কলকাতা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০১৫
ক্রিয়েটিভ মিডিয়া প্রকাশনা
ইমেল : [email protected]
বাংলার কাগজ | বাঙালির কাগজ

bangla kagaj

Click here to edit subtitle

এবার ব্যাকগ্রাউন্ডে শোনা যাবে শ্রদ্ধা কাপুরের কণ্ঠ

মিষ্টি কণ্ঠের জন্য বরাবরই প্রশংসা পেয়ে থাকেন ‘আশিকি টু’ খ্যাত নায়িকা শ্রদ্ধা কাপুর। তাই ‘এক ভিলেন’ চলচ্চিত্রের পরিচালক তার কণ্ঠে মুগ্ধ হয়ে চলচ্চিত্রটিতে প্লেব্যাকের পাশাপাশি ব্যাকগ্রাউন্ড স্কোর করার সুযোগ করে দিয়েছেন তাকে। সম্প্রতি ‘এক ভিলেন’ চলচ্চিত্রের পরিচালক মোহিত সুরি শ্রদ্ধাকে দিয়ে চলচ্চিত্রটির একটি গানে প্লেব্যাক করান। ঠিক তার পরপরই চলচ্চিত্রটির ব্যাকগ্রাউন্ডে স্কোর করার জন্য শ্রদ্ধাকে নির্বাচন করেন পরিচালক। এই বিষয়ে মিউজিক কম্পোজার রাজু সিংকে রাজিও করিয়ে ফেলেছেন পরিচালক। এদিকে রাজু সিং জানান, ‘এক ভিলেন’ চলচ্চিত্রটির ব্যাকগ্রাউন্ড মিউজিক ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এটি একটি সাসপেন্স রোমান্টিক চলচ্চিত্র।

চলচ্চিত্রের ব্যাকগ্রাউন্ডে স্কোর দেওয়ার পর শ্রদ্ধা বলিউডের এমন এক নায়িকা হতে চলেছেন যিনি একাধারে অভিনয়, গান ও ব্যাকগ্রাউন্ড স্কোর সবই পারেন। উল্লেখ্য, মোহিত সুরি পরিচালিত ‘এক ভিলেন’ চলচ্চিত্রটি আগামী ২৭ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে।

হেট স্টোরি টু-তে সুরভিন চাওলা

ইংরেজীতে একটা কথা আছে, ‘ওল্ড ওয়াইন ইন নিউ বোটল’ অর্থ্যাৎ ‘নতুন বোতলে পুরনো মদ’। এই প্রবাদটি সত্যতা পাওয়া যাবে আগামী ২ জুলাই মুক্তি পেতে যাওয়া ‘হেট স্টোরি’র সিক্যুয়াল ‘হেট স্টোরি টু’ চলচ্চিত্রটিতে। ২০১২ সালে পাওলি দাম অভিনীত ‘হেট স্টোরি’ চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে চারদিকে হইচই পড়ে যায়। কারণ এই চলচ্চিত্রটিতে প্রায় নগ্ন হয়ে ক্যামেরার সামনে ধরা দিয়েছিলেন পাওলি দাম। আর এবার সেই পথেই হাঁটলেন ‘হেট স্টোরি টু’ এর নায়িকা সুরভিন চাওলা। সঙ্গে রয়েছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা জয় বানসালি।

সম্প্রতি ‘হেট স্টোরি টু’ চলচ্চিত্রটির পোষ্টার প্রকাশ করা হয়েছে। মজার বিষয় হল ‘হেট স্টোরি’ চলচ্চিত্রটির সঙ্গে ‘হেট স্টোরি টু’ এর পোস্টারের খুব একটা পার্থক্য নেই। পোষ্টারটিতে, নগ্ন শরীরের মাঝে কেবল একটি সাদা কাপড় জড়িয়ে, হাতে পিস্তল নিয়ে বসে আছেন নায়িকা সুরভিন চাওলা। মূলত অপরাধ দুনিয়ার কথা মাথায় রেখেই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। ‘হেট স্টোরি’র মতো বিশাল পান্ডের পরিচালনায় এই চলচ্চিত্রটিও যৌন উত্তেজক হবে বলে, চলচ্চিত্র সমালোচকদের ধারণা। তাছাড়া চলচ্চিত্রটির গল্পও আগেরটার মতো। একজন সাধারন নারী কিভাবে অন্যায়ের বদলা নেবে তা নিয়েই এগিয়ে যাবে গল্প।

২৫ বছরে পা দিল বেদের মেয়ে জোসনা

ইলিয়াম কাঞ্চন-অঞ্জু ঘোষ জুটির কথা মনে হলেই, চোখের সামনে ভেসে উঠে ‘বেদের মেয়ে জোসনা’ চলচ্চিত্রটির ছবি। ১৯৮৯ সালের ৯ জুন তোজাম্মেল হক বকুল পরিচালিত সাড়া জাগানো ‘বেদের মেয়ে জোসনা’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল। সোমবার এই চলচ্চিত্রটি মুক্তির রজতজয়ন্তী দিবস ছিল।

একটি চলচ্চিত্র মুক্তির প্রথম সপ্তাহেই বলে দেওয়া যায়, চলচ্চিত্রটি ব্যবসায়িক ভাবে কতটা সফল। যেমনটা হাড়ির একটি ভাত দেখেই বলে দেওয়া যায়, চাল সেদ্ধ হয়েছে কিনা। কিন্তু ১৯৮৯ সালের ৯ জুন মুক্তি পাওয়া ‘বেদের মেয়ে জোসনা’ চলচ্চিত্রটি বেলায় এই পদ্ধতি একবারেই কার্যকর হয়নি। কারণ মুক্তির প্রথম সপ্তাহে চলচ্চিত্রটির বাজার ছিল নিম্নমুখী, কিন্তু সপ্তাহ শেষে ঘুরে দাঁড়িয়ে ৪০ কোটি টাকার বেশি আয় করে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মাইলফলক তৈরি করে। চলচ্চিত্রটির নাম ভূমিকায় অভিনয় করেছিলেন চিত্রনায়িকা অঞ্জু ঘোষ। এছাড়া অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন, শওকত আকবর, রওশন জামিল, প্রবীর মিত্র, সুষমা, সাইফুদ্দিন, নাসির খান প্রমুখ।

চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ‘আনন্দমেলা  চলচ্চিত্র লিমিটেড’ এর ব্যানারে ‘বেদের মেয়ে জোসনা’ চলচ্চিত্রটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন তোজাম্মেল হক বকুল। চলচ্চিত্রটিতে মোট ১১টি গান ছিল যার ১০টি গানই পরিচালক তোজাম্মেল হক বকুলের লেখা। সেই গানগুলোর মাঝে রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের কণ্ঠের 'বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে' এবং মুজিব পরদেশীর কণ্ঠে 'আমি বন্দি কারাগারে' গান দুটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ফলে এই দুটি গান এখনও এদশের শ্রমজীবি মানুষের মুখে শোনা যায়।

এবার সিনেমায় নগ্ন হলেন রোনাল্ডোর প্রেমিকা

কিছুদিন আগে ভোগ ম্যাগাজিনে প্রেমিকার সঙ্গে নগ্ন ছবি প্রকাশ করে আলোচনার ঝড় তুলেছিলেন পর্তুগালের ফুটবলার রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এবার তার প্রেমিকা রুশ সুন্দরী সুপার মডেল ইরিনা শায়েক নগ্ন হয়ে ফের ঝড় তুলেছেন হলিউড পাড়ায়।

সম্প্রতি তিনি ফ্যাশন দুনিয়া থেকে হলিউডে পা রাখতে চলেছেন। আর প্রথম ছবিতে বাজিমাত করতে নগ্নতাকেই বেছে নিয়েছেন ইরিনা. সমালোচকরা অবশ্য বলছেন, ক্যামেরার সামনে পোশাক খুলে দাঁড়ানো তাদের কাছে এখন ডালভাতের মতো। ইরিনার নগ্নতা দেখে নাকি এরইমধ্যে ইউটিউবে প্রচুর লাইক পড়েছে দর্শকদের। হাজার হোক, তারকা ফুটবলার রোনাল্ডোর প্রেমিকা বলে কথা। জানা গিয়েছে, ‘হারকিউলিস: দ্য থ্রেসিয়ান ওয়ার’ নামের ছবিতে হারকিউলিসের স্ত্রীর চরিত্রে দেখা যাবে ইরিনাকে। ছবিতে নাকি তিনি বেশকিছু যৌনদৃশ্যেও অভিনয় করবেন।

গণমাধ্যমের উপর ক্ষোভ উগড়ে দিলেন স্বস্তিকা

সম্প্রতি কলকাতার নিউ টাউনের একটি পাঁচতারা হোটেলে আত্মহত্যার চেষ্টা করে সংবাদ শিরোনাম এসেছিলেন টলিউডের আলোচিত নায়িকা স্বস্তিকা। তারপর থেকেই স্থানীয় গণমাধ্যমগুলো স্বস্তিকাকে নিয়ে পড়েছে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে গণমাধ্যমের উপর নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন এই অভিনেত্রী। স্বস্তিকা ফেসবুকের অভিযোগ করে করেন, তার কোনো চলচ্চিত্র নিয়ে গণমাধ্যমগুলোতে আলোচনা হয় না, এটা খুবই দূর্ভাগ্যজনক। একই সঙ্গে মিডিয়াগুলোর আচরণ খুব লজ্জাজনক।

এদিকে একই সময়ে ফেসবুকে দেওয়া আরেকটি স্টেটাসে তিনি আরো লিখেছেন, ‘১২ বছর ধরে কমবেশি ৭০টি চলচ্চিত্রে অভিনয় করেছি। কিন্তু চলচ্চিত্র বিষয়ক একটি ম্যাগাজিনও সেসব নিয়ে মাথা ঘামায়নি। তারা শুধুই আমার ‘দুর্ঘটনা’ নিয়ে লিখতে চায়। কারণ তা বাজারে বিক্রি হয়।’

উল্লেখ্য, গত ২৪ মে নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে স্বস্তিকার সঙ্গে দেখা করতে যান পরিচালক সুমন মুখোপাধ্যায়। ওই হোটেলের মধ্যেই তার সঙ্গে গোলমাল হয় স্বস্তিকার। এ সময় স্বস্তিকার উপর রাগ করে হোটেলে ভাংচুর চালান সুমন। গোলমালের পরপরই স্বস্তিকা মুখোপাধ্যায় বোতল ভেঙে তার কাচ দিয়ে নিজের বাম হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। এখান থেকেই বিতর্কের সূত্রপাত।

আবারও অনস্ক্রিন দেখা যাবে শাহরুখ-ক্যাটরিনা জুটিকে

আবারও জুটি বাঁধতে চলেছেন শাহরুখ খান এবং ক্যাটরিনা কাইফ। সম্প্রতি জানা গিয়েছে, রাহুল ঢোলাকিয়া পরিচালিত ‘রইস’ নামে নতুন একটি চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করছেন শাহরুখ ও ক্যাটরিনা। কিন্তু তার আগেই আরও একটি চলচ্চিত্রে জুটি বাঁধতে চলেছেন এই জুটি। ‘রইস’ চলচ্চিত্রটির কাজ শুরু করার আগেই রোহিত শেঠি পরিচালিত নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করছেন তারা। চলচ্চিত্রটির গল্প কমেডি কিংবা অ্যাকশনধর্মী নয়। পুরোপুরি রোমান্টিক ঘরানার এই চলচ্চিত্রটিতে গানের উপরই প্রাধান্য দিতে চান পরিচালক রোহিত।

এদিকে ক্যাটরিনা কাইফের মতে, রোহিতের চলচ্চিত্র নিয়ে কিছু বলার সময় এখনও আসেনি, কেবলমাত্র প্রাথমিক কথা হয়েছে। তাই আপাতত ‘ব্যাং ব্যাং’, ‘ফ্যান্টম’, ‘জগ্গা জাশুস’ চলচ্চিত্রের কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান। উল্লেখ্য, শাহরুখ-ক্যাটরিনা জুটির নতুন এই চলচ্চিত্রটির শ্যুটিং শুরু হবে চলতি বছরের শেষ নাগাদ।

ঘুষি খেলেন ব্র্যাড পিট 

মেলফিসেন্ট সিনেমার প্রিমিয়ার চলাকালে মুখে ঘুষি খেলেন হলিউডের জনপ্রিয় অভিনেতা ব্রাড পিট।  অনুষ্ঠান চলাকালে ভক্তদের অটোগ্রাফ দেওয়ার সময় ভিটালি সেদিউক নামে এক সাংবাদিক তার মুখে আঘাত করেন। এতে মেঝেতে পড়ে গেলেও তেমন কোন আঘাত পাননি হলিউড তারকা। ঘটনার পর আক্রমণকারী ওই সাংবাদিককে আটক করে পুলিশের হাতে তুলে দেন পিটের দেহরক্ষীরা।

ডিজনির সিনেমা মেলফিসেন্টে ব্রাট পিটের বিপরীতে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছেন তার স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ডিজনির এক মুখপাত্র ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে জানান, লস অ্যাঞ্জেলস পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়, ‘হামলার ধরন দেখে মনে হয়েছে সেদিউক ইচ্ছাকৃতভাবে পিটকে আঘাত করেন। তবে বিস্তারিত তদন্তের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

ইউক্রেনের ওই সাংবাদিক প্রায়ই অভিনেতাদের সঙ্গে এই ধরনের বিব্রতকর কর্মকাণ্ড করে থাকেন। গতবার কান চলচ্চিত্র উৎসবে এক অভিনেত্রীর স্কার্টের ভেতরে মাথা ঢুকিয়ে ছিলেন। এর আগে গত জানুয়ারিতে সাজ পুরস্কার প্রদানের সময় ব্রাডলি কুপারে নিতম্বে চুমু দেওয়া, লিওনার্দো ডি ক্যাপ্রিওকে আঘাতের চেষ্টা, উইল স্মিথকে চুমু দেওয়ার চেষ্টা করে থাপ্পড় খাওয়ার মত অভিজ্ঞতাও তার ঝুলিতে রয়েছে।

অক্সফোর্ডের আমন্ত্রণে গর্বিত মল্লিকা

সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ পেয়েছিলেনে অভিনেত্রী মল্লিকা। কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরপরই অক্সফোর্ডে আয়োজন করা হয় ‘অপেরা ও সিনেমায় জেন্ডারের আধিপত্য’ শীর্ষক এক সেমিনারের। সেমিনারে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল মল্লিকাকে। অক্সফোর্ডে বক্তব্য রাখার প্রসঙ্গে মল্লিকা বলেন,‘অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ পেয়ে সত্যিই আমি গর্বিত। এরকম একটি বিষয় নিয়ে আলোচনা খুবই প্রয়োজনীয়৷ আমি মনে করি ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই ধরণের পদক্ষেপ নেওয়া উচিত৷’

অক্সফোর্ডে ‘অপেরা ও সিনেমায় জেন্ডারের আধিপত্য’ শীর্ষক বক্তব্য রাখতে পেরে মল্লিকা খুশি ও গর্বিত। নিজের গর্বের ও খুশির বিষয়টি জানান দিতে তিনি তার টুইটার অ্যাকউন্টে, টুইটও করেছেন তার অভিজ্ঞতার কথা এবং ছবি।

‘টারজান’ নিয়ে আসছেন সানি লিওন

প্রায় তিন যুগ পর বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র টারজানের রিমেক হচ্ছে। ১৯৮৫ সালে নির্মিত সেই ‘টারজান’ চলচ্চিত্রটিতে অভিনয় করেছিলেন তখনকার বিখ্যাত জুটি কিমি কাতকার ও হেমন্ত বিজ্র। বাপ্পি লাহিড়ের কণ্ঠে সেই চলচ্চিত্রটির গান ‘টারজান, ও মাই টারজান’ এখনও দর্শক-শ্রোতার মনে গেঁথে আছে।

সেই নস্টালিজিয়াকে সঙ্গে নিয়ে পরিচালক বব্বর সুভাষ নতুন করে নির্মাণ করছেন ‘টারজান’৷ সবচেয়ে আলোচিত খবর হলো নতুন এই ‘টারজান’ চলচ্চিত্রটিতে অভিনয় করতে জুটি বাঁধছেন পর্নোস্টার সানি লিওন ও বিদ্যুৎ জামেওয়াল।

সানিকে নিজের চলচ্চিত্রে চুক্তিবদ্ধ করতে পেরে বেশ উচ্ছ্বসিত পরিচালক বব্বর সুভাষ। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরেই ইচ্ছে ছিল টারজান চলচ্চিত্রটি রিমেক করার৷ সেই অনুযায়ী নতুন করে চিত্রনাট্য লেখাও শেষ করি৷ প্রথম থেকেই সানি লিওয়নকে নেওয়ার ইচ্ছা ছিলো আমার। সানির সঙ্গে কথাও হয়েছে। জেনি চরিত্রে সানির চেয়ে আর কেউই পারফেক্ট নন৷ টারজান চরিত্রে খুঁজছিলাম পেশিবহুল কাঠামোর নায়ক। বিদ্যুৎ জামওয়ালের সে ধরণেরই একজন নায়ক৷ আমার মনে হয় টারজান চরিত্রে বিদ্যুৎকে ভালো মানাবে।’

সমকামী চরিত্রে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করলেন সোনম কাপুর

সমকামী চরিত্রে অভিনয় করার আগ্রহ ব্যক্ত করলেন বলিউডের অভিনেত্রী সোনম কাপুর। একই সঙ্গে বলিউডকে আরও প্রাপ্তবয়স্ক হওয়ার সাজেশনও দিলেন তিনি। কান উৎসবে প্রদর্শন হওয়া ‘ব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার’ চলচ্চিত্র দেখে তিনি মন্তব্য করেন, ‘আমাদের বলিউডেও এমন চলচ্চিত্র হওয়া উচিত। আর এধরনের চলচ্চিত্র নির্মাণে কেউ এগিয়ে এলে আমি তাতে অভিনয় করতে আগ্রহী।’

অনিল কন্যা সোনম কাপুর তার দেশে সমকামীদের অধিকারের ব্যাপারে সবসময়ই সোচ্চার ছিলেন। ৩৭৭ ধারা নিয়ে সেখানকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সমকামীদের প্রতিবাদের সময়ও তিনি তাদের পাশে দাঁড়িয়েছিলেন।

সোজাসাপটা বাচনভঙ্গীতে তিনি তখন বলেছিলেন, ‘একটি আদর্শ রাষ্ট্রে উচিৎ তার সকল নাগরিকের অধিকার সংরক্ষণ করা। সমকামীরা এদেশেরই নাগরিক।’

প্রেমের কারণে চুক্তি ছাড়াই অভিনয়ে দীপিকা!

বলিউডের জনপ্রিয় নায়িকা দীপিকা চুক্তি ছাড়াই অভিনয় করছেন ইমতিয়াজ আলির চলচ্চিত্রে। ইমতিয়াজের নতুন এই চলচ্চিত্রের নাম চূড়ান্ত না হলেও এরই মধ্যে কাজ শুরু হয়েছে। বলিউড পাড়ায় গুজব রয়েছে দীপিকা ও ইমতিয়াজের সম্পর্ক নিয়ে। এবার সে গুজবের আগুনে ঘি পড়ল বলে মন্তব্য করে ভারতীয় মিডিয়ায় প্রকাশ করা হয়, শুধুমাত্র প্রেমের সম্পর্কের কারণেই দীপিকা এমন সিদ্ধান্ত নিয়েছে।

গুজব পাত্তা না দিয়ে ইমতিয়াজ বলেন, দীপিকা আমার খুব ভালো বন্ধু। আমাদের বোঝাপড়া চমৎকার। আর ও শুধু ভালো অভিনেত্রীই নয়, খুব ভাল মানুষও।

দীপিকা বলেন, ইমতিয়াজ খুবই মেধাবী পরিচালক। তাকে ভরসা করা যায়। ওর কাজে আমি টাকা পয়সা নিয়ে ভাবি না।  এ জন্যই অফিসিয়াল চুক্তি ছাড়াই  ছবিতে অভিনয় করতে রাজি হয়েছি। এর আগে ইমতিয়াজ আলির ‘উইন্ডো সিট’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন দীপিকা। সে ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন রণবীর। ইমতিয়াজের নতুন এই চলচ্চিত্রে দীপিকা অভিনয় করছেন এক অন্ধ মেয়ের চরিত্রে৷ এর আগেও দীপিকা অন্ধ মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন প্রদীপ সরকারের লফাঙ্গে পরিন্দেতে। 

মোদির চরিত্রে দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে

নরেন্দ্র মোদিকে নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘নমো।’ এখানে  মোদি চরিত্রে অভিনয় করার কথা ছিলো পরেশ রাওয়ালের। সম্প্রতি চলচ্চিত্রটির কিছু অংশের শুটিংও সম্পন্ন করেছেন পরিচালক। নতুন খবর হলো মোদি চরিত্রে পরেশ রাওয়ালের অভিনয় করা হচ্ছে না। তার জায়গায় অভিনয় করছেন টলিউডের ভিক্টর বন্দ্যোপাধ্যায়।

পরিবর্তনের কারণ হিসেবে পরিচালক রূপেশ পল বলেন, ‘এবার নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন পরেশ রাওয়াল। নির্বাচিত হয়ে মন্ত্রী হতে চলেছেন তিনি। ফলে তার ব্যস্ততা বাড়ছে। এখন সে অভিনয়ে খুব বেশি সময় দিতে পারবেন না। আর এই জন্যই রদবদল করতে হলো।

ভিক্টর বন্দ্যোপাধ্যায় সম্পর্কে রূপেশ বলেন, ‘ভিক্টর অসম্ভব গুণী অভিনেতা। দেশি-বিদেশি বড় বড় পরিচালকদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। আমার আশা ভিক্টরই সঠিক অর্থে হয়ে উঠবে রঙিন পর্দার নরেন্দ্র মোদি।’ এই চলচ্চিত্রটির টিজার এরই মধ্যে অনলাইনে প্রকাশ করা হয়েছে।

মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন অনুপম খের

বলিউডের জনপ্রিয় অভিনেতা অনুপম খের সাক্ষাৎ করলেন নরেন্দ্র মোদির সঙ্গে। ঠিক কী কারণে তার এই সাক্ষাৎ তা জানা যায়নি। তবে জানা গিয়েছে, ব্যক্তিগত আলোচনার পাশাপাশি তারা ভারতীয় চলচ্চিত্র ও সেন্সর বোর্ড নিয়েও আলোচনা করেছেন।

সম্প্রতি ভারতের জাতীয় নির্বাচনে অনুপম খেরের স্ত্রী কিরণ খের বিজেপির প্রার্থী হয়ে নির্বাচনে জয়লাভ করেছেন। মোদির সঙ্গে সাক্ষাৎ বিষয়ে অনুপম খের বলেন, ‘আমি মোদির ভাষণ শুনে তার ভক্ত হয়েছি অনেক আগেই। দেশের প্রতি তার তীব্র প্রেম ও উজ্জ্বল ব্যক্তিত্ব আমাকে সর্বদাই আকর্ষণ করে। নতুন ভারত গড়তে তিনি সত্যিই নতুন কিছু করবেন বলে বিশ্বাস করি।’

মোদির সঙ্গে গুজরাট ভবনে দেখা করে আলাপচারিতার পর অনুপম নিজের টুইটার অ্যাকাউন্টে আপলোডও  করেছেন তাদের যৌথ ছবি।বলিউডের জনপ্রিয় অভিনেতার সঙ্গে আলাপ করে খুশি হয়েছেন নরেন্দ্র মোদিও৷

লেইলাকে চুমু, ইরানজুড়ে বিতর্কের ঝড়

প্রখ্যাত ইরানি অভিনেত্রী লেইলা হাতামিকে চুমু খেয়েছেন কান চলচ্চিত্র উৎসবের প্রেসিডেন্ট জাইলস জেকব। লেইলা এবার অস্কারের জুরি সদস্য ছিলেন। এই ঘটনায় ইরানজুড়ে বির্তকের ঝড় উঠেছে। এ ঘটনায় ইরানি নারীদের পবিত্রতা ক্ষুণ্ন হয়েছে বলে জানা গিয়েছে। জেকবের এই আচরণ অশোভন এবং মেনে নেওয়া যায় না। দেশটির সংস্কৃতি প্রতিমন্ত্রী হোসেইন নুশাবাদি বলেন, ‘লেইলা কান উৎসবে যেভাবে নিজেকে উপস্থাপন করেছেন তা আমাদের ধর্মীয় বিশ্বাসকে আঘাত করেছে।’ জাইলেস জেকব অবশ্য বিষয়টি হালকাভাবেই দেখছেন। তিনি টুইটারে টুইট করে লিখেছেন,  ‘আমি লেইলাকে চুমু খেয়েছি ঠিকই কিন্তু বিষয়টি কোনোভাবেই খারাপ কিছু নয়। ঐ মুহূর্তে আমার কাছে  ইরানি চলচ্চিত্রের প্রতিনিধিত্ব করছিলেন তিনি।  আর চুমু আমাদের সাধারণ একটি রীতি।’ ২০১২ সালে বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে অস্কার পাওয়া সিনেমা ‘আ সেপারেশন’ এ অভিনয়ের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পান লেইলা হাতামি। বর্তমানে তিনি তার স্বামী অভিনেতা আলি মোসাফার সঙ্গে তেহরানে বসবাস করেন।

এ আর রহমানের বাড়িতে হামলা

সুরের জাদুকর এআর রহমানের লস এঞ্জেলসের বাড়িতে অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতিরা হামলা করেছে বলে জানা গিয়েছে। সোমবার এ আর রহমানের অফিশিয়াল ফেসবুক পেইজে একটি ছবি প্রকাশ করা হয় যেখানে দেখা যায়, তার বাড়ির দেওয়ালে কালো কালি দিয়ে কিছু একা লেখা। ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এআর রহমানের একটি বাড়ি রয়েছে। রহমানের এক বন্ধু জানান, রহমানই প্রথম আবিষ্কার করেন তার বাড়ির এই অবস্থা। তবে তার পরিবারের কোনও ক্ষতি হয়নি। তিনি এও বলেন যে আমেরিকায় এই ধরনেরঘটনা প্রায়ই ঘটে। তবে ব্যাপারটিকে মোটেই সহজে মেনে নিতে রাজি নন এ আর রহমান। বাসভবনে হামলার বিষয়ে উদ্বিগ্ন এআর রহমান নিকটস্থ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।

প্রয়াত হলেন ‘দ্য গডফাদার’ এর চিত্রগ্রাহক

হলিউডের সাড়া জাগানো ‘দ্য গডফাদার’ চলচ্চিত্রের চিত্রগ্রাহক গর্ডন উইলিশ আর নেই। রবিবার মধ্যরাতে নিউ ইর্য়কে তার মৃত্যু হয়।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

১৯৩১ সালে নিউইর্য়কের কুইন্সের জন্ম গ্রহণ করেছিলেন গর্ডন. এরপর ফ্রান্সিস কপোলার পরিচালিত ‘দ্য গডফাদার’ চলচ্চিত্রটির চিত্রগ্রহণের মাধ্যমে তিনি ব্যপক পরিচিতি লাভ করেছিলেন। ২০০৯ সালে ‘গর্ভনর’ চলচ্চিত্রের চিত্রগ্রহণরে জন্য একাডেমি পুরস্কারও লাভ করেন তিনি। হলিউডের ডার্ক ইমেজের জন্মদাতা হিসেবেও তিনি পরিচিত। তার ক্যামেরার ভাষা হলিউডি চলচ্চিত্রে এনেছিল নতুন এক বিপ্লব৷

উল্লেখ্য, চিত্রগ্রাহক গর্ডন উইলিশ ‘এন্ড অব দ্য রোড’, ‘দ্য ল্যান্ডলর্ড’ ‘স্টারডাস্ট মেমরিজ’, ‘দ্য গডফাদার’, ‘দ্য গডফাদার পার্ট টু’, ‘দ্য গডফাদার পার্ট থ্রি’সহ অসংখ্য চলচ্চিত্রের চিত্রধারণের কাজ করেছেন তিনি।

হলিউড বলিউডের যৌথ উদ্যোগে হবে সিনেমা প্রযোজনার কাজ

শিল্পের কোনও দেশ নেই। আর চলচ্চিত্র এমন এক শিল্প যাকে এই আধুনিক যুগে এসে কোনও ভাবেই দেশের গন্ডিতে আটকে রাখা সম্ভব নয়। এই মূহুর্তে বলিউডি চলচ্চিত্রও জনপ্রিয় হচ্ছে ইউরোপ, আমেরিকায়। আবার হলিউডের চলচ্চিত্রও ভারতীয় দর্শক টানতে সক্ষম হচ্ছে। তাই এবার ব্যবসায়িক দিক বিবেচনা করে এক হতে চলেছে বলিউড-হলিউড।

সম্প্রতি হলিউড পাড়ায় বলিউডের ‘লাঞ্চবক্স’ কিংবা ‘টুস্টেটস’ ব্যাপক সাফল্য লাভ করেছে। বিপরীত দিকে ভারতীয় চলচ্চিত্র বাজারে সন্তোষজনক দর্শক টানছে ‘গ্রাভিটি’, ‘আয়রনম্যান থ্রি’, ‘রাইস অফ এম্পায়ার’ এর মতো হলিউডি চলচ্চিত্রগুলো। 

চলচ্চিত্র শিল্পের ব্যবসায়িক প্রসারের দিক বিবেচনা করে হলিউড স্টুডিও রিলেটেভিটি মিডিয়া  এবং বলিউডের বিফোর ইউ যৌথ উদ্যোগে চলচ্চিত্র ব্যবসায় নামছে। গত শনিবার ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে এই কথা জানানো হয়। ৫০:৫০ অনুপাতে এই দুই সংস্থার  মালিকানা থাকবে। নতুন সংস্থার নাম দেওয়া হয়েছে রিলেটিভিটি বিফোর ইউ। নতুন এই সংস্থাটি আগামী দু’বছর চলচ্চিত্র, টেলিভিশন এবং ডিজিটাল ক্ষেত্রে পরিবেশন ও প্রযোজনায় ১০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে বলে জানান হয়েছে।

ঋতুপর্ণা এবার ‘গোপনচারিণী’-র ভূমিকায়

আবারও একসঙ্গে ছবি করতে চলেছেন পরিচালক সুনন্দা সান্যাল ও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত৷ ‘এক্সট্রাঅর্ডি-নারী’ ছবির পর এবার রবীন্দ্রনাথ ও কাদম্বরী দেবীর সর্ম্পকের ছায়ায় তৈরি করতে চলেছেন নতুন ছবি ‘গোপনচারিণী’।

ছবিতে ঋতুপর্ণাকে দেখা যাবে টিভি সঞ্চালকের চরিত্রে। পরিচালকের কথায়, ‘আমার প্রথম ছবি এক্সট্রাঅর্ডি-নারীতে ঋতুপর্ণার চরিত্রটি গ্রুমিংগুরুর। আর গোপনচারিণীতে তার চরিত্রটি একেবারেই অন্যরকম। এই ছবির গল্পে রবি ঠাকুর ও বৌঠান কাদম্বরী দেবীর প্রেমের সর্ম্পকের ছায়া রয়েছে।‘

ছবিতে ঋতুর্পণার সঙ্গে দেখা যেতে পারে নাসিরুদ্দিন শাহকে। ছবিতে তিনি অভিনয় করতে পারেন তথ্যচিত্রের পরিচালকের চরিত্রে। এছাড়া রজতাভ দত্ত, শ্রীলা মজুমদার থাকতে পারেন সুনন্দার সান্যালের এই নতুন ছবিতে।

স্টান্টম্যানের পেটে সত্যিই ছুরি চালালেন শ্রদ্ধা

স্টান্টম্যানের পেটে ছুরি চালিয়ে তাকে মারাত্মক আহত করেছেন আশিকি টু খ্যাত নায়িকা শ্রদ্ধা কাপুর। তবে তিনি জেনে শুনে এমন কাজ করেননি। নকল ছুরির বদলে তার হাতে কেউ আসল ছুরি তুলে দেওয়ার ফলেই এমন অবস্থা।

‘এক ভিলেন’ ছবির শুটিংস্পটে খল অভিনেতার পেটে ছুরি মারার একটি দৃশ্য করার সময় এই ঘটনা ঘটে। তড়িঘড়ি ওই স্টান্টম্যানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা গুরুতর।

ঘটনার পর শ্রদ্ধা হতভম্ব হয়ে পড়েন এবং তিনি দৌড়ে সহকারী পরিচালকের কাছে যান। তিনি জানান, নকল ছুরির বদলে তার হাতে কেউ আসল ছুরি দিয়েছে। শ্রদ্ধার ওই ছুরি মারার দৃশ্য অনলাইনে ছড়িয়ে পড়েছে। শ্রদ্ধা কাপুর এ ঘটনায় ভেঙে পড়েছেন।

ডাকাতির ঘটনায় জড়ালেন বিবার

এবার ডাকাতির মামলায় ফাঁসলেন কিশোর রকস্টার জাস্টিন বিবার। নাম অপ্রকাশ্য, এমন এক নারীর দায়ের করা মামলায় লস অ্যাঞ্জেলস পুলিশ তদন্তের ভার নিয়েছে বিবারের বিরুদ্ধে। চলতি মে মাসের ১২ তারিখ জাস্টিন বিবার নতুন এ ঘটনা ঘটান।

লস অ্যাঞ্জেলসের শারমেন ওকস ক্যাসেল পার্ক নামের বাড়িটিতে এক নারীভক্তের সঙ্গে ছবি তুলতে গিয়ে ভক্তের মোবাইল ফোনটি তার নজর কাড়ে। তখন নিজেকে তিনি আর নিয়ন্ত্রণ করতে পারেননি। জোর করে কেড়ে নিতে উদ্যত হন।

এরপর ভক্ত চিৎকার শুরু করলে তার সঙ্গে তিনিও চিৎকার করতে থাকেন, এতে সে নারীর কণ্ঠ ঢাকা পড়ে যায়। তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ভুক্তভোগীদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকর্মীরা। জাস্টিনের মায়ামিতে বাজে ড্রাইভিং সংক্রান্ত মামলার শুনানি আগামি ৭ জুলাই অনুষ্ঠিত হবে। 

এ বছরেই বিয়ে করতে চলেছেন লরেন্স

২০১১ সাল থেকে হল্টের সঙ্গে প্রেম করছেন লরেন্স। ‘দ্য এক্স মেন: ফার্স্ট ক্লাস’ ছবির শুটিং সেটে তাদের পরিচয় হয়। দু’বছর প্রেমের পর ২০১৩ সালের শুরুতে সম্পর্কের ইতি টেনেছিলেন এই জুটি। তবে মাস ছয়েক পর আবারও লরেন্স-হল্টের ভুল বোঝাবুঝির অবসান হয়।

এ বছরেই বিয়ে বন্ধনে আবদ্ধ হতে চলেছেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স। বছরের শেষ দিকে দীর্ঘদিনের প্রেমিক ব্রিটিশ অভিনেতা নিকোলাস হল্টকে বিয়ে করার চুড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দুই পরিবারের সম্মতিতে বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছেন লরেন্স।

জানা গিয়েছে ২৪ এপ্রিল লন্ডনের এক রেস্তোরায় প্রেমিকের সঙ্গে সময় কাটান লরেন্স। সেখানেই পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন এই তারকা জুটি। ক্যামেরার চোখ এড়ায়নি ২৩ বছর বয়সী এ অভিনেত্রীর বাম হাতের অনামিকার নীলকান্তমণির আংটিটিও। তাই হলিউড জুড়ে এখন জোর গুঞ্জন, হল্টের সঙ্গে বাগদানের কাজটা বুঝি সেরেই ফেলেছেন লরেন্স।

তবে লরেন্স বাগদানের কথা অস্বীকার করলেও এ বছরেই বিয়ে করবেন বলে ঘোষণা করেছেন। সেই উদ্দেশ্যে কিছুদিনের মধ্যেই তারা বিয়ের প্রস্তুতি নিতে শুরু করবেন। এ প্রসঙ্গে লরেন্স বলেন, ‘হল্টের মতো একজন মানুষকে আমি প্রেমিক হিসেবে পেয়ে দারুন সুখী। তাই এ বছরের শেষ দিকে আমাদের প্রেমকে পরিণয়ে রূপ দেব বলে সিদ্ধান্ত নিয়েছি। এর আগে অবশ্যই ঘটা করে বাগদান অনুষ্ঠানও করব।’

ধর্ষণের অভিনয়ে করতে গিয়ে আতঙ্কিত  রাইমা

ধর্ষণের দৃশ্যে অভিনয় করতে গিয়ে ভালোই বেগ পেতে হয়েছে রাইমা সেন, তিলোত্তমা সোমের মতো অভিনেত্রীদের। এটা ঘটেছে ‘চিলড্রেন অফ ওয়ার’ ছবিতে অভিনয় করতে গিয়ে। ছবিটি পরিচালনা করেছেন মৃত্যুঞ্জয় দেবরাত। ছবিটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে তৈরি। পাকিস্তানের সৈনিকরা কীভাবে ধর্ষণকে অত্যাচারের অস্ত্র হিসেবে ব্যবহার করত তা বিশেষ জায়গা পেয়েছে ছবিতে।

ধর্ষণের দৃশ্যে শুটিংয়ের পর রাইমা বলেন, ‘আমার শরীরের মধ্যে ভয়ের অনুভূতি হচ্ছিল। আমার জীবনে অভিনয় করা সবথেকে কঠিন দৃশ্য।’ তিলোত্তমা বলেন, ‘ধর্ষণের দৃশ্যের জন্য নিজেকে তৈরি করা একেবারেই সহজ নয়। সেইসঙ্গেই এই ভয়াবহতা যে কোনো নারীর পক্ষেই অনুভব করা সহজ। আমরা প্রতিদিন এই ভয়ের সঙ্গেই বেঁচে থাকি।’

রাইমা, তিলোত্তমার সঙ্গে একমত পোষণ করে ছবির পরিচালক বলেন, ‘আমরা দৃশ্যগুলোকে এভাবেই শুট করেছি যাতে কেউ কোনোদিন ধর্ষণ ক্ষমা করার কথা ভাবতেও পারবে না।’ এর আগে ছবির নাম ভাবা হয়েছিল দ্য বাস্টার্ড চাইল্ড। পরে তা বদলে করা হয় চিলড্রেন অফ ওয়ার। ছবিতে রয়েছেন ভিক্টর ব্যানার্জি, পবন মলহোত্রা, ইন্দ্রনীল সেনগুপ্ত, ঋদ্ধি সেন, নবাগতা রুচা ও ফারুক শেখ। ছবিটি প্রযোজনা করেছে পেন্সিল সেল মুভিজ। ছবিটি আগামী ১৬ মে মুক্তি পাবে।

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার অঙ্কিত

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অঙ্কিত তিওয়ারি। প্রাক্তন প্রমিকাকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ।

তার বিরুদ্ধে অভিযোগ, প্রেমিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন তিনি, কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী এখন বিয়ে করতে চাইছেন না।

এদিকে অঙ্কিত তিওয়ারির ভাই অঙ্কুর তিওয়ারিকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষিতাকে হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

আশিকি টু চলচ্চিত্রে ‘সুন রাহা হ্যায় না তু’ গান গেয়ে ফিল্মফেয়ার পুরস্কার লাভের পাশাপাশি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন অঙ্কিত তিওয়ারি। ২৪ বছর বয়সী এই সংগীতশিল্পী ‘দো দুনি চার’ এবং 'সাহেব, বিবি আউর গ্যাংস্টার' চলচ্চিত্রেও গান গেয়েছেন।

একই সিনেমায় দেখা যাবে প্রসেনজিৎ-চিত্রাঙ্গদাকে

প্রথমবারের মতো একই সিনেমায় জনপ্রিয় অভিনেতা প্রসেনজিতের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে বলিউডের চিত্রাঙ্গদা সিংকে। ‘এইটটিএইট এনটপ হিল’ সিনেমার পর এবার দ্বিতীয় সিনেমার কাজ শুরু করতে চলেছেন কুশন নন্দী। তার নতুন ওই সিনেমাতে দেখা যাবে টলিউডের স্বনামধন্য অভিনেতা প্রসেনজিৎ, নাওয়াজুদ্দিন সিদ্দিকী এবং অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংকে।

শিরোনাম নির্ধারিত না হওয়ায় ওই সিনেমাটি রাজনৈতিক থ্রিলার ধাঁচের হবে বলেই জানিয়েছেন পরিচালক। কুশন বলেন, “আগামী জুলাই মাসে সিনেমাটির শুটিং শুরু হবে। শুটিং চলবে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের নানা লোকেশনে। অভিনেতাদের সঙ্গে আমাদের সব রকমের আলোচনা এরই মধ্যে শেষ হয়েছে। আমি আশা করি, সব রকমের পেশাদার এবং ব্যক্তিগত ঝামেলা চুকিয়ে চিত্রাঙ্গদা সিং আমাদের সঙ্গে দলবদ্ধ হবেন। এই সিনেমাতে চিত্রাঙ্গদার বিপরীতে থাকবেন নাওয়াজুদ্দিন এবং রাজনীতিবিদ চরিত্রে থাকেছেন প্রসেনজিৎ।”

বিশেষ সূত্রে জানা গিয়েছে, বিবাহ বিচ্ছেদের পর চিত্রাঙ্গদা তার সন্তানের কাস্টোডি পেয়েছেন। আর ইতিমধ্যেই তিনি তার দিল্লির স্বামীর ঘর ছেড়ে মুম্বাইয়ে চলে এসেছেন। আর এখন তিনি কাজের সুবিধার্থে স্থায়ীভাবে মুম্বাইয়েই থাকতে চাইছেন।

সম্পর্কে ফাটল বিদ্যা-সিদ্ধার্থের !

কিছুদিন আগে গুজব রটেছিল মা হতে চলেছেন বিদ্যা বালান. কিন্তু সেই কথা নিজেই গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন. কিন্তু এবার শোনা যাচ্ছে বলিউডের  সুখী দম্পতি বিদ্যা বালান ও সিদ্ধার্থ রায় কাপুরের মধ্যে নাকি ফাটল দেখা দিয়েছে . ‘দেড় ইশকিয়া’ ছবির পর ইউটিভি’র কর্ণধার সিদ্ধার্ষ রায় কাপুরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ডার্টি গার্ল বিদ্যা বালান । যেকোন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বেশ হাসিখুশি মুডেই দেখা গিয়েছে দুজনকে। কিন্তু আচমকা যেন ছন্দঃপতন । শোনা যাচ্ছে নবাগতা এক অভিনেত্রীকে নিয়ে দুজনের মধ্যে সমস্যা দেখা দিয়েছে ।

গতবছর বিদ্যা দেশের বাইরে গেলে ওই অভিনেত্রীর সঙ্গে  সিদ্ধার্থের ঘনিষ্ঠতা বাড়ার খবর প্রকাশ্যে আসে ।  আর তাতেই চোটে যান বিদ্যা বালান ।  বিদ্যার আগে দুবার বিবাহ করেছিলেন সিদ্ধার্থ । ছেলেবেলার প্রেমিকার সঙ্গে প্রথম বার বিয়ে সাড়লেও তা টেকেনি । দ্বিতীয়বার এক প্রযোজকের সঙ্গে বিয়ে করেন তিনি । সেই বিবাহের পরিণতিও একই হয় । অবশেষে বিদ্যার সঙ্গে তৃতীয়বার গাঁঠছড়া বাঁধেছিলেন সিদ্ধার্থ । কিন্তু এবারও ঝামেলার সূত্রপাত ঘটছে বলে জানা গিয়েছে.

আংটি বদল হল দিয়া মির্জার

ইদানিং বলিউড নায়িকাদের বিয়ের ধুম পড়েছে। সর্বশেষ বিয়ের পিঁড়িতে বসলেন রানী মুখার্জী। আর এবার অঙুলে আংটি বদল করলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। দীর্ঘদিনের প্রেমিক ও ব্যবসায়ী পার্টনার সাহিলকেই তিনি বিয়ে করবেন বলে টুইটারে ঘোষণা করেছেন। নিউ ইয়র্কে সাহিলের সঙ্গে বাগদান সম্পন্ন হওয়ার পরই তিনি এই কথা জানিয়েছেন।

৩২ বছরের এ সুন্দরীর কুনাল কাপুরের সঙ্গে রোমান্সের সম্পর্ক ছিল বলে গুঞ্জন রটেছিল। বর্ন ফ্রি এন্টারটেইনমেন্ট নামে ২০১১ সালে একটি প্রোডাকশন হাউস খোলেন দিয়া ও সাহিল। বিদ্যা বালান অভিনিত ‘ববি জাসুস’ ছবির প্রযোজনার দায়িত্ব নিয়েছেন তারা।

এবার বলিউডে দেখা যাবে নার্গিসকে

‘ম্যায় তেরা হিরো’ সিনেমা দিয়ে দর্শকের মন জয় করার পর এবার বলিউডের ‘রকস্টার’ তারকা নার্গিস ফাখরিকে দেখা যাবে হলিউডের সিনেমায়। বলিউডের পর এবার হলিউডের সিনেমাতে কাজ করছেন নার্গিস ফাখরি। সম্প্রতি ‘স্পাই’ নামের সিনেমার শুটিং শুরু করেছেন তিনি।

শুটিংয়ে সিনেমার অন্যতম তারকা র্যাপশিল্পী ও অভিনেতা ফিফটি সেন্টের সঙ্গে দেখা হয় ‘মাদ্রাস ক্যাফে’ তারকার। প্রিয় সংগীতশিল্পীকে সামনে পেয়ে রোমাঞ্চিত নার্গিস একটি সেলফি তুলে ফেলেন এবং টুইটারে পোস্ট করেন। সিনেমাটি ফিফটি সেন্টও পোস্ট করেছেন তার ইনস্টাগ্রামে।

বলিউডে এখনো অ্যাকশন সিনেমাতে কাজ না করলেও ‘স্পাই’ সিনেমাতে নার্গিসকে দেখা যাবে মারকুটে চরিত্রে। সিনেমাটি পরিচালনা করেছেন পল ফেইগ। চিত্রনাট্যও তাঁরই। নার্গিস ছাড়াও এতে অভিনয় করেছেন জেসন স্টেথাম, মেলিসা ম্যাককার্থি, রোজ বায়ার্ন ও জুড ল।

ছুরির মারপ্যাঁচ শেখার প্রশিক্ষণ নিচ্ছেন অক্ষয়!

অ্যাকশন স্টান্টের বেশির ভাগই নিজে করতে পছন্দ করেন অক্ষয়। এই অভিনেতা সিনেমা জগতে প্রবেশের আগে শিখে ফেলেছিলেন ক্যারাটে, জুডো, কুম্ফু। কিন্তু মার্শাল আর্টের বেশ কিছু মারপ্যাঁচ ছিল অজানা। আর সেই অজানাকে জানার উদ্দ্যেশেই এখন দিন রাত মাথার ঘাম পায়ে ফেলেছেন অক্ষয় কুমার।

মার্শাল আর্টের সবচেয়ে কঠিন ‘তালপে’ ছুরির মারপ্যাঁচ শিখছেন অক্ষয়। এই ধরণের মার্শাল আর্টের হাতের পাঁচ আঙুলের ফাঁকে রাখা হয় ছোট ছোট ছুরি। আর সেই ছুরি নিয়েই মারপিট করার কায়দাই হল ‘তালপে’।

কাজে বলা যায় ‘রাওডি রাঠোর’ নয়, বরং রাওডি অক্ষয়! একবার ভাবলে তা সে করবেই, আর না ভাবলে সেটা করবে নিশ্চিত! ঠিক যেমনটি আপাতত করে চলেছেন অক্ষয় কুমার। জানা গিয়েছে, এই ট্রেনিং কোনো সিনেমার জন্য নয়, মার্শাল আর্টের মাস্টার হতেই অক্ষয় চুপচাপ নিয়ে ফেলছেন এই ট্রেনিং। নিজেকে ফিট রাখার এটা একট নতুন ফন্দি বলেও মনে করছেন অক্ষয়। আর এই নতুন অ্যাকশন ট্রিক যদি সিনেমায় ব্যবহার করা যায়, তাহলে বলিউডের খিলাড়ি কুমারের খেতাব আর কেউ অক্ষয়ের থেকে ছিনিয়ে নিতে পারবেন না, তা বলাই বাহুল্য।

অন্তরঙ্গ দৃশ্য নিয়ে তীর্যক প্রশ্নবাণে জর্জরিত স্বস্তিকা!

সম্প্রতি কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ের প্রথম ফেস্ট ‘ক্যালিস্টা-২০১৪’-এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বস্তিকা ‘টেক ওয়ান’ সিনেমার প্রচার করতে গিয়েছিলেন। এই সময় সিনেমাতে বিবসনা দৃশ্য নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হন তিনি। তবে কোনো আড়ষ্টতা না রেখে স্বস্তিকা একে একে তাদের প্রশ্নের জবাব দেন।

এই প্রসঙ্গে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে তিনি বলেন, “এটি একটি বিশেষ ধরনের সিনেমা। তাই গল্পের প্রয়োজনে আমাকে অন্তরঙ্গ দৃশ্যে কাজ করতে হয়েছে। এ নিয়ে আমি কোনো বিতর্কের পরোয়া করি না।”

উল্লেখ্য, মৈনাক ভৌমিক পরিচালিত এ সিনেমাতে স্বস্তিকা প্রায় বিবসনা হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন। এতে জৈনক মডেলের সঙ্গে স্বস্তিকার একাধিক আবেগঘন দৃশ্য রয়েছে। তবে সেন্সরের জন্য সিনেমাতে স্বস্তিকার বিবসনা দৃশ্যগুলো কিছুটা অস্পষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু বাইরের চলচ্চিত্র উৎসবগুলোতে সিনেমাটির দৃশ্যগুলো স্বাভাবিক রেখেই পাঠানো হয়েছে।

টালিগঞ্জের এই জনপ্রিয় অভিনেত্রীর টেক ওয়ান’ সিনেমার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এ নিয়ে একের পর এক তীর্যক প্রশ্নবাণে জর্জরিত হচ্ছেন তিনি। তবে এত কড়া সমালোচনা সত্ত্বেও স্বস্তিকা হাসিমুখেই এ সিনেমার প্রচার চালিয়ে যাচ্ছেন।

আজকাল আলিয়ায় মুগ্ধ চেতন ভগত!

লেখালেখির জগৎ তার সঙ্গে খুব পরিচিত হলেও বলিউডের মত গ্ল্যামার জগতের সঙ্গে পরিচয় খুব বেশি সময় নয়। ‘থ্রি ইডিয়টস’ দিয়েই বলিউডের সঙ্গে তার পরিচয়। কথা হচ্ছে ভারতের প্রভাবশালী লেখক চেতন ভাগতের। সম্প্রতি তার লেখা গল্প দিয়ে তৈরি করা হয় ‘টু স্টেটস’ সিনেমাটি। চেতনে অসাধারন গল্প লেখনির সঙ্গে সঙ্গে আলিয়ার অভিনয় পায় ব্যাপক প্রশংসা।

 এই লেখকের হাতে রয়েছে রাজকুমার গুপ্তার পরবর্তী সিনেমা জার তারই ‘রেভুলেশন ২০২০’ গল্পের আলোকে তৈরি করা হয়েছে। এই সিনেমা প্রসঙ্গে চেতন বলেন, এই সিনেমায় আমি শুধু মাত্র চিত্রনাট্যকারের কাজটি করব। খুব শীঘ্রই সিনেমার প্রধান চরিত্রের জন্য অভিনেতা- অভিনেত্রী খোঁজা হচ্ছে।

 তবে কে হতে পারেন এই সিনেমার নায়ক- নায়িকা। বক্স অফিসে ঝর তোলা টু স্টেটস সিনেমায় আলিয়ার অভিনয় শৈলী মুগ্ধ করেছে সিনেমার চিত্রনাট্যকার চেতন ভগতকেও। আর তাই এই গুণী লেখক এখন আলিয়াকে তার পরবর্তী সিনেমায় নিতে চান। তবে কি আলিয়া পারবেন এই চরিত্রতি ফুটিয়ে তুলতে?

 এর জবাবে চেতন বলেন, “অবশ্যই পারবেন। আসাধারন অভিনয় দক্ষতা রয়েছে এই অভিনেত্রীর মধ্যে। আর আমি মনে করি আমার তৈরি প্রতিটি নারি চরিত্রেই তিনি অভিনয় করার ক্ষমতা রাখেন।” উল্লেখ্য টু স্টেটস সিনেমায় আলিয়া প্রধান নারী চরিত্রে অভিনয় করেন। আর সেই সুবাদে খুব কাছাকাছি থেকে এই অভিনেত্রীর অভিনয় দেখার সুযোগ পান এই লেখক আর তাতেই মুগ্ধ হয়ে পরবর্তী সিনেমায় আলিয়াকে নেয়ার কথা ভাবছেন চেতন। তবে এখন দেখার বিষয় হল আলিয়া এই সিনেমাটিতে কাজ করেন কিনা?

রানি মুখার্জি এখন মিসেস চোপড়া

অবশেষে বলিউডি অভিনেত্রী রানি মুখার্জি এখন অফিশিয়ালি মিসেস আদিত্য চোপড়া! মঙ্গলবার সকালে রানি নিজেই নিশ্চিত করেছেন এই খবর; জানিয়েছেন ইয়াশরাজ ফিল্মসের বর্তমান কর্ণধার, নির্মাতা এবং নিজের চার বছরের প্রেমিক ‘আদি’র সঙ্গে গাঁটছড়া বাঁধার কাজটি তিনি সেরে ফেলেছেন সোমবার রাতেই।

 ইতালিতে অনুষ্ঠিত হওয়া ওই বিয়ের অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন নির্মাতা এবং নবদম্পতির দীর্ঘদিনের বন্ধু কারান জোহর। পরদিন সকালেই করনের টুইট ছিল: “অবশেষে, মিস্টার অ্যান্ড মিসেস চোপড়া! দুজনের প্রতি রইল ভালোবাসা।” তবে অনুষ্ঠানে বলিউডের খুব কম সংখ্যক সদস্যই উপস্থিত ছিলেন।

 আদিত্য চোপড়ার ছোটভাই এবং অভিনেতা উদয় চোপড়াও খবরটি টুইটারের মাধ্যমেই জানান সবাইকে। তার টুইট ছিল, “আমাদের পরিবারে রানি মুখার্জিকে স্বাগতম। নবদম্পতির জন্য রইল অনেক ভালোবাসা।” এদিকে ৩৬ বছর বয়সী রানি একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমেই জানান নিজের বিয়ের কথা। বিবৃতিতে প্রয়াত নির্মাতা এবং শ্বশুর ইয়াশ চোপড়াকে স্মরণ করেন রানি।

তিনি বলেন, “ইতালীয় কান্ট্রিসাইডে পরিবার এবং কাছের অল্প কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে খুব সুন্দর ছিল আমাদের বিয়ের অনুষ্ঠান। যে মানুষটির অভাব আজ সবেচেয়ে বেশি বোধ করেছি, তিনি হলেন ইয়াশ আঙ্কেল। তবে আমি জানি, তার আত্মা আমাদের সঙ্গেই ছিল আর তাঁর আশির্বাদ আমাকে আর আদিকে সবসময়ই ঘিরে রাখবে।”

রানি আরও বলেন, “আমি সবসময়ই রূপকথায় বিশ্বাসী ছিলাম। ঈশ্বরের দয়ায়, আমার জীবনটিও রূপকথার মতোই। আর এখন আমি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে প্রবেশ করছি; এই রূপকথা এখন চলতেই থাকবে।”

বিয়ের আগে নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে চান কিম

বিয়েটা জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। আর সেই অধ্যায়কে ফ্রেমবন্দি করার আগে নিজেকে শানিয়ে নিয়ে আকর্ষণীয় করার জন্য উঠেপড়ে লেগেছেন মার্কিন মডেল ও রিয়ালিটি শো তারকা কিম কার্দাশিয়ান। ৩৩ বছর বয়সী এই তারকা এক মাস পর বিয়ে করতে যাচ্ছেন।

মার্কিন মডেল ও রিয়ালিটি শো তারকা কিম কার্দাশিয়ান বিয়ের আগে ওজন কমানো শুরু করেছেন। বিয়ের সময় তোলা ছবিগুলোয় তাকে যেন মোহনীয় লাগে, সে কারণে তার এই কর্মসাধন। তাই বিয়ের প্রস্তুতি হিসেবে ডায়েট করা শুরু করে দিয়েছেন তিনি।

এই প্রসঙ্গে তার সহকারী জানান, প্রতি সপ্তাহেই একটু একটু করে ওজন কমাচ্ছেন কিম। আর এজন্য মদ খাওয়া পুরোপুরিই ছেড়ে দিয়েছেন। কিছুদিন ধরে রাতের খাবারের পর তিনি শুধু এক গ্লাস রেড ওয়াইন আর সকালে এক কাপ কফি পান করছেন। দ্রুত ওজন কমানোর জন্য কিম নিয়মিত ব্যায়াম করছেন এবং কার্বহাইড্রেট খাদ্যকে একদমই নিষিদ্ধ করেছেন।

এ ছাড়া নুডলস, পাস্তাসহ তেলজাতীয় সবরকম খাবার থেকে নিজেকে বিরত রাখছেন। এর বদলে তিনি রোজ শাকসবজি আর রুটি খাচ্ছেন।

উল্লেখ্য, কিম কার্দাশিয়ান মে মাসে দীর্ঘদিনের প্রেমিক কেনি ওয়েস্টকে বিয়ে করতে যাচ্ছেন। তবে তারা বিয়ের চূড়ান্ত তারিখ এখনো ঘোষণা করেননি।

পথ চলা শুরু হল জাস মিডিয়া স্টুডিওর

রবিবার বাঘাযতীনে উদ্বোধন হল জাস মিডিয়া স্টুডিও। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক মহেশ রায় ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। এছাড়াও এদিন টলি পাড়ার অনেকেই উপস্থিত ছিলেন। জাস মিডিয়া স্টুডিওর লক্ষ্য হল প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রীদের খুঁজে বের করা এবং সকলের সামনে তুলে ধরা. যারা ফোকাসের মাঝে অনেক সময় হারিয়ে যায়।

এই প্রতিষ্ঠানে অ্যাকটিং কোর্স ছাড়াও থাকছে ডান্স ,ভয়েস মোডিউলেশন, মিউজিক, সিনেমা পরিচালনা, সিনেমাটোগ্রাফি, স্ক্রিকপ্ট রাইটিং, মেক-আপ। এছাড়াও থাকছে ফটোশুট, পোর্টফলিও, অ্যাড শুট।

চলে গেলেন শিল্পী অনল চ্যাটার্জি

প্রয়াত হলেন  বিশিষ্ট সুরকার ও গীতিকার অনল চ্যাটার্জি. মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 87 বছর। বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটে নাগাদ তাঁর মৃত্যু হয়। তিনি প্রধানত আধুনিক বাংলা গানের মাধ্যমে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছিলেন। তাঁর সুর করা মনে মনে কথা বলা, শীতের পরশ লাগে প্রাণে গানগুলি শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছিল। প্রয়াত শিল্পীর পুত্রবধু জয়া চ্যাটার্জি জানান, বার্ধক্য জনিত কারণে হাওড়ার সালকিয়ায় স্থানীয় একটি নার্সিংহোমে 15 দিন ভর্তি ছিলেন। সেখানেই বৃহস্পতিবার ভোর রাতে তাঁর মৃত্যু হয়েছে. প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানাতে শিল্পীর হাওড়ার সালকিয়ার বাড়িতে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শিবাজী চট্যোপাধ্যায়. জয়াদেবী জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি মারফত প্রয়াত শিল্পীর জন্য শ্রদ্ধার্ঘ পাঠিয়েছেন। হাওড়ার বাঁধাঘাট শশ্মানে শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে. উল্লেখ্য, গত চারমাস আগে শিল্পীর স্ত্রী মারা গিয়েছেন। আর তাঁর সন্তান 10 বছর আগেই মারা গিয়েছেন।  ছবি : বাবুসোনা

জাতিস্মর দিয়ে বাজিমাত করলেন কবীর সুমন

জাতিস্মরের সুরে আচ্ছন্ন হয়ে রইল ৬১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ। কবীর সুমনের সংগীত পরিচালনায় জাতীয় স্বীকৃতি পেল এই ছবি। শ্রেষ্ঠ সংগীত পরিচালকের সম্মানও পেলেন কবীর সুমন। এরই সঙ্গে ‘এ তুমি কেমন তুমি’ গানটির জন্য শ্রেষ্ঠ পুরুষ প্লেব্যাক গায়ক হিসেবে নির্বাচিত হলেন রূপঙ্কর বাগচি। সেরা মেক আপ ও পোশাক পরিকল্পনার পুরস্কারও পেয়েছে জাতিস্মর। সব মিলিয়ে জাতিস্মরের ঝুলিতে চার চারটি জাতীয় পুরস্কার।

জাতীয় পুরস্কারের মঞ্চে বাংলার স্বীকৃতি এখানেই শেষ নয়।  তেলেগু ছবি ‘না বঙ্গারু তাল্লি’ র সংগীত পরিচালক হিসেবে শ্রেষ্ঠ ব্যকগ্রাউন্ড স্কোরের জন্য সম্মানিত হন শান্তনু মৈত্র। সুজিত সরকারের ছবি ম্যাড্রাস ক্যাফের জন্য শ্রেষ্ঠ সাউন্ড ডিজাইনারের সম্মান জিতে নিয়েছেন বিশ্বদীপ চট্টোপাধ্যায়। এই ছবির জন্যই শ্রেষ্ঠ লোকেশন সাউন্ডের স্বীকৃতি পান নীহাররঞ্জন শামল। সেরা বাংলা ছবি হিসেবে স্বীকৃতি পায় প্রদীপ্ত ভট্টাচার্যের ছবি ‘বাকিটা ব্যক্তিগত’। সত্যজিত রায় ফিল্ম সত্যজিত রায় ফিল্ম অ্যান্ড  টেলিভিশন ইনস্টিটিউটের ক্রিস্টোফার টমি নন ফিকশন বেস্ট ডেবিউট্যান্ট ডিরেক্টর হিসেবে সম্মান জিতেন।

উত্তমের চরিত্রে যীশু , সুচিত্রার চরিত্রে রাইমা

উত্তম কুমার এবং সুচিত্রা সেন, বাংলা চলচ্চিত্র জগতের ম্যাজিক জুটি। তাদের আবারও পর্দায় হাজির করছেন পরিচালক অভিজিত্ চৌধুরী। তবে উত্তম কুমারের চরিত্রে তিনি দাঁড় করিয়েছেন যিশু সেনগুপ্তকে আর সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করবেন রাইমা সেন।

সুচিত্রা সেনের কর্মজীবনের উপর নির্মিত চলচ্চিত্রটির নাম দেয়া হয়েছে ‘নায়িকা’। তবে পরিচালক পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন ছবিটি কোনোভাবেই সুচিত্রা সেনের জীবনী নয়, বরং এটি বিশুদ্ধ ফিকশন। শুধু তার কর্মজীবনের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরার চেষ্টা। যিশু এবং রাইমা ছাড়াও এই ছবিতে পরিচালক অসিত সেনের ভূমিকায় অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। ঋত্বিক চক্রবর্তীকে দেখা যেতে পারে পুর্ণেন্দু পত্রীর ভূমিকায়। অন্যদিকে সুচিত্রা সেনের স্বামীর চরিত্রে দেখা যেতে পারে শাশ্বত চট্টোপাধ্যায়কে। ছবিটিতে গান একটি মুখ্য ভূমিকা পালন করবে। সব ঠিক থাকলে আগামী অগস্ট থেকেই শুরু হবে পারে ছবির শ্যুটিং।

জেমস বন্ডের চরিত্রে অভিনয় করে খুশি নন ব্রুসনান

জেমস বন্ডখ্যাত হলিউড তারকা পিয়ার্স ব্রুসনান জানিয়েছেন, জেমস বন্ড হিসেবে তিনি নাকি ভালো অভিনেতা ছিলেন না। ব্রুসনানের বয়স এখন ৬০। এ বয়সে এসে তিনি অনুভব করেছআগে আগে যারা জেমস বন্ডের অভিনয় করেছেন এবং এখন যিনি করছেন তাদের অভিনয়ই ভালো।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। জেমস বন্ডের চরিত্রটি একজন ব্রিটিশ গুপ্তচরের। ব্রুসনান বলেন, ‘জেমস বন্ড হিসেবে নিজেকে দেখার কোনো ইচ্ছা আমার নেই। কারণ এটা কখনোই ভালো ছিল না। এটা ভয়ঙ্কর এক অনুভূতি।’ বর্তমানে জেমস বন্ডের চরিত্রে গুপ্তচর হিসেবে অভিনয় করছেন হলিউড অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ।

বর্তমান জেমস বন্ডের অভিনয়ের প্রশংসা করে ব্রুসনান বলেন, ‘আমি যখন বন্ডের অভিনয় করেছি তখন আর এখনকার মধ্যে অনেক তফাৎ। ড্যানিয়েল বর্তমানের জেমস বন্ড। আমি জেমস বন্ড ছিলাম।’

নিজের কোনও কাজের জন্য অনুশোচনা করেন না সানি লিওন

বলিউডের এ সময়ের অন্যতম সমালোচিত এবং বিতর্কিত অভিনেত্রী সানি লিওনের অতীত সম্পর্কে জানেন না এমন কেউ নেই। বলিউডে নিজের অবস্থান করে নিতে সেই অতীতই বারবার বাঁধা হয়ে দাঁড়িয়েছে। সমালোচকদের জন্য তার অতীত অনেক ঘৃণিত হলেও সানির অনুভূতি কী হতে পারে নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে?

সদ্য মুক্তিপ্রাপ্ত ‘রাগিণীএমএমএস টু’এর সফলতায় এই মুহূর্তে আকাশে উড়ছেন বলিউডের এ সময়ের অন্যতম সমালোচিত এবং বিতর্কিত অভিনেত্রী সানি। অতীততে প্রাপ্ত বয়স্কদের সিনেমায় অভিনয় করলেও তা নিয়ে এই তারকার কোন অনুশোচনাবোধ নেই। এখানেই শেষ নয় বলিউডে আজকের এই অবস্থানের পেছনে নিজের অতীতকে কারণ হিসেবে দেখেন এই তারকা।

ম্যান্ডেট ম্যাগাজিনের প্রচ্ছদের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সানি বলেন, “অতীতে যা করেছি তাতে আমার কোন অনুশোচনা নেই। আমি বিশ্বাস করি অতীতের এই কাজই আমার আজকের অবস্থানে নিয়ে এসেছে।”

তিনি আরও বলেন , বর্তমান সময়টা আমার জীবনের সোনালি সময় এবং অতীতে যদি আমার সাথে এরকম না হলে আমি আজ এখানে আসতে পারতাম না। অতএব আমার অতীতের পেশা নিতে আমি মোটেই অনুশোচনাগ্রস্থ নই।

গুজরাট দাঙ্গা নিয়ে চলচ্চিত্র

বাবরি মসজিদ ভাঙ্গাকে কেন্দ্র করে ১৯৯০ সালে ভারতের গুজরাটে ভয়াবহ দাঙ্গা সংগঠিত হয়। তারও প্রায় একযুগ পর আবারো ভারতজুড়ে আলোড়ন সৃষ্টি করে গোধরা কাণ্ড। দু’টোরই ঘটনাস্থল গুজরাট। যে সময়ে এই দুই ঘটনাকে কেন্দ্র করে বদলে গিয়েছে বহু সাধারণ মানুষের জীবন। যেমন বদলে গিয়েছিলো পাওলি দাম আর ইন্দ্রনীলের জীবন। দুজন দুজনকে ভালোবাসতো। কিন্তু গুজরাট দাঙ্গায় তারা বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর গুজরাটের গোধরা কাণ্ডের সময় একে অন্যের সামনে এসে দাঁড়ায়। এরই মাঝে কেটে যায় একযুগ। শুরু হয় নতুন করে পথচলা। তাদের সেই পথ চলা নিয়েই বাঙালী পরিচালক সৌরভ চক্রবর্তী নির্মাণ করতে যাচ্ছেন একটি চলচ্চিত্র। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের শেষের দিকে চলচ্চিত্রটির শুটিং শুরু করতে চান পরিচালক সৌরভ চক্রবর্তী। ততদিনে লোকসভা নির্বাচন শেষ হয়ে যাবে।

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হলেন শ্রদ্ধা

‘এক ভিলেন’ ছবির শ্যুটিং করতে গিয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন ‘আশিকি টু’ তারকা শ্রদ্ধা কাপুর। বৃহস্পতিবার সকালে মুম্বাইতে একটি সরু গলিতে শ্যুটিংয়ের সময় তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। ঘটনার সময় শ্রদ্ধা নিজেই মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। এ সময় তার সঙ্গে ছবির নায়ক সিদ্ধার্থ মালহোত্রা ছিলেন।

 জানা গিয়েছে, নায়ক সিদ্ধার্থ তাড়া করলে তাকে ওভারটেক করে চলে যাওয়ার একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে শ্রদ্ধা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এ সময় কাঁপা কাঁপা হাতে বেশ কিছু দূর গিয়ে শ্রদ্ধা মোটরসাইকেলসহ পড়ে যান। এ সময় তিনি কুনুই ও হাঁটুতে বেশ আঘাত পান। তবে হেলমেট পরা থাকায় মাথায় কোনো আঘাত লাগেনি তার।

বিদ্যার জন্য তৈরি হল ‘স্পেশাল অস্ট্রেলিয়ান শাড়ি’

ডার্টি গার্ল বিদ্যা বালানের জন্য এবার শাড়ির ডিজাইন করেছেন অস্ট্রেলীয় ডিজাইনার।অস্ট্রেলিয়ার মেলবোর্নে ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল’ উপলক্ষে বিদ্যার জন্য বিশেষভাবে নাকি এ শাড়ি তৈরি করা হয়েছে। কারণ বিদ্যা ওই ফেস্টিভালের অ্যাম্বাসেডর।

উৎসবের আগে বিশেষ ফটোশুটের জন্যই ওই শাড়ির ডিজাইন করেছেন অস্ট্রেলীয় ডিজাইনার সুসান ডিমাসি। তাঁতের ওই শাড়িতে সিল্কের ফিতা ও রবারের নেট লাগানো হয়েছে, করা হয়েছে বিশেষ কারুকার্য। তবে ওই শাড়ি এখন মেলবোর্নের একটি প্রদর্শনীতে শোভা পাচ্ছে। প্রদর্শনী শেষে তা বিদ্যার অঙ্গে শোভা পাবে।

অস্ট্রেলিয়ায় ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল’ শুরু হবে 1 মে, চলবে ১১ মে পর্যন্ত। এই সময় সেখানে বলিউডের ৪৫টি ছবি প্রদর্শন করা হবে। একইসঙ্গে থাকবে অস্ট্রেলিয়ার ৩০টি ছবি। উৎসবের উদ্বোধন করবেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন।উৎসবের আগে বিশেষ ফটোশুটের জন্যই ওই শাড়ির ডিজাইন করেছেন অস্ট্রেলীয় ডিজাইনার সুসান ডিমাসি। তাঁতের ওই শাড়িতে সিল্কের ফিতা ও রবারের নেট লাগানো হয়েছে, করা হয়েছে বিশেষ কারুকার্য। তবে ওই শাড়ি এখন মেলবোর্নের একটি প্রদর্শনীতে শোভা পাচ্ছে। প্রদর্শনী শেষে তা বিদ্যার অঙ্গে শোভা পাবে।

অস্ট্রেলিয়ায় ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল’ শুরু হবে মে, চলবে ১১ মে পর্যন্ত। এই সময় সেখানে বলিউডের ৪৫টি ছবি প্রদর্শন করা হবে। একইসঙ্গে থাকবে অস্ট্রেলিয়ার ৩০টি ছবি। উৎসবের উদ্বোধন করবেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন।

ভারতের সুন্দরীদের সুন্দরী কোয়েল

জয়পুরের মেয়ে কোয়েল রানা ২০১৪ সালের মিস ইন্ডিয়া নির্বাচিত হয়েছেন। মুম্বইয়ের যশরাজ স্টুডিওতে আয়োজিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে শনিবার রাতে ২৪ প্রতিযোগীর মধ্যে সেরার শিরোপা পেলেন কোয়েল।

প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন মুম্বইয়ের ঝটালেখা মালহোত্রা এবং দ্বিতীয় রানার আপ গোয়ার গেল ডি সিলভা। আগের বছরের মিস ইন্ডিয়া নবনীত কউর ধিলোঁ এবং মিস ওয়ার্ল্ড (২০১৩) মেগান ইয়ং কোয়েলকে সেরার তাজ পরিয়ে দেন। কোয়েল খেতাব জয়ের আনন্দে কেঁদে ফেলেন। ৬ বছর আগে মিস টিন ইন্ডিয়াতেও প্রথম হয়েছিলেন কোয়েল।

মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড নির্বাচিত হওয়ার পর কোয়েল রানা বলেন, ‘এটা আমার কাছে বিস্ময় আর সবচেয়ে খুশির ব্যাপার। ভাবিনি আমিই সেরা হব।’ কোয়েলের এ কথার মর্মও রয়েছে। কারণ সাব কনটেস্টের মিস হেলদি স্কিন বিভাগে সেরা হলেও কোয়েল লড়াইয়ে কিছুটা পিছিয়েই ছিলেন। কিন্তু প্রশ্নোত্তর বিভাগে বাজিমাত করে ভারতের সুন্দরীর সুন্দরী নির্বাচিত হন তিনিই।

ছেলে ভবিষ্যতে কি হতে চায় জানেন না আমির

বলিউড সুপারস্টার আমির খান জানেন না তার ২১ বছর বয়সী ছেলে ভবিষ্যৎ জীবনে কী হবে। ছেলে সম্পর্কে তিনি বলেন, সে আমাকে কোনো কিছু বলে না।

আমির বলেন, সন্তানের ওপর আমার কোনো নির্দেশ নেই। সে কী করবে, কখন করবে, সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। সে আমাকে কোনো কিছু বলে না। আপনারা তার ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তাকেই জিজ্ঞাসা করুন।

সম্প্রতি জ্যাকি শ্রফের ছেলের একটি ছবির ট্রেইলার প্রকাশ উপলক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বলিউডের মি. পারফেকশনিস্ট আমিরের তিন সন্তান।প্রসঙ্গত, প্রথম স্ত্রী রিনা ও আমিরের ছেলে জুনাইদ ও মেয়ে ইরা। কিরণ রাওকে বিয়ের পর তাদের ঘরে আসে ছেলে আজাদ রাও।

প্রয়াত কৌতুক অভিনেতা জন পিনেটি

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা জন পিনেটি আর নেই। জন পিনেটি ‘একটি অসুখী শিকার’ এর চূড়ান্ত পর্বের কৌতুক অভিনেতা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫০ বছর।

 শনিবার পিনেটি পিটসবার্গ একটি হোটেলে প্রাকৃতিক কারণে মারা যান, এটি এলিগ্যানি কান্ট্রির চিকিৎসা বিদ্যা অফিস শনিবার সন্ধ্যায় জানায়। তবে সোমবার পিনেটির এজেন্ট তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।পিনেটি সবসময় মঞ্চে বিনয়ী উপস্থাপক ছিলেন। তবে এ অভিনেতা ঘন ঘন বলতেন, ‘আমি ক্ষুধার্ত আছি, আমাকে খাবারের দোকান দেখান’ আমি এখনও ক্ষুধার্ত।

 তার এজেন্ট নিক নুসিফরো বলেন, ‘তিনি যখন মারা যান তখনও স্ট্যান্ড আপ প্রকল্পের কাজ করছিলেন।’ তার এই এজেন্ট আরও বলেন, ‘পিনেটি একজন বিস্ময়কর কৌতুক অভিনেতা হিসেবে তার উদযাপন করা উচিৎ।’

 পিনেটি নেটিভ দণ্ডনায়কসহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে তিনি স্টান্ড আপ শো’তে বেশি কাজ করেছেন। এছাড়াও পিনেটি পার্কার লুইসের একটি নাটক এবং ইডনা টার্নব্লেড এ অভিনয় করেছেন।

 তার ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। তবে তার মৃত্যুর কারণ অনুসন্ধান বন্ধ করতে অনুরোধ করে সাক্ষর করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক। পিনেটির এজেন্ট বলেন, ‘তার মৃত্যুর আগে যুক্তরাষ্ট্র ও কানাডা ভ্রমণের কথা ছিল।’

ড্যানিয়েল ওয়াট না অনুষ্কা কার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন বিরাট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে ৪৪ বলে ৭২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে অনেক ভারতীয় সমর্থকেরই মন জয় করে নিয়েছেন বিরাট কোহলি। শুধু ভারতীয় সমর্থকদের মন জয়ই না, অপরাজিত এই ইনিংস খেলে বিয়ের প্রস্তাবও পেয়ে গেছেন ভারতের ডানহাতি এই ব্যাটসম্যান।

না, ভারতীয় অভিনেত্রী আনুশকা শর্মার কাছ থেকে না, বিয়ের প্রস্তাবটা এসেছে ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের ড্যানিয়েলে ওয়াটের কাছ থেকে। কোহলির ইনিংসটি দেখে রীতিমতো প্রেমেই পড়ে গেছেন ২৩ বছর বয়সী এই অফস্পিনার। সেমিফাইনালে ভারতের জয়ের সঙ্গে সঙ্গেই ওয়াট নিজের টুইটারে লিখেছেন, ‘কোহলি, ম্যারি মি’। এতটাই আবেগাপ্লুত ছিলেন যে, কোহলির নামের বানানটাও ভুল করে ফেলেছিলেন ওয়াট।

সাম্প্রতিক সময়ে কোহলির সঙ্গে আনুশকা শর্মার গোপন প্রেম নিয়ে ভালোই তোলপাড় হচ্ছে ভারতের ক্রিকেট ও বলিউড অঙ্গন। ওয়াটের টুইটের জবাবে একজন মনেও করিয়ে দিয়েছিলেন কোহলি-আনুশকার সম্পর্কের কথা। তাতেও বিন্দুমাত্র দমে যাননি ওয়াট। পাল্টা জবাবে বিষয়টি উড়িয়েই দিয়েছেন তিনি। এখন কোহলি নিজে কোনো জবাব দেবেন কি না, সেটাই দেখার বিষয়।

বলিউডে অভিষেক ঘটছে জ্যাকির ছেলে টাইগারের

বলিউডের অভিনেতা জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফ বলিউডে যাত্রা শুরু করছেন ‘হিরোপান্তি’ ছবির মাধ্যমে। টাইগার অভিনীত প্রথম ছবি মুক্তি পাচ্ছে আগামী ২৩ মে। সম্প্রতি ছবিটির ট্রেলার প্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে টাইগারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ তারকা আমির খান। টাইগারকে বলিউডের নতুন সুপারস্টার বলেও মন্তব্য করেছেন এ অভিনেতা, নির্মাতা ও প্রযোজক।

এই প্রসঙ্গে আমিরের ভাষ্য, ‘আপনাদের সবার সামনে টাইগারকে উপস্থাপন করতে পেরে অনেক সম্মানিত বোধ করছি। আমার বিশ্বাস, বলিউডের দিগন্তে নতুন সুপারস্টার সে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশের প্রথমসারির তারকা হওয়ার সব রকম যোগ্যতাই তার আছে। আমরা সবাই তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।কৃতি শ্যানন (বাঁয়ে), আমির খান ও টাইগার শ্রফ

আমির আরও বলেছেন, ‘টাইগারের সঙ্গে কিছু সময় কাটানোর সুযোগ আমার হয়েছিল। আমরা কিছুদিন একই জিমে গিয়ে ঘাম ঝরিয়েছি। সত্যিই সে কঠোর পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ। লক্ষ্য অর্জনের জন্য তার দৃঢ় মনোবল ও প্রচেষ্টা দেখে আমি মুগ্ধ হয়েছি।’সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ‘হিরোপান্তি’ ছবিটি পরিচালনা করেছেন ‘কমবখত ইশক’ ছবির নির্মাতা সাব্বির খান। ‘হিরোপান্তি’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন টাইগার শ্রফ। তাঁর বিপরীতে রয়েছেন মডেল ও অভিনেত্রী কৃতি শ্যানন। তেলেগু একটি ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হলেও ‘হিরোপান্তি’ ছবির মাধ্যমে বলিউড অভিষেক হচ্ছে কৃতির।

জন আব্রাহামের বিরুদ্ধে চিত্রনাট্য চুরির অভিযোগ উঠল

চিত্রনাট্য চুরি করেছেন জন আব্রাহাম। ১৯৫৯ সালে ঘটে যাওয়া ভালোবাসা, অন্তরঙ্গতা, ধোকা আর খুনের ঘটনাকে কেন্দ্র করে বলিউডের থ্রিলার জুটি আব্বাস-মস্তান চলচ্চিত্র নির্মাণের জন্য তৈরী করেছিলেন চিত্রনাট্যটি। জন আব্রাহামকে এই ছবিতে অভিনয়ের জন্য চিত্রনাট্য পড়তে দিয়েছিলেন আব্বাস-মস্তান। জনের সেটি পছন্দ হলেও পরিচালককে কিছুই জানাননি জন। পরে এই কাহিনীর ভিত্তিতেই নিজের প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন জন আব্রাহাম। জনের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন আব্বাস-মস্তান। তবে দুই পরিচালকের কথাকে ভ্রান্ত বলে দাবি করেছেন জন। জনের কথায়, ‘নানাবতি কেস নিয়ে একেবারে নতুন স্ক্রিপ্ট লেখা হচ্ছে। যার প্রযোজনা করছি আমি। এর সঙ্গে আব্বাস-মাস্তানের ছবির কোনও মিল নেই।’

রাজনীতি ও নির্বাচন প্রক্রিয়াকে নিন্দা করলেন সোনম 

নির্বাচনকে বিরক্তিকর সার্কাস বলে মন্তব্য করেছেন বলিউডের নায়িকা সোনম কাপুর। কার জন্য, কীসের জন্য ভোট দেবেন সরাসরি সেই প্রশ্নও তুললেন তিনি। লোকসভা নির্বাচনের ব্যপক প্রচার চলছে এখন ভারতে। আর ঠিক এই সময়ই চির বিতর্কিত কিন্তু চির বাস্তব কিছু প্রাসঙ্গিক প্রশ্ন তুললেন অনিল কাপুরের মেয়ে।

“কাকে ভোট দেব? কার হয়ে গলা ফাটাব? পুরোটাই একটা বিরক্তিকর সার্কাসে পরিণত হয়েছে। রাজনীতির জগতে নোংরা লড়াই চলছে। এখানে আর বিন্দুমাত্র মর্যাদা অবশিষ্ট নেই।“একটি সাক্ষাৎকারে এমনই চাঁচাছোলা ভাষায় দেশের বর্তমান রাজনীতি ও নির্বাচন প্রকিয়াকে আক্রমণ করলেন সোনম।

নির্বাচনের পর দেশে মহিলাদের সমমর্যাদার জন্য লড়াই ও নিরাপত্তাহীনতার চিত্রটা বদলাবে কী না জানতে চাওয়া হলে সোনম কাপুর বলেন, ”মহিলাদের নিজেদের সচেতন হতে হবে, অধিকার বুঝে নিতে হবে। কেউই তাদের হাতে নিজে থেকে ক্ষমতা তুলে দিতে আসবে না।” পরিবর্তনের দরকার হলে আগে নিজেদের পরিবর্তিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা ৮১ কোটি ৪০ লক্ষ। তাঁদের মধ্যে অনেকেই হয়ত ভাবছেন নির্বাচনের মাধ্যমে দেশে পরিবর্তন আসবে। কিন্তু তাদের সঙ্গে মোটেই একমত নন সোনম। বলিউডে ঠোঁটকাটা হিসেবে পরিচিত সোনমের মতে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বিচার করলেও দেশের বর্তমান পরিস্থিতি তাঁকে রাজনীতি সম্পর্কে নিরাশাবাদী করে তুলেছে। তবে রুপোলী পর্দার নয়া প্রজন্মের এই স্টাইল আইকন আশা করেছেন বেশি সংখ্যক মানুষ নির্বাচনে অংশগ্রহণ করলে হয়ত দেশে খুব ধীর গতিতে হলেও একদিন পরিবর্তন আসবে।

বক্স অফিসে হিট ‘রাগিনি এমএমএস টু’

বক্স অফিসে ভালই ফল করল ‘রাগিনি এমএমএস টু’ হিট। প্রযোজক একতা কাপুর থেকে সানির ভক্তরা বলছেন এই ছবির একটাই ইএসপি। আর তাঁর নাম হল সানি লিওন। অন্যদিকে সানি অবশ্য ছবির বক্স রিপোর্ট নিয়ে খুশি হলেও, অল্প একটু দুঃখও পেয়েছেন, বলা ভালো সুন্দরী সানি একটু যেন রেগেই আছেন সেন্সর বোর্ডের ওপর।

ছবি মুক্তির আগে ‘রাগিনি এমএমএস টু’কে প্রোমোট করার জন্য বেশ কিছু রগরগে দৃশ্য শুট করা হয়েছিল, সেই দৃশ্যগুলো সিনেমা থেকে বাদ দিয়ে দেয় সেন্সর বোর্ড। আর তা নিয়ে প্রথমে আপত্তি না থাকলেও, সানি ইদানীং মনে করছেন সেন্সর বোর্ডের উচিত হয়নি এরকম করা! কারণ দৃশ্যগুলো থাকলে ‘রাগিনি এমএমএস টু’ আরও বেশি হিট হত বলে মনে করছেন সানি লিওন।

সম্প্রতি সেন্সর বোর্ডকে এক চিঠি লিখে দৃশ্যগুলিকে পুনরায় ছবিতে ব্যবহার করার অনুমতি চাইলেন সানি। চিঠিতে সানি জানিয়েছেন প্রয়োজনে ছবিতে প্রাপ্তবয়স্ক ট্যাগও লাগিয়ে দেওয়া যেতে পারে।

ধোনির বদলে সেরা ভারতীয় সেলিব্রেটি এবার শাহরুখ খান

এবার সেরা ভারতীয় সেলিব্রেটি নির্বাচিত হয়েছেন শাহরুখ খান। মহেন্দ্র সিং ধোনিকে পেছনে ফেলে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। সম্প্রতি ফোর্বস সাময়িকীর প্রকাশিত সেরা ১০০ ভারতীয় সেলিব্রেটি শীর্ষক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ছবি ও বিজ্ঞাপন চুক্তিগুলো থেকে শাহরুখের মোট আয় ছিল ২২০ কোটি ৫০ লাখ টাকা। আয়ের পাশাপাশি গত বছরে শাহরুখের দেয় রাজস্বের পরিমাণও নয় শতাংশ বেড়েছে।

সর্বোচ্চআয়কারী ভারতীয় তারকাদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন মহেন্দ্র সিং ধোনি। তার আয়ের পরিমাণ ১৫৫.৩২ কোটি টাকা। তৃতীয় স্থানে থাকা সালমান খানের আয়ের পরিমাণ ১৫৭ কোটি ৫০ লাখ টাকা।

চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছেন শচীন তেন্ডুলকার, অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমার। তাদের আয় যথাক্রমে-৯৪.৩২ কোটি টাকা, ১৪৭ কোটি ৫০ লাখ টাকা, ১১৮ কোটি ১৩ লাখ টাকা। তালিকায় সপ্তম ও অষ্টম স্থানে আছেন বিরাট কোহলি ও রনবীর কাপুর। তাদের আয় ৫৭ কোটি ৩১ লাখ টাকা ও ৬৮ কোটি ৫৮ লাখ টাকা।

সেরা দশের তালিকায় হৃত্বিক রোশনকে পেছনে ফেলে দিয়েছেন ক্যাটরিনা কাইফ। তালিকায় তার অবস্থান নবম এবং আয় ৬৩ কোটি ৭৫ লাখ রুপি। পরের অবস্থানে থাকা হৃত্বিকের আয় ৬২ কোটি ৫০ লাখ টাকা। সেরা একশ ভারতীয় সেলিব্রেটির তালিকায় আরো জায়গা করে নিয়েছেন দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া ও কারিনা কাপুর।

পরিচালক অশোক পন্ডিত পাচ্ছেন ‘কাশ্মির গৌরব সম্মান’ 

প্রখ্যাত পরিচালক তথা সমাজকর্মি অশোক পন্ডিত অল ইন্ডিয়া কাশ্মির সমাজের পক্ষ থেকে ‘কাশ্মির গৌরব সম্মান’ পেতে চলেছেন । ছোটপর্দার জনপ্রিয় অনুষ্ঠান ‘ফিল্মি চক্কর’ পরিচালনা ও প্রযোজনা করে দর্শকের ভূয়সী প্রশংসা কুড়িয়েছিলেন এই পরিচালক । সংশ্লিষ্ট অনুষ্ঠানে সতিশ শাহ ও অভিনেত্রী রত্না পাঠকের অভিনয় ছিল মনে রাখার মত । বিশেষ সম্মান লাভ করে খুশি পরিচালক । টুইটের মাধ্যমে জানালেন , ‘আমি অভিভূত , এই বিশেষ সম্মান দানের জন্য অল ইন্ডিয়া কাশ্মির সমাজকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি । আপনাদের শুভেচ্ছা ও ভালোবাসা পেয়ে আমি কৃতজ্ঞ ।’

কান ফিল্ম ফেস্টিভ্যালে আপাতত অনিশ্চিত ক্যাটরিনা

আন্তর্জাতিক কান ফেস্টিভেলে নাকি উপস্থিত থাকতে পারবেন না বলিউডের গ্ল্যামার গার্ল  ক্যাটরিনা কাইফ. কারণ, আপাতত তিনি ব্যস্ত তাঁর আসন্ন ছবির শুটিং এ । জানা গিয়েছে নিউ ইয়র্কে অনুষ্ঠিত কান উৎসবে লরিয়াল সংস্থার পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার কথা ছিল ধুম গার্লের । কিন্তু শুটিং এর জেরে আপাতত অনিশ্চিত নায়িকা । তাঁর কথায় , ‘আমি আসন্ন কান উৎসবে উপস্থিত থাকতে নাও পারি । আগামী ১৪ মে থেকে নতুন ছবির শুটিং এ ব্যস্ত থাকবো ।’ লরিয়ালের চেনাপরিচিত মুখ ঐশ্বর্য ও সোনামের সঙ্গে তিনি রেড কার্পেটে হাঁটবেন কি না জানতে চাওয়া হলে, নায়িকা জানান , ‘ ওই সময় ব্যাং ব্যাং এর শুটিং চলবে । তাই শুটিং ছেড়ে কানে উপস্থিত হওয়া যাবে না ।’

আইফা অ্যাওয়ার্ড পাচ্ছেন শত্রুঘ্ন সিনহা

সিনেমা জগতে তাঁর অসামান্য অবদানের জন্য আইফা (ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি) আ্যাওয়ার্ড পেতে চলেছেন আভিনেতা শত্রুঘ্ন সিনহা । ৮০ এর দশকের সাড়া জাগানো এই অভিনেতার হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়ার কথা ঘোষনা করেন প্রখ্যাত পরিচালক রমেশ সিপ্পি । জানা গিয়েছে, আইফার উপদেষ্টা বিষয়ক বোর্ডের সদস্য রমেশ সিপ্পি । আগামী ২৩ এপ্রিল থেকে ফ্লোরিডার টাম্পা বে –তে আয়োজিত হতে চলেছে এই তারকা খচিত অ্যাওয়ার্ড অনুষ্ঠান । চলবে ২৬ এপ্রিল পর্যন্ত ।

ফেসবুকে লাইভ চ্যাটে শীর্ষে রয়েছেন দীপিকা

ফেসবুকে লাইভ ওয়েব চ্যাটে ১ কোটি ১৫ লাখ ভক্তকে আমন্ত্রণ জানালেন দীপিকা পাডুকোন। এ বিপুল সংখ্যক ফলোয়ার নিয়ে সালমান, আমির, এমনকি অমিতাভকেও ছাপিয়ে গেলন দীপিকা।ফেসবুকে সালমানের ফলোয়ার সংখ্যা ১ কোটি ৪৮ লাখ ১১ হাজার ৭১৮, আমিরের ১ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৫৬৩ ও অমিতাভের ১ কোটি ৫ লাখ ১৮ হাজার ৫৭৭।

লাইভ চ্যাটের ১ ঘণ্টা আগে নিজের কভার ফটোও আপডেট করেন দীপিকা। এদিন লাইভ চ্যাটে ভক্তদের ধন্যবাদ জানান দীপিকা। আপাতত 'হ্যাপি নিউ ইয়ার' ছবির শুটিংয়ে ব্যস্ত দীপিকা। দিওয়ালিতে মুক্তি পাবে 'হ্যাপি নিউ ইয়ার'। ছবিতে রয়েছেন শাহরুখ খান, অভিষেক বচ্চন, বোমান ইরানি ও সোনু সুদ। ছবিটি পরিচালনা করেছেন ফারহা খান।

প্রয়াত হলেন বিখ্যাত বলিউড অভিনেত্রী নন্দা 

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিখ্যাত অভিনেত্রী নন্দা । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর । হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পরলোকগমন করলেন । হামদোনো, ইত্তেফাক , গুমনাম সহ বেশ কিছু বিখ্যাত হিন্দি ছবিতে তার কাজ মনে রাখার মত । পরিবারের পক্ষ থেকে জাননো হয়েছে তিনি কোনও রোগে পূর্বে আক্রান্ত হননি । আন্ধ্রেরিতেই তার শেষ কৃত্য সম্পন্ন হবে ।

ফেসবুকের সবচাইতে জনপ্রিয় ৭ ব্যক্তিত্ব, শীর্ষে শাকিরা

সারাবিশ্বের খেলাধুলা ও বিনোদন জগতের ব্যক্তিত্বদের মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে আছেন পপস্টার শাকিরা। ফেসবুকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় তারকা এখন এই সঙ্গীত তারকা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ৮৬ মিলিয়নের বেশি ব্যবহারকারী শাকিরার ফ্যানপেজ ‘লাইক’ করেছেন। তাকে ফেসবুকে লাইক করেছেন ৮৬.৩ মিলিয়নের বেশি। শাকিরার পরের অবস্থানেও আছেন আরেক সঙ্গীত তারকা- রিহান্না।

ফেসবুকে নিজের জনপ্রিয়তায় অভিভূত শাকিরা স্ট্যাটাসে বলেন, ‘ওয়াও…এইমাত্র জানলাম সারাবিশ্বে ফেসবুক পেজে আমাকেই সবচেয়ে বেশি অনুসরণ করা হয়। আমি এখনো কিছুতেই বিশ্বাস করতে পারছি না। সবসময় চেয়েছি আমার অনেক বন্ধু থাকবে। কিন্তু এত বেশি হবে ভাবিনি…৮৬ মিলিয়ন! যারা সমর্থন করছেন তাদের ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না!

ফেসবুকের জনপ্রিয় দশ ব্যক্তিত্বের মধ্যে সাতজনই আছেন সঙ্গীতাঙ্গনের। শাকিরার পরের অবস্থানগুলোতে আছেন রিহান্না (৮৬.২), ইমিনেম (৮৩.৯), ক্রিশ্চিয়ানো রোনালদো (৭৬.১), মাইকেল জ্যাকসন (৭১.৬), ভিন ডিজেল (৭০.১), কেটি পেরি (৬৫.৬), উইল স্মিথ (৬৪.৭), জাস্টিন বিবার (৬৪.১), লেডি গাগা (৬৩.৭)।

নতুন ধাঁচের ছবিতে আবির-রাইমা

পরিচালক অতনু ঘোষ নতুন ধাঁচের গল্প নিয়ে ছবি নির্মাণ করছিন। এবার পর্দায় নিয়ে আসছেন রিয়্যালিটি ও ফ্যান্টাসির অদ্ভুত মিশ্রণ ৷ 'অভয় সেন' নামের এই ছবির জন্য সাহায্য নিয়েছেন টাইম ট্র্যাভেলের। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন আবির চট্টোপাধ্যায়। তার বিপরীতে দেখা যাবে রাইমা সেনকে। ছবিতে রয়েছেন চিরঞ্জিত, নীল মুখোপাধ্যায়, বিশ্বনাথ, অরুণিমা ঘোষ।

ছবির গল্প তৈরি হয়েছে একটি মানুষের স্বপ্ন ও বেকারত্বের সমস্যা নিয়ে। গল্পে অভয় এক বৈজ্ঞানিকের সাহায্যে টাইম মেশিনে চড়ে চাকরির খোঁজে পাড়ি দেবেন ১৯৮০ সালে। সেখান থেকেই শুরু হবে বাস্তব ও ফ্যান্টাসির দ্বন্ধ। এই ছবির মধ্যে দিয়ে পরিচালক সামাজিক সমস্যার কথাও তুলে ধরবেন। এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে 'অভয় সেন' ছবির শ্যুটিং।

‘চারছক্কা হইহই’ ভাঙতে পারে আন্তর্জাতিক রেকর্ড

‘চার ছক্কা হইহই' এর জনপ্রিয়তা ও সাফল্য দেশের সীমানা পেরিয়ে ঠাঁই করে নিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও। টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের থীম সং এই বাংলা গানে মাতোয়ারা গোটা বিশ্ব।এমনকি আন্তর্জাতিক কিছু সংবাদমাধ্যমের মতে, বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে প্রকাশিত জেনিফার লোপেজ-পিট বুলের গানকেও ছাড়িয়ে যাবে ‘চার ছক্কা হইহই'!

ভারতের স্বনামধন্য সংবাদমাধ্যমে এই প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে শিরোনামে বলা হয়েছে, ‘বাংলা' ওয়ার্ল্ড টি২০ গান জে লো-পিটবুলের ফিফা ২০১৪ কে ছাড়িয়ে যেতে প্রস্তুত'। এদিকে, অস্ট্রেলিয়ার জনপ্রিয় ওয়েবসাইট ‘নিউজডটকম' শিরোনাম করেছে, ‘চার ছক্কা হই হই শুনুন'।

অসাধারণ বিট ও লয়ের কারণে দ্রুতই জনপ্রিয় হয়েছে গানটিকে। গানটির ভিডিওক্লিপস ইউটিউবে যেভাবে ঝড় তুলেছে, তাতে ২০১০ ফুটবল বিশ্বকাপে গাওয়া শাকিরার ‘ওয়াকা ওয়াকা'কেও ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন অনেকে। সব মিলিয়ে বাংলাদেশে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপ ক্রিকেটের উৎসবের পারদ ‘চার ছক্কা হইহই' এর কারণে বেড়ে গেছে কয়েক মাত্রা। দারুন উচ্ছ্বাসে ভরপুর এই গান দেশের সঙ্গীতকেও পৌছে দিয়েছে আন্তর্জাতিক উচ্চতায়।

মরুভূমিতে কি জলের সন্ধান করতে পারবে বাক্কা

সম্প্রতি জল ছবির প্রচারে কলকাতায় উপস্থিত হয়েছিলেন ছবির নায়ক পূরব কোহলি এবং অভিনেত্রী কীর্তি কুলহারি. ছবিটির মূল চরিত্রে রয়েছেন পূরব অর্থাত বাক্কা. ছবিতে তার চরিত্র অল্প বয়সী একজন জল দৈবজ্ঞের যার মধ্যে রয়েছে মরুভূমিতে জল খোঁজার এক বিশেষ ক্ষমতা. ছবিতে জলের অনটন বিষয়টি যেমন তুলে ধরা হয়েছে, তেমনি ভালোবাসা, শত্রুতা সবকিছু নিয়েই গল্প এগিয়েছে. এছাড়াও এখানে মানব চরিত্রের কিছু অন্ধকার দিকও তুলে ধরা হয়েছে. বাক্কা  গ্রামে খরা সমস্যার সমাধানে চেষ্টা করে. তখনই তার একজন মেয়ের সঙ্গে আলাপ হয়, যাদের গ্রামে কুয়ো রয়েছে, অর্থাত তাদের জলের সমস্যা নেই. কিন্তু বাক্কার গ্রামে জলের বড় অভাব. কিন্তু সেই মেয়েটি কি বাক্কার সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে জলের সন্ধান করে তাদের গ্রামের খরা সমস্যার সমাধানে সাহায্য করবে. সেটা জানার জন্য অবশ্যই ছবি মুক্তির অপেক্ষায় থাকতে হবে. ছবিটির পরিচালনা করেছেন গিরিশ মালিক. ছবিটি আগামী 4 এপ্রিল মুক্তি পাচ্ছে.  

ছবির প্রচারে এসে পূরব কোহলি জানান, চরিত্রটি যথেষ্ট চ্যালেঞ্জিং. এবং এই ধরনের চরিত্রে অভিনয় করতে পেরে ভীষণ খুশি. সঙ্গে জানান, এই ছবিটি প্রধানত কমেডি, অ্যাকশন এবং ড্রামা কেন্দ্রীক. পাশাপাশি প্রথমবার বিক্রম ঘোষের সঙ্গে কাজ করেও  খুব ভালো লেগেছে. ছবিতে সনু নিগমের গান গুলিও খুব ভালো.

অন্যদিকে কীর্তি এই ছবিতে অভিনয় করেছেন স্বাধীন গ্রাম্য মেয়ের চরিত্রে. তার চরিত্রের নাম কেশর. যে ভীষণ একরোকা প্রকৃতির. নিজের সিদ্ধান্ত নিজেই নেয়. যাকে ভালোবাসে তো উজার করে ভালোবাসে. আর যাকে ঘৃণা করে, তাকে শুধুই ঘৃণা করে. কীর্তির জানান, এই ছবিতে অভিনয় করে অনেক রকম অভিজ্ঞতা হয়েছে, এবং ছবির গল্প যথেষ্ট ভালো. তাই দর্শকদের হলে গিয়ে ছবিটি দেখার কথা বলতেও ভোলেননি কেশর. ছবিতে সঙ্গীতে রয়েছেন সনু নিগম ও বিক্রম ঘোষ.

কঙ্গনা নাকি মা হতে চলেছেন

বক্স অফিসে কঙ্গনার ‘কুইন’ সুপারহিট৷ সমালোচকদের মত, আপাতত বলিউডের রাণী তিনিই৷ দীপিকা থেকে আলিয়া, প্রিয়াঙ্কারা কঙ্গনার প্রশংসায় পঞ্চমুখ৷ এমনকি বলিউডের বিগবি থেকে খানজাদেরাও ‘কুইন’ দেখে কঙ্গনাকে শুভেচ্ছা জানিয়েছেন৷ বলিডের নতুন রাণী হয়ে বেশ খোশমেজাই আছেন কঙ্গনা৷ বাড়িয়েছেন নিজের পারিশ্রমিকও৷ কেরিয়ার যখন উর্ধ্বগগণে, তখনই হতে চললেন মা! আর প্রথমবার মা হতে গিয়ে, বেশ টেনশনে কঙ্গনা৷ অবাক হলেন.

 গল্পটা গোটাটাই ফিল্মি৷ পরিচালক সুজয় ঘোষের নতুন ছবি ‘দুর্গা রাণী সিং’য়ে কঙ্গনাকে দেখা যাবে ৩৫ বছর বয়সি এক মায়ের চরিত্রে৷ ছবিতে ১৪ বছরের এক মেয়ের মায়ের চরিত্রে অভিনয় করবেন কঙ্গনাকে৷ জানা গিয়েছে সুজয়ের ছবিতে মায়ের চরিত্রে জন্য বেশ চিন্তায় কঙ্গনা৷ এ বিষয়ে নিজের মতো করেই রিসার্চ শুরু করে দিয়েছেন কঙ্গনা রানাওয়াত৷

 সুজয়ের ছবিতে প্রথমে অভিনয় করার কথা ছিল বিদ্যা বালানের৷ কিন্তু ব্যক্তিগত কারণে বিদ্যা এই ছবি থেকে নিজেকে সরিয়ে নেন৷ তবে বলিউডের হাওয়ায় অবশ্য রটেছে বিদ্যা নাকি অন্তস্বত্তা! বিদ্যা অবশ্য নাকচ করেছেন এই ঘটনা৷

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন পেলেন জয়া আহসান

বলিউডের ঐতিহ্যবাহী ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড প্রথমবারের কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে। টালিগঞ্জের বাংলা ছবিকে পৃষ্ঠপোষকতার জন্য ফিল্মফেয়ারের আসর এখন থেকে নিয়মিতই কলকাতায় বসবে। আর প্রথম বাংলা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ‘আবর্ত’ ছবিতে অভিনয়ের জন্য সেরা নবাগত অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন জয়া আহসান।

ফিল্মফেয়ার সম্পাদক জিতেশ পিল্লাইয়ের বরাত দিয়ে জয়ার কাছে একটি মনোনয়নপত্র আসে গত ১৬ মার্চ। এই মনোনয়নপত্রে লেখা হয়েছে, কলকাতার বাংলা ছবিতে প্রথমবার কাজ করে দৃষ্টিনন্দন অভিনয়ের জন্য তাকে এই মনোনয়ন দেওয়া হয়েছে। কলকাতা থেকে আরেকটি সম্মানজনক শৈলজানন্দ পুরস্কার নিয়ে দেশে ফিরে জয়া বলেন, এবার কলকাতায় গিয়ে অনুষ্ঠানটি সম্পর্কে বুঝতে পেরেছি। শহর জুড়ে বিলবোর্ড, বিভিন্ন স্থানে ভোট প্রদান-সব মিলিয়ে প্রথম বাংলা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড নিয়ে সবার আগ্রহ আকাশচুম্বী। পুরস্কার নিয়ে ভাবছি না, দেশের সীমানা পেরিয়ে অন্য একটি দেশে প্রথমবার অভিনয় করে সমালোচকদের কাছ থেকে মনোনয়ন পাওয়াকেই বড় প্রাপ্তি হিসেবে দেখছি।’

আগামী ২৯ মার্চ সায়েন্স সিটি অডিটোরিয়ামে প্রথম বাংলা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে। জয়ার সঙ্গে একই বিভাগে মনোনয়ন পেয়েছেন তৃধা চৌধুরী (মিশর রহস্য), নেহা পান্ডা (মাছ মিষ্টি অ্যান্ড মোর) এবং সোহিনী সরকার (রূপকথা নয়, ফড়িং)। জয়া ছাড়াও আবর্ত ছবির জন্য মনোনয়ন পেয়েছেন সেরা নবাগত পরিচালক অরিন্দম শীল, গীতিকার সুগত গুহ, কণ্ঠশিল্পী উজ্জয়ীনি মুখোপাধ্যায়।

সংশোধনাগারে ফিরে গেলেন সঞ্জয় দত্ত।

প্যারোলের মেয়াদ শেষ। শনিবারই পুণের ইয়েরওয়াড়া সংশোধনাগারে ফিরে গেলেন সঞ্জয় দত্ত।

১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় তার পাঁচ বছরের কারাদণ্ড হয়। কিন্তু আগেই ১৮ মাস কারাবাস করেছেন সঞ্জয় দত্ত। তাই এবার তাকে থাকতে হবে ৪২ মাস।

গত বছরের মে মাস থেকে পুণের ইয়েরওয়াড়া সংশোধনাগারই তার ঠিকানা। কিন্তু গত ডিসেম্বরে তার প্যারোল মঞ্জুর হয়। প্রথমে হাঁটুর চিকিৎসার জন্য সঞ্জয় দত্তকে এক মাসের প্যারোল মঞ্জুর করা হয়। এরপর স্ত্রীর অনুপস্থিতিতে সন্তানদের দেখভালের জন্য তিনি আরও এক মাসের প্যারোলের আবেদন জানান। মঞ্জুর হয় সেই আবেদন। তৃতীয় বার তিনি স্ত্রীকে দেখভালের জন্য প্যারোলের আর্জি জানান। সেই আবেদনও মঞ্জুর হয়। একই বছরে তিনবার প্যারোলের জন্য বিতর্কের মুখে পড়ে মহারাষ্ট্র সরকার। মাস তিনেক প্যারোলে থাকার পর শেষ পর্যন্ত জেলে গেলেন সঞ্জয়।

ছোট পর্দায় আপত্তি নেই সানি লিওনের

সানি লিওন। প্রথম দিকে কাজ করেছেন অ্যাডাল্ট মুভিতে। বলিউডে এসে অভিনয় করছেন হিন্দি চলচ্চিত্রে। ইতোমধ্যে তিনটি সিনেমা মুক্তিও পেয়েছে। প্রেক্ষাগৃহের চলচ্চিত্রগুলো এখনো টেলিভিশনে প্রচার হয়নি। তবে বড় পর্দার পর এবার ছোট পর্দায়ও কাজ করার কথা জানালেন সানি লিওন। ছোট পর্দার মাধ্যমে তিনি পৌঁছে যেতে চান সবার ঘরে ঘরে।

নতুন চলচ্চিত্র ‘রাগিনী এমএমএস টু’র প্রচারে ভারতের বিভিন্ন রাজ্য ঘুরে বেড়াচ্ছেন সানি। এ প্রচারাভিযানে তাকে জিজ্ঞেস করা হয়, টেলিভিশন ধারাবাহিকে কাজ করতে চান কিনা?

জবাবে সানি লিওন বলেন, কেউ যদি প্রস্তাব নিয়ে আসে তবে আমি ‘না’ বলব না। অবশ্যই অভিনয় করব।

এর আগে, সানি লিওন অভিনীত প্রথম চলচ্চিত্র ‘জিসম টু’ টিভিতে প্রচারের সময় নতুন করে সেন্সর করার কথা ওঠে ভারতে। সানি লিওনের সিনেমা প্রেক্ষাগৃহে প্রদর্শন নিয়েও কোথাও কোথাও বিরোধিতা হচ্ছে এখনও। এ বিষয়ে সানি বলেন, যারা সিনেমা দেখতে চান, তারা দেখবেন। যারা বিরুদ্ধে, তাদের দেখা উচিত নয়।

ফের স্বমহিমায় কামব্যাক করছেন কাজল

পর্দায় তাঁকে শেষ দেখা গিয়েছিল কর্ণ জোহরের  ‘স্টুডেন্ট অব দি ইয়ার’এর একটি গানে গেস্ট এপিয়ারেন্স করতে । মাঝে বেশ কিছুদিনের বিরতি । ফের স্বমহিমায় কামব্যাক করতে চলেছেন কাজল । স্বামী অজয় দেবগণের হোম প্রডাকশনে পরিচালিত একটি ছবিতে দেখা যাবে তাঁকে । মনে করা হচ্ছে নারী প্রধান চরিত্র করবেন কাজল ।

নায়িকার কথায়, ‘ স্ক্রিপ্ট নিঃসন্দেহে ভালো হতে হবে । এই ছবির চিত্রনাট্য আমার পছন্দ হয়েছিল । ছবি নারী চরিত্র কেন্দ্রিক কি না এই সব  বিষয় নিয়ে আমি ভাবিনা । আমার মনে হয় এটা সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল । একার দ্বারা ছবি হিট করানো কোনওদিন সম্ভব নয় ।‘’ কেরিয়ারের শীর্ষে থাকাকালীন সময়ে তিনি অজয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন । এখন দুটি সন্তানের মা তিনি । কেমন লাগে ফেলে আসা মুহূর্ত গুলোর দিকে তাকালে ? অকপট কাজল জানান ,’ আমি সঠিক সময়ে বিয়ের সিন্ধান্ত নিয়েছি । আজ দুটো সন্তান নিয়ে আমার সংসার । ফেলে আসা কোন কিছুর জন্য আমি আফসোস করি না । আমার জীবনে যদি বা কিন্তুর কোন জায়গা নেই ।’

বিরাট-অনুষ্কার চুম্বন চিত্রে ফাঁস, শোরগোল

প্রেমে হাবুডুবু। ঠোঁটে ঠোঁট। বিরাট-অনুষ্কার অন্তরঙ্গ চুম্বনের দৃশ্য ফাঁস হতেই বাজার গরম। বাংলাদেশে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের মাঝে এমন ছবি প্রকাশ হতেই শোরগোল পড়েছে ক্রিকেট মহলেও। ভারতীয় ক্রিকেটের ‘অ্যাংগ্রি ইয়ং ম্যান’ বিরাটের সঙ্গে বলিউডের বাবলি গার্ল অনুষ্কার প্রেম-লিভ ইন নিয়ে কম খবর ছড়ায়নি।

তাদের সম্পর্ক নিয়ে অনুষ্কা মুখ খুলতে না চাইলেও বিরাট কখনওই বিশেষ লুকোনোর চেষ্টা করেননি। সম্প্রতি শ্রীলঙ্কায় অনুষ্কা-রণবীর কাপুরের ‘বোম্বে ভেলভেট’ ছবির শুটিংয়ে হঠাৎই হাজির হলেন বিরাট। ছিল অনুষ্কার জন্য সারপ্রাইজ গিফটও। কী গিফট? জানা যায়নি।

সাংবাদিকদের এড়িয়ে আঙুর খেতে খেতে প্রেমে ব্যস্ত হয়ে পড়লেন দুজনে। তবে সাংবাদিকদের ক্যামেরাকে ফাঁকি দেওয়া কি অত সহজ? ঠিক এর মধ্যেই হোটেলের এক কোণে লেন্সবন্দি হলেন লিপ-কিসে মগ্ন বিরাট-অনুষ্কা।

লম্বা বিরতির পর বড় পর্দায় ফিরছেন উডী অ্যালেন

ফের একবার বড় পর্দায় দেখা যাবে অভিনেতা ও নির্দেশক উডী অ্যালেন কে। দীর্ঘ ৮ বছর পর তিনি অভিনয় জগতে ফিরছেন । তার অভিনীত চলচ্চিত্রটির নাম “ফেডিং জিগোলো” । তাঁর সঙ্গে এই ছবিতে দুজন সুন্দরী অভিনেত্রী শারন স্টোন ও সোফিয়া ভারগেরা । এই ছবিতে তার চরিত্রের নাম মারেহ যিনি তার বন্ধুকে টাকা রোজগারের পথ হিসাবে পুরুষ এসকর্টের কাজ করার জন্য উৎসাহ দেবেন । এই ছবিটির পরিচালনার কাজ করছেন টুরটুরো ।

সানি আমাকে নকল করেছে, দাবি শান্তির

প্লেবয় গার্ল সানি লিওন ডায়নামাইটের দাবি সানি লিওন নাকি তাকে নকল করেন।

সানির গান বেবিডলের পোস্টারে তাকে নকল করেছেন সানি বলে দাবি করেছেন শান্তি। ইন্দো-গ্রিক পর্নস্টার শান্তি ডায়নামাইট ব্রিটেনে অ্যাডাল্ট চ্যাট শো সঞ্চালনা করেন। বলিউডে পা রাখার স্বপ্নও রয়েছে শান্তির। বলেছেন, আমাকে অনেকেই ফোন করে জানিয়েছেন সানি লিওনের বেবিডল ভিডিও দেখতে। সানি আমাকে নকল করেছে পোস্টারে। দেখেই অবাক হয়ে গেছি আমি। জনপ্রিয়তা পাওয়ার জন্য কাউকে নকল করা খুব বিরক্তিকর। সাংবাদিকদের সামনে বেবিডলের পোস্টারও তুলে ধরেছেন শান্তি। এই পোস্টারে আমার একটি কনসেপ্ট হুবুহু নকল করা হয়েছে, বলেন শান্তি।

কুইন ও রামলিলা ছেড়ে আফসোস করছেন না করিনা 

প্রথমে রামলিলা তারপর কুইন-বক্স অফিসে মারকাটারি ব্যবসা করেছে ।  ভাগ্য সহায় থাকলে ওই দুই ছবির নায়িকা হতেন বলিউড ডিভা করিনা কপুর খান । কিন্তু তাতে কি? ওই দুই ছবি ছেড়ে বিন্দুমাত্র আফসোস করতে রাজী নন বেবো , জানালেন , ‘ কুইন ও রামলিলা ছেড়ে  আমি আফসোস করছি না ।’ আপাতত দুটি ছবির কাজ ঝুলে রয়েছে তাঁর । কর্ণ জোহরের হোম প্রডাকশনে ‘শুদ্ধি’  ও ফারহান আখতারের বিপরীতে ‘বোম্বে সামুরাই’ । কিন্তু কোন অজ্ঞাত কারনে দুটি ছবির কাজ আপাতত স্থগিত হয়ে আছে । হৃতিকের শারীরিক অসুস্থতার ইস্যুতে ‘শুদ্ধি’ থেকে সড়ে দাঁড়িয়েছেন করিনা । অন্যদিকে ‘বোম্বে সামুরাই’ এর প্রডাকশন কোম্পানি ব্যস্ত শাহরুখের সঙ্গে ভিন্ন কোন প্রজেক্ট নিয়ে ।

আমার জন্য শাহরুখ স্টার হয়েছে : অনিল কাপুর

প্রথমে জুহি তারপর অনিল। ক্যারিশ্মা জনপ্রিয় করে তুলেছিলেন জুহি এমনটাই জানিয়েছিলেন এক টক শোতে এসে। এবার জুহিকে অনুসরণ করলেন বলিউডের এভারগ্রীন হিরো অনিল কাপুর। সম্প্রতি প্রীতি জিন্টা আয়োজিত এক টক শোতে অংশগ্রহণ করেছিলেন অনিল কাপুর। তিনি বললেন, ‘আজ আমার জন্য শাহরুখ  স্টার হয়েছে। প্রথমে বাজিগর আমাকে অফার করা হয়। আমি অন্যান্য প্রজেক্ট নিয়ে ব্যস্ত ছিলাম। তাই সেইসময় ছবিটি করতে পারিনি। আমার পরিবর্তে শাহরুখ ওই ছবি করে। আর রাতারাতি লাইম লাইটে চলে আসে। আমি ওই চরিত্র না ছাড়লে শাহরুখ আজ শাহরুখ হয়ে উঠতে পারতো না।

সেফ-এর মডেলিং না পসন্দ : করিনা

ল্যাকমি ফ্যাশান  উইকে শো স্টপার হয়ে মডেলিংএর দুনিয়ায় ঝড় তুলছেন বলিউড ডিভা করিনা কপুর খান। কিন্তু মডেলিং এর রঙীন মঞ্চ থেকে অনেকটাই দূরে থাকতে পছন্দ করেন করিনার ‘সেফু’ ওরফে সেইফ আলি খান। করিনাকে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ সেফ মডেলিং খুব একটা পছন্দ করেন না। ও আপাতত চন্ডীগড়ে আছে। মনিশের শোতে একবার সেফের সঙ্গে ক্যাটওয়াক করেছিলাম। ও নিজে মডেলিং এ খুব একটা উৎসাহী না হলেও আমায় প্রতি বছর মডেলিংএর জন্য উৎসাহ দেয়।

নেটে ছবির চাহিদায় এগিয়ে ঐশ্বর্য

মা হয়ে গিয়েছেন। বয়স বেড়েছে। মেদ জমেছে শরীরে। নবযৌবনা তন্বীদের সারণিতে ব্রাত্য তিনি। তবুও খ্যাতির শীর্ষে। এখনও জনপ্রিয়তার শীর্ষে। বাণিজ্যিক দুনিয়ায় তাঁর কদর কমেনি এতটুকুও।

সাম্প্রতিক একটি সমীক্ষায় জানা গিয়েছে, ইণ্টারনেটে সব থেকে বেশি যে কীর্তিময়ীদের ছবি খোঁজা হয়, তাদের মধ্যে ঐশ্বর্য অন্যতমা। সর্বাগ্রে রয়েছে তার নাম। দ্বিতীয় বিদ্যা বালন। সমীক্ষাটিতে বলা হয়েছে, সৌন্দর্য, বুদ্ধিমত্তা এবং ব্যক্তিত্বের সার্থক মিশেল রয়েছে এই দুই নারীর মধ্যে।

মোট কুড়িজনের নাম প্রকাশিত হয়েছে ওই তালিকায়। ঐশ্বর্য-বিদ্যার পরেই আছেন সোনিয়া গান্ধী। কংগ্রেস সভানেত্রী এবং ইউপিএ চেয়ারপার্সন সোনিয়াকে লড়াকু, বুদ্ধিমতী, সহনশীল এবং প্রভাবশালী মহিলা বলে সম্বোধন করা হয়েছে।

শুধু এরাই নন, প্রথম দশের তালিকায় নাম রয়েছে আরও অনেক স্বনামধন্যার। প্রাক্তন আইপিএস কিরণ বেদি, ক্রীড়াব্যক্তিত্ব সাইনা নেহওয়াল, মেরি কম, নীতা আম্বানি, শাবানা আজমি, একতা কাপুর-সহ একাধিক মহিলা ব্যক্তিত্ব আছেন ওই সমীক্ষায়।

বিকিনি নিয়ে কোন্দলে জড়ালেন সোনাম  ও নার্গিস 

সোনাম কাপুর, নার্গিশ ফাকরি- সম্প্রতি দুজনেই তাদের সিনেমায় বিকিনি পরে শিরোনামে এসেছেন। সেই বিকিনি এখন তাঁদের দুপ্রান্তে দাঁড় করিয়েছে। অনিল কাপুর কন্যা সোনাম বিকিনি পরেছেন ‘বেওয়াকুফিয়া’ সিনেমায়। আর নার্গিশ পরেছেন ‘ম্যায় তেরা হিরো’ সিনেমায়। নিন্দুকেরা বলছে দুজনের মাঝে এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রতিযোগিতা। কেন? কেন আবার, বিকিনিতে কাকে বেশি সুন্দর লাগছে সেটা নিয়ে!

আবার এক দিকে বিকিনি বিষয়ক মিডিয়া রিপোর্টে খুব ক্ষেপেছেন সোনাম কাপুর, অন্যদিকে জানা গিয়েছে বিকিনি পরে দারুণ খুশি নার্গিস।

‘বেওয়াফুকিয়া’ সিনেমা সোনমের বিকিনি পরা নিয়ে ক’দিন ধরেই জোর আলোচনা চলছে। সোনামের বিকিনির পরার খবর নিয়ে এক মিডিয়া রিপোর্টে খুব রেগে গিয়েছেন সোনাম। ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে সততার মূল্য দিতে জানে না বলে আক্ষেপ প্রকাশ করেন স্টাইলিস কাপুর কন্যা। এক সংবাদপত্রে রিপোর্টে লেখা হয়, সোনমের বাবা অনিল কাপুর বলেছেন, ‘বেওয়াকুফিয়া ভাল চলছে কারণ ছবিতে সোনাম বিকিনি পরেছে।’ এমন রিপোর্ট সম্পূর্ণ মিথ্যা দাবি করে সোনম বলেছেন, ‘ফিল্ম ইন্ড্রাস্টিতে সততার মূল্য নেই।’

এদিকে, ‘ম্যায় তেরা হিরো’ সিনেমায় নার্গিশ ফাকরির বিকিনি নিয়ে জোর আলোচনা। নার্গিশের এই বিকিনির ডিজাইনার কে তা নিয়ে রীতিমত জল্পনা চলছিল। নার্গিশ সেই জল্পনায় জল ঢেলে বললেন, ‘এই বিকিনিটা তাঁর নিজের। সিনেমা যে বিকিনিটা পরেছেন সেটা নাকি নিজেই এক শপিং মল থেকে কিনেছেন তিনি। ছবির প্রচারে বেরিয়ে ‘মার্দাস কাফে’ খ্যাত এই নায়িকা নিজেই একথা জানিয়েছেন।

নিন্দুকেরা বলছে এই রাগও সোনামের পাবলিসিটি কৌশল ছাড়া আর কিছুই নয়। কেননা সোনামের চাইতে অনেক বেশি আলোচিত হচ্ছেন নার্গিস বিকিনি পরে। আর তাকেই নাকি বেশি সুন্দর লাগছে। তাই বুঝি এত ক্ষিপ্ত সোনাম!

সমীক্ষাটি হয়েছিল চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে। শুধুমাত্র মহিলাদের নিয়েই করা হয়েছিল সমীক্ষাটি। ইণ্টারনেটে সার্চ দিয়ে প্রতি মিনিটে এবং প্রতি ঘণ্টায় কতজন কার ছবি খুঁজছেন সেই হিসাবেই সমীক্ষাটি হয়েছিল।

চিকিৎসকের গালে চড় অক্ষয়ের দেহরক্ষীর!

উপযুক্ত কাজই করেছেন বলিউডের অভিনেতা অক্ষয় কুমারের এক দেহরক্ষী! শুধু তাই নয়, মার্শাল আর্টে দক্ষ অক্ষয়েরও নামও রেখেছেন! অক্ষয় কুমারের কাছে আসার চেষ্টা করার ‘অপরাধে’ এক চিকিৎসকের গালে রীতিমতো এক চড় কষিয়ে দিয়েছেন অক্ষয়ের দেহরক্ষী!

মুম্বাইয়ের পশ্চিম মালাদের এক আবাসিক ভবনে অক্ষয় কুমারের একটি সিনেমার শ্যুটিং চলাকালীন এই ঘটনা ঘটে। চড় খাওয়ার পরে পেশায় দন্ত চিকিৎসক ওই ভদ্রলোক বিষয়টি পুলিশ কন্ট্রোল রুমে জানালে পুলিশ এসে ওই চিকিৎসক ও দেহরক্ষী দুজনকেই ধরে থানায় নিয়ে যায়।

রবিবার বেলা সাড়ে ১১টায় এই ঘটনাটি ঘটে। বাঙ্গুর নগর পুলিশ দেহরক্ষীর বিরুদ্ধে একটি বিচারের অযোগ্য অপরাধের অভিযোগ লিখে নিয়েছে। পুলিশ জানিয়েছে, শাস্তি হিসেবে অভিনেতার এই দেহরক্ষীটিকে পুলিশ সতর্ক করে দেবে। তারপরেই থানা ছাড়ার অনুমতি পাবেন অক্ষয়ের দেহরক্ষী।

দিল্লির বাসিন্দা ৩৩ বছর বয়স্ক শৈলেশ শর্মা নামের ওই চিকিৎসক জানান, মুম্বাইয়ে বেড়াতে এসে তিনি এভারশাইন গ্রান্ড অ্যাপার্টমান্টে উঠেছিলেন। অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে কাছাকাছির এক মন্দিরে যাওয়ার সময় তিনি দেখেন একটি ফিল্মের শ্যুটিং চলছে এবং অক্ষয় কুমার কাছেই তার একটি গাড়ির পাশে অপেক্ষা করছিলেন। এ সময় কাছ থেকে বলিউড অভিনেতাকে দেখার আশায় গাড়িটির কাছাকাছি যাওয়ার উপক্রম করতেই হঠাৎ কোথা থেকে উদয় হলেন অক্ষয়ের এক দেহরক্ষী। এসেই তিনি শৈলেশকে ধাক্কা দেন এবং তার সঙ্গে অসদাচরণ করেন।

এ সময় অক্ষয়ের দেহরক্ষীর কাছে শৈলেশ শর্মা তার সঙ্গে অসদাচরণের কারণ জানতে চাইলে রাগে ফেটে পড়েন ওই দেহরক্ষী। আর কথা না বাড়িয়ে চিকিৎসকের গালে চড় বসিয়ে দেন।

এ সময় শৈলেশ শর্মা তার আত্মীয়কে ডাকেন। তারপর দুজনে মিলে পুলিশ কন্ট্রোল রুমে বিষয়টি জানান। শৈলেশ শর্মার ওই আত্মীয় জানান, অনুমতি ছাড়াই ভবনটিতে শ্যুটিং করছিলেন অক্ষয়। আর দুই পক্ষের এই বাক-বিতণ্ডা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল ত্যাগ করেন অক্ষয়।

ছবির প্রচারে মোনালী ঠাকুর ও নাগেশ কুকনুর

সম্প্রতি লক্ষ্মী ছবির প্রচারের জন্য কলকাতায় ঘুরে গেলেন প্লেব্যাক সিঙ্গার মোনালী ঠাকুর এবং পরিচালক নাগেশ কুকনুর। 13 বছরেরে একটি মেয়েকে কেন্দ্র করে ছবিটি তৈরি হয়েছে। আর এই 13 বছরেরে মেয়ের ভূমিকায় দেখা যাবে মোনালী ঠাকুরকে। আজকের সমাজে নারী নির্যাতন আর ধর্ষণ রোজকার ঘটনা। প্রতিদিনই প্রায় অনেক মেয়েকেই এর স্বীকার হতে হয়। এই ছবিতে দেখানো হয়েছে একটি 13 বছরে মেয়েকে অপহরণ করে তাকে পতিতাপল্লীতে বিক্রি করে দেওয়া হল। এবং সেখানে ধর্ষণের স্বীকার হওয়ার পর থেক হয়ে কিভাবে বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে সেটাই তুলে ধরে হয়েছে। 

2014-র 13 জানুয়ারী ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এই ছবিটি দর্শকের পুরস্কার জিতে নিয়েছে। বিভিন্ন এনজিওতে ঘুরে পরিচালক এই ধরনের ছবি তৈরি করার অনুপ্রেরণা পেয়েছেন বলে জানিয়েছেন পরিচালক নিজেই। পাশাপাশি তিনি মনে করেন এই ছবির গল্প অনেকটাই শক্তিশালী বাস্তব সম্পন্ন।

ছবির সম্পর্কে বলতে গিয়ে অভিনেত্রী মোনালী ঠাকুর বলেন, যখন আমি স্ক্রিপ্টটা শুনি, এবং ছবির বিষয়টি শুনি তখন খুব অবাক হয়েছিলাম। ভাবছিলাম এরম একটা চরিত্রে অভিনয় করার জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করব। তবে পরিচালক নাগেশ এবং গোটা টিম আমায় খুব সাহায্য করেছে। গল্পটা সত্যি খুব ভালো এবং বাস্তব। এই ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে পেরে খুশি। আশা করি দর্শকদেরও ছবিটি খুব ভালো লাগবে. আগামী 21 মার্চ ছবিটি মুক্তি পাবে।

ফ্যাশান ফেয়ারে মোনালী ঠাকুর

গত 11 থেকে 13 মার্চ কলকাতার আইস স্কেটিং রিঙ্ক এ হয়ে গেল 20 তম কলকাতা ফ্যাশাল ফেয়ার। এখানে স্থানীয় এবং আন্তর্জাতিক ফ্যাশান এবং লাইফ স্টাইল-এর সমাহার দেখা যায়। এই অনুষ্ঠানে উদ্বোধন করেন প্লেব্যাক সিঙ্গার মোনালী ঠাকুর. ফ্যাশান ফেয়ারে অ্যাকসেসরিজ দেখে মোনালী জানান, এখানে এসে সত্যি খুব ভালো লাগছে। ফ্যাশানেবেল এত কালেকশন একসঙ্গে ভাবতে পারছি না. সব থেকে বড় কথা এখানে যে আইটেম গুলো রয়েছে সেগুলি শাড়ি, সুটস, টিউনিকস সব কিছুর সঙ্গেই পড়া যাবে। এক কথায় অসাধারণ কালেকশন।

ফেরী মিডিয়ার ম্যানেজিং ডিরেক্টর দেবাশিষ চ্যাটার্জি জানান, এই ফ্যাশান ফেয়ার যথেষ্ট মর্যাদা সম্পন্ন. ফ্যাশান হাউজগুলির নিজেদের প্রোডাক্ট প্রদর্শনের জন্য এটি একটি উপযুক্ত প্যাটফর্ম বলা যেতে পারে। এবং ক্রেতাদের জন্যও একসঙ্গে এখান থেকে এত জিনিস দেখার সুযোগ পাওয়াটাও অনেক বড় ব্যাপার।

আসছে ‘ভূতের ভবিষ্যৎ’ সিনেমার হিন্দি রিমেক ‘গ্যাং অব ঘোস্টস’

বছর দুই আগে বাংলার বক্সঅফিস কাঁপিয়েছিল একদল ভূত। ছবির নাম ছিল ‘ভূতের ভবিষ্যৎ’। ভূতেদের ভবিষ্যত নিয়ে সেই ছবি এতটাই মজিয়েছিল দর্শকদের যে তখনই হিন্দি রিমেকের পরিকল্পনা করে ফেলেছিলেন পরিচালক সতীশ কৌশিক। সেই ‘গ্যাং অফ গোস্ট’ মুক্তি পেতে চলেছে আগামী ২১ মার্চ।

ভূতের ভবিষ্যতে অনীক দত্ত আবিষ্কার করেছিলেন নতুন স্বস্তিকাকে। এই ছবিতে স্বস্তিকার চরিত্রে অভিনয় করেছেন মাহি গিল। মাহি মনে করেন ছবি দেখে তাঁর প্রেমে পড়ে যাবে দর্শক। বললেন,আমি নিশ্চিত ছবি দেখে দর্শক ভূতেদের প্রেমে পড়ে যাবে। তবে আমি খুব ভূতের ভয় পাই। যেখানেই থাকি বাড়ি বা হোটেলের ঘর, সস আলো জালিয়ে রাখি সবসময়।

ছবিতে রয়েছেন শরমন যোশি, রাজপাল যাদব, অনুপম খের, চাঙ্কি পান্ডে, সৌরভ শুক্লা, মীরা চোপড়া ও পরমব্রত চট্টোপাধ্যায়।

সোনাক্ষী সিনহার কণ্ঠ হলিউডের সিনেমায়

বলিউডের বহু অভিনয় শিল্পীই এখন হলিউডে ঝুঁকছেন। সর্বশেষ নার্গিস ফাখরিও জেসন স্ট্যাথামের বিপরীতে হলিউডি একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এবার নাম এলো ‘দাবাঙ’খ্যাত সোনাক্ষি সিনহার। বলিউডে খুব অল্প সময়ে জনপ্রিয় হওয়া এই তারকা এবার হলিউডি চলচ্চিত্রে কাজ করলেও এটি অভিনয় নয়।

তাহলে প্রশ্ন হতে পারে যে, সোনাক্ষি অভিনয় ছাড়া কী করবেন? নাচবেন? না সোনাক্ষি নাচবেনও না। তিনি এবার গাইবেন, পাশাপাশি চলচ্চিত্রে কণ্ঠও দিবেন। এর আগে প্রিয়াঙ্কা চোপড়া গেয়ে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন। এবার সোনাক্ষির পালা।

হলিউডের ব্যবসাসফল অ্যানিমেশন চলচ্চিত্র ‘রিও’-এর সিক্যুয়াল ‘রিও টু’তে কেন্দ্রীয় চরিত্রে কণ্ঠ দিয়েছেন সোনাক্ষি সিনহা। তবে এটি হিন্দি ডাবিংয়ে। শুধু তাই নয়, এই অ্যানিমেশন চলচ্চিত্রের একটি গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। এই ‘রিও টু’ চলচ্চিত্রটি আগামী ১১ এপ্রিল মুক্তি পাচ্ছে।

সোনাক্ষি সিনহা এখন ‘হলিডে :এ সোলজার অব নেভার অফ ডিউটি’, ‘অ্যাকশন জ্যাকশন’ ও ‘তেভর’ চলচ্চিত্রের শুটিং করছেন।

অভিনয় এবং নাচে পারদর্শিতা দেখানোর পর এবার গায়কী প্রতিভারও পরিচয় দিলেন সোনাক্ষি সিনহা। ব্রাজিলিয়ান নির্মাতা কার্লোস সালডানা পরিচালিত ‘রিও-২’ ছবির অন্যতম প্রধান দুটি চরিত্র তোতাপাখি টাইলার বস্নু ও জুয়েল। সম্প্রতি ছবিটির হিন্দি ডাবিংয়ের সময় ‘জুয়েল’ চরিত্রে কণ্ঠ দিয়েছেন সোনাক্ষি।

এবার জুটি আমির-দীপিকার

শাহরুখের বিপরীতে অভিনয়ের মাধ্যমেই বলিউডে প্রবেশ করেছিলেন দীপিকা। তারপর শাহরুখের সঙ্গে মিলে উপহার দিয়েছেন একাধিক ব্যবসাসফল সিনেমা। এরপর সব বড় অভিনেতাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে বলিউড দাপিয়ে বেড়ালেও বাকি ‘খান’দের সঙ্গে অভিনয়ের সুযোগ মেলেনি দীপিকার।

শাহরুখের সঙ্গে জোট বাঁধায় সঙ্গত কারণেই সালমানের সঙ্গে সিনেমা করার স্বপ্ন পূরণ হচ্ছে না দীপিকার। তবে শোনা যাচ্ছে খুব শিগগিরই নাকি ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমিরের সঙ্গে বড়পর্দায় আসছেন দীপিকা!

ভারতের প্রভাবশালী দৈনিক টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ফারহান আখতার আর হৃতেশ সিদ্বানির যৌথ প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্টের প্রযোজনায় একটি সিনেমায় খুব শিগগিরই নতুন জুটি গড়বেন আমির-দীপিকা।

বিস্তারিত কিছু জানাতে অস্বীকার করলেও প্রযোজনা প্রতিষ্ঠানের গোপন সূত্রে জানা গেছে, দীপিকা যে শুধু আমিরের বিপরীতে কাজ করতে রাজিই হয়েছেন তাই নয়, বরং কবে নাগাদ তিনি ক্যামেরার সামনে আমিরের সঙ্গে দাঁড়াচ্ছেন তা নিয়েও আগ্রহ প্রকাশ করেছেন!

ভক্তদের চমকে দিলেন সানি লিওন

রাগিনী এমএমএস টু’র ট্রেইলার যারা ছোটো পর্দায় দেখেই বেশ ঘাবড়ে গিয়েছেন, তাদের জন্য এবার থাকছে দুঃসংবাদ! পুরো সিনেমাটি মোটেই ট্রেইলরের মত রগরগে নয়। দর্শকদের সিনেমা হল পর্যন্ত টানতে বিজ্ঞাপন হিসেবে শুধু ট্রেইলারেই নাকি স্বল্পবসনা সানিকে দেখবেন দর্শকেরা!

কিছুদিন আগেই ‘রাগিনী এমএমএস টু’র প্রচারণা চালাতে লখনৌতে গিয়েছিলেন সানি। সেখানে দর্শকদের সামনে হাজির হয়েছিলেন সেখানকার ঐতিহ্যবাহী পোশাক আনারকলি পড়ে। স্বাভাবিকভাবেই যারা সানিকে একটু ‘অন্য রকমভাবে’ দেখতে চান তাদের হৃদয় এক রকম ভেঙেই দিয়েছেন সানি। নিজের যৌনাবেদনময়ী পোশাক বাদ দিয়ে ফুলহাতা লম্বা সালোয়ার কামিজ পড়ে ভক্তদেরকে বেশ চমকেই দিয়েছেন এই তারকা।

ছোটপর্দায় অর্থাৎ টেলিভিশনের পর্দায় স্বল্প পোশাকে কাউকেই দেখতে খুব একটা ভালো লাগে না উল্লেখ করে সানি বললেন, “টেলিভিশনের জন্য কোনো কাজ করার সময় ফুল হাতা বড় পোশাকের চাইতে পাশ্চাত্য পোশাকেই আমাকে ভালো দেখায় বেশি। তাই ট্রেইলারে আমাকে যে দর্শকরা যৌন আবেদনময়ী রূপে দেখছেন, তা শুধু বিজ্ঞাপনী প্রচারণার একটি কৌশলমাত্র।”

প্রতি মঙ্গলবার পড়ুন ক্রিয়েটিভ মিডিয়ার ওয়েব ম্যাগাজিন


যে কোনও ধরনের ডিজাইন ও প্রিন্টিং-এর জন্য ফোন করুন

9143382591 | 9231914537