কলকাতা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০১৫
ক্রিয়েটিভ মিডিয়া প্রকাশনা
ইমেল : [email protected]
বাংলার কাগজ | বাঙালির কাগজ

bangla kagaj

Click here to edit subtitle

তথ্যপ্রযুক্তিবিষয়ক ছাত্রীদের জন্য গুগলের শিক্ষাবৃত্তি

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের তথ্যপ্রযুক্তিবিষয়ক ছাত্রীদের জন্য ‘দ্য গুগল আনিতা বর্গ স্মৃতিবৃত্তি’ ঘোষণা করেছে গুগল। এই বৃত্তির জন্য আবেদন করার শেষ সময় আগামী ১৮ মে।

গুগলের ওয়েবসাইটে এ সম্পর্কে বলা হয়েছে, তথ্যপ্রযুক্তি, কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার প্রকৌশল বিষয়ে বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব ও স্নাতকোত্তর ছাত্রীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীকে গুগলের ওয়েবসাইটে দেওয়া ফর্ম পূরণ করতে হবে।বিজয়ীদের আমন্ত্রণ জানানো হবে অস্ট্রেলিয়ার সিডনির গুগল অফিস পরিদর্শনের জন্য। এর পাশাপাশি বৃত্তিপ্রাপ্তরা প্রতিটি শিক্ষা বর্ষের জন্য একটি আর্থিক পুরস্কার পাবেন।

আইফোন ৫-এর ত্রুটি ঠিক করে দেবে অ্যাপল

আইফোন ৫-এর কিছু হ্যান্ডসেটে পাওয়ার বা অন-অফ বাটনের ত্রুটি পাওয়া গেছে. বিশেষ সুত্রে জানা গিয়েছে,  এসব আইফোন বিনামূল্যে ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে অ্যাপল. অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের মার্চ মাসের দিকে তৈরি কিছু আইফোন ৫-এ নির্মাণে ত্রুটি থেকে গিয়েছে। এই ত্রুটির কারণে আইফোন ৫-এর পাওয়ার বাটন ঠিকমতো কাজ করে না। অ্যাপল এই বাটনটি পরিবর্তন করে দেবে বিনামূল্যে। অ্যাপলের সাপোর্ট ওয়েব পেজে এ সংক্রান্ত পরামর্শ ও সিরিয়াল নম্বর মিলিয়ে নিতে পারবেন আইফোন গ্রাহকরা। মে মাস থেকে বিশ্বের বিভিন্ন দেশে আইফোন ৫-এর নির্মাণ ত্রুটি সারিয়ে দেওয়ার কাজটি পরিচালনা করবে অ্যাপল কর্তৃপক্ষ।

বাংলায় স্বাস্থ্য বিষয়ক ৩০ অ্যাপস

অ্যাপসের মাধ্যমে জানুন স্বাস্থ্য বিষয়ক যাবতীয় তথ্য। সোমবার বিশ্ব স্বাস্থ্য দিবসে গ্রামীণফোন গ্রাহকদের জন্য চালু হলো ৩০টি স্বাস্থ্য বিষয়ক অ্যাপস। অ্যাপসগুলোর উদ্যোক্তা এথিক্স অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড ( ইএটিএল)।

জাভা ও  অ্যানড্রয়েড প্লাটফর্মে বাংলা ভাষায় তৈরি মোবাইল অ্যাপ্লিকেশনগুলো দৈনন্দিন স্বাস্থ্য সেবায় সহায়তা করবে। অ্যাপসগুলো হলো- বিএমআই ক্যালকুলেটর (প্রাপ্তবয়স্ক মানুষের বয়স অনুযায়ী ওজনের স্ট্যান্ডার্ড নির্ণায়ক অ্যাপ), ফিজিক লগ, টিকাদান, ক্যালরি ক্যালকুলেটর, গর্ভবতীর পঞ্জিকা, এইডস, ক্যানসার, ডায়াবেটিস, গর্ভবতী মায়ের ১০০০ দিন, গ্রোথ মনিটরিং টুলস, অ্যাপগার স্কোর নির্ণায়ক, গর্ভকালীন পুষ্টি, শিশুর রোগ নির্ণায়ক, চাইল্ডকেয়ার, ডিজিজ কুইজ, ম্যাটারনাল স্ট্যাটাস চেকার, ব্রেস্ট ফিডিং, কালাজ্বর, ম্যালেরিয়া, যক্ষ্মা (TB), বাতজ্বর, সাইনোসাইটিস, মানসিক রোগ, হেলথ অ্যান্ড ফিটনেস নিউজ, ফুড অ্যান্ড নিউট্রিশন, ম্যালনিউট্রিশন, ব্রণ, ডায়রিয়া, এনেমিয়া, অটিজম।

অ্যাপসগুলোর মাধ্যমে ব্যবহারকারীরা জানতে পারবেন সংশ্লিষ্ট রোগের বিবরণ, লক্ষণ, চিকিৎসা পদ্ধতি, করণীয়সহ যাবতীয় তথ্যাদি। অ্যাপসগুলো ডাউনলোড করতে পারবেন ফ্রিতে অথবা নামমাত্র চার্জে। শুধুমাত্র গ্রামীণফোনের গ্রাহকরা এ সুবিধা পাবেন।

মাইক্রোসফটের ভুল ধরিয়ে দিল ৫ বছরের শিশু

মাইক্রোসফটের অনলাইনে গেম খেলার সেবা এক্সবক্স লাইভের নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিল পাঁচ বছর বয়সী এক বালক। বিশ্বের এক নম্বর সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে ওই শিশুকে ধন্যবাদ দিয়েছে। শুধু তা-ই নয় তাকে তাদের স্বীকৃত নিরাপত্তা গবেষক হিসেবে তালিকাভুক্ত করেছে।

ব্রাজিলের সান দিয়েগোর ওই বালকের নাম ক্রিস্তোফার ভন হাসেল। সে আবিষ্কার করেছে- কীভাবে বাবার অ্যাকাউন্টে ভুয়া পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে ইচ্ছেমতো গেম খেলা যায়।

সে একদিন বাবার অনুপস্থিতিতে তার অ্যাকাউন্টে গিয়ে ভুল পাসওয়ার্ড দেয়। তখন পাসওয়ার্ড ভ্যারিফিকেশনের আরেকটি স্ক্রিন খুলে যায়।ক্রিস্তোফার তখন ওই স্ক্রিনে পাসওয়ার্ডের জায়গাটি শুধু স্পেসবার চেপে পূরণ করে দেয়। আর এতেই কাজ হয়।

জানা গিয়েছে, ক্রিস্তোফারের বাবা রবার্ত বিষয়টি ছেলের কাছ থেকে শুনে এক্সবক্সের এই নিরাপত্তা ত্রুটি সম্পর্কে বিস্তারিত জানান। আর তখনই বিষয়টি নজরে আসে মাইক্রোসফটের। রবার্ত নিজেও একজন নিরাপত্তা বিশেষজ্ঞ।

আগামী মাসেই আসতে চলেছে আইফোন সিক্স

অ্যাপল ইনকর্পোরেশন আগামী মে মাসে ৪ দশমিক ৭ ইঞ্চি স্ক্রিনের আইফোন সিক্স বাজারে আনছে। বর্তমানে বাজারে চলছে অ্যাপলের ৪ ইঞ্চি স্ক্রিনের আইফোন। মূলত স্যামসাং’র বাজারকে প্রভাবিত করতেই নতুন বড় আয়তনের আইফোন বাজারে আনছে অ্যাপল। নতুন ফোন বাজারে এলে বিনিয়োগকারীরা অ্যাপলের দিকে ঝুঁকবেন বলেই আশা করেন বিশেষজ্ঞরা। আর এই আইফোনটির কয়েক মাস পরই বাজারে আসবে প্রতিষ্ঠানটির ৫ দশমিক ৫ ইঞ্চির আইফোন।পছন্দ অনুযায়ী বড় স্ক্রিনের অভাবে অ্যাপলের আইফোন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন ভোক্তারা। এতে চলতি বছর প্রতিষ্ঠানটির স্টক নেমে যায় ৪ শতাংশে।

ক্ষুদ্র ‘ইলেক্ট্রনিক ত্বক’ নাকি সারাবে আপনার রোগ

ট্যাটুর মতোই একটি পাতলা ডিভাইস কল্পনা করুন, যা কিনা আপনার শরীর থেকে তথ্য সংগ্রহ করবে এবং সে অনুযায়ী ওষুধ প্রয়োগ করবে। অচিরেই ন্যানো প্রযুক্তিতে তৈরি এ ধরনের একটি ‘ইলেক্ট্রনিক স্কিন’ অর্থাৎ ইলেক্ট্রনিক ত্বক বা চামড়া বাজারে ছাড়া হবে যেটি নিজেই চিকিৎসকের ভূমিকায় অবতীর্ণ হবে। অবিশ্বাস্য হলেও সত্যি, মার্কিন গবেষকরা এমনই একটি ডিভাইস উদ্ভাবন করেছেন, যা মানুষের নড়াচড়া ও রোগনির্ণয় সম্পর্কিত তথ্য সংগ্রহ এবং ত্বকে সে অনুযায়ী ওষুধ প্রয়োগ করতে সক্ষম। বিশেষজ্ঞ গবেষকরা দাবি করছেন, হাঁটাচলার সমস্যা যেমন পার্কিনসন্স বা এপিলেপসির মতো জটিল রোগে যারা ভুগছেন, এ প্রযুক্তি তাদের সহায়তা করবে। যুক্তরাষ্ট্রের অস্টিনে অবস্থিত টেক্সাস ইউনিভার্সিটির মেকানিকাল ইঞ্জিনিয়ার নানশু লু বলেন, আঠালো একটি প্যাচের মধ্যে ৪ সেন্টিমিটার দৈর্ঘ্য, ২ সেন্টিমিটার প্রস্থ এবং মাত্র .০০০৩ মিলিমিটার পুরুত্ববিশিষ্ট অতি ক্ষুদ্র একটি ডিভাইস সংযোজিত থাকবে। ন্যানো প্রযুক্তিকে কাজে লাগিয়ে কয়েকটি স্তরে বিন্যস্ত সম্প্রসারণশীল উপাদানসমূহ, শরীরের তাপমাত্রা ও গতি নির্ণয়কারী সেন্সর, তথ্য সংগ্রহের জন্য প্রতিরোধক্ষমতাসম্পন্ন র্যা ম, মাইক্রোহিটার ও বিভিন্ন ওষুধ দিয়ে মানুষের ত্বকের মতোই নরম ও স্থিতিস্থাপক করে তৈরি করা হয়েছে ডিভাইসটি। মেমোরি ডিভাইসটি সংযুক্ত করার বিষয়টি অভিনব বলে জানালেন অপর এক গবেষক। ‘নেইচার ন্যানোটেকনোলজি ১’ সাময়িকীতে গবেষণাপত্রটি ছাপা হয়েছে। ভবিষ্যতে অন্য যে কোন রোগের জন্যও এ ধরনের ডিভাইস তৈরি হবে, তাতে সন্দেহ নেই। সেক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানে ন্যানো প্রযুক্তিকে কাজে লাগিয়ে অনেক বড় একটি ধাপ অতিক্রম করবে বিশ্ব।

ডিএনএ থেকেই পাওয়া যাবে ছবি!

অপরাধ করে পার পাওয়ার দিন শেষ। অপরাধ করার সময় যে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে তা থেকেই অপরাধীর মুখের ছবি তোলা সম্ভব হবে বলে দাবি করেছেন আন্তর্জাতিক গবেষকেদের একটি দল। গবেষকেরা জানিয়েছেন, বিজ্ঞান এখন অনেকদূর এগিয়েছে। সাধারনত অপরাধস্থল থেকে সংগৃহীত চুল, শুক্রাণুর মতো নমুনার ডিএনএ বিশ্লেষণ করা হয়। তবে এখনও অনেক ক্ষেত্রে অপরাধীর ডেটাবেজ প্রোফাইলের সঙ্গে ডিএনএ না মেলার ফলে অপরাধীর পার পেয়ে যাওয়ার সুযোগ থেকে যায়। তবে এই সুযোগ আর বেশি দিন থাকবে না বলেই গবেষকেরা দাবি করেছেন।

গবেষকেরা বলছেন, সে দিন আর খুব বেশি দূরে নয় যখন ডিএনএ বিশ্লেষণ করেই অপরাধীর মুখের পূর্ণাঙ্গ ছবি তুলতে পারবেন তাঁরা। এখন ডিএনএর সাহায্যে গায়ের রং, চুল বা চোখের রং প্রভৃতি ধরা যায়।

২০১২ সাল থেকে হল্যান্ডের গবেষক ম্যানফ্রেড কেসার মানুষের মুখের গঠনে জিনের ভূমিকা নিয়ে গবেষণা শুরু করেছিলেন। তাঁর গবেষণার ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের গবেষকেরা ডিএনএ থেকে মানুষের মুখের গঠনের ওপর সম্প্রতি এই গবেষণা করেছেন। গবেষকেরা দাবি করেছেন, ডিএনএ থেকেই বোঝা যাবে অপরাধীর চেহারা।

মে থেকে আসছে ফোর-জি!

আগামী মে মাস থেকে চালু হতে চলেছে লং টার্ম ইভ্যুলুশন এলটিই  সার্ভিস। দেশের ওয়াইম্যাঙ্ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মোবাইল অপারেটররাও আসছে ২০১৪-১৫ অর্থবছরে চতুর্থ প্রজন্মের এই ইন্টারনেট পরিষেবা চালু করবে বলে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস। কিন্তু একই সময়ে লাইসেন্স না পাওয়া এবং তরঙ্গ বরাদ্দ ও দেশজুড়ে থ্রিজি নেটওয়ার্ক চালু সংশ্লিষ্ট লাইসেন্সিং নীতিমালার মারপ্যাঁচে এ বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারছেন না মোবাইল অপারেটররা। তাদের ভাষ্য, এখন থ্রিজি পরিষেবা পৌঁছে দেওয়ার বিষয়েই তারা মনোযোগ দিচ্ছেন।

এদিকে চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা চালু করতে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান বাংলালায়ন, কিউবি এবং বাংলাদেশ ইন্টারনেট এঙ্চেঞ্জ লি.-এর (বিআইইএল) অবকাঠামোগত উন্নয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তার। এপ্রিল নগাদ এসব প্রতিষ্ঠান অফিসিয়ালি নিজেদের নেটওয়ার্কের কার্যক্রম পরীক্ষা করবে। এরপরই গ্রাহকদের জন্য এলটিই সেবা চালু করতে যাচ্ছে ওয়াইম্যাঙ্ প্রতিষ্ঠান তিনটি। প্রসঙ্গত, বাংলাদেশে ফোরজি সেবা চালু করার জন্য ২০০৮ সালের নিলামে নয়টি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল।

তার মধ্যে পাঁচটি (বাংলালায়ন, কিউবি, বাংলাদেশ ইন্টারনেট এঙ্চেঞ্জ লিমিটেড (বিআইইএল), ম্যাংগো এবং রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ কোম্পানি (বিটিসিএল) প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হচ্ছে। লাইসেন্স বাবদ এ প্রতিষ্ঠানগুলোকে গুনতে হচ্ছে ২৪৬ কোটি টাকা। এর মধ্যে বাংলালায়ন ও কিউবি লাইসেন্স নেয় এবং ম্যাংগো ছাড়া বাকি সবাই আর্নেস্ট মানি তুলে নেয়। আগের নিলামের ওপর ভিত্তি করেই ম্যাংগোকে এলটিই লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেয় বিটিআরসি। গত অক্টোবর মাসে বিডবিলও এ গাইডলাইন সংশোধনের বিষয়টি প্রকাশ করে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

আরও জানা গিয়েছে, ইতোমধ্যে রাশিয়ান প্রতিষ্ঠান মাল্টিনেটের মালিকানাধীন বিআইইএলকে ২৪৬ কোটি টাকা দিয়ে এলটিই লাইসেন্স ও দুই হাজার ৬০০ ব্যান্ডে তরঙ্গ বরাদ্দ চূড়ান্ত করা হয়। তবে নীতিমালা অনুযায়ী এই অপারেটর কেবল ডেটা সার্ভিস দিতে পারবে, কোনোভাবেই ভয়েস সার্ভিস দিতে পারবে না। দক্ষিণ কোরিয়ার প্রকল্পের মাধ্যমে বিটিসিএল এলটিই প্রযুক্তি ব্যবহার করে ইন্টারনেট সেবা দেবে। আর লাইসেন্স বা তরঙ্গ ফি ওই প্রকল্প থেকেই দেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

অপরদিকে গত বছরের অক্টোবরে থ্রিজি (থার্ড জেনারেশন) মোবাইল ফোন সেবা চালু করা হয়। রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটকের মাধ্যমে এ সেবা চালু করা হয়। এতে প্রযুক্তিগত সহায়তা করেছে চীন। পরবর্তীতে ৮ সেপ্টেম্বর নিলামের মধ্য দিয়ে থ্রিজি অপারেশনের সুযোগ পায় চার বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও এয়ারটেল। থ্রিজির নীতিমালা অনুযায়ী অপারেটররা ১৫ বছরের জন্য লাইসেন্স পায়। চলতি বছরের মধ্যেই সারা দেশে থ্রিজি সেবা পৌঁছে যাওয়ার কথা রয়েছে।

মহাবিশ্ব সৃষ্টির রহস্য উদঘাটনে আরও একধাপ

মহাজাগতিক ঘর্ষণ বা বিগ ব্যাং এর পরে মহাকাশ থেকে মাধ্যাকর্ষণের যে তরঙ্গ প্রবাহিত হয়, প্রথমবারের মতো তা আবিস্কৃত হয়েছে৷ এর থেকে মহাবিশ্বের সৃষ্টিতত্ত্ব সম্পর্কে অনেক অজানা রহস্যের সমাধান সম্ভব হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা৷

হার্ভার্ড-স্মিথসোনিয়ান সেন্টারের জ্যোতিপদার্থবিদরা জানান, যে তরঙ্গ প্রবাহের সন্ধান তারা পেয়েছেন, তা একটি মাইল ফলক৷ ১৪শ’ কোটি বছর আগে এই তরঙ্গের উৎপত্তি হয়েছিল বলে জানান তারা৷ এর সাথে আলবার্ট আইনস্টাইনের এক শতকের পুরোনো আপেক্ষিক তত্ত্বের মিল পাওয়া যায়৷ এ থেকে এই প্রথম ‘কসমিক ইনফ্লেশন’ বা মহাজাগতিক স্ফীতির সরাসরি তথ্য-প্রমাণ পাওয়া গেল৷ শুধু তাই নয়৷ এই তত্ত্ব থেকে এ কথা সহজেই বলা যায় যে, মহাবিশ্ব ‘চোখের পলক ফেলার সময়ে’ একশ ট্রিলিয়ন  গুণ বিস্তার লাভ করেছে৷

দক্ষিণ মেরুতে অবস্থানরত বিআইসিইপি-টু টেলিস্কোপের সাহায্যে এই আলোক তরঙ্গ নির্ণয় করা সম্ভব হয়েছে৷ ধারণা করা হচ্ছে, অন্যান্য বিশেষজ্ঞদের দ্বারা স্বীকৃত হলে এই গবেষণাটি নোবেল পুরস্কারের জন্য পাঠানো হবে৷ সময় ব্যবধানের সাথে সাথে তরঙ্গগুলোর পরিবর্তনকে বিগ ব্যাং এর প্রথম কম্পন বলে বর্ণনা করেছেন বিজ্ঞানীরা৷

নাসা জানিয়েছে, এই আবিষ্কার যে শুধু মহাবিশ্বের রহস্য সম্পর্কে নিশ্চিত করবে তাই নয়, তার সঙ্গে যে শক্তি স্থান ও সময়কে বিভক্ত করছে, সে সম্পর্কেও ধারণা পাওয়া যাবে৷  

বাজারে এল মটোরোলার নতুন মডেল মটো এক্স

চলতি বছরে স্যামসাঙ , মাইক্রোম্যাক্স ও নোকিয়াকে টক্কর দিতে মটোরোলা বাজারে আনল মটোএক্স । সংশ্লিষ্ট হ্যান্ডসেটটির দাম ২৩,৯৯৯ টাকা রাখা হয়েছে । অত্যাধুনিক প্রযুক্তিতে ভরপুর এই মুঠোফোনে আপনি পাবেন অ্যাপসের নতুন নতুন পরিষেবা । ফ্লিপকার্টের মাধ্যমেও আপনি ক্রয় করতে পারেন এই মুঠোফোন ।  বুধবার থেকে বাজারে পাওয়া যাবে মটো এক্স । ১৬ জিবি মেমরি কার্ড সম্পন্ন এই ফোনে আপনি সিনেমা ডাউনলোড করেও দেখতে পারেন । সাদা ও কালো রঙ্গে আপাতত মিলবে মটো এক্স ।

অত্যাধুনিক ট্যাবলেট এবার হাইতিতে তৈরি হচ্ছে

হাইটেক প্রযুক্তির এ যুগে বিজ্ঞান-প্রযুক্তির অগ্রগতিতে আফ্রিকা বা ক্যারিবীয় কোনো দেশ উল্লেখযোগ্য ভূমিকা রাখছে, এমন খবর কমই শোনা যায়৷ অর্থনীতির মতো, এসব দেশের বিজ্ঞান-প্রযুক্তিও পরমুখাপেক্ষী৷ বিদেশি সাহায্য ছাড়া দেশ অচল, নিত্যব্যবহার্য সব পণ্যের জন্যও বাইরের জগতের দিকেই হাত বাড়াতে হয় তাদের৷ তবে ক্যারিবীয় অঞ্চলের তৃতীয় বৃহত্তম দেশ হাইতিতে এবার লেগেছে পরিবর্তনের হাওয়া৷ রাজধানী পোর্ট অফ প্রিন্সে এখন তৈরি হচ্ছে নানা ধরণের ট্যাবলেট৷ দেশের সীমানা ছাড়িয়েও ছড়িয়ে পড়ছে কম দামি এই ট্যাবলেটের চাহিদা৷ চাহিদা পূরণ করতে প্রতিমাসে তৈরি করা হচ্ছে ৪ থেকে ৫ হাজার ট্যাবলেট৷ ‘স্যুরট্যাব' বা ‘শিওরট্যাব' নামটি বিশ্বময় ছড়িয়ে পড়তে বোধহয় আর বেশি বাকি নেই৷

ফরাসি শব্দ ‘স্যুর' আর ট্যাবলেট-এর প্রথম অংশ ‘ট্যাব' মিলিয়ে হাইতির এই ট্যাবলেটটির নাম রাখা হয়েছে ‘স্যুরট্যাব'৷ ‘স্যুর' শব্দের অর্থ নিশ্চিত৷ তাই ইংরেজিতে বললে নামটা হয়ে যায় ‘শিওরট্যাব'৷ অর্থাৎ এই ট্যাবলেট কেনা মানেই ক্রেতার মুখে নিশ্চিত প্রশান্তির হাসি৷ মাত্র ১০০ ডলার দামের ৫১২ মেগাবাইটের ট্যাবলেট থেকে শুরু করে ২৮৫ ডলারের ২ গিগাবাইট ক্ষমতাসম্পন্ন থ্রি-জি মডেলের ট্যাবলেট – সবই এখন তৈরি হচ্ছে হাইতিতে৷ চীন বা যুক্তরাষ্ট্রের তৈরি আইফোন বা ট্যাবলেট কেনার ক্ষমতা যাঁদের নেই, যাঁরা দেশি পন্য কিনতে পারলে সত্যি সত্যিই খুশি হন, তাঁদের জন্য ‘স্যুরট্যাব' বা ‘শিওরট্যাব' সত্যিই দারুণ এক সুখবর৷

সাশ্রয়ী ট্যাব আনছে মাইক্রোসফট

বাজারে দামে কম এমন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর ট্যাবের ছড়াছড়ি। অ্যান্ড্রয়েডকে টেক্কা দিতে উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর সাশ্রয়ী ট্যাবলেট কম্পিউটার বাজারে আনার পরিকল্পনা করছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। ভারতের বাজার ধরতেই এই উইন্ডোজ ট্যাব বাজারে ছাড়ার পরিকল্পনা করছে মাইক্রোসফট কর্তৃপক্ষ।

উইন্ডোজনির্ভর ট্যাব তৈরি করবে এইচপি, ডেল এবং ভারতের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান কার্বন ও লাভা। এই ট্যাবগুলো বাজারে ১০ হাজার রুপির মধ্যে বিক্রি হতে পারে।

ভারতের উইন্ডোজ বিজনেস গ্রুপের প্রধান অমরেশ গয়াল জানিয়েছেন, ‘আমরা উইন্ডোজনির্ভর ট্যাবলেটের দাম কমাতে কাজ করছি। উইন্ডোজ ট্যাবলেট বানাতে যে হার্ডওয়্যার থাকা জরুরি তা কমিয়ে আনা হচ্ছে। বাজারে অ্যান্ড্রয়েডের সঙ্গে প্রতিযোগিতা করতে দাম কমানোর ব্যবস্থা হচ্ছে।’

গাড়ির জন্য অ্যাপলের প্রযুক্তি

অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড এবার আনুষ্ঠানিকভাবে গাড়ির জন্য তৈরি পণ্যের কথা জানিয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি গাড়ির জন্য ‘কার-প্লে’ নামের বিশেষ এক প্রযুক্তি ব্যবস্থার ঘোষণা দিয়েছে। বিশ্বখ্যাত ফেরারি, মার্সিডিজ এবং ভলভো গাড়ির নতুন সংস্করণে এ প্রযুক্তি যুক্ত হবে। 

সম্প্রতি মোটরগাড়ির এক প্রদর্শনীতে এ সুবিধাযুক্ত গাড়ি দেখানো হয়। বিশেষভাবে নকশা করা অ্যাপলের এই ব্যবস্থাটি মূলত আইফোন ও আইপ্যাডভিত্তিক। ব্যবহারকারীরা যাতে গাড়িতে বসেই ফোনের সব নম্বর, ভয়েস মেইল, নোটিফিকেশন, মানচিত্র, সংগীতসহ অন্যান্য সুবিধা ব্যবহার করতে পারেন, সে অনুযায়ী সাজানো হয়েছে এ প্রযুক্তি ব্যবস্থাটি। এ কাজগুলো করা যাচ্ছে গাড়িতে থাকা একটি টাচস্ক্রিনের মাধ্যমে। 

চাইলে শুধু গাড়ির জন্য স্পটিফাই, আইহার্টরেডিওসহ বেশ কিছু তৃতীয় পক্ষের সেবা ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। ব্যবহার পদ্ধতিকে আরও সহজ করতে পর্দা স্পর্শ করা ছাড়াও গাড়ির স্টিয়ারিং হুইলের একটি বোতাম ব্যবহার করে কথার নির্দেশ দিয়েও এসব সুবিধা পাওয়া যাবে।

ট্যাবে দুই অপারেটিং সিস্টেমে রাজি নয় গুগল

ডুয়াল বুট সুবিধার ট্যাবলেটে আগ্রহী নয় গুগল। অ্যান্ড্রয়েড নির্মাতা গুগল একই ট্যাবে উইন্ডোজ ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সুবিধা রাখতে চাইছে না বলেই এ ধরনের ট্যাব বাজারে আসতে দেরি হচ্ছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট এক খবরে এ তথ্য জানিয়েছে।

উইন্ডোজ ৮.১ ও অ্যান্ড্রয়েড কিটক্যাট সুবিধাযুক্ত ট্যাব আনতে চাইছে কম্পিউটার নির্মাতা আসুস। কিন্তু গুগল ডুয়াল বুটের ট্যাবলেটে রাজি না হওয়ায় এই ট্যাব বাজারে আসতে দেরি হচ্ছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ডিজিটাইমস দাবি করেছে, গুগলের কারণে আটকে রয়েছে আসুস ট্রান্সফরমার বুক ডুয়েট ট্যাবটি। ডুয়াল বুটের ট্যাবের ধারণা গুগলের পছন্দ না হলেও মাইক্রোসফট এ ধরনের ট্যাব তৈরিতে আগ্রহ দেখিয়েছে।

এ বছরের জানুয়ারিতে লাস ভেগাসে অনুষ্ঠিত কনজুমার ইলেকট্রনিক শোতে আসুস প্রথম ডুয়াল বুটের এই ট্যাব প্রদর্শন করেছিল। ওই সময় আসুস জানিয়েছিল বছরের দ্বিতীয় প্রান্তিক নাগাদ দুই অপারেটিং সিস্টেমনির্ভর দুটি মডেলের ট্যাব আনবে তারা।

ইনটেলের চিপ থাকায় একই ট্যাবে দুই অপারেটিং সিস্টেম সমর্থন করবে বলে আসুস ও ইনটেল কর্তৃপক্ষ এই ট্যাব নিয়ে আশাবাদি। মোবাইল ও ডেস্কটপের মধ্যে পার্থক্য দূর করতে দুই অপারেটিং সিস্টেমের ট্যাবের পক্ষে ইনটেল।


যে কোনও ধরনের ডিজাইন ও প্রিন্টিং-এর জন্য ফোন করুন

9143382591 | 9231914537