কলকাতা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০১৫
ক্রিয়েটিভ মিডিয়া প্রকাশনা
ইমেল : [email protected]
বাংলার কাগজ | বাঙালির কাগজ

bangla kagaj

Click here to edit subtitle

কৃষকদের ক্ষতিপূরণ বাড়ালেন প্রধানমন্ত্রী

জমির ফসলের সঠিক মূল্য না পেয়ে ইতিমধ্যে বহু কৃষক আত্মহননের পথ বেছে নিয়েছে. পাশাপাশি জমি বিল ইস্যুতে মোদী সরকারকে কেন্দ্রীয় সরকারকে কৃষক বিরোধী বলে প্রচার শুরু করেছিল কংগ্রেস. কিন্তু এবার কৃষকদের আত্মহত্যার প্রবণতা বন্ধ করতে এবং কংগ্রেসকে জবাব দিতে কৃষকদের ক্ষতিপূরণ বাড়ানোর কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ছোট উদ্যোগে ঋণ জোগাতে মুদ্রা যোজনার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিজ্ঞান ভবনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। মোদী যখন কৃষকদরদী তখন জমি বিলে কর্মসংস্থানের প্রশংসা করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।

ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে ব্যাঙ্ক ও বিমা সংস্থাগুলিকে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কৃষকদের ক্ষতিপূরণের অঙ্ক বাড়ানোর কথাও ঘোষণা করেছেন তিনি. ঋণ শোধে কৃষকদের সুবিধা দিতে ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। এখন দেখার প্রধানমন্ত্রীর এই ঘোষণার ফলে কংগ্রেসের অবস্থান কি হয়.

পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উত্তরপ্রদেশে

উত্তরপ্রদেশের বদাউনের পর আরও একবার ধর্ষণের পর খুন করে এক কিশোরীকে গাছে ঝুলিয়ে দেওয়া হল। এবার ঘটনাস্থল মোরাদাবাদ।  এর থেকে প্রমাণিত হচ্ছে নারী নির্যাতনের ঘটনা উত্তরপ্রদেশে ক্রমশ বেড়ে চলেছে। তবে এবার ধর্ষণের অভিযোগ উঠল খোদ পুলিসের বিরুদ্ধেই। হামিরপুর এক মহিলা চার পুলিশকর্মী বিরুদ্ধে  তাঁকে ধর্ষণের অভিযোগ এনেছেন।

ওই মহিলার অভিযোগ তাঁর স্বামীর মুক্তির ব্যাপারে কথা বলতে তিনি রাত ১১টা ৩০ নাগাদ থানায় গিয়েছিলেন। সেই সময়ে থানায় এক সাব-ইন্সপেক্টর ছাড়া আর কেউই ছিল না। ওই সাব-ইন্সপেক্টরই মহিলাকে ছল করে নিজের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে বলে মহিলা অভিযোগ করেছেন। সাব ইন্সপেক্টরকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু বাকি তিন অভিযুক্ত কনস্টেবল এখনও নিখোঁজ। নিগৃহীতা মহিলার অভিযোগেরর ভিত্তিতে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।

চার মন্ত্রীপরিষদ ভাঙলেন প্রধানমন্ত্রী

ছোট সরকার গড়ার লক্ষ্য নিয়েই ক্ষমতায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্ত্রীসভা গঠনের সময় তার ফল দেখা গিয়েছে। এবার ইউপিএ টু র তৈরি চারটি মন্ত্রীপরিষদ ভেঙে দিয়ে আরও একবার প্রমাণ দিলেন। এরমধ্যে রয়েছে কংগ্রেসের তৈরি আধার প্রকল্প কমিটি, দ্রব্যমূল্য, প্রাকৃতিক বিপর্যয় এবং বিশ্ব বাণিজ্য সংক্রান্ত বিষয়ক কমিটি. প্রধানমন্ত্রীর মতে, কাজের দ্রুততা বৃদ্ধি করতেই প্রশাসনিক পরিকাঠা্মো ছোট করার প্রয়োজনীয়তা ছিল। সরকারি সূত্রে জানা গিয়েছে, এবার থেকে আধার কার্ড, দ্রব্যমূল্য সংক্রান্ত বিষয় দেখাশুনা করবে অর্থনৈতিক বিষয় কমিটি। প্রাকৃতিক বিপর্যয় দফতরের দায়িত্ব সামলাবে মন্ত্রিপরিষদ সচিব। বিশ্ব বাণিজ্য সংক্রান্ত বিষয়টি দেখাশোনা করবে অর্থনৈতিক মন্ত্রীপরিষদ। প্রয়োজন হলে পুরো মন্ত্রীপরিষদও এই দায়িত্ব সামলাতে পারে বলে জানান হয়েছে।

অরুণ জেটলির সঙ্গে সাক্ষাত করলেন অমিত মিত্র

সোমবার কেন্ত্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে সাক্ষাত করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। কেন্দ্রীয় ঋণের ওপর সুদ মেটানো আপাতত স্থগিত রাখতে হবে কেন্দ্রকে, কেন্ত্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির কাছে এমনই দাবি করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। প্রসঙ্গত, বাজেটের আগে বাজেট সংক্রান্ত বিষয় পর্যালোচনার জন্য এদিন সব রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন অরুণ জেটলি।

সুদ মেটানো আপাতত স্থগিত রাখা ছাড়াও গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিল, খাদ্য সুরক্ষা বিল, একশো দিনের কাজ সহ একাধিক কেন্দ্রীয় সরকারি প্রকল্পে রাজ্যের জন্য আরও বেশি অর্থ বরাদ্দের বিষয়টিও তুলে ধরেছেন অমিত মিত্র। অন্যদিকে সোমবার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন তৃণমূলের সংসদীয় দলের প্রতিনিধিরা। 

স্বর্ণমন্দিরে শিখ সংঘর্ষে আহত প্রায় ১২ জন

পাঞ্জাবে শিখ সম্প্রদায়ের প্রধান উপাসনালয় স্বর্ণমন্দিরে শুক্রবার শিরোমনি গুরুদুয়ারা পারবন্ধক কমিটির (সিজিপিসি) স্বেচ্ছাসেবকদের  সঙ্গে সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়ে চরমপন্থী শিখরা। এই সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। জানা গিয়েছে, শুক্রবার স্বর্ণমন্দিরে সেনা অভিযানের ৩০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে সেখানে জড়ো হয়েছিল হাজার হাজার ধর্মভীরু মানুষ। এই সময় শিরোমনির আকালি দলের সদস্যদের তলোয়ার নিয়ে মন্দিরে প্রবেশে বাধা দেয় সিজিপিএসের স্বেচ্ছাসেবকরা। এই নিয়ে দু পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।এই সময় চরমপন্থী শিখদের মন্দির প্রাঙ্গণে স্বাধীন পাঞ্জাবের পক্ষে শ্লোগান দিতে দেখা যায়। মন্দিরের সবচেয়ে পবিত্র স্থান বলে পরিচিত হারমান্দার সাহেব এলাকাতেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দুই পক্ষের সমর্থকরা পরস্পরের বিরুদ্ধে তলোয়ার ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এই সময় আতঙ্কিত লোকজনকে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে দেখা যায়। 

এই ঘটনার নিন্দা করে পাঞ্জাব প্রদেশের ক্ষমতাসীন শিরোমনি আকালি দলের মুখপাত্র প্রেম সিং চান্দুমাজরা বলেন, ‘আমরা সেনা হামলায় নিহত শহীদদের আত্মার শান্তি কামনায় এখানে সমবেত হয়েছিলাম। কিন্তু এখানে যা ঘটে গেল তা খুবই দুঃখজনক।’ 

লোকসভার স্পিকার হলেন সুমিত্রা মহাজন

লোকসভার স্পিকার হিসেবে দায়িত্ব পেলেন বিজেপি নেত্রী সুমিত্রা মহাজন। তিনি হলেন দেশের দ্বিতীয় নারী যিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন। শুক্রবার লোকসভার স্পিকার হিসেবে আটবারের পার্লামেন্ট সদস্য এবং রাজনীতিবিদ সুমিত্রা মহাজনের শপথ নিলেন। ৭২ বছরের মহাজন হবেন ভারতের দ্বিতীয় নারী স্পিকার।

১৯৮২ সালে ইন্দোর মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্পেরেট হিসেবে কর্মজীবন শুরু করেছিলিন এই নেত্রী। ১৯৮৯ সালে প্রথমবারের মত লোকসভার সদস্য নির্বাচিত হন। এরপর তিনি মোট আটবার এই পদে নির্বাচিত হয়েছিলেন। অটল বিহারি বাজপেয়ী সরকারের আমলে ভারতের ইউনিয়নমন্ত্রী (২০০২-২০০৪) হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। এর আগে নতুন লোকসভার স্পিকার পদে বিজেপির প্রবীণ নেতা এল কে আডবানী এবং মুরলি মনোহর জোসির নাম শোনা গিয়েছিল।

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন মোদি 

অবশেষে বরফ গলেছে। ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বহু প্রতিক্ষীত যুক্তরাষ্ট্র সফর শুরু করতে চলেছেন। খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা  তাকে এই সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

লোকসভা নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর মার্কিন সরকারের এই আমন্ত্রণকে মোদির জন্য একটি বড় ধরণের অর্জন হিসেবেই দেখা হচ্ছে। এর আগে গুজরাট দাঙ্গার ইস্যু তুলে দীর্ঘদিন তাকে যুক্তরাষ্ট্র ভ্রমণের  ভিসা দেওয়া হয়নি।

তবে এখন আর সমস্যা নেই। সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ যুক্তরাষ্ট্র সফরে যাবেন মোদি।  প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে টেলিফোনে শুভেচ্ছা জানানোর সময় এই সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।  আগামী ৩০ সেপ্টেম্বর ওয়াশিংটনে ওবামা-মোদি বৈঠকের প্রাথমিক তারিখ নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র । তবে ভারতের পক্ষ থেকে বৈঠকের তারিখ এগিয়ে ২৬ সেপ্টেম্বর করার আহ্বান জানান হয়েছে। একদিনের এই বৈঠকে দুই নেতা বিরাজমান সব কটি দ্বিপাক্ষিক ইস্যু নিয়েই আলাপ করবেন। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক ইহস্যুতেও মত বিনিময় করবেন তারা।

এ সফরকালে নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে ভাষণ দেওয়ার কথা রয়েছে মোদির।

মোদি-ওবামার আসন্ন বৈঠকের মাধ্যমে মনে করা হচ্ছে ভারতের ধর্মভিত্তিক দল বিজেপি নেতার প্রতি মার্কিন দৃষ্টিভঙ্গীর উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। এর আগে গুজরাট দাঙ্গায়  নেতিবাচক ভূমিকার কারণে ২০০৫ সাল থেকে মোদির যুক্তরাষ্ট্র সফরের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ওয়াশিংটন। তবে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে বরফ গলতে শুরু করেছে। তখন বিজেপি দলের প্রধানমন্ত্রী প্রার্থী মোদির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ভারতে নিযুক্ত প্রাক্তন  মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল।

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন গ্রামোন্নয়ন মন্ত্রী গোপীনাথ মুন্ডে

সদ্য গঠিত মোদি সরকারের কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গোপীনাথ মুন্ডে নিহত হলেন সড়ক দুর্ঘটনায়। জানা গিয়েছে,  স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ এয়ারপোর্টে যাওয়ার পথে দিল্লির পৃথ্বীরাজ সড়ক ও তুঘলক সড়ক মোড়ে দুর্ঘটনার শিকার হন গোপীনাথ।

দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সকাল ৭টা ৫০ মিনিটে চিকিৎসকরা মুন্ডেকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় মন্ত্রী আহত না হলেও ওই ঘটনার আকষ্কিতায় তিনি বেশ বড় ধরনের মানসিক ধাক্কা খেয়েছিলেন। কার্ডিয়াক অ্যাটার্কের কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গোড়কারি।

চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতালে নিয়ে আসার পর গোপীনাথের স্পন্দন ও রক্ত চাপ পাওয়া যাচ্ছিল না।  দুর্ঘটনার পর গোপীনাথ গাড়ির সামনে বসে থাকা তার নিরাপত্তা রক্ষীর কাছে জল চেয়েছিলেন ও তাকে হাসপাতালে নিয়ে যেতে বলেছিলেন। বুধবার গোপীনাথের নিজ গ্রাম লাতুরে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে।  

পাঠ্যপুস্তকে নিজের জীবনী রাখতে চান না মোদি

ভারতের নব নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে জনতার উন্মাদনা দিন দিন বেড়েই চলেছে। সম্প্রতি অতি উৎসাহী কিছু নেতা তার জীবনী স্কুলের পাঠ্যপুস্তকে ঢোকাতে চেয়েছিলেন। কিন্তু  তাদের সে চেষ্টায় জল ঢেলে দিয়েছেন স্বয়ং মোদি। শুক্রবার প্রধানমন্ত্রী মোদি এক টুইটার বার্তায় তাকে স্কুলের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করেছেন। তিনি বলেন, ‘আমি সংবাদপত্রের মাধ্যমে জানতে পেরেছি কয়েকটি রাজ্য আমার জীবন সংগ্রামের কাহিনী স্কুল কারিকুলামের অন্তর্ভূক্ত করতে চাইছে। কিন্তু আমি মনে করি কোনও জীবিত লোকের জীবনী পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত করা উচিত নয় ।’

 তিনি আরও বলেন,‘ভারতে বহু প্রতিভাবান মনিষীর জন্ম হয়েছে এবং তাদের আত্মত্যাগের কারণেই ভারত আজ এই অবস্থানে আসতে পেরেছে। তরুণ ভারতীয়দের তাদের জীবনী পড়া উচিত।’ ওইসব মনিষীদের অনুকরণ করলে বর্তমান প্রজন্ম মহান হয়ে উঠতে পারবে বলে তিনি মনে করেন। সম্প্রতি বিজেপি শাসিত কিছু রাজ্যের নেতারা ছেলেমেয়েদের উৎসাহ জোগাতে স্কুলের পাঠ্যপুস্তকে মোদির জীবনী সন্নিবেশিত করার উদ্যোগ নিয়েছিলেন। এ খবর জানার পর টুইটের মাধ্যমে নিজের বক্তব্য জানিয়েছেন মোদি।

মুম্বাই হামলায় জড়িতদের বিচারের দাবি জানালেন মোদি

নওয়াজ শরিফের সঙ্গে বৈঠকে সীমান্ত সন্ত্রাস বন্ধ ও মুম্বাই হামলায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন নরেন্দ্র মোদি। মঙ্গলবার দুপুরে এই দুই নেতা সৌজন্য সাক্ষাতে অংশ নিয়েছিলেন।  এসময় মুম্বাই হামলার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানিয়ে মোদি বলেন, মুম্বাইয় হামলায় জড়িতদের বিচার কার্যক্রম খুব ধীরগতিতে চলছে। বিশ্লেষকরা এই দুই দেশের রাষ্ট্র-নেতাদের এই সাক্ষাতকে সম্পর্ক উন্নয়নের অন্যতম সুযোগ হিসেবে দেখছেন।এর আগে সোমবার এক সাক্ষাৎকারে নওয়াজ শরিফ বলেন, ‘আমাদের ভয়, অবিশ্বাস এবং একে অপরের সঙ্গে খারাপ ব্যবহার পরিহার করা উচিৎ। কারণ কয়েক যুগ ধরে চলে আসা অস্থিরতা ও নিরাপত্তা সমস্যা থেকে উভয় দেশই মুক্তি চায়।’

 তিনি আরো বলেন, ‘১৯৯৯ সালে বাজপেয়ী সরকারের সময় ঠিক যেখানে আমাদের সম্পর্ক থমকে দাঁড়িয়েছিল সেখান থেকেই আবার শুরু করতে পারি। দুদলের কাছে শক্তিশালী জনসমর্থন রয়েছে। যা আমাদের সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনের জন্য সহায়ক হতে পারে।’মোদির সঙ্গে সাক্ষাৎ শেষে নওয়াজ শরিফ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজেপেয়ীর সঙ্গে সাক্ষাৎ করতে যান। অটল বিহারীর প্রধানমন্ত্রীত্বকালেই সর্বশেষ ভারত সফর করেন নওয়াজ শরিফ।

তিস্তা চুক্তিতে স্বাক্ষরের কথা জানালেন মোদি

ভারতের নব নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরের সময় বহুল প্রতিক্ষীত তিস্তা চুক্তিতে স্বাক্ষার করবেন। প্রধানমন্ত্রী হিসেবে তিনি প্রথম বিদেশ সফর করতে পারেন ঢাকায়। বৃহস্পতিবার এক বিশেষ সূত্রে একথা জানা গিয়েছে।

এর পাশাপাশি জানা গিয়েছে, নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি নির্বাচনে বিপুল ভোটে জয় পাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে টেলিফোনে অভিনন্দন জানান। এই সময় শেখ হাসিনা তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এই আমন্ত্রণ গ্রহণ করলে প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে তার প্রথম বিদেশ সফর। 

সঙ্গে জানা গিয়েছে, দুই নেতা টেলিফোনে তিস্তা চুক্তি নিয়েও কথা বলেন। বাংলাদেশের বহুল প্রতীক্ষিত এই চুক্তি স্বাক্ষরে বাস্তবস্মমত এবং অর্থবহ উদ্যোগ নেবেন বলে মোদি প্রধানমন্ত্রী হাসিনাকে আশ্বস্ত করেছেন।

গুজরাটের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী আনন্দীবেন

নরেন্দ্র মোদি গুজরাটের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর তার স্থলাভিষিক্ত হয়েছেন বিজেপির অন্যতম মহিলা নেত্রী আনন্দীবেন প্যাটেল।

বৃহস্পতিবার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আনন্দীবেন। গান্ধীনগরের মহাত্মা মন্দিরে প্রদেশের গভর্ণর কামলা বেনিওয়াল তাকে শপথ বাক্য পাঠ করান। এই অনুষ্ঠানে মোদিসহ বিজেপির উর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন।   

এর আগে বুধবার গুজরাটের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিতে গিয়ে  আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন মোদি। অনেকে গুজরাটের মুখ্যমন্ত্রী পদে একজন নারীর ক্ষমতায়নের বিরোধিতা করেছিলেন। কিন্তু আনন্দীবেনই ছিলেন মোদির প্রথম পছন্দ।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, ‘গুজরাটের মানুষদের অসংখ্য ধন্যবাদ আমার ওপর আত্মবিশ্বাস রাখার জন্য, আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য। বিজেপি সবসময় নারীদের অধিকার নিয়ে কথা বলেছে। মোদিজি যেই উন্নয়নের কাজ শুরু করেছিলেন আমি তা এগিয়ে নিয়ে যেতে চাই।’

শপথ অনুষ্ঠানে সার্ক রাষ্ট্রপ্রধানদের মোদির আমন্ত্রণ

উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বিপুল জনসমর্থন পেয়ে বৃহত্তম গণতন্ত্রের দেশে সরকার গঠন করতে চলেছেন হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি।  নির্বাচনে যেমন চমক দিয়েছেন বিজপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি। তেমনি দিল্লির মসনদে বসার আগের মুহূর্তে আরেক চমক দিতে চলেছেন তিনি।

প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্কভুক্ত সব দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন মোদি। এই প্রথম ভারতের সরকার প্রধানের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। থাকতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

বুধবার বিজেপির মুখপাত্র নির্মলা সীতারামন আমন্ত্রণ জানানোর বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্কের উন্নতির লক্ষ্যেই এই পদক্ষেপ নিয়েছেন মোদি। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমন্ত্রণপত্রটি পৌঁছেছে কি না সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, অটল বিহারি বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতিতে চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু কার্গিল যুদ্ধের কারণে সে চেষ্টা ভেস্তে যায়। এবার ক্ষমতায় এলে যে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে জোর দেবেন, তা লোকসভা ভোটের আগে থেকেই বলে আসছেন মোদি। শপথ গ্রহণ অনুষ্ঠানে নওয়াজ শরিফকে আমন্ত্রণ জানিয়ে সেই উদ্যোগই শুরু হয়ে গেল। আগামী ২৬ মে সন্ধ্যা ৬টায় রাষ্ট্রপতি ভবনের সামনে খোলা চত্বরে মোদিসহ তার মন্ত্রিসভার শপথ গ্রহণ করবে।

মানহানির মামলায় গ্রেফতার কেজরিওয়াল 

আম আদমী পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে বুধবার গ্রেফতার করেছে দিল্লী পুলিশ। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নিতিন গড়কড়ির দায়েরকৃত মানহানির মামলার ভিত্তিতে কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। পূর্বে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে নামা অরবিন্দ কেজরিওয়াল বিজেপির নেতা নিতিনের ওপর ব্যপক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। নিতিন গড়কড়ি এ ঘটনার জের ধরে অরবিন্দের নামে মানহানির মামলা করেন। এর প্রেক্ষিতে পুলিশ তাকে বুধবার প্রেফতার করে আদালতে নিয়ে যায়।

আদালতে ১০ হাজার টাকারবিনিময়ে জামিন নিতে অস্বীকৃত করেন অরবিন্দ কেজরিওয়াল। জামিন না নেওয়ার কারণে আগামী ২৩ মে শুনানী শুরু হওয়ার পূর্ব পর্যন্ত বিচার বিভাগের হেফাজতে রাখা হবে তাকে।২৩ মে মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট গোমতি মনোচার নেতৃত্বে এ মামলার শুনানী হবে। গত ৩১ জানুয়ারি অরবিন্দ কেজরিওয়াল দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্তদের একটি তালিকা প্রকাশ করেন। সেই তালিকায় বিজেপি নেতা নিতিন গড়কড়ির নামও ছিল। তবে কেজরিওয়ালের তালিকাকে মিথ্যা, ভিত্তিহীন, অপমানজনক বলে আদালতে অভিযোগ করেন নিতিন।

অগ্নিকান্ডের ঘটনা ঘটল দিল্লির শাস্ত্রী ভবনের সাত তলায়

বুধবার সকালে হঠাৎ করে আগুন ধরে যায় নয়াদিল্লির শাস্ত্রী ভবনে. আগুন নেভাতে দমকলের এগারোটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় . দমকল বিভাগের এক কর্মকর্তা জানান, আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি. তবে প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে সর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে. তিনি আরো বলেন, ভবনটির সাততলা থেকে সবাইকে সরিয়ে আনা হয়েছে। উল্লেখ্য, শাস্ত্রী ভবনে রয়েছে কেন্দ্রীয় মন্ত্রণালয়ের বেশ কয়েকটি অফিস। অগ্নিকাণ্ডের পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল চারদিক থেকে ঘিরে রেখেছে পুলিশ এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ক্যাবিনেটে জায়গা নিয়ে লবি করবেন না - মোদি

নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় কারা মন্ত্রী হচ্ছেন তা এখনও জানা যায়নি। নরেন্দ্র মোদি নিজে পুরো বিষয়টি একা সিদ্ধান্ত নেওয়ায় কারওর পক্ষেই ভবিষ্যতবানী করা সম্ভব হচ্ছে না। তবে মঙ্গলবার দলের সদস্যদের সঙ্গে এক আলোচনা সভায় ক্যাবিনেটে জায়গার জন্য কোনো লবি না করার জন্য বলেছেন মোদি।

গুজরাট ভবনে একের পর এক বৈঠকের পরেও এখনো কারো নাম প্রকাশ না হওয়ায় উৎকণ্ঠায় ভুগছেন বিজেপি’র নেতারা। তবে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সুষমা স্বরাজ এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে রাজনাথ সিং এবং অর্থমন্ত্রী হিসেবে অরুন জেটলির নাম শোনা যাচ্ছে।

বিজেপির পক্ষ হতে যাদের মন্ত্রী হওয়ার বিষয়টি অনেকটাই নিশ্চিত তাদের মধ্যে রয়েছেন অরুণ জেটলি, অরুণ শৌরি, নীতিন গড়করি, হর্ষবর্ধন, পীযূষ গোয়েল, স্মৃতি ইরানি, রাজীব প্রতাপ রুডি ও রবিশঙ্কর প্রসাদ। তবে বিজয়া চক্রবর্তী, কিরণ জুনেজু, জুয়েল ওঁরাও, পন্নু রাধাকৃষ্ণনও মন্ত্রী হতে পারেন। যদিও তারা সবাই আঞ্চলিক প্রতিনিধি।

গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় আসল ক্ষমতা নরেন্দ্র মোদীর হাতে ছিল, প্রধানমন্ত্রী থাকার সময়েও তার অন্যথা হবে না বলে মনে করছেন রাজনীতি বিশেষজ্ঞরা।

রাহুল সোনিয়ার পদত্যাগপত্র খারিজ করল দল

ভারতের সর্বশেষ লোকসভা নির্বাচনে কংগ্রেসের বিপুল ভোটে পরাজয়ের পর দলের উর্ধ্বতন দুই নেতা সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী যথাক্রমে দলীয় প্রধান ও উপপ্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর জন্যে সোমবার দলীয় দফতরে আবেদনপত্র জমা দিয়েছিলেন। এই পত্র উপস্থাপনের পর দলের সদস্যরা তৎক্ষণাৎ তা প্রত্যাখ্যান করেন। এবং দলের প্রত্যেকেই আবারও সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর উপর আস্থা রাখছেন বলেই জানিয়ে দিয়েছেন.  এই প্রসঙ্গে দলের পক্ষ থেকে অমরিন্দর সিং বলেন, তারা দুজনেই আমাদের নেতাদের মধ্যে সেরা। এবং নির্বাচনে ব্যর্থতা মূলত একটি সামষ্টিক ব্যাপার। আমরা আমাদের ভুলগুলো স্বীকার করি। কিন্তু পদত্যাগকে কখনই সমাধান বলে মনে করি না।

মোদির ভয়ে নাকি আস্তানা ছাড়লেন দাউদ ইব্রাহিম

দিল্লির মসনদে নরেন্দ্র মোদির নাম পাকা হতেই নাকি ঠিকানা বদল করেছেন ভারতের ডন দাউদ ইব্রাহিম। ভারতের গোয়েন্দারা জানিয়েছেন, দাউদ ইব্রাহিম বর্তমানে তার আস্তানা ছেড়ে পাক-আফগান সীমান্তের কোথাও ঘাঁটি গেড়েছেন। নির্বাচনের আগে দাউদ ইব্রাহিমকে দমনের হুঁশিয়ারি দিয়েছিলেন মোদি। ক্ষমতায় বসে তিনি দাউদের বিরুদ্ধে কমান্ডো অপারেশন চালাতে পারেন বলেও মনে করছেন অনেকে।

বলা হয়ে থাকে, আন্ডারওয়ার্ল্ড ডন ও ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণের মাস্টারমাইন্ড দাউদ ইব্রাহিম। কয়েক দশক ধরেই তিনি ভারতে ‘ডনগিরি’ করে যাচ্ছেন। সরকার বদল হয়, ক্ষমতার বদল হয় কিন্তু দাউদ থেকে যান ধরা ছোঁয়ার বাইরে। বলিউডের অনেক তারকার সঙ্গে দাউদের ভালো যোগাযোগ আছে বলে অভিযোগ রয়েছে।

মোদির পোশাক বানাচ্ছেন সানি লিওনের ডিজাইনার

ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য পোশাক তৈরি করছেন পোশাক ডিজাইনার সাই সুমন। তিনি সানি লিওনেরও পোশাক ডিজাইন করেছেন. সুমন বলেছেন, আমি মোদিজির জন্য বিশেষ যোধপুরী স্যুট বানাচ্ছি। স্যুটের হাতায় থাকছে বিজেপির প্রতীকচিহ্ন। মোদি কোন রঙ পছন্দ করেন সেদিকে নজর রেখেই যত্ন করে এই স্যুট বানানো হচ্ছে।’ মোদির প্রতি দীর্ঘদিন ধরেই নজর রাখেন সুমন। নিজের মুখে সে কথা স্বীকারও করেছেন তিনি। তিনি বলেন, ‘মোদিজির পক্ষে কিছুই অসম্ভব নয়। এ কারণেই মোদিজি আমার প্রিয়।’ শিগগিরই তিনি নতুন পোশাক মোদির হাতে তুলে দেবেন। তার আশা এই স্যুট পরেই মোদি শপথ নেবেন। 

সমালোচকরা বলছেন, ভারতের হবু প্রধানমন্ত্রীর সঙ্গে নাম জড়ালেই সংবাদের শিরোনামে চলে আসবেন এমন কৌশল থেকেই মোদির পোশাক তৈরি করছেন সুমন। এর আগে পর্নোস্টার সানি লিওনের পোশাক তৈরি করে তিনি সংবাদ শিরোনামে এসেছিলেন। সানির সঙ্গে সাই সুমনের ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

প্রধানমন্ত্রীর বিদায়ী নৈশভোজে অনুপস্থিত রাহুল

বুধবার নিজ বাসভবনে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিদায়ী নৈশভোজের আয়োজন করেছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। কিন্ত আশ্চর্যের বিষয়ে সেখানে উপস্থিত ছিলেন না কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী। সন্ধ্যে হতেই সোনিয়ার বাসভবনে সস্ত্রীক হাজির হন প্রধানমন্ত্রী। এরপর একে একে উপস্থিত হন কংগ্রেসের প্রথম সারির নেতারা। কিন্তু রাহুলের অনুপস্থিতির কারণ জানাতে চাইলে সকলেই এড়িয়ে যান। শুধু বলা হয় রাহুল শহরের বাইরে থাকায় নৈশভোজের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। সলমন খুরশিদ বলেন, রাহুলের বিষয়ে আমি কিছুই জানি না৷ কেউই এদিন সন্তোষজনক উত্তর দেননি। তবে আদৌও কি রাহুল গান্ধী শহরের বাইরে থাকার জন্য নৈশভৌজে উপস্থিত থাকতে পারলেন না, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রিয়াংঙ্কা গান্ধীর বিরুদ্ধে মামলার শুনানি হবে ১৯ মে

শিড়ে সংক্রান্তির অবস্থা প্রিয়াংঙ্কা গান্ধীর । নরেন্দ্র মোদি’র বিরুদ্ধে কটুক্তি ও ‘নিচ রাজনীতি’ করার অভিযোগে মামলা করা হয়েছে তাঁর বিরুদ্ধে ।জানা গিয়েছে, বিহারের বিজেপি’র সাধারণ সম্পাদক  সুরজনন্দন মেহেতা আইনজীবি শম্ভু প্রসাদের সাহায্যে প্রিয়াংঙ্কার বিরুদ্দে মামলা দায়ের করেন । পাটনা আদালতে মামলার শুনানি হতে চলেছে । তবে এখন যেহেতু নির্বাচন চলছে এবং নির্বাচন উপলক্ষ্যে সুরজনন্দন পাটনার বাইরে থাকায়  আগামী ১৯ মে শুনানির দিন ধার্য করা হয়েছে ।

ত্রিপুরা’র সিইওকে অপসারণের দাবি তুলল চার বিরোধী দল

লোকসভা নির্বাচনে ত্রিপুরার প্রধান নির্বাচনিক আধিকারিক (সিইও) অশুতোষ জিন্দালকে অপসারণের দাবি তুলল কংগ্রেস সহ চার বিরোধি দল । দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার ভি.এস সম্পদের সঙ্গে বৈঠক সরে অপসরণের দাবি তোলে কংগ্রেস ও চার ত্রিপুরার বিরোধী দল । জানা গিয়েছে বুধবার তৃণমূল কংগ্রেস, বিজেপি ও ত্রিপুরা প্রগোতসংঙ্ঘ গ্রামিন কংগ্রেস (টিপিজিসি) একই দাবি তুলেছে ।

নির্বাচনে হারলে চা বেচবেন মোদি

ভারতের চলতি লোকসভা নির্বাচনে হারলে আবার চা বেচা শুরু করবেন বলে জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি। মঙ্গলবার গান্ধী পরিবারের ঘাঁটি হিসেবে পরিচিত উত্তর প্রদেশের অমেঠি জেলায় এক নির্বাচনী জনসভায় তিনি বিরোধী পক্ষ কংগ্রেসকে চ্যালেঞ্জ জানাতে গিয়ে এই কথা বলেন।

মোদি আরও বলেন, ‘কংগ্রেসের চিন্তা করার কিছু নেই, আমি ভোটে হারলে চা বানানোর সরঞ্জাম প্রস্তুত৷ আবার চা বেচব। আমি বদল ঘটাতে এসেছি। ২০০০ লোকের একটি চক্র দেশ, দেশবাসীকে লুঠ করছে। আমাদের সেটা বন্ধ করতে হবে। আমি যে কোনও পরিণতির জন্য তৈরি।’

কংগ্রেসকে জবাবের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার পুরনো পথই গ্রহণ করলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী৷ এদিন তিনি বলেন, ‘গরিব হয়ে জন্মানো কি অপরাধ? চা বেচে সম্মানের সঙ্গে বেঁচে থাকাটা অন্যায়!’

নাম না করে কংগ্রেস নেতাদের ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমি আপনাদের স্ট্যাটাসের লোক নই বলে এত ব্যঙ্গ-বিদ্রূপ! আমার সম্মান এখন আমেঠির ভোটারদের হাতে। এক চাকর, এক গরিব মায়ের ছেলে, এক চাওয়ালার মর্যাদা আপনাদের হাতে।’

কাশ্মীরের নির্বাচনী কেন্দ্রের সামনে উদ্ধার বোমা

আগামীকাল কাশ্মীরের বারামুল্লায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে. এরই মাঝে স্থানীয় একটি স্কুল থেকে পুলিশ উদ্ধার করল পেট্রোল বোমা । এই ঘটনায় এলাকায়  আতঙ্ক ছড়িয়ে পড়েছে । মুলত রফিয়াবাদে বুধবার নির্বাচন । মেয়েদের একটি সরকারী স্কুল থেকে বোমা উদ্ধার হওয়ার পর থেকে বাড়ানো হয়েছে নিরাপত্তা । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

‘পেড নিউজ’ তদন্তে কমিশনকে নির্দেশ শীর্ষ আদালতের

পোল প্রার্থীর বিরুদ্ধে ‘পেড নিউজ’ বিষয়ে তদন্ত করতে নির্বাচন কমিশনকে ছাড়পত্র দিল শীর্ষ আদালত । মহারাষ্ট্রের  প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহানের বিরুদ্ধে পেড নিউজ সংক্রান্ত বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হল কমিশনকে । জানা গিয়েছে শীর্ষ আদালতের সুরিন্দর সিং নিজ্জর ও ফকির মহম্মদ ইব্রাহিমজ খালিফুল্লার পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি আগামী ৪৫ দিনের মধ্যে চৌহানের বিরুদ্ধে তদন্ত সমাপ্ত করার নির্দেশ দেওয়া হল কমিশনকে ।

প্রসঙ্গত, পেড নিউজ করার অভিযোগ উঠেছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক  চৌহানের বিরুদ্ধে । নির্বাচন কমিশন এই বিষয়ে তদন্ত করতে চাইলে মামলা দিল্লি কোর্টে যায় । দিল্লি কোর্ট কমিশনকে সবুজ সংকেত দেখালে চৌহান দিল্লি কোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে দারস্থ হন শীর্ষ আদালতের । এরপর দিল্লি কোর্টের নির্দেশ বহাল রাখে শীর্ষ আদালত। চৌহানের বিরুদ্ধে মামলা করে বিজেপি নেতা মুকতার আব্বাস নাতভি ,মাধবরাও কিনহালকার ও কির্ত্তী সৌমা ও আরও চারজন । তাঁর বিরুদ্ধে আভিযোগ ২০০৯ সালে বিধানসভা নির্বাচনের সময় বিভিন্ন সংবাদপত্রে টাকা ঢেলে মিথ্যা সংবাদ করেন চৌহান।  এর জন্য তিনি ৫,৩৭৯ টাকাও খরচ করেছেন বলে অভিযোগ করা হয়েছে । সেই বিষয়ে  কমিশনকে তদন্তের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ।

ভগৎ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল না

ব্রিটিশবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত যে কয়েকজনের নাম ইতিহাসে বহুল উচ্চারিত, তাদের একজন ২৩ বছরের তরুণ ভগত সিং। লাহোর পুলিশের তৎকালিন সহকারী পুলিশ সুপারিন্টেডেন্ট জন পি. সন্ডারস হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত ও অভিযোগ ‘প্রমাণিত’ হওয়ায়, ১৯৩১ সালের ২৩ মার্চ তার ফাঁসি কার্যকর হয়েছিল। সে ঘটনার প্রায় ৮০ বছর পর প্রমাণিত হতে চলেছে, ভগৎ সিং সন্ডারসের হত্যাকারী ছিলেন না।  

সম্প্রতি পাকিস্তানের ভগৎ সিং মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি ইমতিয়াজ রশিদ কোরেশি ভগত সিংসহ সুখদেব ও রাজগুরুকে আসামী করে উপস্থাপিত ব্রিটিশ পুলিশের তথ্য ও প্রতিবেদনের কাগজপত্র চেয়ে, লাহোর আদালতে আবেদন করেন। সে আবেদনের ভিত্তিতে, প্রায় ৮০ বছর পর লাহোর আদালত আনারকলি পুলিশ স্টেশনকে ওই প্রতিবেদনটির একটি সত্যায়িত কপি আদালতে উপস্থাপনের নির্দেশ দেয়।  

তৎকালীন ব্রিটিশ সরকার নিয়ন্ত্রণাধীন আনারকলি পুলিশ স্টেশন ১৯২৮ সালের ১৭ ডিসেম্বর ‘ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট’ শিরোনামে এই বিষয়ে একটি প্রতিবেদন আদালতের কাছে উপস্থাপন করেছিল, যার ভিত্তিতে পরবর্তীতে ভগৎ সিং-এর ফাঁসি কার্যকর হয়।

আদালতে ৮০ বছরের পুরনো সেই প্রতিবেদন উপস্থাপিত হলে, তাতে দেখা যায়, মাত্র ১জন প্রত্যক্ষদর্শীর স্বাক্ষীর ভিত্তিতে আদালত সন্ডারস হত্যাকাণ্ডের অভিযোগে ভগৎ সিং-এর ফাঁসির আদেশ দেয়।

জানা গিয়েছে, ভগত সিং-এর পক্ষের সাড়ে ৪০০ স্বাক্ষীর একজনকেও ঘটনা বর্ণনা করার সুযোগ দেওয়া হয়নি এবং ভগৎ সিং-এর উকিলকেও অভিযোগকারীকে কোন প্রকার প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়নি।

প্রত্যক্ষদর্শীর বর্ণনামতে হত্যাকারী দেখতে ‘হিন্দুর’ মত ছিল, তার মাথায় ছিল ‘খ্রিস্টানদের’ মত টুপি। নাকের নিচে ছোট করে ছাঁটা গোঁফও ছিল, যেসবের বর্ণনা ভগৎ সিংএর চেহারার সঙ্গে মিলে যায় বটে, কিন্তু হত্যাকারী যে ভগৎ সিং স্বয়ং, তা দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত হয় না।

পরবর্তীতে ভগৎ সিংএর পক্ষ থেকে প্রাণভিক্ষা চেয়ে আবেদনও আদালতে অনুমোদিত হয়নি। এই সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে কোরেশি প্রমাণ করতে সচেষ্ট হন, ভগৎ সিং নির্দোষ ছিলেন। সেই সময় মোহনদাস করমচাঁদ গান্ধি ভগৎ সিংএর এরূপ ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের নিন্দা জানালেও জওহরলাল নেহেরু তার পক্ষে এক প্রশংসাসূচক বিবৃতি দিয়েছিলেন। লাহোরের উচ্চ আদালত মামলাটি নিষ্পত্তির জন্যে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছে।

সম্পর্কের কথা স্বীকার করে নিলেন অমৃতা-দিগ্বিজয়

সাংবাদিক অমৃতা রাইয়ের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করলেন সিনিয়র কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। রাজ্যসভা টিভির উপস্থাপিকা অমৃতা রাই টুইটারে লিখেছেন, তিনি স্বামীর সঙ্গে আর থাকছেন না, শিগগিরই তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। এরপরই তিনি দিগ্বিজয় সিংকে বিয়ে করবেন।অন্যদিকে দিগ্বিজয় সিংও টুইটারে বিষয়টি স্বীকার করেছেন। কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের সঙ্গে অমৃতা রাইয়ের সম্পর্ক নিয়ে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ব্যাপক সমালোচনার মুখে অবশেষে তারা বিষয়টি স্বীকার করলেন। দিগ্বিজয় সিংয়ের স্ত্রী আশা ২০১৩ সালে মারা যান। তাদের এক ছেলে ও তিন মেয়ে আছে।

চেন্নাই সেন্ট্রাল স্টেশনে জোড়া বিস্ফোরণে নিহত ১

চেন্নাই রেল সেন্ট্রাল স্টেশনে জোড়া বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ১০ জন. এই বিস্ফোরণে নিহত হয়েছেন ২৪ বছরের এক মহিলা। বৃহস্পতিবার সকালে চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় রেলে লুকিয়ে থাকা এক লোককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

 জানা গিয়েছে,  সকাল ৭টা ৩০ নাগাদ গৌহাটি-ব্যাঙ্গালোর এক্সপ্রেসের দুটি পৃথক বগিতে বোমাগুলো বিস্ফোরিত হয়। ওই রেলটি চেন্নাই স্টেশনের ৯ নং প্লাটফর্মে মাত্র দশ মিনিটের যাত্রাবিরতির জন্য থেমেছিল। এ সময়ই বিকট শব্দে বোমা দুটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সতী নামের এক নারী। তার আসনের ঠিক নিচেই বোমাটি বিস্ফেরিত হয়েছিল। তিনি ব্যাঙ্গালোর থেকে বিজয়াদা যাচ্ছিলেন বলে জানা যায়। এ ঘটনায় আরো নয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে দু জনের অবস্থা গুরুতর।

ঘটনার পর স্টেশনটি চারদিক থেকে ঘিরে রেখেছে পুলিশ। তারা প্লাটফর্ম এবং রেলের বগিগুলোতে  কুকুর নিয়ে তল্লাশি চালাচ্ছে। ১৬তম লোকসভা নির্বাচন উপলক্ষে গোটা দেশ জুড়ে কঠোর নিরাপত্তার মধ্যেই এই ঘটনা ঘটলো। তবে কারা এর জন্য দায়ী তাৎক্ষনিকভাবে তা জানা যায়নি। এই বিস্ফোরণে নিহত সতীর পরিবারকে এক লক্ষ টাকা সহায়তার ঘোষণা করেছে রাজ্য সরকার। এছাড়া গুরুতর আহতদের ৫৫ হাজার এবং অন্যদের ৫ হাজার টাকা করে দেওয়া হবে।

পড়ুন : চেন্নাইয়ে বিস্ফোরণের জেরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হল হাওড়া স্টেশনে 

প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত নয় মোদি : অমর্ত্য সেন

ভারতের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মোটেও উপযুক্ত মনে করেন না নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেছেন, ‘আমি কখনোই মনে করি না, নরেন্দ্র মোদি একজন উপযুক্ত প্রধানমন্ত্রী প্রার্থী।’

অমর্ত্য সেন বলেন, ‘মোদি সম্পর্কে আমার প্রতিক্রিয়া সবাই জানে। আমি মনে করি না তিনি প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে উপযুক্ত। কিছু ক্ষেত্রে তিনি বেশ জনপ্রিয়। ব্যবসায়ী সম্প্রদায়ের কাছেও তিনি জনপ্রিয়। তার মানে এই নয় যে তিনি আমারও পছন্দের প্রার্থী।’

পশ্চিমবঙ্গের বোলপুরে ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন. তার মতে প্রধানমন্ত্রী হওয়া উচিত ধর্মনিরপেক্ষ একজন মানুষকে, যাকে ভারতের মুসলমান ও খ্রিস্টান সংখ্যালঘু জনগোষ্ঠী হুমকি মনে করবে না। চলতি লোকসভা নির্বাচনে ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি।

পদ্ম হাতে সেলফি তুলে বিপাকে পড়লেন মোদি

ভোট দেয়ার পর বিজেপির প্রতীক পদ্ম হাতে নিজেই নিজের ছবি তুলে বিপাকে পড়েছেন নরেন্দ্র মোদি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার ভোট দেয়ার পর বিজেপির দলীয় প্রতীক পদ্মফুল হাতে নিয়ে নিজেই নিজের ছবি (সেলফি) তোলেন মোদি। জানা গিয়েছে, ওই ছবি তোলা ও সাংবাদিকদের সম্বোধন করা নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে কংগ্রেস।

এরপর গুজরাটের ডিজিপি ও স্টেট চিফ সেক্রেটারিকে নরেন্দ্র মোদির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ভারতের কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি। তার জনপ্রিয়তা থাকলেও ব্যাপকভাবে তিনি সমালেচিত।

সুপ্রীমকোর্ট নিষেধাজ্ঞা জারি করায় মুক্তি পাচ্ছে না রাজীব হত্যাকারীরা  

সুপ্রীমকোর্টের পক্ষ থেকে রাজীব গান্ধীর হত্যাকারীরাদের মুক্তির উপর নিষেধাজ্ঞা জারি করা হল । বিষয়টি বিবেচনার জন্য কনস্টিটিউশনাল বেঞ্চে পাঠানো হয়েছে । সরকার রাজীব হত্যাকারীদের মুক্তি দেবে কিনা সে বিসয়ে বেঞ্চে কে প্রশ্ন করেছেন অ্যাপেক্স কোর্টের পক্ষ থেকে মুখ্য বিচারক পি.সদাশিবম , তিনি বলেন একবার সাজা কমলে ফের কি সরকার তাদের সাজা মকুব করতে পারে? কোর্ট আরও বলে যে রাজ্য ও কেন্দ্রের ক্ষেত্রে এর আইন বল কি আছে তাও বেঞ্চ কে জানাতে হবে । প্রসঙ্গত, ১৯৯১ সালের ২১ মে চেন্নাইয়ের শ্রীপারামবন্দরে নির্বাচনি প্রচারের মিছিলে এলটিটিই-র আত্মঘাতী জঙ্গি ধানু দ্বারা নিহত হয়েছিলেন রাজীব গান্ধী। ১৯৯৮ সালের মোট ২৬ জন অপরাধীকে মৃত্যুদণ্ড দেয় বিশেষ ট্রায়াল কোর্ট। ১৯৯৯ সালে সুপ্রিম কোর্ট মুরুগান, সনথন, পেরারিভলন ও নলিনীর মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখলেও বাকিদের মৃত্যুদণ্ড খারিজ করে দেয়। 

মুজাফরনগর দাঙ্গার ঘটনায় দুইজনকে গ্রেফতার করল পুলিশ

মুজাফরনগর দাঙ্গার ঘটনায় দুই জনকে গ্রেফতার করল পুলিশ । নাজিম নামে  এক ব্যক্তিকে হত্যার দায়ে পুলিশ অরবিন্দ ও মোহিত নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে , এবং ১১ জনের নামে অভিযোগ দায়ের করা হয় । এরমধ্যে ৪ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে । সিট তদন্তের পর ওই ১১ জনকে মুজাফর দাঙ্গায় দোষী সাব্যস্ত করা হয়েছে বলে জানা গিয়েছে ।

নিহত ওয়াইএসআরসি বিধায়ক শোভা রেড্ডি

ওয়াইএসআর কংগ্রেস পার্টির (তরুণ-শ্রমিক-চাষী কংগ্রেস পার্টি) পক্ষ থেকে অন্ধ্রপ্রদেশের স্থানীয় বিধানসভার পদপ্রার্থী শোভা নাগি রেড্ডি বৃহস্পতিবার হায়দরাবাদের এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ৪৫ বছর বয়েসী সাংসদ পদপ্রার্থী শোভা বুধবার রাতে নির্বাচনী প্রচারণা শেষ করে নিজ সিডান গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ তার গাড়িটি উল্টে যায় এবং শোভা গাড়ির বাইরে ছিটকে পড়ে মাথায় মারাত্মক আঘাত পান। তাকে তাৎক্ষণিকভাবে হায়দরাবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসা চলাকালীনই বৃহস্পতিবার সকালে তার মৃত্যু ঘটে।

শোভা নাগিরেড্ডি অন্ধ্র প্রদেশের কুরনুল জেলায় আলাগাড্ডা বিধানসভায় পদপ্রার্থী ছিলেন। এই অঞ্চল থেকে তিনি ইতিপূর্বে  ৪ বার নির্বাচিত হয়েছিলেন। তাঁর মৃত্যুতে কুরনুলে শোকের ছায়া নেমে এসছে ।

অর্ন্তবর্তী জামিনে মুক্তি পেলেন গিরিরাজ সিং

বিজেপি নেতা গিরিরাজ সিং কিছুটা স্বস্তিতে । শুক্রবার  পাটনা কোর্ট তাকে অর্ন্তবর্তী জামিন দিয়েছে। নির্বাচনী প্রচার চলাকালীন কুরুচিসম্পন্ন মন্তব্য করায় তার বিরুদ্ধে ২১ এপ্রিল পাটনা এয়ারপোর্ট পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়েছিল। পাটনা ডিস্ট্রিক্ট ও সেশন জাজ বিরেন্দ্র সিং তাঁর অর্ন্তবর্তী জামিনের আবেদন মঞ্জুর করেন ।

পঞ্চম দফার নির্বাচনে বেশি ভোট পড়ল পশ্চিমবঙ্গে

বৃহস্পতিবার ছিল পঞ্চম দফার নির্বাচন. আর এদিন সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। কমিশনের পক্ষ থেকে জানান হয়েছে, সন্ধে ৭টা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ৭৮.৮৯%। রাজ্যেরএদিন ৪ টি আসন সহ গোটা দেশের ১২টি রাজ্যের ১২১টি আসনে ভোটগ্রহণ হয়েছে। 

উত্তরপ্রদেশের ১১ টি, বিহারের ৭ টি, ঝাড়খণ্ডের ৬ টি, ছত্তিসগড়ের ৩ টি, ওড়িশার ১১ টি, মধ্যপ্রদেশে ১০ টি, কর্ণাটকের ২৮ টি, রাজস্থানের ২০ টি, মহারাষ্ট্রের ১৯ টি এবং জম্মু-কাশ্মীর ও মণিপুরের একটি করে আসনে ভোটগ্রহণ মিটেছে নির্বিঘ্নেই। 

কমিশন সূত্রের খবর,  সন্ধে ৭ টা পর্যন্ত উত্তরপ্রদেশে ৬২.৫২%, ছত্তিসগড়ে ৬৩.৪৪%, মধ্যপ্রদেশে ৫৪.৪১%, ওড়িশায় ৭০%, কর্ণাটকে ৬৮%, রাজস্থানে ৫৩.২৫%, বিহারে ৫৬%, ঝাড়খণ্ডে ৫২%, মণিপুরে ৭৪%, মহারাষ্ট্রে ৫৪.৬৭%, জম্মু ও কাশ্মীরে ৬৯.০৮% ভোট পড়েছে। তবে এদিন ভোট দিতে দেওয়া হয়নি ইরম শর্মিলা চানুকে।

আগামী দিনে বিকল্প সরকার চান জয়ললিতা ও মমতা

ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি উভয়ই কংগ্রেস ও বিজেপির বাইরে একটি বিকল্প সরকার গঠন করতে আগ্রহী। হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) কঠোর ভাষায় আক্রমণ করার কয়েক দিন পর অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্রা কাজাঘাম (এআইএডিএমকে) প্রধান জয়ললিতা মঙ্গলবার কংগ্রেস ও বিজেপির বাইরে একটি কেন্দ্রীয় সরকার গঠনের ইচ্ছার কথা ব্যক্ত করলেন। তামিলনাড়ুর আরানীতে এক নির্বাচনী জনসভায় বক্তৃতাকালে জয়ললিতা বলেন, বর্তমান পরিস্থিতিতে আঞ্চলিক দলগুলো যৌথভাবে কেন্দ্রে সরকার গঠন করতে পারে।

কলকাতায় তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জিও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সুরে সুর মিলিয়ে বলেছেন, নির্বাচনের পর একটি ফেডারেল ফ্রন্ট সরকার গঠন করা হবে। কেন্দ্রীয় সরকার গঠনে যাতে এআইএডিএমকে পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেজন্য তামিলনাড়ু ও পদুচেরিতে লোকসভার সব আসনে দলীয় প্রার্থীদের জয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন জয়ললিতা।

তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি এক সাক্ষাৎকারে নির্বাচনের পর একটি ফেডারেল ফ্রন্ট সরকার গঠনের কথা উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, কংগ্রেস ও বিজেপি মুখে নারীদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষিত আসনের কথা বললেও বাস্তবে বিজেপি কেবল শতকরা ৮ জন নারীকে এবং কংগ্রেস শতকরা ১৪ জন নারীকে মনোনয়ন দিয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস ২৭ শতাংশ নারীকে মনোনয়ন দিয়ে গর্বিত বোধ করছে।

এদিকে কংগ্রেস মঙ্গলবার কেন্দ্রে পরবর্তী সরকার গঠনে তৃতীয় কোনো ফ্রন্টকে সমর্থন দেওয়ার কথা নাকচ করে দিয়েছে। দলের সাধারণ সম্পাদক অজয় মাকিন জোর দিয়ে বলেন, লোকসভা নির্বাচনের পর ইউপিএ জোটই দেশ চালাবে।

মোদিকে পুলিশের কাছে রিপোর্ট পেশের আদেশ আদালতের

ভোটের আগেই বিবাহ সংক্রান্ত তথ্য গোপন করেই মহা বিপদে পড়েছেন বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি. আর তার জেরে আহমেদাবাদের স্থানীয় এক আদালত মোদির বিরুদ্ধে  সিটি পুলিশকে এই বিষয়ে রিপোর্ট পেশের নির্দেশ দিল । আম আদমি দলের পক্ষ থেকে এই ইস্যুতে আর্জি জানানো হলে অতিরিক্ত জেলা বিচারপতি এম.এম শেখ তিন সপ্তাহের মধ্যে  পুলিশকে রিপোর্ট জমা করার নির্দেশ দেন ।

তৃতীয় লিঙ্গের স্বীকৃতি পেল বৃহন্নলারা

দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে স্বীকৃতি পেলেন রূপান্তরকামী বা বৃহন্নলারা। মঙ্গলবার এক ঐতিহাসিক রায়ে দেশটির শীর্ষ আদালত বৃহন্নলা বা সমাজে হিজড়া বলে পরিচিতদের ‘তৃতীয় লিঙ্গ’ (third gender) হিসেবে মর্যাদা দেয়। সেই সঙ্গে সুপ্রিমকোর্ট দেশটির কেন্দ্র ও রাজ্য সরকারগুলোকে বৃহন্নলাদের সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে।

আদালতের নির্দেশিকায় বলা হয়, বৃহন্নলাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে সমান অধিকার দিতে হবে। সমাজে তাদের হেনস্থা রুখতে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

এদিকে সুপ্রিমকোর্টের এই ঐতিহাসিক রায়ের পর বাইরে উৎসবে মেতে ওঠে রূপান্তরকামী বা বৃহন্নলরা। তারা নিজেদের মতো নেচে-গেয়ে এই স্বীকৃতি উদযাপন করে। গত বছর ভারতের আদালত এক রায়ে সমকামিতাকে অপরাধ বলে গণ্য করতে আদেশ দেন। ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা অনুযায়ী সমকামিতা দণ্ডনীয় অপরাধ। যতক্ষণ না দেশটির সংসদ আইন করে এই ধারা লোপ করছে ততক্ষণ সমকামিতা আইনত অপরাধই থাকছে।

এর আগে ২০০৯ সালে দিল্লি হাইকোর্ট ৩৭৭ ধারার বিরুদ্ধে রায় দিয়েছিল। ওই রায়ে বলা হয়েছিল ভারতীয় দণ্ডবিধির এই ধারাটি বৈষম্যমূলক এবং মৌলিক অধিকারের পরিপন্থী। জানি গিয়েছে, দিল্লি হাইকোর্টের এই রায়ের সুবাদেই সমকামি এবং রূপান্তরকামীরা তাদের অধিকার অর্জনের পথে এগিয়েছিলেন ।

ভোটদান করলেন কংগ্রেস সুপ্রীমো সোনিয়া

বৃহস্পতিবার দিল্লিতে ছিল লোকসভা নির্বাচন. এদিন নিজের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী । গত চার মাস আগে আয়োজিত বিধানসভা নির্বাচনে হতাশাজনক ফল করেছিল ইউপিএ । এবারে নতুন করে যাবতীয় ভূল ত্রুটি শুধরে নিজেদের দূর্গ অটুট রাখতে মরিয়া কংগ্রেস সুপ্রীমো । এখন দেখার বিধানসভার পর লোকসভা নির্বাচনে কংগ্রেসের অবস্থান কি হয়।

ভোটের দিনই বিহার মাওবাদী হামলার শিকার

নির্বাচনের দিনই ভোটগ্রহণের আগে ভয়াবহ ল্যান্ডমাইন বিস্ফোরণে কেঁপে উঠলো ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহার। বৃহস্পতিবার ভোরে সেখানে বোমা বিস্ফোরণে দেশটির বিশেষায়িত পুলিশ ফোর্স সিআরপিএফের ২ জওয়ান নিহত ও কমপক্ষে চার জন আহত হয়েছে।  

 বৃহস্পতিবার ভোর চারটার দিকে রাজ্যের জামুই এবং মুঙ্গেরের মধ্যবর্তী একটি স্থানে এই ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটে। মৃত দুই জওয়ান নির্বাচনের দায়িত্বে ছিলেন। আহতদের মুঙ্গের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনার জন্য রাজ্যে সক্রিয় নকশালপন্থিরাই দায়ি বলে মনে করছে পুলিশ। কারণ নির্বাচনী ইশতেহার প্রকাশের পরেই তারা এই ভোট বয়কটের ঘোষণা দেয়। অন্যদিকে, বিহারের অন্য একটি নির্বাচনী বুথের বাইরে থেকে এদিন সকালেই বোমা উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

ছেলেরা মাঝে মধ্যে ভুল করে ধর্ষণ করে : মুলায়ম সিং যাদব

ভারতে একের পর এক ধর্ষণের ঘটনা বিশ্ব গণমাধ্যমে আলোড়ন তুলেছে। এর পরিপ্রেক্ষিতে নারীদের নিরাপত্তা নিয়ে ভারত যখন উত্তাল ঠিক সেই সময়ই বিতর্কিত মন্তব্য করলেন সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব।

তিনি বলেছেন, ছেলেরা মাঝে মধ্যে ভুল করে। আর ধর্ষণের মতো ছোট্ট ভুলের সাজা ফাঁসি হওয়া কি উচিত?’ বৃহস্পতিবার একটি সমাবেশে যাদবকে সম্প্রতি মুম্বাই গণধর্ষণকাণ্ডে অভিযুক্তদের মৃত্যুদণ্ড দেয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি এ কথা বলেন।

ধর্ষণের সাজা প্রাণদণ্ড হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন মুলায়ম। একইসঙ্গে ক্ষমতায় গেলে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড রাখা হবে না বলেও জানান তিনি। ভারতে লোকসভা নির্বাচনী প্রচারণায় নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়টি প্রাধান্য দিচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দল। এর মধ্যে মুলায়ম সিংয়ের এই মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিল।

আবারও চড় খেলেন কেজরিওয়াল

নির্বাচনী প্রচারে বেড়িয়ে চড় খেলেন ভারতীয় রাজনীতির নতুন দিশারী আম আদমি পার্টি (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার উত্তর-পশ্চিম দিল্লির সুলতানপুরী এলাকায় জনসংযোগের সময় হঠাৎ করেই এক অটোরিকশা চালক তাকে চড় মারেন।

যদিও গান্ধীগিরিতে বিশ্বাসী কেজরি চড় খেয়েও কোনো প্রতিক্রিয়া দেখাননি। বরং বলেছেন তাকে আরও চড় দিতে। তবে দল প্রধানের মতো আপ কর্মীরা মহত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হতে পারেননি। ওই ঘটনার পর তারা অভিযুক্তকে ধরে ইচ্ছেমতো মারধর করে পুলিশে দিয়ে দেন।

এর আগে গত শুক্রবার দিল্লিতে জনসংযোগের সময় কেজরিওয়ালকে চড় মারা হয়। এদিন সুলতানপুরী এলাকায় আপ প্রার্থী রাখী বিড়লার সমর্থনে রোড শো করার সময় আচমকাই এক ব্যক্তি কেজরিওয়ালের ওপর চড়াও হন এবং চড় মারেন। প্রসঙ্গত, এর আগে দিল্লি ছাড়াও বারানসি ও হরিয়ানাতেও কেজরিওয়ালের ওপর হামলা চালানো হয়েছিল। বারানসিতে রোড শো করার সময় তার গায়ে কালি ছেটানো হয়েছিল।

নির্বিঘ্নে সম্পন্ন হল প্রথম দফার ভোট

সোমবার নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে শেষ হলো ভারতের দুই উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম ও ত্রিপুরায় লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। শেষ পাওয়া খবর অনুযাযয়ি আসামে দিন শেষে ভোট পড়েছে ৭২ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে প্রতিবেশী রাজ্য ত্রিপুরায় ভোট পড়েছে ৮৪ শতাংশ।

 এদিন আসামের পাঁচ কেন্দ্রে ৬৪ দশমিক ৪ লক্ষ ভোটারের ৭২ শতাংশের ভোটে তালাবন্দি হয় ৫১ প্রার্থীর ভাগ্য। এর মধ্যে রয়েছেন দেশটির দুই কেন্দ্রীয় মন্ত্রী। এছাড়া রয়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীও।

 জানা গিয়েছে, ভোটগ্রহণ শেষ হওয়ার পরও বিভিন্ন কেন্দ্রে ছিল লম্বা লাইন। ত্রিপুরা পশ্চিম আসনে মোট ১৩ জন প্রার্থী থাকলেও মূল লড়াই হয়  সিপিএম, তৃণমূল কংগ্রেস, বিজেপি ও কংগ্রেস প্রার্থীদের মধ্যে। আর আসামে মূল লড়াইটা হয় তৃণমূলের প্রার্থী রতন চক্রবর্তী ও সিপিএমের শঙ্করপ্রসাদ দত্তের মধ্যে। এই রাজ্যে কংগ্রেসের প্রার্থী ছিলেন অরুণোদয় সাহা ও বিজেপির সুধীন্দ্র দাশগুপ্ত।

 আসামের জোরহাট, তেজপুর, ডিব্রূগড়, কলিয়াবর ও লখিমপুর কেন্দ্রের বুথগুলিতেও ভোটারদের উত্সাহ ছিল চোখে পড়ার মতো। এদিন ভোট শুরু হয় সকাল সাতটায়, শেষ হয় বিকেল পাঁচটায়। আসামের কয়েকটি বুথে ৫০টি ভোটযন্ত্র (ইভিএম) বিকল হওয়া ছাড়া দুই রাজ্যের কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। 

কাশ্মীরে এনকাউন্টারে সেনা কর্মকর্তা ও পুলিশসহ নিহত ৪

জম্মু-কাশ্মীরে গোলাগুলিতে এক সেনা কর্মকর্তা ও একজন পুলিশ সদস্যসহ মোট ৪ জন নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে রাত পযন্ত রাজ্যের কুপওয়ারা জেলার জোনারিওয়াসি এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের এই গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনার সময় আরও দুই পুলিশ সদস্য গুরুতরভাবে আহত হয়েছে। এছাড়া এনকাউন্টারে মারা গেছে দুই জঙ্গি।

জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে সেনা ও পুলিশ সদস্যরা জোনারিওয়াসি গ্রামে এক যৌথ অভিযান পরিচালনাকালে জঙ্গিদের সঙ্গে এই গোলাগুলির ঘটনা ঘটে। অভিযানের সময় থেকে দুই পুলিশ সদস্য এখনো নিখোঁজ আছে। ধারণা করা হচ্ছে জঙ্গিরা তাদের আটক করেছে।

হিমাচলে বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত

ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশে বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত ও কমপক্ষে ২১ জন আহত হয়েছে। সোমবার মিলা গ্রাম থেকে পাওনটা সাহিব শহরে যাওয়ার পথে রাজধানী সিমলা থেকে ১১০ কিলোমিটার দূরে সিরমৌর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ৪০০ ফুট গভীর খাদে পড়ে যায়।

হিমাচল প্রদেশের পুলিশ সুপারিনটেন্ডেন্ট সুমেধা দ্বিবেদী জানান, গিরিখাত থেকে বাসটির ভেতরে থাকা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে আহতদের।

উদ্ধার হওয়া যাত্রীরা জানিয়েছেন, বাঁক ঘুরতে গিয়ে আচমকা একটি চাকা খুলে যাওয়ার ফলেই নিয়ন্ত্রণ হারায় বাসটি। বাসটির চালক ও কনডাক্টর পলাতক।

 এদিকে দুর্ঘটনায় নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন হিমাচল প্রদেশের রাজ্যপাল ঊর্মিলা সিং, মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং এবং রাজ্যের পরিবহণ মন্ত্রী জি এস বালি। মৃতদের পরিবার পিছু ২০ হাজার টাকা সরকারি অনুদানের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।

ক্ষমতায় এলে রামমন্দির প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিল বিজেপি

ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দিন সোমবার নির্বাচনী ইশতাহার প্রকাশ করেছে দেশের প্রধান বিরোধী দল বিজেপি।  দলের প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির কারণে ইসতেহার প্রকাশে বিলম্ব হয় বলে এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে। সোমবার দিল্লিতে বিজেপির নির্বাচনী ইশতাহার প্রকাশ করেন দলের প্রবীণ নেতা মুরলি মনোহর যোশী। যোশী বলেন, এক লাখ লোকের মতামতের ভিত্তিতে নির্বাচনী ইশতেহার তৈরি করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী ও বিজেপির শীর্ষনেতা মুরালী মনোহর জোষী,রাজনাথ সিং, লালকৃঞ্চ আদভানি ও সুষমা স্বরাজ উপস্থিত ছিলেন।

নিজেদের অসাম্প্রদায়িক দল হিসাবে প্রচার করলেও নির্বাচনী ইশতেহারে তাদের সাম্প্রদায়িক রূপ ফুটে উঠেছে। ইশতেহারে উগ্র হিন্দুত্বের ইস্যুকে একেবারে বাতিল করে দেয়া হয়নি। ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ শ্লোগান সম্বলিত ওই ইশতেহারে বাবরি মসজিদের স্থলে রামমন্দির প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। বিজেপি বলছে, ক্ষমতায় গেলে তারা সাংবিধানিক কাঠামোর মধ্যেই  রামমন্দির প্রতিষ্ঠা করার উদ্যোগ নিবে।

প্রসঙ্গত, ১৯৯২ সালের ৬ই ডিসেম্বর অযোধ্যার রামজন্মভূমি আন্দোলনের নামে ষোড়শ শতাব্দীর বাবরি মসজিদ গুঁড়িয়ে দিয়েছিল মৌলবাদী হিন্দু সংগঠন বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের কিছু ধর্মান্ধ সদস্য৷ এতদিন পর্যন্ত দাবি করা হতো, নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া উন্মত্ত জনতা নাকি ধ্বংসের জন্য দায়ী৷ সম্প্রতি কোবরাপোস্ট নামের একটি বেসরকারি সংস্থা জানায়, পরিকল্পিতভাবেই এ স্থাপনাটি ধ্বংস করা হয়েছিল।

এছাড়া বিজেপির ওই ইশতেহারে আরো অনেক উন্নয়নের আশ্বাস দেয়া হয়েছে। জোর দেয়া হয়েছে গ্রামীন শিক্ষা ও কর্মসংস্থানের  এছাড়া বুলেট ট্রেন চালাতে রেলে চতুর্ভুজ প্রকল্পেরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিদেশ থেকে কালো টাকা ফেরত আনা, প্রতিটি রাজ্যে এইমস তৈরি এবং  কর ব্যবস্থায় সরলীকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইসতেহারে খুচরো ব্যবসা ছাড়া বিদেশী বিনিয়োগকে স্বাগত জানানো হয়েছে। অভিন্ন দেওয়ানি বিধির ক্ষেত্রেও সুর নরম করা হয়েছে। সংবিধানের ৩৭০ ধারা সরাসরি বাতিল না করে এ নিয়ে আলোচনার দাবি জানানো হয়েছে।

ইশতাহারে আট দফা উন্নয়নের মডেল রাখা হয়েছে। একইসঙ্গে রাখা হয়েছে সর্বাত্মক উন্নয়নের প্রতিশ্রুতি। খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের অনুমতি দেওয়া হবে না বলেই জানিয়ে দেওয়া হয়েছে ইশতাহারে। তবে বিনিয়োগ টানতে কর কাঠামো সংস্কারের আশ্বাস দেওয়া হয়েছে। ইউপিএ সরকারকে কটাক্ষ করে ইশতাহারে দেওয়া হয়েছে নীতিপঙ্গুত্ব এবং দুর্নীতি দূরীকরণ এবং শাসন ব্যবস্থায় সংস্কারের প্রতিশ্রুতি। বিচারবিভাগীয় ও নির্বাচনী ব্যবস্থায় সংস্কারের প্রতিশ্রুতিও রাখা হয়েছে।

অমিত শাহের বিরুদ্ধে তদন্ত শুরু করল কমিশন 

বিজেপি নেতা অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ করে ছিল কংগ্রেস. এবার সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করল নির্বাচন কমিশন। তলব করা হয়েছে মোদী ঘনিষ্ঠ নেতার বিতর্কিত ভাষণের ভিডিও টেপ। মুজফ্ফর নগরের জাতিহিংসার বদলা নিতেই বিজেপিকে ভোট দিতে হবে।প্রসঙ্গত কয়েকদিন আগে উত্তর প্রদেশের জাঠ অধ্যুষিত এলাকায়, নির্বাচনী প্রচারে এমন মন্তব্যই করেছিলেন অমিত শাহ। এরপরই অমিত শাহের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ছিল কংগ্রেস। অমিত শাহের নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়েছে তারা।তবে যতই তদন্ত শুরু হোক না কেন, এই প্রসঙ্গে অমিত শাহের পাশেই দাঁড়িয়েছে বিজেপি।

ক্ষমতায় এলে গ্যাসের দাম বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখব : যশবন্ত সিনহা

ভোটের আগে গ্যাসের দাম বৃদ্ধি ইস্যুতে মুখ খুললেন প্রবীণ বিজেপি নেতা যশবন্ত সিনহা । বললেন , ‘ দাম বৃদ্ধির যে প্রস্তাব এসেছে তা পুনরায় খতিয়ে দেখা হবে । দি ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স সরকার এই বিষয়টির পুনরায় পর্যবেক্ষন করবে ।’ প্রসঙ্গত রিলায়েন্স কেজি বেসিন চলতি বছরে গ্যাসের দাম দ্বিগুন করার প্রস্তাব দিয়েছিল সরকারকে । জানা গিয়েছে, সেই মত সাংবাদিকের প্রশ্নের উত্তরে যশবন্ত সিনহা  দাম বৃদ্ধির প্রস্তাব পুনরায় খতিয়ে দেখার বিষয়ে সম্মতি জানান।

ধর্ষণ ও হত্যার দায়ে অভিযুক্তকে মৃত্যুদন্ডের নির্দেশ উত্তরপ্রদেশ আদালতের

ধর্ষণ ও হত্যার দায়ে  এক যুবককে মৃত্যুদন্ডের নির্দেশ দিল উত্তরপ্রদেশের অন্তর্গত শ্রাভাস্তির এক স্থানীয় আদালত । জানা গিয়েছে,  অভিযুক্তের নাম  ছটকু (৩০) । সে ছ’বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যা করেছিল, ২০১২ সালের ৮ মার্চ সিমগাথা গ্রামের ছ’বছরের  এক শিশুকে ধর্ষণ ও তারপর হত্যা করে ছটকু । পরবর্তিকালে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ । জেলা বিচারপতি ওম প্রকাশ অগরওয়াল অভিযুক্তের মৃত্যদন্ডের নির্দেশ দেন ।

রাখী সাওয়ান্তের নতুন দল 

ভোটে দাঁড়িয়েই সাড়া ফেলে দিয়েছেন রাখী সাওয়ান্ত। গড়লেন নিজের নতুন দল.  নাম রাষ্ট্রীয় আম পার্টি । শনিবার তিনি মুম্বাই উত্তর পশ্চিম কেন্দ্র থেকে নমিনেশন জমা দেন । তিনি মনে করছেন তাঁর দলের চিহ্ন ‘গ্রীণ চিলি গ্রহণীয় হবে সবার কাছে । তিনি এক সংবাদিক সম্মলনে বলেন, আমি কোনও অনাথ রাজনীতিবিদ নয় আবার স্বাধীন ও নয় । আমি নিজের দল গঠনকরেছি এবং আমি এই দলের সহ সভাপতি । আমি কয়েকদিনের মধ্যেই দলের মানিফেস্টো প্রকাশ করব । যা মূলত গরীব ও নিম্নবর্গের মহিলাদের জন্যই হবে । ‘দুখী জনতা’ র জন্য নিজের শেষ রক্ত বিন্দু দিয়ে লড়বেন বলে তিনি জানান ।

ত্রিপুরায় আত্মসর্মপণ করল দুই জঙ্গি

শুক্রবার রাতে বাংলাদেশের বর্ডার সিকিউরিটি ফোর্সের কাছে  আত্মসর্মপন করল দুই এন এল এফ টি জঙ্গি । বিএস এফ -এর মুখপাত্র বি.এস রাওয়াত বলেন, উত্তর ত্রিপুরার আচার্যিপাড়া বর্ডারে এসে জঙ্গিরা আত্মসর্মপন করেছে । দুই জঙ্গির নাম অমৃত দেববর্মা  ও যুগল দেববর্মা । ১৯৯৮ থেকে ২০০২ এর মধ্যে তার এন এল এফ টি তে যোগ দান করে । ত্রিপুরার বহু হিংসাত্মক কাজ ও  আপহরণের কান্ডে তারা জড়িত । বাংলাদেশ থেকে এরা অস্ত্র শিক্ষা নিয়েছিল । অমৃত দেববর্মা স্ত্রী ও দুই বাচ্চা সহ পুলিশের কাছে আত্মসর্মপণ করে ।

লোকসভা ভোটে দাঁড়াচ্ছেন রাখী সাওয়ান্ত

বলিউডে রাখি সামন্তকে নিয়ে কম জল্পনা হয়নি.  এবার তাঁকে দেখা যাবে ভিন্ন এক চরিত্রে । বলিউডের আইটেম গার্ল এবার শুরু করতে চলেছেন নিজের রাজনৈতিক ইনিংস । আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপশ্চিম মুম্বই কেন্দ্র থেকে প্রার্থী হতে চলেছেন রাখী  ।  তবে কোন দলের হয়ে নির্বাচনী রঙ্গমঞ্চে নামতে চলেছেন  তা এখনও সঠিক জানা যায়নি ।

রাখীর কথায় , ‘ আমি মহিলাদের সুরক্ষার কথা ভেবেই ভোটে দাঁড়াতে চলেছি । মহানগরীতে আজ মহিলারা কোনওভাবেই নিরাপদ নয় । প্রতিদিন সংবাদে উঠে আসছে ধর্ষণ , শ্লীলতাহানির নির্মম রূপ । আমি এই বিষয়টাকে পুরোপুরি শক্ত হাতে বন্ধ করতে চাই ।’  রাখী জানান ,  এক রাজনৈতিক দলের কথায় আমি প্রার্থী হতে চলেছি । খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন ।

ধরা পড়ল ইন্ডিয়া মুজাহিদিন নেতা তহসীন আখতার 

শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ল  ইন্ডিয়ান মুজাহিদিন নেতা তহসিন আখতার  দিল্লি পুলিশের জঙ্গি দমন শাখা ও গোয়েন্দা শাখা আখতার কে জিজ্ঞাসাবাদ করছে । তহসিন মুম্বাই , পুনে ও হায়দ্রাবাদ বোমা বিস্ফোরণ কান্ডের মূল অভিযুক্ত ।

জানা গিয়েছে, ২০১৩ তে ইয়াসীন ভাটকল গ্রেফতার হওয়ার পর থেকে আখতারই ইন্ডিয়ান মুজাহিদিনের সমস্ত কাজকর্ম দেখাশোনা করত । ওয়াকাস কে গ্রেফতার করার পর এটা পুলিশের দ্বিতীয় সাফল্য । তহসিন বিহারের সমস্তিপুরের বাসিন্দা ।

গ্রেফতার নয় জন মাওবাদী 

দলমায় ৯ জন সন্দেহভাজন মাওবাদী কে গ্রেফতার করল পুলিশ । এদের মধ্যে চর জন মহিলা । চন্ডিল পুলিশ সুপার মদন মোহন লাল বলেন দলমায় সোমবার রাতে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয় । লিচুগুতা ও লাতেহার জোলার বাসিন্দা এই সব সন্দেহভাজন মাওবাদী ।

শ্রীনগরে খাদি কমপ্লেক্স-এ আগুন

শ্রীনগরের বন্দিপোতা এলাকায় শপিং কমপ্লেক্সে আগুন লেগে ক্ষতি হল তিনটি বাড়ির । মঙ্গলবার শ্রীনগরের খাদি কমপ্লেক্সে প্রথমে আগুন লাগে এরপর দ্রুত ওই আগুন ছড়িয়ে পড়ে । পুলিশ সূত্রের খবর দমকল এসে আগুন আয়ত্তে আনে । ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি ।

ভারতের নাম বদলে হতে পারে ইউনাইটেড স্টেটস অফ  ইন্ডিয়া

শনিবার দলের নির্বাচনী ইশতাহার প্রকাশ করেছে এমডিএমকে. আর সেখানেই চমক দিয়েছেন এমডিএমকে-এর সাধারণ সম্পাদক ভাইকো। অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্র গড়ার ডাক দিলেন তিনি.  ইশতাহারে ইউনাইটেড স্টেটস অফ  ইন্ডিয়া কথাটির উল্লেখ করা হয়েছে। ভারতীয় সংবিধানে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্যগুলির স্বাধীনতার কথা বলা আছে। কিন্তু, ভাইকোর অভিযোগ, সেই স্বাধীনতা সোনার পাথরবাটি মাত্র। 

তাঁর মতে, কার্যক্ষেত্রে রাজ্যের বিভিন্ন স্বাধীনতায় হস্তক্ষেপ করে কেন্দ্রীয় সরকার। তাই সংবিধান সংশোধন করে আমেরিকার ধাঁচেই ভারতেও পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় কাঠামো কায়েম করার প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

বিজেপির প্রার্থী হচ্ছেন অভিনেতা পরেশ রাওয়াল

ফের নতুন বিতর্ক বিজেপিতে । আদবানির পর এবার আর এক প্রার্থীর আসন বদল হল । সাংসদ হরিন পাঠকের জায়গায়  আহমেদাবাদ পূর্ব কেন্দ্রে এলেন অভিনেতা পরেশ রাওয়াল । শনিবার বিজেপি ৯ জন নতুন প্রার্থীর নাম ঘোষনা করে । নরেন্দ্র মোদি নিজেও এই আসন থেকে লড়াই করতে চেয়েছিলেন । বিজেপি ভোপালে প্রার্থী করেছে অলোক সঞ্জারকে । ঝাঁসি থেকে প্রার্থী হচ্ছেন উমা ভারতী ।

ভোটে দাঁড়ানোয় আডবানীকে কটাক্ষ শিবসেনার

বহু জল্পনা কল্পনার পর শেষমেষ গুজরাতের গান্ধীনগর কেন্দ্র থেকে নির্বাচন লড়তে চলেছেন বিজেপির লৌহপুরুষ লালাকৃষ্ণ আদবানি । আর ঠিক এই ইস্যতে আদবানিকে কটাক্ষ করলেন শিবসেনা ।  আদবানি হঠাৎ কেনই বা মোদির এলাকা থেকে নির্বাচনে দাঁড়াতে চলেছেন ? আর কেনই বা মোদিকে নিয়ে দল বেশি বাড়াবাড়ি করছে তা কটাক্ষের সুরে জানতে চেয়েছেন শিবসেনা ।  বিজেপির প্রথম সারির নেতা হিসেবে প্রবীণ এই রাজনীতিজ্ঞ কেনই বা এতো কোনঠাসা হয়ে পড়লেন সেই বিষয়টিও তুলে ধরেছেন তিনি । 

দিল্লি পুলিশের জালে ধরা পড়ল ৪ জঙ্গি

দিল্লি পুলিশের স্পেশাল শাখা চার জন জঙ্গিকে গ্রেফতার করল । জয়পুর ও যোধপুর এলাকা থেকে এদের গ্রেফতার করা হয় । মনে করা হচ্ছে গ্রেফতার হওয়া এই চারজন ইন্ডিয়ান মুজাহিদিনের সক্রিয় জঙ্গি । এবং ইয়াসিন ভাটকলের সঙ্গে এদের গুরুত্ব পুর্ণ যোগাযোগ আছে । গ্রেফতার করা হয়েছে ওয়াকাস নামে একজন জঙ্গি প্রধান কেও।

স্কুলের ফি দিতে না পেরে আত্মহনন এক ছাত্রীর

চেন্নাইয়েও স্কুলের ফি জমা দিতে না পেরে আত্মঘাতী হল এক ছাত্রী । মানালি সিপিসিএল নগরে এই ঘটনা ঘটে । জানা গিয়েছে স্কুলে ফি জমা দেয়নি বলে তাকে ক্লাসে দাঁড় করিয়ে রাখা হয়েছিল । এরপর বাড়ি ফিরে  সে আত্মহত্যা করে । তার মা ও বাবা সেই সময় বাড়িতে ছিল না । ১৭৪ ধারায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে মানালি থানার পুলিশ । মৃতদেহটি ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে । স্কুল কর্তৃপক্ষ অবশ্য এই নিয়ে মুখ খুলতে চায়নি ।

বিজেপির টিকিট না পেয়ে আত্মহত্যার চেষ্টা

শেষ পর্যন্ত ভোটে দাঁড়ানোর ইচ্ছে পূরণ হল না. কারণ তাঁকে তো টিকিটই দেওয়া হয়নি. আর ঠিক এই কারণেই ৩২ বছরের ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করলেন । শনিবার টিকিট না মেলায় বিজেপির এই নেতা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন । তবে পুলিশ সূত্রের খবর ওই ব্যক্তি প্রাণে বেঁচে গিয়েছেন । সি.আর গৌড়া নামে ওই ব্যক্তি কর্ণাটকের বাসিন্দা । তদন্ত চালানোর সময় পুলিশ জানতে পারে গৌড়া কর্ণাটক থেকে নির্বাচনে দাঁড়াবার জন্য বিজেপির থেকে টিকিট চাইলে বিজেপি সে প্রস্তাব না রাখায় সে আত্মহত্যা করতে যায় ।

মুম্বাইয়ে পেট্রোল ট্যাঙ্কারে আগুন, নিহত ৭

মুম্বাই-আহমেদাবাদ ন্যাশানাল হাইওয়েতে পেট্রোল ট্যাঙ্কারে আগুন লেগে  জলন্ত দগ্ধ হয়ে মারা গেল ৭ জন । ১০ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে । শনিবার দুপুরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে । প্রথমে ট্যাঙ্কারটি নিয়ন্ত্রন হারায় তারপর তাতে বিস্ফোরণ হয় । এই ঘটনায় পাশাপাশি দাঁড়িয়ে থাকা ছয় আসনের অটো,২ টি বেসরকারী বাস , ৮টি বাইকেও আজুন লেগে যায় । ঘটনাস্থলেই অটোর ৬ জন যাত্রী মারা যায় । ডাক্তাররা জানিয়েছেন মৃত দেহ গুলিকে তাদের পরিবার শনাক্ত করেছে ।

মোদির অধিক আত্মবিশ্বাসে বিজেপির ক্ষতি হতে পারে : শরদ পাওয়ার

আসন্ন লোকসভা নির্বাচনে অধিক আত্মবিশ্বাসের জন্যই বিজেপি ডুবতে চলেছে এমনটাই মনে করছেন ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি) প্রধান শরদ পাওয়ার । তাঁর কথায় , ‘ নরেন্দ্র মোদি অধিক আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন । এটা ভবিষ্যতে বিজেপি দলকে ডোবাতে পারে ।’এখানেই থেমে থাকেননি কৃষিমন্ত্রী । বললেন , ‘ ভোটের ফলাফল বের হতে সময় আছে । তার আগেই মোদি মনে করছেন জিতে গেছেন । এই  অধিক আত্মবিশ্বাস দলের ক্ষতি করতে পারে ।

দিল্লিতে এক মনিপুরি মহিলার মৃতদেহ উদ্ধার

২০ বছর বয়সী এক মনিপুরি মহিলার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। রহস্যজনক ভাবে নিজের ভাড়াবাড়িতেই তার মৃতদেহ উদ্ধার হয় । আবেন সোফিয়া নামে ওই মহিলার দেহ সকাল ১১.৩০ নাগাদ উদ্ধার হয় । দক্ষিণ দিল্লির মনিরিকা অঞ্চলে এক সপ্তাহ আগে সে ভাড়া আসে । তার মৃতদেহ টি প্রথম তার রুমমেট দেখে পুলিশ কে খবর দেয় । অ্যাডিশনাল ডেপুটি কমিশনার অফ পুলিশ পি.এস কুশওয়াহা বলেন খাদ্যে বিষক্রিয়া অথবা ওই মহিলা আত্মহত্যা করতে পারেন , তদন্ত চলছে ।

সোনিয়া, মোদীর কেন্দ্রে প্রার্থী দিল তৃণমূল

এবারে সোনিয়া গান্ধী এবং নরেন্দ্র মোদীর কেন্দ্রেও প্রার্থী দিল তৃণমূল কংগ্রেস। বুধবার দিল্লিতে আরও একদফা প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল। রায়বেরিলিতে তৃণমূলের প্রার্থী হচ্ছেন উমেশচন্দ্র মিশ্র। বুধবার দিল্লিতে তিনটি এবং উত্তর প্রদেশের মোট ১৮টি কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় রয়েছে বারাণসী, লখনউ, কানপুরের মতো বেশ কিছু উল্লেখযোগ্য কেন্দ্র।

মোদীর বিরুদ্ধে বারানসী কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হচ্ছেন ইন্দিরা তিওয়ারি। অখিল ভারতীয় মহাসভার সাধারণ সচিবের পদ থেকে গত মাসেই পদত্যাগ করেন ইন্দিরা। এই বারাণসীতেই মুখোমুখি হচ্ছেন মোদী-কেজরিওয়াল. 

দিল্লির চাঁদনি চক কেন্দ্রে তৃণমূল প্রার্থী হচ্ছেন হরি ওম শর্মা। দাঙ্গা বিধ্বস্ত মুজফরগনগরে লড়বেন রাধিকা বালিয়ান। পিলভিট কেন্দ্রে তৃণমূল প্রার্থী ডক্টর সীতারাম বালিয়ান। লখনউতে ঘাসের উপর জোড়া ফুল চিহ্ণে লড়বেন সারভার মল্লিক।

আশারাম মামলায় সাক্ষীকে আক্রমনের জন্য গ্রেফতার ৫

আশারামের যৌন  কেলেঙ্কারির ঘটনায় সাক্ষীর উপর অ্যাসিড ছুরে মারার অপরাধে পুলিশ ৫ জন কে গ্রেফতার করল । এরা হামলার জন্যই বিভিন্ন জায়গা থেকে এসে একত্র  হয়েছিল । রবিবারই আশারাম কান্ডের মুল সাক্ষী দিনেশ  ভাবচন্দানী ও তার ছেলের উপর আ্যাসিড দিয়ে হামলা করা হয় । গুরুতর আহত হন তিনি । এরপটই পুলিশ তল্লাশি শুরু করে । বীজ পুর , মধ্যপ্রদেশ , সুরাট থেকে এরা জড়ো হয়েছিল । পুলিশ এদের থেকে ৫ টা ছুরি, একটা লাল আ্যাসিডের বোতল , একটা টেসার গান , এক বোতল পেট্রল, ৯ টা মোবাইল ও ১১ টা সিম কার্ড উদ্ধার করেছে ।

মনের মত মেয়ে পেলেই বিয়ে করে ফেলব : রাহুল গান্ধী

তাঁর গ্ল্যামারের ছটায় কাবু আট থেকে আশি সকলেই। কিন্তু অন্তহীন গ্ল্যামার ও ব্যাক্তিত্বের পরেও নিজের শিঁকরকে ভুলে যাননি রাহুল গান্ধী। লোকসভা নির্বাচনের প্রচারে আপাতত ব্যস্ত কংগ্রেসের সহ সভাপতি। বছরের অন্যান্য সময়গুলিতেও ব্যস্ত থাকেন রাজনীতির আঙিনায়। নিজের জন্য সময় কতুটুকু সময় পান এই ৪৩ বছরের যুবক ? সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে সাফ জানান তিনি ,’মনের মত মেয়ে পেলেই বিয়ে করে ফেলবো। ‘ঠিক কতবছর পর বিয়ে করবেন তিনি ? রাহুলের জবাব, ‘এখন আপাতত ব্যস্ত ভোট নিয়ে। এর বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে ভাবছি না ।‘ আর এক থেকে দুবছরের মধ্যে মনের মত সঙ্গিনী পেলেই বিয়ে সারতে চান সোনিয়াপুত্র।

বিজেপির কটাক্ষ, গুজরাত হিংসা ইস্যুকে খড়কুটো করতে চাইছে কংগ্রেস

দশ বছরের ব্যর্থতা ঢাকতে গুজরাট হিংসাকে সামনের সারিতে আনতে চাইছে কংগ্রেস। রাহুল গান্ধীকে এই ভাষাতেই কটাক্ষ করল বিজেপি। গুজরাত হিংসার জন্য নরেন্দ্র মোদীকে ক্লিনচিট দেওয়া অত্যন্ত হঠকারিতার সিদ্ধান্ত হয়ে যাবে। গতকাল সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাত্কারে এমনই মন্তব্য করেছিলেন কংগ্রেস সহ সভাপতি। ব্যর্থতা আর দুর্নীতিতে হাবুডুবু খাচ্ছে কংগ্রেস। এবারের নির্বাচনেই হবে ভরাডুবি। আর তাই গুজরাট হিংসা ইস্যুকে খড়কুটো করতে চাইছে কংগ্রেস। এই ভাষাতেই এবার রাহুল গান্ধীকে তোপ দাগল বিজেপি।

রবিবারই সংবাদ সংস্থা পিটিআইকে এক সাক্ষাত্কারে গুজরাত হিংসার জন্য নরেন্দ্র মোদীকে ক্লিনচিট দেওয়া অত্যন্ত হঠকারিতার সিদ্ধান্ত হয়ে যাবে বলে মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। এরপরই কোমর বেঁধে ময়দানে নেমে পড়ে বিজেপি। তাদের পাল্টা কটাক্ষ, মানুষের দৃষ্টি ঘোরাতেই এইসব মন্তব্য করছেন সোনিয়া তনয়। জনসমর্থন হারিয়ে সংখ্যালঘুদের মন পেতে গুজরাট হিংসাকে তুলে আনতে চাইছেন রাহুল গান্ধী।

চুরাশির শিখবিরোধী হিংসার দায়ও ঝেড়ে ফেলতে চেয়েছেন রাহুল। বিজেপির তোপ, একেকবার একেকরকম কথা বলছেন রাহুল। চুরাশির শিখবিরোধী হিংসায় দলেরই কয়েকজন নেতা জড়িত বলে একসময় মন্তব্য করেছিলেন কংগ্রেস সহ সভাপতি। ভোটের মুখে রাহুলের সুর বদলই এখন বিজেপির অন্যতম হাতিয়ার।

কিরণ রেড্ডির দলের এবারের নির্বাচনী প্রতীক `চটি`

অন্ধ্রভাগের বিপক্ষে গিয়ে কংগ্রেস ছেড়েছেন অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি। নতুন দল, জয় সময়কিয়ান্ধ্র পার্টি তৈরি করেছেন। রবিবার নতুন দলের নির্বাচনী প্রতীক সামনে আনলেন কিরণকুমার রেড্ডি। তাঁর দলের প্রতীক চটি। কারণ হিসেবে প্রাক্তন এই কংগ্রেস নেতার অনুগামীরা বলছেন, চটি যেমন একজনের ওজন বহন করে, তেমনই তাঁকে রক্ষাও করে। অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য, তাঁর দল যুব এবং কর্মীদের দল। এই দলের অনুপ্রেরণা তাঁরা নিজেরাই। 

চটি চিহ্ণ নিয়ে কিরণ কুমার নিজে এবারের লোকসভা ভোটে দাড়াতে চলেছেন। তাঁর দাবি, কংগ্রেস, বিজেপি নয় এবার অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় আসবে জয় সময়কিয়ান্ধ্র।

প্রধানমন্ত্রীর দাবি, বিমান হাইজ্যাক হয়েছে

দুর্ঘটনা নয়, হাইজ্যাকারদের কবলেই পড়েছে মালয়েশিয়ার নিখোঁজ বিমান। প্রায় সাত দিনের তল্লাশি তালিয়ে শেষ পর্যন্ত এই সিদ্ধান্তেই এসেছেন বিমান নিখোঁজ রহস্যের তদন্তকারী আধিকারিকরা। তবে মালয়েশিয়া সরকারের তরফে এখনও হাইজ্যাকের ঘটনা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। সবরকম সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

গতকাল থেকেই আরও জোরদার হয় মালয়েশিয়ার বিমান নিখোঁজ রহস্যে অন্তর্ঘাতের সন্দেহ। বিমানটিকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আন্দামানের দিকে উড়িয়ে নিয়ে আসা হয়েছিল বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। বিমানটির সঙ্গে এয়ার ট্র্যাফিক কনট্রোলের যোগাযোগ ছিন্ন হয়ে যাওয়ার পর কিছুক্ষণের জন্য তার গতিবিধি ধরা পড়ে সেরাবাহিনীর রাডারে। সেখানেই বিমানটিকে মলয় পেনিনসুলা পেরিয়ে আন্দামান দ্বীপপুঞ্জের দিকে এগোতে দেখা যায়। বিমানটিকে পাইলটে ট্রেনিংয়ে দক্ষ কেউ চালাচ্ছিল বলেও রাডার থেকে পাওয়া ছবিতে স্পষ্ট।

আজ ভোরে থানের বহুতলের ১২ তলায় আগুন লেগে মৃত ২

মুম্বইয়ের থানেতে বহুতলে আগুনে মৃত্যু হল দুজনের। আজ ভোরে আগুন লাগে সামতানগরের সুন্দরবন পার্কের একটি বহুতলে। এরপর সেই আগুন ছড়িয়ে পড়ে বারো তলায়। দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। আগুনে পুড়ে বহুতলের বাসিন্দা এক দম্পতির মৃত্যু হয়। বাসিন্দাদের অনেকে বহুতলের ভেতর আটকে পড়েন। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে দমকলের প্রাথমিক অনুমান। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আগুন লাগার ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়। স্থানীয় মানুষের অভিযোগ দমকল আসতে বেশী সময় নেওয়ায় অগ্নিকাণ্ড ভয়াবহ আকার ধারণ করে। পুলিসের সঙ্গে বচসাও হয় স্থানীয় মানুষদের।

মোদী লড়বেন বারাণসী থেকেই

গত কয়েকদিনের জল্পনার অবসান ঘটিয়ে নরেন্দ্র মোদীকেই বারাণসী কেন্দ্র থেকে প্রার্থী করল বিজেপি। আর মুরলী মনোহর যোশী প্রার্থী হচ্ছেন কানপুর কেন্দ্রে। শনিবার চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। নরেন্দ্র মোদী ছাড়াও এদিন চূড়ান্ত হয়েছে রাজনাথ সিংয়ের আসনও। তিনি লড়বেন লক্ষ্ণৌ কেন্দ্র থেকে। 

দিনভর ম্যারাথন বৈঠকের পর অবশেষে দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থীর কেন্দ্র ঠিক করতে সমর্থ হল বিজেপি। বারাণসী কেন্দ্র থেকে মুরলী মনোহর যোশী নন, লড়বেন নরেন্দ্র মোদী। শনিবার দিল্লিতে দলের সদর দফতরে লোকসভা ভোটে চতুর্থ দফার প্রার্থী তালিকা স্থির করতে বৈঠকে বসে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। বারাণসী কেন্দ্রে কে প্রার্থী হবেন তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। এনিয়ে দলের অন্দরের বিবাদও প্রকাশ্যে চলে আসে। তবে শেষ পর্যন্ত বারাণসী কেন্দ্রে প্রার্থী হিসাবে নরেন্দ্র মোদীর নামেই সিলমোহর দিল বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। আর বারাণসী থেকে সরে মুরলীমনোহর যোশী লড়বেন কানপুর কেন্দ্র থেকে। আর বিজেপি সভাপতি রাজনাথ সিং প্রার্থী হচ্ছেন লক্ষ্ণৌ কেন্দ্র থেকে।

শনিবার রাত এগারোটা নাগাদ বারাণসী থেকে প্রার্থী হিসাবে মোদীর নাম ঘোষণা হতেই উত্সব শুরু করে দেন মোদীর সমর্থকরা। প্রার্থী তালিকা ঘোষণার পরেই টুইটারে মোদী বলেন,

বারাণসী কেন্দ্র থেকে নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ায় দলের কাছে আমি কৃতজ্ঞ। বারাণসী থেকে ভোটে লড়ার সুযোগ পেয়ে আমি গর্বিত।