের মধ্যে পূর্ণাঙ্গ সিরিজ অনুষ্ঠিত হয়নি। পিসিবি চেয়ারম্যান নজম শেঠি এ প্রসঙ্গে বলেন, ‘দুই দেশের মধ্যে ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হলে দুই দেশই লাভবান হবে। আর এ জন্যই পাকিস্তান সরকার ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্ক উন্নয়নে খুবই আগ্রহী।’
২০১২ সালে পাকিস্তান একটি সংক্ষিপ্ত সফরে ভারতে এসেছিলো। তবে রাজস্ব সংক্রান্ত জটিলতায় আবারও তাদের ক্রিকেট সম্পর্ক শীতল হয়ে পড়ে। ২০১৩ সালের জুলাই মাস থেকে পাকিস্তান বড় ধরণের সম্প্রচার চুক্তি পেতে ব্যর্থ হয়ে আসছে। অথচ এটাই পিসিবির উপার্জনের সবচেয়ে বড় উৎস। এ পর্যন্ত তারা প্রায় ৫০ কোটি টাকার ঘাটতিতে আটকে রয়েছে।
ভোটকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি সরগরম। আর এরই মধ্যে বিসিসিআই প্রধান এন.শ্রীনিবাসন ইস্যুতে আইসিসিকে চিঠি দিলেন বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি আদিত্য ভর্মা । ফাইল অবমাননা বিষয়ে শীর্ষ আদালতের তিরস্কারের স্বীকার হন তিনি । তা সত্ত্বেও শ্রীনিবাসনকে অপসারণ না করার দাবি জানিয়ে আইসিসিকে চিঠি দেন ভর্মা ।
ক্ষুরধার ফুটবলের সামনে টিকতে পারলো না তিকিতাকা ফুটবল। তীব্র প্রাণের উচ্ছ্বাসে ভেসে গেলো দমহীন-নিস্তেজ ফুটবল। ফলে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালেই এপিটাফ লেখা হলো বার্সেলোনার বিদায়ের।
বুধবার ভিসেন্ত ক্যালেদন স্টেডিয়ামে ইউরোপ সেরা ফুটবল প্রতিযোগিতার শেষ আটের খেলার দ্বিতীয় পর্বে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে হেরেছে লিওনেল মেসিরা। বিদায় নিয়েছে টুর্নামেন্টটি থেকে। এর আগে ন্যু ক্যাম্পে প্রতিযোগিতাটির প্রথম পর্বের খেলায় ১-১ গোলে ড্র করেছিল স্প্যানিশ দল দুটি। ফলে টানা ছয় মৌসুম পর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল খেলা হচ্ছে না লিওনেল মেসির ক্লাবের।
ভিসেন্ত ক্যালেদন স্টেডিয়ামে বৈশাখি ঝড় উঠিয়েছিল অ্যাটলেটিকো। কিকঅফের প্রথম ২৫ মিনিটেই অন্তত তিনটি দৃষ্টি সুখকর আক্রমণ শানিয়েছিল তারা। অবশ্য ওই তিনটি বলের প্রত্যেকটি বার্সার তেকাঠি ছুঁতে পারেনি। তবে খেলার পাঁচ মিনিটে আদ্রিয়ানের বার-হিটিংয়ের পর কোকের লক্ষ্যভেদ অনেকদিন মনে থাকবে ক্রীড়াপ্রেমীদের। ওই গোলটি শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয়।
এদিন সবচেয়ে বিস্মিত করেছে মেসির খেলা। বুধবারসহ টানা পাঁচ ম্যাচ অ্যাটলেটিকোর বিপক্ষে গোল করতে ব্যর্থ বার্সা মহাতারকা। এদিন প্রতিপক্ষের গোলমুখে দুটি সহজ সুযোগ নষ্ট করেছেন আর্জেন্টিনা ফুটবল দলের অধিনায়ক। প্রতিপক্ষের অর্ধে ভালো খেললেও গোল মিসের মহড়ার যোগ দেন নেইমারও। ফলে বিবর্ণ হয়ে, অনেকটা মাথা নিচু করে মাঠ ছাড়তে হয়েছে বার্সেলোনাকে। বিদায় নিতে হয়েছে ইউরোপের সবচেয়ে জাঁকালো প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগের মঞ্চ থেকে। যা বার্সার খেলার ধরন নিয়ে প্রশ্ন উঠিয়ে দেবে। কথা উঠবে টাটা মার্টিনোর নিযুক্তি নিয়েও।
বিশ্বকাপে জার্মানি বরাবরই দুর্দান্ত খেলে। জার্মান ফরওয়ার্ড মিরোস্লাভ ক্লোসাও কয়েক বিশ্বকাপ ধরে দারুণ ফর্মে রয়েছেন। মাঠে নামলেই পেয়েছিলেন গোলের দেখা। আর তাই ৩৫ বছর বয়সী ক্লোসার প্রতি এখনও রয়েছে কোচের আস্থা। নিয়মিতই ডাক পাচ্ছেন জাতীয় দলে। এবারের বিশ্বকাপেও কোচের পরিকল্পনায় ছিলেন তিনি। অথচ ইনজুরির কারণেই বিশ্বকাপে খেলাটাই এখন অনিশ্চিত হয়ে যাচ্ছে ক্লোসার।
বাম উরুর পেশিতে টান পড়ায় প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন লাজিও ফরওয়ার্ড ক্লোসা। রোববার সাম্পদোরিয়ার বিপক্ষে ম্যাচটিতে ক্লোসার খেলা প্রায় নিশ্চিত ছিল। কিন্তু শেষ মুহূর্তে পেশির সমস্যার কারণে ম্যাচটিতে আর খেলা হয়নি তার। পরীক্ষা-নিরীক্ষার পরে মঙ্গলবার লাজিওর পক্ষ থেকে ক্লোসার ইনজুরির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অবশ্য ম্যাচটিতে লাজিও ২-০ গোলে জয়ী হয়।
ক্লোসা এবারের মৌসুমে সিরি ‘এ’ লিগে তিনি সাতটি গোল করেছেন। ক্লাবের চেয়ে তিনি জাতীয় দলেই বেশি কার্যকরী। বিশ্বকাপে সর্বকালের সেরা গোলদাতাদের তালিকায় ১৪টি গোল করে জার্মান কিংবদন্তি গার্ড মুলারের সাথে দ্বিতীয় স্থানে রয়েছেন ক্লোসা। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো ১৫টি গোল করে তালিকার শীর্ষে রয়েছেন। এবারের বিশ্বকাপ খেলতে পারলে তিনি হয়তো ছাড়িয়ে জেতেন রোনালদোকে।
কিন্তু বিশ্বকাপ শুরু হতে আর বেশি দেরি নেই। হাঁটুর ইনজুরি ও এর পুনর্বাসন প্রক্রিয়ার জন্য যথেষ্ট সময় লাগতে পারে।ফলে জার্মানির বিশ্বকাপ স্কোয়াড থেকেও ছিটকে পড়ার আশঙ্কায় রয়েছেন অভিজ্ঞ এই ফরওয়ার্ড।
ব্রিটিশ নারী ক্রিকেট তারকা ড্যানিয়েল ওয়াটের ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে বিয়ে করার স্বপ্ন পূরণ হচ্ছে না। কারণ কোহলির মা সরোজ কোহলি সাফ জানিয়ে দিয়েছেন এখনি ছেলেকে বিয়ে করাচ্ছেন না তিনি। সরোজ কোহলি ছেলের বিয়ের প্রসঙ্গে বলেছেন, ‘আমার ছেলের এখনো বিয়ের বয়সই হয়নি। তাই তার বিয়ে নিয়ে এখনো ভাবছি না।’
শুধু তাই নয়, ড্যানিয়েলের প্রসঙ্গ না তুলেই তিনি বলেছেন, ‘আপাতত আগামী চার থেকে পাঁচ বছর বিরাটের বিয়ের কথা ভাবছি না আমরা। এখন বিরাটের কেরিয়ার তৈরির বয়স। তাই সেদিকেই তার ধ্যানজ্ঞান হওয়া উচিৎ। সে তো সবেমাত্র খেলা শুরু করেছে।’
উল্লেখ্য, এক টুইট বার্তায় ব্রিটিশ নারী ক্রিকেটার ড্যানিয়েল ওয়াট বিরাট কোহলিকে বিয়ের প্রস্তাব দেন। কারণ বিরাটের ব্যাট তাকে মুগ্ধ করেছে। আর সে কারণেই ড্যানিয়েল বিরাটকে টুইটারে বলেন, ‘কোহলি আমায় বিয়ে করো।’এদিকে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে বিরাটের প্রেম কারওর অজানা নয়। কিছুদিন আগেও তারা শ্রীলঙ্কায় কাটিয়েছেনও বটে ।
সদ্য সমাপ্ত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিততে না পারলেও টুর্নামেন্টের সেরা একাদশে নিজেদের প্রাধান্য বজায় রেখেছে ভারত। অন্যদিকে শিরোপা জিতলেও টি-টোয়েন্টি একাদশে কেবলমাত্র দলীয় অধিনায়ক লাসিথ মালিঙ্গাই ঠাই করে নিয়েছেন লঙ্কানদের পক্ষ থেকে।তবে একাদশে জায়গা হয়নি বাংলাদেশ, পাকিস্তান ইংল্যান্ডের কোন ক্রিকেটারেরই।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ রানার্স আপ ভারত থেকে সর্বাধিক ৪ জন খেলোয়াড় এই বিশ্ব একাদশে জায়গা পেয়েছেন। দলের অধিনায়কের দায়িত্বও পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এছাড়াও ওপেনার রোহিত শর্মা, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বিরাট কোহলি ও অফ স্পিনার রবিচন্দন অশ্বিন সেরা একাদশে জায়গা করে নিয়েছেন.
দুই সেমিফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দল থেকে দুজন করে খেলোয়াড় বাছাই একাদশে জায়গা করে নেন। এছাড়াও চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস থেকে একজন করে খেলোয়াড় সেরা একাদশে জায়গা পান।
নির্বাচক প্যানেলের চেয়ারম্যান ডেভিড বুন জানান, টুর্নামেন্টের সেরা একাদশ নির্বাচন করা সত্যিকার অর্থেই একটা দুরুহ কাজ ছিল তাদের জন্য। কারণ শিহরনের এই টুর্নামেন্টে অনেক খেলোয়াড়ই ছিলেন স্ব-মহিমায় ভাস্বর। এদের থেকে সেরা একাদশ নির্বাচন করতে গলদঘর্ম হতে হয়েছে তাদেরকে।
টি-টোয়েন্টি একাদশ: রোহিত শর্মা(ভারত), স্টিফান মাইবার্গ(নেদারল্যান্ডস), বিরাট কোহলি(ভারত), জেপি ডুমিনি(দক্ষিণ আফ্রিকা), গ্লেন ম্যাক্সওয়েল(অস্ট্রেলিয়া), মহেন্দ্র সিং ধোনি(অধিনায়ক, উইকেটরক্ষক-ভারত), ড্যারেন স্যামি(ওয়েস্ট ইন্ডিজ), রবিচন্দন অশ্বিন(ভারত), ডেল স্টেইন(দক্ষিণ আফ্রিকা), স্যামুয়েল বাদ্রি(ওয়েস্ট ইন্ডিজ), লাসিথ মালিঙ্গা(শ্রীলঙ্কা) দ্বাদশ খেলোয়াড়: ক্রিশমার সান্তোকি(ওয়েস্ট ইন্ডিজ)
২০১৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ ব্রাজিল। কিন্তু এই বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে ব্রাজিল সরকার অতিরিক্ত খরচ করছে। যার ফলে ব্যাহত হচ্ছে ব্রাজিলের শিক্ষা, চিকিৎসা ও জনসেবা। সেই অভিযোগে একটি নির্দিষ্ট শ্রেণির মানুষ গেল দেড় বছর ধরে নানা স্থানে বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছে।
এবার তাদের সেই বিক্ষোভের সঙ্গে সংযুক্ত করা হয়েছে অনাথ কয়েকশ’ শিশুকে। তাদের নিয়ে রবিবার ব্রাজিলে বিক্ষোভ প্রদর্শন করা হয়। সকালে ব্যয়বহুল বিশ্বকাপ আয়োজনের বিরুদ্ধে দেশটির রাজধানী রিও ডি জেনিরোর একটি মাঠে সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে অবস্থানের কথা জানায় শিশুরা। স্থানীয় একটি বেসরকারি সংস্থা এ প্রতিবাদের আয়োজন করে।
তাদের দাবি, যেখানে তারা ঠিকমতো দু`বেলা খেতে পারছে না, সেখানে এতো বড় আয়োজনের যৌক্তিকতা কতটুকু? বিশ্বকাপ ফুটবলে খরচ না করে বস্তির শিশুরা সুস্থ জীবন-যাপনের জন্য দেশে ৪০ হাজার স্কুল, ১২`শ হাসপাতাল ও ৫ লক্ষ ৪০ হাজার বাড়ি স্থাপনের দাবি জানায়।
বেসরকারি সংস্থার আয়োজকরা দেশটিতে আরো বেশি করে শিক্ষা, স্বাস্থ্য, পাবলিক পরিবহন ও দুর্নীতি প্রতিরোধে অর্থায়ন করার আহবান জানায়। পাশাপাশি বিশ্বকাপ ফুটবল থেকে ব্রাজিল কি ধরনের সামাজিক সুবিধা পেতে পারে তাও জানতে চায় আয়োজক সংস্থাটি।
আগামী জুন মাসের ১২ তারিখ মাঠে গড়াবে মেগা আসর ফিফা বিশ্বকাপ। ৩২টি দল একটি শিরোপার লড়াইয়ে অবতীর্ণ হবে। বিশ্বকাপের প্রস্তুতি এখনো শেষ করতে পারেনি ব্রাজিল। সেটা নিয়ে অসন্তোষের শেষ নেই ফুটবলের অভিভাবক ফিফার।
রবিবার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত খেলায় শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটের হারে কেবল টুর্নামেন্টের শিরোপাই নয় একই সঙ্গে আইসিসি টি-টোয়েন্টি র্যা ঙ্কিংয়ের শীর্ষস্থানও হারায় ভারত। সোমবার প্রকাশিত সর্বশেষ আইসিসি টি-টোয়েন্টি র্যা ঙ্কিংয়ে এই তথ্য জানা গিয়েছি।
মাহেলা জয়বর্ধনে এবং কুমার সাঙ্গাকারার বিদায়ী এই ফাইনালে জিতে ট্রফির সঙ্গে আইসিসি র্যা ঙ্কিংয়ের শীর্ষেও উঠে আসে শ্রীলঙ্কা। এর আগে প্রকাশিত র্যা ঙ্কিংয়ে দুই দলের রেটিং পয়েন্ট সমান থাকলেও দশমিকের ব্যবধানে শীর্ষেই অবস্থান করছিলো মহেন্দ্র সিং ধোনির দল। তবে রবিবার ফাইনাল জিতে শ্রীলঙ্কা ৩ রেটিং পয়েন্ট লাভের পাশাপাশি ৩ পয়েন্টের ব্যবধানেই এগিয়ে যায় ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়নদের চেয়ে।
দল হারলেও সদ্য সমাপ্ত টুর্নামেন্টে অসাধারণ নৈপূণ্য দেখিয়ে ব্যক্তিগত র্যা ঙ্কিংয়ে এগিয়ে গেছেন ভারতের দুই তারকা বিরাট কোহলি ও রবিচন্দন অশ্বিন। পুরো টুর্নামেন্টে ১০৬.৩৩ গড়ে এবং ১২৯.১৪ স্ট্রাইক রেটে ৩১৯ রান সংগ্রহ করা কোহলি ৬৮ রেটিং পয়েন্ট বাড়িয়ে ক্যারিয়ারের সর্বাধিক ৮৮৯ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি ব্যাটসম্যান র্যা ঙ্কিংয়ের দ্বিতীয় সেরা অবস্থানে উঠে আসেন। তার থেকে মাত্র ৩ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছেন অস্ট্রেলিয়ার পিঞ্চ হিটার অ্যারন ফিঞ্চ। ভারতীয়দের মধ্যে আর মাত্র শীর্ষ দশে রয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান সুরেশ রায়না। ৩ ধাপ পিছিয়ে তিনি দশম স্থানে অবস্থান করছেন।
যুবরাজ সিংকে ভিলেন বানাবেন না। ভারতের হারের জন্য একা যুবরাজ দায়ী নয়। সোজাসাপ্টা এ কথা বলে দিলেন যুবরাজের বাবা যোগরাজ সিং। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হারের পর গোটা দেশ যুবিকে খলনায়ক বানিয়ে দিয়েছে। কিন্তু যোগরাজ বললেন, ‘যুবিকে একা দোষী বলা যাবে না। ওর জন্যই যে ভারত হেরেছে এমন কথাও বলা ঠিক নয়।’
একজন ক্রিকেটার খারাপ খেলতেই পারেন। ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি স্বয়ং যুবির হয়ে ব্যাট ধরেছেন সাংবাদিক সম্মেলনে। যোগরাজ বলেন , ‘একজন ক্রিকেটার খারাপ খেলতেই পারেন। খারাপ-ভালো জীবনেরই অঙ্গ। তবে একজন ক্রিকেটার অফ ফর্মে থাকলে, তার মানসিকতা বদলে যায়। সে মনে করতে শুরু করে দেয় এই বুঝি আমাকে দল থেকে ছেঁটে ফেলা হবে। মিরপুরের এই ম্যাচের পর সেটাই হয়তো দেখা যাবে। যুবরাজকে ছেঁটে ফেলবেন নির্বাচকরা। ধোনি আজ পাশে দাঁড়ালেও, পরে যুবির পিঠ থেকে হাত সরিয়ে নেবেন।’
যোগরাজ ক্রিকেট খেলে সফল হননি। ছেলেকে বিখ্যাত ক্রিকেটার বানিয়ে নিজের অপূর্ণতা ঢাকতে চেয়েছিলেন তিনি। যুবি বাবার মুখ রেখেছেন। তবে মোক্ষম দিনে তার ব্যাট কথা বললো না। যোগরাজ বলছেন, ‘১৯৮৩ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ হারার পর স্যার ভিভ রিচার্ডস ভারতের ড্রেসিং রুমে এসে শুভেচ্ছা জানিয়ে যান। আসল ব্যাপার হল স্পোর্টসম্যান স্পিরিট।’ যুবরাজ সিং কি ভারতীয় ক্রিকেট থেকে মুছেই যাবেন? না কি তাকে আবার দেখা যাবে ভারতীয় ক্রিকেটের মূলস্রোতে? সময়েই বলে দেবে সেই উত্তর।
পোল্যান্ডের ক্ষুদে ভক্ত ডেভিড পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বড় ভক্ত। মৃত্যুমুখ থেকে ফেরা এই ভক্ত রোনাল্ডোর ভালবাসায় আপ্লুত। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে বার্নাব্যুতে ডেভিডকে খেলা দেখার টিকিট দেওয়া হয়। তাঁকে বিশেষ অতিথির মর্যাদা দেওয়া হয়।
কে এই ডেভিড? কেনই বা তাকে এই মর্যাদা দেওয়া হল ? ডেভিড আসলে রিয়াল মাদ্রিদের বড় ভক্ত। ১৪ বছর বয়সী রিয়াল ভক্ত গত বছরের অগস্ট মাসে গাড়ির ধাক্কায় মারাত্মক আহত হন। তিন মাসের বেশি সময় তাকে কোমায় থাকতে হয়। এদিকে ছেলে রিয়াল ভক্ত বলে ডেভিডের বিছানায় রিয়ালের পতাকা বিছিয়ে দেন তার মা-বাবা।
রিয়ালের খেলার ধারা বিবরণী শোনার জন্য হেডফোনও দেওয়া হয়৷ ১৯ নভেম্বর ডেভিড চোখ মেলে তাকায়। যখন সে চোখ মেলে তাকায়, সেই মুহূর্তেই রোনাল্ডো গোল করেন। সেই ম্যাচটি জিতেই রোনাল্ডোর পর্তুগাল ব্রাজিল বিশ্বকাপের ছাড়পত্র পায়। সেদিন সুইডেনকে একাই হারান সিআরসেভেন। নেন হ্যাটট্রিকের স্বাদ। এর মাস খানেক বাদে সুস্থ হয়ে বাড়ি ফেরেন ডেভিড।
পোলিশ সংবাদপত্রের সৌজন্যে খবরটি সর্বত্র ছড়িয়ে পড়ে। এই খবর পৌঁছায় রোনাল্ডোর কানেও। খবরটা শোনার পর রোনাল্ডোকে তা এতটাই নাড়া দেয় যে বসে থাকতে পারেননি পর্তুগিজ মহাতারকা। রিয়াল-বরুশিয়া ম্যাচ দেখার সুযোগ করে দেন ডেভিডকে। ম্যাচের শেষে ডেভিডকে জড়িয়েও ধরেন পর্তুগাল ইন্টারন্যাশনাল।
নতুন চাকুরি জীবনে প্রবেশ করছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের। এই ফুটবল পণ্ডিত খেলার মাঠ ছেড়ে এবার অধ্যাপনায় নামছেন। আসছে মে মাস থেকে হার্ভাডের বিজনেস স্কুলে শিক্ষকতা শুরু করবেন ম্যানইউয়ের সোনালী প্রজন্মের এই ম্যানেজার।
ফার্গুসন সারা বিশ্ব থেকে আগত সিনিয়র এক্সিকিউটিভদের মধ্যে ‘দ্য বিজনেস অফ এন্টারটেইনমেন্ট, মিডিয়া ও স্পোর্টস প্রোগ্রাম’ বিষয়ে পাঠদান করবেন বলে জানা গিয়েছে। অতীতে ৭২ বছর বয়সী এই স্কটিশ আইভি লিগ বিশ্ববিদ্যালয়েও ক্লাশ নিয়েছিলেন।
নতুন এই ভূমিকা পাওয়ার পর উচ্ছ্বসিত ফার্গি বলেন, ‘নতুন এই চাকুরিটি আমার মাধে নতুন উদ্দমের সৃষ্টি করেছে। আমি সবার সাথে কাজ করার জন্য ও বন্ধুত্ব তৈরি করতে মুখিয়ে আছি।’ প্রসঙ্গত, ২০১২ সালে গেস্ট লেকচারার হিসেবে ফার্গুসন একবার হার্ভার্ডে ক্লাস নিয়েছিলেন।
নানজিং ইয়ুথ অলিম্পিকে সুযোগ পেলেন বাংলার প্রতিভাবান টেবল টেনিস প্লেয়ার সুতীর্থা মুখার্জি। এশিয়ান কোয়ালিফিকেশন টুর্নামেন্টে মালয়শিয়ান প্রতিযাগী অ্যাঞ্জেলাইন ট্যাঙ্গকে ৪-০ পয়েন্টে হারিয়ে নানজিং ইয়ুথ অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন সুতীর্থা। প্রতিযোগিতাটি আয়োজতি হবে আগস্টে।
ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ওয়েন রুনি ইনজুরিতে পড়েছেন। এ কারণে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্নের বিপক্ষে তার খেলা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। এই ইনজুরির কারণে তিনি প্রিমিয়ার লিগে নিউক্যাসেলের বিপক্ষে মাঠে নামতে পারবেন না।
এ বিষয়ে ম্যানইউ বস ডেভিড ময়েস বলেন, ‘তিনি পায়ে মারাত্মক ব্যাথা পেয়েছেন। এটা আসলে বায়ার্নের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচেও সমস্যা করতে পারে। তার চিকিৎসা চলছে। তারপর দেখা যাবে কবে নাগাদ তাকে মাঠে নামানো যায়।’
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের আগে রুনির ইনজুরিতে পড়া নতুন নয়। ২০১০ সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের সময় তিনি বায়ার্নের বিপক্ষে ইনজুরিতে পড়েছিলেন। ফুটবলপ্রেমীরা বলছেন, রুনির অনুপস্থিতি ম্যানইউর জন্য বড় একটা ধাক্কা হয়ে দেখা দিতে পারে। দেখা যাক ম্যানইউ এই ধাক্কা কিভাবে সামাল দেয়।
আইপিএল সংক্রান্ত ব্যাপারে সুনীল গাভাস্কারকে ভারতীয় বোর্ড প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়ায় খুশি সাবেক ভারতীয় ক্রিকেটাররা। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজে যার নেতৃত্বে অভিষেক গাভাস্কারের, সেই অজিত ওয়াড়েকর বলেছেন, খুব খুশি হয়েছি শুনে যে গাভাস্কারের মতো কিংবদন্তিকে বোর্ডের দায়িত্ব দেওয়া হয়েছে। ক্রিকেটারদের মুখ্য প্রশাসনিক ভূমিকায় আসাটা ভালো খবর। শিবলাল যাদবও যেমন বড় দায়িত্ব পেয়েছে। আরো ভালো লাগছে শুনে যে, টিভি ধারাভাষ্যকার হিসেবে গাভাস্কারের উপার্জনও কমবে না।
ওয়াড়েকর মনে করছেন, গাভাস্কার এবং শিবলাল যাদবের সামনে সর্বোচ্চ চ্যালেঞ্জ হবে ক্রিকেটের প্রতি ভক্তদের বিশ্বাস ফেরানো। খেলাটার প্রতি ভক্তদের যে বিশ্বাসটা ছিল, সেটা বড় ধাক্কা খেয়েছে। কোনো ব্যাটসম্যান যদি বোল্ড আউট হয়, তা হলে সবাই বোলারের প্রশংসা না করে হয়তো ব্যাটসম্যানকেই সন্দেহ করবে! সেই বিশ্বাসটা ফেরানোই এখন গাভাস্কারদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ- বলেছেন ওয়াড়েকর।
আইপিএলের ২ ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস নিয়ে সন্দেহ দেখা দিলেও সুপ্রিমকোর্ট তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। সুতরাং আইপিএল সেভেনে ওই ২ টিমই খেলবে। যা নিয়ে বোরডে বলছেন, চেন্নাই-রাজস্থানকে নির্বাসিত করা হয়নি দেখে ভালাে লাগলো। মনে হয় ব্যাপারটা নিয়ে বেশ ভাবনাচিন্তা করে সুপ্রিমকোর্ট সিদ্ধান্ত নিয়েছে যে, ২টি টিমকে নির্বাসিত করলে তাতে ক্রিকেটের ক্ষতি হতে পারে।
৩০ মার্চ থেকে শুরু হতে চলেছে মুম্বই এর পশ্চিম জোনে টি টোয়েন্টি লিগ টুর্নামেন্ট । সেখানে মুম্বই এর প্রতিনিধিত্ব করতে চলেছেন জাহির খান । চোটের জন্য বাংলাদেশে আয়োজিত একদিনের টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেননি এই পেশার । নতুন করে নিজের সেরাটা উজাড় করতে মরিয়া তিনি । মুম্বই এ আয়োজিত এই ওয়েস্ট জোন টি টোয়েন্টি টুর্নামেন্ট চলবে আগামী ৪ এপ্রিল পর্যন্ত ।
নিজের দেশের ফুটবল সংগঠন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) পাকিস্তানের ফুটবল সংস্থার সঙ্গে তুলনা করেছিলেন দিয়েগো ম্যারাদোনা। পাকিস্তান ফুটবল কর্মকর্তাদের মতোই নাকি তার দেশের ফুটবল কর্মকর্তারা। এমনটা শোনার পরই বৃহস্পতিবার ম্যারাডোনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানাল দেশটির ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা।
পাকিস্তান ফুটবল ফেডারেশনের সিনিয়র কর্মকর্তা নাভীদ হায়দার তার দেশ নিয়ে ম্যারাডোনার বক্তব্যকে স্বাগত জানিয়েছেন। একইসঙ্গে দেশের ফুটবলের উন্নয়নে আর্জেন্টাইন সাবেক অধিনায়ককে সফরের আহ্বান করেন। তিনি বলেন, ‘খুব ভালো লাগবে ম্যারাডোনা পাকিস্তানে এলে এবং সহায়তা করলে। উনি খুব প্রভাব ফেলার মতো লোক। আমরা তাকে এখানে আসতে স্বাগত জানাই এবং ফুটবলের উন্নয়নে ভূমিকা রাখুক এটাও চাই।’
পাকিস্তান এখন সারা বিশ্বের ১৫৮তম দল। তলানিতেই বলা চলে, কিন্তু সম্প্রতি দেশের ফুটবল উন্নতি করছে বলে মনে করেন নাভীদ, ‘আমরা যা করছি তার চেয়েও বেশি চাই কিন্তু গত কয়েক বছর আমরা অনেক অর্জন করেছি।’
পাকিস্তানি চ্যাম্পিয়ন খান রিসার্চ ল্যাবরেটরিস (কেআরএল) জানালেন, ম্যারাডোনার এমন মন্তব্য মান্ধাতার আমলের, ‘উনি যদি ১২ বছর আগে এই কথা বলতেন তবে ঠিক ছিল। কিন্তু এখন তরুণদের জন্য আলাদা কর্মসূচির পাশাপাশি অনেক পদক্ষেপ নিচ্ছে ফেডারেশন।
বিসিসিআই এর নতুন সভাপতি নিযুক্ত হলে নিজেকে গর্বিত মনে করবেন বলে জানালেন, প্রাক্তন অধিনায়ক সুনিল গাভাস্কার । তিনি বলেন, ‘আমি এই কাজে খুশি । বিসিসিআই এর সভাপতি নিযুক্ত হলে নিজেকে গর্বিত মনে করব ।’ প্রসঙ্গত , শীর্ষ আদালত বিসিসিআই এর নতুন সভাপতি হিসেবে জনপ্রিয় এই প্লেয়ারের নাম তুলে ধরে । আর তাতেই উচ্ছাসিত গাভাস্কার । বললেন , ‘ আদালতের সিন্ধান্তকে আমি শ্রদ্ধা জানাই । যদি ভবিষত্যে সভাপতির পদ সামলাতে হয় তাহলে আমি তাতে রাজী আছি ।তিনি আরও জানান, আপাতত বিসিসিআই এর সঙ্গে ক্রিকেটের ধারাভাস্যকারের জন্য আমি চুক্তিবদ্ধ ।
দীর্ঘ জল্পনার পর স্বচ্ছ তদন্তের দাবীতে সুপ্রীম কোর্ট পিছু হটতে বললেন শ্রীনিবাসনকে । মঙ্গলবার সুপ্রীম কোর্ট এই রায় দিতে গিয়ে বলেন, শ্রীনিবাসনের জামাই গুরুনাথ মিয়াপ্পান ও বেশ কিছু ক্রিকেটার ম্যাচ ফিক্সিং -এর সঙ্গে যুক্ত । তিনি যদি সরে দাঁড়ান তাহলে তদন্তে অনেকটাই গতি আসবে বলে মনে করছে সুপ্রীম কোর্ট । এবং ক্রিকেটের স্বার্থে শ্রীনিবাসনের এমনটাই করা উচিত বলে দাবি করেছে সুপ্রীম কোর্ট.
বিভিন্ন অভিযোগে নিষিদ্ধ হওয়া ক্রিকেটারদের ভুল শুধরিয়ে দ্রুতই খেলায় ফিরিয়ে আনতে দুর্নীতি আইনে পরিবর্তন আনতে যাচ্ছে ইন্টরন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দীর্ঘদিন নিষিদ্ধ থাকা ক্রিকেটাররা যাতে দ্রুত আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারে সে জন্য আইসিসির দুর্নীতি বিরোধী আইনের সংস্কার আগামী জুন মাস থেকে কার্যকর করা হবে।
নিষিদ্ধাদেশের সময় শেষ হলে যত তাড়াতাড়ি সম্ভব খেলোয়াড়রা যাতে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরতে নিজেদের প্রস্তুত করতে পারে সে উদ্দেশ্যেই এ আইনের সংশোধন করা হয়েছে। আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ রিচার্ডসন বলেন, দুর্নীতি বিরোধী আইনে কয়েকটি পরিবর্তন আনার কথা বিবেচনা করা হচ্ছে এবং পরিবর্তনের মধ্যে একটি হলো নিষিদ্ধ থাকা খেলোয়াড়দের কিভাবে খেলায় ফিরিয়ে আনা যায়।
তিনি বলেন, কোন খেলোয়াড় যদি ৫ বছরের জন্য নিষিদ্ধ হয় সে যাতে কিছুটা আগেই ঘরোয়া কিংবা ক্লাব ক্রিকেট খেলতে পারে। অর্থাৎ তার ৫ বছরের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যাতে সে পুনরায় বাকি ক্যারিয়ার শুরু করতে পারে। পরিবর্তিত আইনে এমনটাই বলা হয়েছে। তবে নির্দিষ্ট কোন খেলোয়াড়ের ব্যক্তিগত মামলার কথা বিবেচনা করে এমনটা করা হয়নি। সুতরাং এখন কিংবা ভবিষ্যতে যারা নিষিদ্ধ হবে তাদের কথা বিবেচনা করে নীতিগতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইসিসির এমন সিদ্ধান্ত পাকিস্তানের নিষিদ্ধ হওয়া তিন খেলোয়াড় মোহাম্মদ আমের, সালমান বাট এবং মোহাম্মদ আসিফের জন্য সু-সংবাদ বয়ে আনবে। ২০১০ সালে পাকিস্তান দলের ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টে স্পট ফিক্সিং করে দোষী সাব্যস্ত হওয়ায় আইসিসির একটি ট্রাইব্যুনাল এদের বিভিন্ন মেয়াদে নিষিদ্ধাদেশ দেয়। ট্রাইব্যুনাল এদের মধ্যে বাটকে ১০ বছর, আসিফকে ৭ বছর এবং আমেরকে ৫ বছরের জন্য সকল প্রকার ক্রিকেটে নিষিদ্ধ করে।
দোষী সাব্যস্ত হওয়ার সময় ১৮ বছর বয়সী আমের প্রথমে ট্রাইব্যুনালে দোষ অস্বীকার করলেও পরবর্তীতে লন্ডনের ক্রাউন কোর্টে নিজের দোষ স্বীকার করেন। যদি ২০১৫ সালের ২ সেপ্টেম্বর আমেরের নিষিদ্ধাদেশের সময় শেষ হবে। কিন্তু সে যাতে ক্রিকেটে ফিরতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সকল সুবিধা সম্বলিত অনুশীলন করতে পারে সেজন্য আইসিসিকে জানিয়েছে পিসিবি। ২০১৩ সালে লন্ডনে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সাধারণ সভায় পাঁচ সদস্যের উপ-কমিটির সামনে পিসিবি এ প্রস্তাব দেয়। অবশ্য পিসিবির অনুরোধে ইতিবাচক সাড়া দেয় আইসিসি।
‘ওয়াকা ওয়াকা’র সুরে, ছন্দে তিনি মাতিয়েছিলেন গোটা ফুটবল দুনিয়াকে। ২০১০ এর ফিফা ওয়ার্ল্ড কাপে শাকিরার সৌজন্যে তুমুল জনপ্রিয় হয়েছিল গানটি। ব্রাজিলে আসন্ন ওয়ার্ল্ড কাপের জন্য ফের একটি নতুন গান রেকর্ড করলেন তিনি। মূল গানটি ‘ডেয়ার’ আগেই তৈরি হয়েছিল। তার ওপরই ‘লা লা লা’ সুর বসিয়ে নতুনভাবে গানটিকে অ্যারেঞ্জ করেছেন শাকিরা। সরকারি ভাবে এটাই আসন্ন ফিফা ওয়ার্ল্ড কাপের একমাত্র গান।
৩৭ বছরের এই তারকা পারফরমার জানিয়েছেন, গানটিতে ব্রাজিলেরই একটা জনপ্রিয় সুর ব্যবহার করেছি। গানের কথা আমার নিজের। যাতে নতুন আশার ছন্দ রয়েছে। আমি ওয়ার্ল্ড কাপের জন্যই এটা নতুন ভাবে রেকর্ড করলাম।
শাকিরা তার ছেলে মিলানকে কোলে নিয়ে এই গান রেকর্ড করেছেন বলে জানা গিয়েছে। এ প্রসঙ্গে তিনি জানান, গান রেকর্ড করার সময় নিলান আমার কোল ছিল যখন রেকর্ডিং শেষ হল দেখলাম ও খুব এনজয় করেছে।
চেলসি ৬ / আর্সেনাল-০
(এটো ৫, শার্লে ৭, হ্যাজার্ড (পে) ১৭, অস্কার ৪২ ও ৬৬, সালা ৭১)
শেষরক্ষা করতে পারলেন না আর্সেন ওয়েঙ্গার. হাজারতম ম্যাচ হয় একটু অন্য রকম হওয়ার ছিল। জিতে স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন ওয়েঙ্গার. কিন্তু হল না. চেলসি ঘরের মাঠে তাদের আতিথেয়তা করল ছয় গোলের লজ্জা দিয়ে। শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে গানারদের বিপক্ষে ৬-০ গোলের জয় পেয়েছে হোসে মরিনহোর ছেলেরা। ফরাসি কোচ কখনও চেলসি কোচ মরিনহোর বিপক্ষে জিততে পারেনি। রেকর্ডটি অব্যাহত থাকল এদিনও। মাত্র সাত মিনিটের মধ্যে দুর্বল রক্ষণভাগ বুঝে স্যামুয়েল ইতো ও আন্দ্র দুটি করে গোল করেন।
অবস্থা আরও খারাপ হয় ১৫ মিনিটে অ্যালেক্স অক্সলেড চেম্বারলেইন নিজেদের এলাকায় হাত দিয়ে বল ঠেকালে। ইডেন হ্যাজার্ড তৃতীয় গোলটি করেন পেনাল্টি থেকে। এই সময় ভুল করে গানারদের ডিফেন্ডার কাইরেন গিবসকে লাল কার্ড দেখিয়ে দেন।
১০ জনের দল নিয়ে আর পেরে ওঠেনি ওয়েঙ্গার শিষ্যরা। ওসকার দুই অর্ধে দুটি ও মোহাম্মেদ সালাহ একটি গোল করেন। ৩১ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে সবার উপরে থাকল চেলসি। দুই ম্যাচ কম খেলা লিভারপুল সাত পয়েন্ট কমে দুইয়ে। সমান ৬২ পয়েন্ট নিয়ে তিনে নেমে যেতে হল আর্সেনালকে।
টি-২০ বিশ্বকাপের শুরুটা ভালোই হয়েছে ভারতের। কিন্তু পাকিস্তানকে হারানোর রেশ এখনও কাটেনি. আর এরই মধ্যে রবিবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি ধোনিরা। ভারতের জন্য এই ম্যাচ যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে।
রবিবার টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজদের মুখোমুখি ভারত। এর আগে শুক্রবার প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে সহজ জয় যেন নতুন করে আত্মবিশ্বাস জুগিয়েছে ভারতীয় শিবিরে। এদিনের ম্যাচে অশ্বিন, মিশ্র, জাদেজা ত্রয়ী বিধ্বংসী এই ব্যাটসম্যানের জন্য সমস্যা তৈরি করতে পারেন বলে ধারণা বিশেষজ্ঞদের। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে অমিত মিশ্রর ফর্ম বাড়তি ভরসা জোগাচ্ছে ভারতীয় শিবিরকে। গেইল ছাড়াও ডোয়েন স্মিথ, ডোয়েন ব্রাভো এবং মার্লন স্যামুয়েলসও রয়েছে ভারতীয়দের চিন্তার কারণ। পাকিস্তানের বিরুদ্ধে কম রান সহজেই তাড়া করে নিয়েছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা। সুরেশ রায়নার ফর্ম সবচেয়ে স্বস্তিতে রাখছে মহেন্দ্র সিং ধোনিকে। ব্যর্থ হওয়া সত্বেও রায়নাকে বারবার দলে নেওয়ায় প্রচুর কম সমালোচনা সহ্য করতে হয়নি ধোনিকে। এখন দেখার পাক বধের পর গেউল বধে কতটা পারদর্শী ধোনি বাহিনী.
মোহনবগানের সময়টা মোটেই ভালো যাচ্ছে না. কঠিন চ্যালেঞ্জের সামনে সবুজ-মেরুন. রবিবার অ্যাওয়ে ম্যাচে স্পোর্টিং ক্লাব দ্য গোয়ার মুখোমুখি হচ্ছে করিমের দল। গোয়ান দলটির বিরুদ্ধে অন্তত এক পয়েন্ট চাইছে সবুজ-মেরুন শিবির। দলের হাজারও সমস্যার মাঝে আই লিগে স্পোর্টিং ক্লাব দ্য গোয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে গোলকিপার সমস্যায় করিম শিবির।
শুক্রবার গোয়ায় পৌছে অনুশীলন করার সময় কুঁচকিতে চোট পান গোলকিপার মনোতোষ। চোটের কারণে শনিবার অনুশীলন করেননি তিনি। ফলে সন্দীপ নন্দীকে খেলাতে হবে মোহনবাগান কোচকে। কাতসুমি ফিট হয়ে ওঠা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে করিমকে। কার্ড সমস্যায় দলের সঙ্গে যাননি ডেনসন দেবদাস। তাঁর জায়গায় সম্ভবত খেলবেন বিক্রমজিত। এদিনের ম্যাচে বড় ভরসা ওডাফা. এখন দেখার এদিন দলের মান রক্ষা করতে পারেন কিনা নাইজেরীয় স্ট্রাইকার।
চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে ম্যাচে ডাচ ফরওয়ার্ড রবিন ভ্যান পার্সির হ্যাট্রিকে কোয়ার্টার ফাইনালে ওঠে ম্যানচেস্টার ইউনাইটেড। কঠিন বাঁধা পেরিয়ে পরের পর্বে জায়গা পাওয়ার আনন্দের মাঝে একটি খারাপ সংবাদও শুনতে হল ম্যানইউ ভক্তদের। খবরটি হল ইনজুরির জন্য ছয় সপ্তাহ মাঠের বাইরে চলে গেলেন ভ্যান পার্সি।
বুধবার রাতে দুর্দান্ত ফর্মে ছিলেন পার্সি। তার পরপর তিন গোলেই দলের দুঃসময়ে জয়ের দেখা পায় ম্যানইউ। কিন্তু ম্যাচের মাঝেই নি ইনজুরির স্বীকার হয়ে মাঠ ছাড়েন তিনি। ম্যাচ শেষে ম্যান ইউ কোচ ময়েস অবশ্য পার্সির ইনজুরিকে অতটা গুরুতর মনে করেননি। তবে ডাক্তারি রিপোর্টের পর জানা যায় চার থেকে ছয় সপ্তাহ খেলতে পারছেন না তিনি।
তার মানে এপ্রিলে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স লীগে বায়ার্ন মিউনিখের সাথে গুরুত্বপূর্ণ দুই লেগের ম্যাচ ও ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যানচেস্টার ডার্বিও মিস করতে যাচ্ছেন তিনি।
দক্ষিণ আপ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে হেরেও আত্মবিশ্বাস তলানিতে এসে ঠেকেনি পাকিস্তানের । বরং আগামীকাল ভারতের বিরুদ্ধে যান লড়িয়ে দিতে মরিয়া পাক দল । শুক্রবার টি টিয়েন্টি বিশ্বকাপে ভারতের মুখোমুখি হতে চলেছে হাফিজের দল । অধিনায়ক মহম্মদ হাফিজকে আগের তুলনায় অনেকটাই আত্মবিশ্বাসী দেখাচ্ছে । তাঁর কথায় , ইতিহাস সাক্ষী আছে আমরা চাপে ভাল খেলি । প্রস্তুতি ম্যাচের ফলাফল নিয়ে আমরা ভাবিত নই । আগামীকালের ম্যাচে সেরাটা আমাদের দিতে হবে ।‘’
বিড়াম্বনা যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছেনা পাকিস্তান দলের । টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চলা কালীন টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঘোরতর বিবাদে জড়িয়ে পড়লেন অধিনায়ক মহম্মদ হাফিজ । এশিয়া কাপে শ্রীলংঙ্কার কাছে দুরমুশ হয়ে বেশ খানিকটা কোনঠাসা হয়ে পড়েছে পাকিস্তান দল । তার মধ্যে গোদের ওপর বিষফোড়ার মতন করাচিতে টিম ম্যানাজমেন্টের সঙ্গে অধিনায়ক হাফিজের বচসায় জড়িয়ে যাওয়াকে মোটেই ভালো চোখে নেওয়া হচ্ছে না । যদিও ঠিক কি কারণে ম্যানাজমেন্টের সঙ্গে বিবাদে মাতলেন পাক অধিনায়ক তা এখনও স্পষ্ট করে জানা যায়নি ।
ফের জেতার চেনাপরিচিত ছন্দে ফিরল ম্যানচেষ্টার ইউনাইটেড । চ্যাম্পয়েন্স লিগে অলিম্পিয়াকসের বিরুদ্ধে জনপ্রিয় প্লেয়ার রবিন ভান পারসি একাই তিন তিনটি গোল করলেন । মরণ-বাঁচন ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠেছিল ম্যানচেস্টার ইউনাইটেড । পিয়ারসিয়ের হ্যাটট্রিকের জাদুতে ম্যানচেষ্টার ৩-০ গোলে জিতে কোয়াটার ফাইনালের শেষ আটে জায়গা পাকা করে নিল ।
অস্ট্রেলিয়ার টি২০ অধিনায়ক জর্জ বেইলির নেতৃত্বে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলবে কিংস ইলেভেন পাঞ্জাব। অ্যাডাম গিলক্রিস্টের পর দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসেবে দলটির অধিনায়ক হতে যাচ্ছেন এই তরুণ। গত বছর অবসর নেওয়ার আগে দুটি মৌসুম নেতৃত্ব দিয়েছিলেন গিলক্রিস্ট।
মিচেল জনসন, গ্লেন ম্যাক্সওয়েল ও শন মার্শের সঙ্গে এবারের আইপিএলে চতুর্থ অসি তারকা হিসেবে খেলছেন বেইলি। তিন কোটি ২৫ লাখ রুপিতে দলটি কিনে নিয়েছে তাকে।
ফ্র্যাঞ্চাইজি কোচ সঞ্জয় বঙ্গর জানান, দলটির মালিক ও তিনিসহ সর্বসম্মতিক্রমে বেইলিকে নেতৃত্ব দেওয়া হয়েছে।
২০১১ সালে অস্ট্রেলিয়ান নির্বাচকরা ২০ ওভারের ক্রিকেটে বেইলিকে নেতৃত্ব দেওয়া হয়। ১৮৭৭ সালে ডেভ গ্রেগরির পর যে কোনো ফরম্যাটে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই দেশের অধিনায়কত্ব করা দ্বিতীয় খেলোয়াড়ের মর্যাদা পেয়েছিলেন এই ব্যাটসম্যান।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তম আসরে দিল্লি ডেয়ারডেভিলসের নেতৃত্বে কেভিন পিটারসেনকে নিয়োগ দেওয়া হলো। মঙ্গলবার এক ঘোষণায় আরও জানানো হয়, তার সহকারী হিসেবে থাকবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ কার্তিক।
অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে সম্মানিত পিটারসেন,‘এ বছরের আইপিএলে আমাকে অধিনায়কত্ব দেওয়ায় আমি সত্যিই সম্মানবোধ করছি। গ্যারি কারস্টেনের পাশে কাজ করতে আমি মুখিয়ে আছি। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে আমাদের দারুণ দল।’
৩৩ বছর বয়সী পিটারসেন ক্রিকেটের সব ফর্মেই দারুণ খেলেছেন। সম্প্রতি আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন তিনি। গত ফেব্রুয়ারিতে ৯ কোটি রুপিতে তাকে কিনে নেয় ডেয়ারডেভিলস।
জেপি ডুমিনি, রস টেইলর, মুরালি বিজয়, ডি কক, ওয়াইন পারনেল, সামি আহমেদের সঙ্গে এবারের আইপিএলে খেলবেন তিনি। গত বছরেও একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা এই ব্যাটসম্যানকে ওপেনার বীরেন্দর শেবাগের অনুপস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
স্পট ফিক্সিং কাণ্ডে তার বিরুদ্ধে মিথ্যা খবর প্রচারের অভিযোগে একটি সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।
তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার এবং তার ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে মাদ্রাজ হাইকোর্টে জি নেটওয়ার্কের বিরুদ্ধে মামলা দায়ের করা হল।
তিনি যে কোনওভাবেই স্পট ফিক্সিং এর মতো কোনও অনৈতিক কাজের সঙ্গে জড়িত ছিলেন না, তা আরও একবার উল্লেখ করে ধোনির তরফে এদিন আদালতে মামলা করা হয়, যে তার বিরুদ্ধে নানাধরণের ভুল রিপোর্ট পেশ করেছে জি মিডিয়া৷
মঙ্গলবার মাদ্রাজ হাইকোর্ট অবশ্য মামলা চলাকালীন জি গ্র“পকে ধোনির কোনও ইন্টারভিউ এবং ম্যাচ ফিক্সিং সংক্রান্ত কোনও খবর প্রদর্শন বা লেখা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে৷
অন্যদিকে ওই সংস্থার তরফে জানানো হয়েছে, এমন কোনও খবর তারা প্রচার করেনি যার জন্য অধিনায়কের ভাবমূর্তি নষ্ট হয়।
2014-ইন্ডিয়ান জুনিয়ার এবং ক্যাডেট ওপেন আইটিটিএফ প্রিমিয়াম জুনিয়ার সার্কিট গোয়াতে শুরু হতে চলেছে 25 মার্চ| চলবে 28 মার্চ পর্যন্ত. পশ্চিমবঙ্গ টেবল টেনিস অ্যাসোসিয়েশনের 6 জন প্রতিযোগী এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন. এই 6 জন হলেন- জিত চন্দ্র, নীলদীপ দাস, অর্নিবাণ ঘোষ, সুতীর্থা মুখ্যার্জি, আহিকা মুখ্যার্জি, প্রিয়দর্শিনী দাস|
আবারও মেসি ম্যাজিক দেখা গেল লা লিগায়। ৭-০ গোলে ওসাসুনাকে হারালো বার্সা। ৩ গোল করে হ্যাটট্রিক করলেন আর্জেন্টিনিয় তারকা লিওনেল মেসি। এর ফলে বার্সার হয়ে তার গোল সংখ্যা দাঁড়ালো ৩৭১। মেসিই এখন বার্সার সর্বোচ্চ গোলদাতা।
১৯২৭ সাল থেকে ক্লাবের হয়ে সর্বাধিক গোলের রেকর্ড ছিল পাওলিনো অ্যালসেন্তারার দখলে। ৩৬৯টি গোল। কিন্তু সে রেকর্ড ভাঙলেন মেসি। খেলার ১৮ মিনিটের মাথায় নিজের এবং দলের প্রথম গোল করেন মেসি। দ্বিতীয়ার্ধে আরও ২টি গোল করেন তিনি।
এই নিয়ে মোট ২০ বার হ্যাটট্রিক করলেন মেসি। ৪ বার ৪ গোল করেছেন। একাই ৫ গোল করেছেন একবার। এই জয়ের ফলে লা লিগায় ৩ নম্বর স্থানে চলে এলো বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে পিছিয়ে ৪ পয়েন্টে।
পুরুষদের প্রতিযোগিতা শুরুর ঠিক এক সপ্তাহের মধ্যেই বাংলাদেশে ২৩ মার্চ থেকে শুরু হতে চলেছে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ। তবে এ নিয়ে প্রচার বলতে গেলে সামান্যই হয়েছে। বাংলাদেশ মহিলা ক্রিকেট দল এই প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ খেলছে।
প্রস্তুতি হিসেবে নতুন তৈরি স্টেডিয়ামে তারা সম্প্রতি ভারত এবং পাকিস্তান মহিলা দলের সঙ্গে কিছু ম্যাচ খেলেছে। বাংলাদেশ মহিলা দলের অধিনায়ক সালমা খাতুন বলেন, টি টোয়েন্টির জন্য আমরা বাইরে থেকে একজন কোচ পেয়েছি। কোচের সাথে আমরা তিন মাস কাজ করলাম। আমাদের মনে হচ্ছে আমরা অনেক ভাল করব। যেহেতু আমরা অনেক আগে থেকে খেলেছি। আমার মনে হয় আমাদের প্রস্তুতিটাও অনেক ভাল হয়েছে।
তিনি আরো বলেন, ভারত অনেক ভাল খেলে। তারপরও আমার মনে হয় যে টি টোয়েন্টি ম্যাচগুলোতে আমাদের সাথে তাদের ভাল লড়াই হবে। কারণ এর আগে আমরা যখন তাদের সাথে খেলেছি অনেক ভাল করেছিলাম। আর তারাও বলছে যে বাংলাদেশ টিম এখন অনেক ভাল খেলে।
ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি ইতিমধ্যেই অনেকের প্রশংসা লাভ করেছেন। সর্বশেষ সে তালিকায় যুক্ত হলেন পাকিস্তান লিজেন্ড জহির আব্বাস। তাঁর মতে, গ্রেট খেলোয়াড় হওয়ার পথেই হাঁটছেন ভারতের প্রধান ব্যাটসম্যান কোহলি। কোহলি এক দিন সব রেকর্ড ভাঙবে।
বর্তমানে পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পালন করা আব্বাস বলেন, বিরাট কোহলি এমন একজন ব্যাটসম্যান যে আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড ভঙ্গ করবে। ভারতীয় দলের পরিবর্তনকালীন সময় শেষ হয়ে গেছে এখন তাদের থিতু হতে হবে। পাকিস্তান দলেও মেধাবী ব্যাটসম্যান রয়েছে। তবে আমরা পুনর্গঠিত হওয়ার প্রক্রিয়ায় আছি।
তিনি দলের তরুণ ওপেনার আহমেদ শেহজাদের ভুয়সী প্রশংসা করেন। আহমেদ শেহজাদ একজন মেধাবী ব্যাটসম্যান এবং পরিপক্ব হয়ে ভবিষ্যতে একজন ভালো ব্যাটসম্যানে পরিণত হবেন।
আব্বাস বলেন, এশিয়া কাপে ধোনি দলে ছিলেন না এখন ফিরেছেন। সুতরাং এটা ভারতীয় দলকে অবশ্যই শক্তিশালী করবে। কিন্তু আমরা ভারতীয় একটি শক্তিশালী দলকে হারিয়েছিলাম। অনেকেই মনে করেন রান তাড়া করতে পাকিস্তান দল ভালো নয়। কিন্তু তারা কি করতে পারে এশিয়া কাপেই ছেলেরা সেটা প্রমাণ করে দিয়েছে। আমরা ২টি বড় রান (ভারত ও বাংলাদেশের বিপক্ষে) তাড়া করেই জিতেছি। পাকিস্তান দলের এ মুহূর্তে বড় অর্জন তাদের আত্মবিশ্বাস।
কাঁধের চোটে আপাতত জেরবার অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক । দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন অধিনায়ক । কিন্তু আগামীদিনে কাঁধে চোটের কারনে তাঁর খেলা নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে । ফলে টিম অস্ট্রেলিয়ার কপালে ভাঁজ পড়েছে. এখন দেখার চোট সারিয়ে আবার কবে মাঠে ফিরতে পারেন ক্লার্ক.
নিকো রোসবার্গ আপাতত ব্যস্ত ফমূর্লা ওয়ান নিয়ে । সম্প্রতি অস্ট্রেলিয়ান গ্র্যান্ড পিক্সে জয়লাভ করে অনেকটাই আত্মবিশ্বাসী রোসবার্গ । আসন্ন মরসুমে ফর্মূলা ওয়ান নিয়ে কঠোর পরিশ্রম করতে মরিয়া চ্যাম্পিয়েন । জানিয়েছেন জয়ের ধারা অব্যাহত রাখতেই কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছেন।
পশ্চিমবঙ্গ টেবল টেনিস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটরি দেবীপ্রসাদ বাসু জানান, সরকারের পক্ষের কাছে যে অফিস ঘরের জন্য আবেদন জানানো হয়েছিল, সেই ঘর পাওয়া গিয়েছে। নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গ ক্রীড়া বিভাগের রাজ্য কাউন্সিলের মেডিকেল ইউনিট কাছে নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিপরীত অফিস ঘরটি জন্য পাওয়া গিয়েছে বলে জানান তিনি।
বাঘা স্পিনার সাকিব আল হাসান আর আব্দুর রাজ্জাকের ঘূর্ণির সামনে শেষ পর্যন্ত টিকতে পারলোনা আফগানিস্তান। আজ আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ নয় উইকেটে পরাজিত করেছে আফগানিস্তানকে। ৭৩ রানে জয়ের লক্ষ্য নিয়ে মীরপুরের মাঠে নেমে ১৭ ওভার এক বলেই খেলা শেষ করে বাংলাদেশ।
এর আগের মাসে এশিয়া কাপে আফগানিস্তানের কাছে পরাজয়ের প্রতিশোধ নেয়া হলো এক উইকেটের বিনিময়ে।
ম্যান অফ দ্যা ম্যাচ বাঁ-হাতি স্পিনার সাকিব আল হাসান তিন ওভার এক বলে মোট আট রান দিয়ে তিন উইকেট সংগ্রহ করেন। আব্দুর রাজ্জাক নেন দুই উইকেট। ম্যাচ শেষে সাকিব জানান, গোড়া থেকেই পিচে বল ঘুরেছে আর সেটাই তাদের জয়ে সাহায্য করেছে। টাইগারদের পরবর্তী মোকাবেলা হংকং এবং নেপালের সাথে।
বায়ার্ন মিউনিখ ক্লাবের প্রেসিডেন্ট উলি হ্যোনেস জানিয়েছেন, তিনি তাঁর রায়ের বিরুদ্ধে আপিল করবেন না৷ এমনকি ক্লাব থেকে পদত্যাগের ঘোষণাও দিয়েছেন তিনি৷ স্বাভাবিকভাবেই, আপিল না করায় তাঁকে সাড়ে তিন বছরের কারাদণ্ড ভোগ করতে হবে৷
শুক্রবার হ্যোনেস জানান, ‘‘আমি আমার আইজীবীদের জানিয়েছি তাঁরা যাতে আপিল না করেন৷ কর ফাঁকি দেয়া আমার জীবনের একটা ভুল৷ আমি আমার ভুল স্বীকার করছি৷'' এরপর তিনি বলেন, ‘‘বায়ার্ন মিউনিখের প্রেসিডেন্ট পদ এবং জার্মান দলটির উপদেষ্টা বোর্ড থেকে পদত্যাগ করছি আমি৷ আমি চাই না আমার কারণে ক্লাবের কোন ক্ষতি হোক৷''
তাঁর কৌঁসুলিরা স্বভাবতই আশা করেছিলেন যে, যেহেতু হ্যোনেস নিজেই কর বিভাগকে তাঁর কর ফাঁকি দেওয়ার ব্যাপারে জানিয়েছেন – জার্মান আইনে যাকে বলে ‘সেলব্স্ট-আনজাইগে' বা সেল্ফ-ডিক্লারেশন – সেহেতু তাঁরও অন্য পাঁচজন ‘অপরাধীর' মতোই প্রোবেশনে সাজা পেতে হবে: অর্থাৎ কারাদণ্ড হওয়া সত্ত্বেও জেলে যেতে হবে না৷
কিন্তু যে আমলে বিভিন্ন বিদেশি ব্যাংক থেকে গোপনে কপি করা সিডি জার্মান কর্তৃপক্ষের হাতে পৌঁছাচ্ছে এবং তাঁরা ক্ষেত্র বিশেষে নগদ মূল্য দিয়ে কর ফাঁকি দাতাদের নামের তালিকা কিনছেন সে আমলে বিবেকদংশন ও পরিতাপের নিদর্শন হিসেবে ‘আত্ম-ঘোষণার' মূল্য অনেকটাই কমে এসেছে, এমনকি বিতর্ক শুরু হয়ে গিয়েছে এই নিজের-বিরুদ্ধে-মামলায়-রাজসাক্ষী-হয়ে-পার-পাওয়ার আজব প্রক্রিয়াটি নিয়ে৷
বিশ্বকাপ ফুটবল ২০১৪-এর দ্বিতীয় পর্যায়ের টিকিট বিক্রি শুরু করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা৷ বুধবার থেকে ‘আগে এলে আগে পাবেন' ভিত্তিতে অনলাইনে টিকিট ছাড়া হয়৷ অর্থাৎ ওয়েবসাইটে গেলেই পাওয়া যাবে টিকিট!
ফিফা জানিয়েছে, তাদের ওয়েবসাইট থেকে ফুটবল-ভক্তরা টিকিট কিনতে পারবেন৷ এই পর্বে মোট ১ লাখ ৬০ হাজার টিকিট ছাড়া হয়েছে৷ তবে উদ্বোধনী ও ফাইনাল ম্যাচের টিকিট এই দফায় রাখা হয়নি৷ ফিফা মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, ফাইনাল ও উদ্বোধনী ছাড়া আরো পাঁচটি ম্যাচের টিকিট নেই এবারের তালিকায়৷ এই ম্যাচগুলোর মধ্য রয়েছে দুটি গ্রুপ ম্যাচও৷ একটি ইংল্যান্ড ও ইটালির মধ্যকার এবং অন্যটি পর্তুগাল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচ৷ প্রথম দফায় ব্যাপক চাহিদার কারণে এই ম্যাচগুলোর টিকিট এই দফায় ছাড়া হয়নি৷
এই পর্যায়ে টিকিট বিক্রি চলবে ১ এপ্রিল পর্যন্ত৷ তবে ফিফা-র ধারণা, সময়ের আগেই সব টিকিট বিক্রি হয়ে যাবে৷ ৩৩ লাখ টিকিটের মধ্যে প্রথম দফায় ২৩ লাখ টিকিট বিক্রি হয়েছে৷ শেষ দফায় টিকিট বিক্রি শুরু হবে ১৫ এপ্রিল থেকে৷
হোম | কলকাতা | রাজ্য | দেশ | বিদেশ | বিনোদন | খেলা | বাণিজ্য | বিজ্ঞান-প্রযুক্তি | লাইফস্টাইল