কলকাতা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০১৫
ক্রিয়েটিভ মিডিয়া প্রকাশনা
ইমেল : [email protected]
বাংলার কাগজ | বাঙালির কাগজ

bangla kagaj

Click here to edit subtitle

মোদির সঙ্গে বৈঠক করে খুশি নওয়াজ শরীফ

প্রধানমন্ত্রী নরেন্দ মোদির সঙ্গে বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। প্রধানমন্ত্রী মোদির কাছে লেখা এক চিঠিতে তিনি এই অভিব্যক্তি প্রকাশ করেছেন বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে।নয়াদিল্লিতে গত ২৭ মে দুই নেতার মধ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হয়. বৈঠক সম্পর্কে নওয়াজ তার চিঠিতে বলেন,‘আমি দ্ব্যর্থহীন ভাষায় জানাতে চাই, মোদির সঙ্গে বৈঠক করতে পেরে আমি সত্যি ভীষণ আনন্দিত। বৈঠকে আমরা দ্বিপাক্ষিক এবং বিভিন্ন আঞ্চলিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু নিয়ে আলোচনা করেছি।’ মঙ্গলবার পাকিস্তানের হাই কমিশন মোদির কাছে লেখা নওয়াজের ওই চিঠিটি প্রধানমন্ত্রীর দপ্তরে হস্তান্তর করেন। 

করাচি বিমানবন্দরে ফের সন্ত্রাসবাদী হামলা

পাকিস্তানের আন্তর্জাতিক করাচি বিমানবন্দরের বিমানবন্দর নিরাপত্তাকর্মীদের প্রশিক্ষণ অ্যকাডেমিতে হামলা চালাল জঙ্গিরা। চার থেকে পাঁচজন মানুষ বিমানবন্দরের এই অ্যাকাডেমিতে হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে। রবিবারের হামলার পর বিমানবন্দরটি সন্ত্রাসীমুক্ত হয়েছে বলে মনে করে বিমানবন্দরটি উন্মুক্ত রাখা হয়েছিল। আর এই সুযোগেই হামলাকারীরা হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, করাচি আন্তর্জাতিক বিমানবন্দরে গত রবিবার রাতে ভারী সন্ত্রাসবাদীরা হামলা চালায়। এই সময় পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যের সংঘর্ষে ১০ হামলাকারীসহ কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। আহত হন আরও ১৬ জন। এই হামলায় তিনটি বিমানও ক্ষতিগ্রস্থ হয়েছে। মঙ্গলবারের হামলার দায়িত্ব এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

তিন হাজারের বেশি নতুন বসতি গড়বে ইসরায়েল

জেনেভা কনভেনশনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ফিলিস্তিনের অধীকৃত অঞ্চল পশ্চিম তীরে নতুন বসতি গড়ার কথা ঘোষণা করেছে ইসরায়েলী প্রশাসন।

বৃহস্পতিবার  প্রশাসনিক সূত্র জানা গিয়েছে, নতুন আরও ৩ হাজার ৩০০ বসতি স্থাপনের পরিকল্পনা আছে তাদের। প্রথম দফায় ১ হাজার ৮০০ ও দ্বিতীয় দফায় ১ হাজার ৫০০ বসতি স্থাপন করা হবে।সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনে ফাত্তাহ ও হামাসের যৌথ সরকার ব্যবস্থা চালু হওয়ার পর এইধরনের নীতিনির্ধারণী সিদ্ধান্তের কথা ব্যক্ত করলো ইসরায়েল। ইসরায়েলের গৃহমন্ত্রী উরিল এরিয়েল বলেন, ‘ফিলিস্তিনের সন্ত্রাসী মন্ত্রীসভার বিরুদ্ধে এটি চমৎকার ইহুদীরাষ্ট্রপন্থী জবাব।’ ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান শ্যাপিরো জানান, যুক্তরাষ্ট্রের নৈতিক অবস্থান ইসরায়েলের এই পদক্ষেপের সম্পূর্ণ বিরোধী।

আদালতের বাইরে স্বজনদের পাথরের আঘাতে মৃত্যু হল এক মহিলার

পাকিস্তানে লাহোর হাইকোর্টের বাইরেই একটি মর্মস্পর্শী এবং বেআইনী ঘটনার স্বাক্ষী থাকল প্রত্যক্ষদর্শীরা। মঙ্গলবার ফারজানা বিবি নামের ৩০ বছরের এক মহিলাকে ইট-পাথর মেরে হত্যা করে তার পরিবারের লোকেরা। তার অপরাধ সে নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করেছিল।

স্থানীয় পুলিশ কর্মকর্তা ওমর চিমা জানান, মঙ্গলবার ফারজানা বিবি তার স্বামীর সঙ্গে আদালতে এসেছিলেন মামলার শুনানিতে অংশ নিতে। এই সময় তার ১০-১২ জন আত্মীয় তাদেরকে টেনে হিঁচড়ে একপাশে নিয়ে যায় এবং হামলা চালায়। হামলাকারীদের মধ্যে তাঁর বাবা, দুই ভাই ও আগের স্বামীও ছিলেন৷ এই সময় তার স্বামী মোহাম্মদ ইকবাল পালিয়ে যেতে সক্ষম হন। তবে স্বজনদের হামলায় প্রাণ হারান ফারজানা। পুলিশ কর্মকর্তা চিমা আরও জানান, দূঃসম্পর্কের এক ভাইয়ের সঙ্গে ফারজানার সম্পর্ক ছিল৷ কিন্তু পরিবার তাঁকে অন্য ব্যক্তির সঙ্গে বিয়ে দেয়৷ পরে তিনি প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করলে তাঁকে অপহরণের অভিযোগে তাঁর নতুন স্বামী মোহাম্মদ ইকবালের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করে তাঁর পরিবার৷ এ অবস্থায় ফারজানা আদালতে এসেছিলেন সেই কথা জানাতে যে তাঁকে অপহরণ করা হয়নি৷ তিনি স্বেচ্ছায় ওই ব্যক্তিকে বিয়ে করেছেন৷ তখনই হামলা করে তাঁকে হত্যা করা হয়৷

এ ঘটনায় নিহতের বাবাকে আটক করেছে পুলিশ। তবে তার ভাই এবং সাবেক স্বামীকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরিবারের সম্মান রক্ষার নামে পাকিস্তানে প্রতিবছর স্বজনদের হাতেই খুন হচ্ছেন শত শত কিশোরী ও নারী। অনেক হত্যার ঘটনায় মামলা পর্যন্ত হয়না।

আফগানিন্তানে মার্কিন কনসুলেটের গাড়িতে হামলা

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হিরাত প্রদেশে মার্কিন কনসুলেটের গাড়িতে হামলা চালানো হয়েছে। হামলায় গাড়ির দুই মার্কিন আরোহী আহত হয়েছেন। বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে মার্কিন দূতাবাস। আহতদের হিরাত প্রদেশের এক স্প্যানিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ওয়াশিংটন সরকার এই ঘটনার তদন্তে এবং দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে আফগান কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। তবে কবে  এই হামলা হয়েছে সে ব্যাপারে বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি।

তিন বছরের কারাদণ্ড হল হোসনি মোবারকের

জনগণের তহবিল চুরির দায়ে মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট হোসনি মোবারককে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার কায়রোর একটি অপরাধ বিষয়ক আদালত এই কারাদণ্ড দিয়েছে।

হোসনি মোবারকের পাশাপাশি তার দুই সন্তান আরা এবং গামালকে চার বছরের কারাদণ্ড দিয়েছে আদালতটি। উল্লেখ্য, ২০১১ সালে দেশব্যাপী সরকার বিরোধী আন্দোলনের এক পর্যায়ে ১১ই ফেব্রুয়ারি হোসনি মোবারকের পতন হয়। পরবর্তীতে মুরসির নেতৃত্বে মিশরের নতুন সরকার গঠিত হলেও সাম্প্রতিককালে মুরসি কর্তৃক বিভিন্ন ডিক্রি জারির মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করার প্রয়াস আবারও জনবিক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে মিশরে।

তুরস্কে বিস্ফোরণে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে

তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণে কমপক্ষে ২০১ জন শ্রমিক নিহত হয়েছে। এখনও খনিটির ভেতরে অনেক শ্রমিক আটকা পড়ে আছে। মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তুরস্কের জ্বালানি মন্ত্রী তানের ইয়িলদিজ জানান, পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশের সোমা এলাকায় অবস্থিত ওই কয়লা খনিটিতে মোট ৭৮৭ জন শ্রমিক কাজ করছিল। বৈদ্যুতিক কোনো গোলোযোগের কারণে খনিটিতে বিস্ফোরণ ঘটে। এতে পুরো খনিতে কার্বন মনোক্সাইড ছড়িয়ে পড়লে অনেকে দমবন্ধ হয়ে মারা যায়। বর্তমানে উদ্ধারকারীরা খনিটির ভেতরে অক্সিজেন দিচ্ছে। 

খবর পাওয়ার পর ততক্ষণাত খনিটির ভেতরে আটকে পড়াদের উদ্ধারে কাজ শুরু করে উদ্ধারকারীরা আস্তে আস্তে। বাইরে আটকে পড়া, নিহত ও আহত শ্রমিকদের স্বজনেরা ভিড় করতে শুরু করে। এখন আহত ৮০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জ্বালানি মন্ত্রী ইয়েলদিজ-র পক্ষ থেকে জানান হয়েছে আহত ও নিহতদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

থাইল্যান্ডে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ

থাইল্যান্ডে আদালতের নির্দেশে প্রধানমন্ত্রী ইংলাক সিনেওয়াত্রা পদত্যাগ করার পর তার স্থলাভিষিক্ত হয়েছেন বাণিজ্যমন্ত্রী নিউয়ত্তিুমরং বুনসংপাইসন। দেশের মন্ত্রিসভার পক্ষ থেকে নতুন প্রধানমন্ত্রীকে নিয়োগ করা হয়েছে.  ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মুখে বুধবার সাংবিধানিক আদালতের রায়ে  সিনেওয়াত্রা এবং তার কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেন ।

২০১১ সালে দলের স্বার্থে জাতীয় নিরাপত্তা প্রধান থাভিল প্লিয়েনশ্রিকে সরিয়ে দেয়ার অভিযোগ ছিল ইংলাকের বিরুদ্ধে। এ নিয়ে কয়েকজন থাই সিনেটর আদালতে ইংলাকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করেন। একই ঘটনায় আদালতের নির্দেশে সিনেওয়াত্রা সরকারের আরও নয়জন মন্ত্রীকে সরে যেতে হয়েছে।

ক্লিনটনের সঙ্গে যৌন সম্পর্ক নিয়ে ফের সরব মনিকা

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে নিজের যৌন সম্পর্ক নিয়ে প্রায় ১৫ বছর পর ফের মুখ খুললেন মনিকা লিউনস্কি। আর তার  মুখ খোলার মধ্য দিয়ে বিশ্বজোড়া মনিকা-ক্লিনটন যৌন কেলেঙ্কারি বিতর্ক ফের মাথাচাড়া দিল।

তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে তার অবৈধ সম্পর্ক নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটে ছিলেন হোয়াইট হাউসের তখনকার কর্মচারী।

এতদিন পর তিনি জানিয়েছেন, দুর্বলতার সুযোগ নিয়েই ক্লিনটন তার সঙ্গে যৌনকর্ম করেছেন। তবে তিনি তাতে বাধা দেননি। বরং সম্মতিই দিয়েছেন।  তিনি বলেছেন, ওই ঘটনার পর চুপ করে থাকায় আমার বদনাম হয়েছে। সেই নীল রঙের স্কার্টকে ঘিরে যে বদনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, এবার তার অবসান ঘটাতে চাই।

প্রসঙ্গত, ১৯৯৫ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ২২ বছরের মনিকা লিউনস্কির সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে পড়েন। এই সম্পর্কের খবর জানাজানি হওয়ার পর তোপের মুখে পড়েন প্রেসিডেন্ট। এই ঘটনায় ১৯৯৮ সালে মার্কিন সিনেটে ক্লিনটনের ইমপিচমেন্ট হয়।

ধর্ষিত হয়েছিলেন দ. আফ্রিকান প্রেসিডেন্টের স্ত্রী

দুষ্কৃতকারীরা তার স্ত্রীকে  ধর্ষণ করেছে. এমনই  চাঞ্চল্যকর  দাবি করলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা৷ সোমবার জোহার্নেসবার্গে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা স্বীকার করেন।

তিনি আরও  বলেন, ‘আমার ও আমার পরিবারের সদস্যদের নিরাপত্তার প্রয়োজন নেই বলে যারা মনে করছেন, তাদের জানিয়ে রাখি ১৯৯৮ সালে আমার স্ত্রী ধর্ষিতা হন৷ যদিও দোষীরা সাজা পেয়েছে৷’

অবশ্য জ্যাকব জুমার চার স্ত্রীর মধ্যে কোনজন ধর্ষিত হয়েছিল জানাননি তিনি।  উল্লেখ্য, আগামী ৭ মে দক্ষিণ আফ্রিকায় সাধারণ নির্বাচন৷ জ্যাকব জুমার বিরুদ্ধে বিরোধীরা বলছে, তিনি জনকল্যাণ তহবিল থেকে টাকা নিয়ে নিজের ফার্ম হাউজটিকে বিলাসবহুল বানিয়েছেন৷ তার ফার্ম হাউজটি সংস্কারে খরচ হয়েছিল ২ কোটি ৩০ লক্ষ মার্কিন ডলার৷ ফার্ম হাউজটিতে হেলিপ্যাড, ব্যক্তিগত হাসপাতাল ও একটি অ্যাম্ফিথিয়েটারও রয়েছে৷

অবশ্য জুমার দাবি, ফার্ম হাউজের সংস্কার তার নিরাপত্তা আঁটসাট করার প্রক্রিয়ার একটি অংশ৷ তবে বিশেষজ্ঞ মহল মনে করছে নির্বাচনে বিরোধীদের আনা অভিযোগ জুমাকে কিছুটা হলেও বেগ দেবে৷

গ্রিসে নৌকাডুবিতে ২২ শরণার্থীর সলিল সমাধি

গ্রিসে অবৈধভাবে প্রবেশের সময় নৌকাডুবিতে সলিল সমাধি হলেন ২২ শরণার্থী। নিহতদের মধ্যে ৪ শিশুও রয়েছে। এ ঘটনায় এখনও অমেকে নিখোঁজ রয়েছে।

সোমবার তুরস্কের উপকূলের কাছাকাছি সামোস দ্বীপের কাছে পূর্ব এজিন সাগরে এই ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত লোক বোঝাই করার কারণেই নৌকাটি ডুবে গিয়েছে।

এ বিষয়ে গ্রিসের কোস্টগার্ড জানায়, নৌকাডুবির পর তারা মোট ৩৬ জনকে উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের মধ্যে ৩ জন নারী ও একজন শিশু রয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় এক শিশুসহ দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

উদ্ধার হওয়া এক শরণার্থী কোস্টগার্ডকে জানান, ৩০ ফুট লম্বা ও ছয় ফুট চওড়া নৌকাটিতে ৬০ থেকে ৬৫ জনের মতো লোক ছিল। তবে ওই শরণার্থীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনাস্থলে গ্রিক কোস্টগার্ডের জাহাজ, মাছধরার নৌকা, উদ্ধারকারী হেলিকপ্টার নিখোঁজদের উদ্ধারের কাজে নেমেছে।

সিসিকে হত্যা চেষ্টার অভিযোগ

মোট দুই বার তাকে হত্যার চেষ্টা চালানো হয়েছে বলে দাবি করেছেন মিশরের প্রাক্তন সেনাপ্রধান ও দেশের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী আবদুল ফাত্তাহ আল-সিসি৷ সোমবার মিশরের দুটি বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন৷

তিনি বলেন, ‘মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর, আমাকে দুইবার হত্যার চেষ্টা হয়েছে৷ যদিও কবে এবং কোথায় তাকে হত্যার চেষ্টা হয়েছে সে বিষয়ে মুখ খোলেননি সিসি৷

একইসঙ্গে আগামী ২৬ ও ২৭ মে মিশরের সাধারণ নির্বাচনে জয়ী হলে তিনি. মোহাম্মদ মুরসির দল মুসলিম ব্রাদারহুডের অস্তিত্ব রাখবেন না বলেও  ঘোষণা করেছেন। এর আগে দেশটির অন্তবর্তীকালীন সরকার মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করে।  

সুদানে লড়ছে ৯ হাজার শিশু সেনা

মানুষের শৈশব জীবনই নাকি সবচেয়ে নিরাপদ আর সুন্দর। কিন্তু সুদানের শিশুদের কাছে শৈশব এসেছে অভিশাপ হয়ে। কেননা স্বাভাবিকভাবে জীবন শুরু হওয়ার আগেই যুদ্ধের ময়দানে বাধ্য হয়ে `শহীদ` হচ্ছে তারা। সে দেশে চার মাসের ভয়াবহ নৃশংস গৃহযুদ্ধে ৯ হাজারের এরও শিশুকে সৈন্য হিসাবে নিযুক্ত করা হয়েছে। শিশুদের হাতে অস্ত্র তুলে দিয়ে তাদের জোর করে যুদ্ধের ময়দানে নামানোর ঘটনায় সরকার বা বিদ্রোহী, কোন পক্ষই পিছিয়ে নেই। জাতিসংঘের মানবাধিকার চিফ নাভি পিল্লে বুধবার এই মর্মান্তিক বাস্তবের কথা জানিয়েছেন। নাভি পিল্লে জানিয়েছেন,‘ ৯ হাজারের বেশি শিশুকে উভয়পক্ষই সশস্ত্র সেনা হিসাবে নিযুক্ত করেছে। এছাড়া সাধারণ মানুষের উপর দুই পক্ষেরই নির্বিচার আক্রমণে প্রাণ হারিয়েছে বহু শিশু।’

শিশুদের ঘরের কাজ বাধ্যতামূলক!

স্পেনে শিশুদের এখন থেকে লেখাপড়ার পাশাপাশি ঘরের কাজও করতে হবে। তাদেরকে পরিবারের কাজে বাধ্য করতে শীঘ্রই একটি আইন চালু করতে চলেছে সে দেশের সরকার। বিশেষ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে খসড়া ওই আইনটি চূড়ান্ত করতে পার্লামেন্টে পেশ করা হয়েছে বলে।

আইনটিতে বলা হয়েছে, ১৮ বছরের নিচে সব শিশুদের জন্য পরিবারের সব ধরনের কাজে অংশগ্রহণ বাধ্যতামূলক। ছেলে-মেয়ে নির্বিশেষে সবাইকে ঘরবাড়ির দেখভাল থেকে শুরু করে সংসারের সব ধরনের কাজে অংশ নিতে হবে।

কিন্তু কেন এই ধরনের নিয়ম চালু হচ্ছে. জানা গিযেছে,বাবা-মা ও শিক্ষকদের প্রতি যথাযথ সম্মান দেখানোর পাশাপাশি তাদের লেখাপড়ার কাজেও মনোযোগী হতে হবে। তবে যেসব শিশুরা ঘরের কাজ করতে অনীহা দেখাবে তাদেরকে কী শাস্তি দেওয়া হবে আইনে সে বিষয়ে কিছু বলা হয়নি।

এর আগে পুরুষদের গৃহকাজে বাধ্য করতে স্পেনে আরো একটি আইন প্রবর্তন করা হয়েছিল। সেখানকার পুরুষদের বিয়ের সময়ই এ বিষয়ে মুচলেকা দিতে হয়। আইনানুযায়ী তাদের ঘরের সব ধরনের কাজ করার পাশাপাশি বাচ্চাদের এবং পরিবারের বয়স্ক সদস্যদের দেখভাল বাধ্যতামূলক করা হয়েছে।

বিয়ের পিঁড়িতে বসছেন বিশ্বের সবচেয়ে স্থুলকায় নারী চ্যারিটি পিয়ার্স

অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বের সবচেয়ে স্থুলকায় নারী হিসেবে পরিচিত চ্যারিটি পিয়ার্স। এর জন্য তিনি কমপক্ষে ১২৭ কেজি মেদ ঝরিয়ে কিছুটা হালকা হতে চান বলে জানিয়েছেন।  চ্যারিটি অবশ্য তার বর আগে থেকেই ঠিক করে রেখেছেন। তিনি বিয়ে করছেন তার দীর্ঘদিনের বন্ধু ও তার চেয়ে অর্ধেকেরও কম ওজনের টনি সৌরকে। আর বিশ্বের সবচেয়ে স্থুলকায় রেকর্ডধারী চ্যারিটিকে বিয়ে করতে পারছেন বলে টনিও খুব খুশি।

৩৮ বছর বয়সী চ্যারিটি জানান, বিয়ের পর টনির সঙ্গে মধুচন্দ্রিমাটা যেন ভালো করে এবং আনন্দ নিয়ে করতে পারেন সে জন্যই ওজন কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। যদিও সেই ওজনটাই তাকে বিখ্যাত করেছে পৃথিবীর কাছে। কিন্তু টনির জন্য তিনি সব করতে পারেন। এ জন্যই তিনি শরীরের বাড়তি মেদ ঝরাতে অচিরেই অস্ত্রোপচার করাবেন।

জানা যায়, বর্তমানে তার ওজন ৩৪৭ কেজি। আর তার প্রেমিক ও বন্ধু টনির ওজন ও বয়স তার চেয়ে অনেক কম। আর সেটাই দুজনের প্রেমের মধ্যে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াচ্ছে। চ্যারিটি বলেন, ‘আমি চাই না আমাদের মধুচন্দ্রিমা ঘরের মধ্যে কাটুক। আমি ২২ বছরের টনিকে বিয়ে করবোই।’

সম্প্রতি তিনি টনির সঙ্গে এই শরীর নিয়েও নেচেছেন বলেও জানান চ্যারিটি। তিনি বলেন, ‘আমরা দুজনই দেশের গান খুব ভালোবাসি। তাই বিয়ের সময় টনি কাউবয় আর আমি কাউগার্ল সাজব বলে ঠিক করেছি। তারপর আমরা অতিথিদের সঙ্গে সারা রাত নাচব।’

চ্যারিটি আরো জানান, কিছুদিন আগেই চিকিৎসকরা তাকে সাবধান করেছিলেন বাড়তি ওজনের ব্যাপারে। তখন তিনি বিষয়টিকে এত পাত্তা দেননি। কিন্তু তিনি এখন ভয় পাচ্ছেন বাড়তি ওজনের কারণে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের।

পূর্বপুরুষদের চুল দিয়ে তৈরি হেলমেট

পূর্বপুরুষের মাথার চুল সংরক্ষণ করে হেলমেট বা মাথার আচ্ছাদন তৈরি করে চীনের এক অংশের মানুষ। এছাড়াও নিজেদের মাথার চুল আচড়ানোর সময় চিরুনিতে লেগে থাকা চুলও তারা সংরক্ষণ করে পরবর্তী প্রজন্মের জন্য। চীনের এক অংশের সংখ্যালঘু সম্প্রদায় ‘মিয়াও’ জনগোষ্ঠির মধ্যে এই অদ্ভুত রীতি লক্ষ্য করা যায়। শত শত বছর ধরে তারা এই ঐতিহ্য ধরে রেখেছে।

বিশেষ কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে মিয়াও জনগোষ্ঠির নারীরা খুব সতর্কতার সঙ্গে রাশি রাশি চুল দিয়ে বানানো এই বিশেষ আচ্ছাদন মাথায় পরিধান করে। চীনে মিয়াও জনগোষ্ঠির মাত্র পাঁচ হাজার মানুষ বেঁচে থাকলেও তারা কঠোর নিয়মকানুনের ভেতর দিয়ে তাদের ঐতিহ্যকে ধরে রেখেছে। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গাইঝু প্রদেশের লুইপাসুই শহরের সওজিয়া গ্রামে এই জনগোষ্ঠির বসবাস।

গোত্রের নিয়মানুযায়ী মা তাদের মেয়েকে মাথার আচ্ছাদন উপহার হিসেবে দিয়ে যায়। আর মেয়ের কাজ হল দিনে দিনে সেই আচ্ছাদনটিকে পরিপুষ্ট করা। এই গোত্রের কাছে এমনও অনেক আচ্ছাদন আছে যেগুলোর বয়স কয়েকশ বছর। খুব যত্ন আর সতর্কতার সঙ্গে আচ্ছাদনগুলোকে সংরক্ষন করা হয়।

চীনের সংখ্যালঘু সম্প্রদায়ের সংস্কৃতির ওপর গবেষক স্যু তু বলেন, ‘বিয়ের অনুষ্ঠান বা গোত্রের কোনো বার্ষিক অনুষ্ঠানের সময় এই আচ্ছাদনগুলো মিয়াও নারীরা পরিধান করে। তবে কিছু ক্ষেত্রে এই আচ্ছাদনগুলোর দেখভালের দায়িত্ব পুরুষদের ওপরও পরে। কিন্তু পুরুষরা যেহেতু অতটা চুল সচেতন নয় তাই অনেক আচ্ছাদনই একটা সময় নষ্ট হয়ে যায়। আর এভাবে যদি চলতে থাকে তাহলে ঐতিহ্য একটা সময় শেষ হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘মিয়াও নারীরা ওই আচ্ছাদনটির সঙ্গে যেমন তাদের নিজেদের চুল যুক্ত করে তেমনি তাদের দাদী-নানীর চুলও যুক্ত করে। এমনও দেখা যায় যে, অনেক আচ্ছাদনগুলোতে প্রপিতামহের চুলও রয়েছে। আচ্ছাদনটি মূলত এই গোত্রের কাছে অনেক বড় সম্মানের বিষয়। মেয়ে বিয়ের উপযুক্ত হলে তাকে শ্বশুড় বাড়ি পাঠানোর সময় এই উপহারটি দেওয়া হয়।’ তবে অনেকেই মনে করেন মিয়াও জনগোষ্ঠির এই ঐতিহ্য শুধুমাত্র বইয়ের পাতায়  সীমাবদ্ধ। কিন্তু তারা জানে না যে মিয়াওরা এখনো তাদের ঐতিহ্য মাথায় ধারণ করে।

গুলি বর্ষণে পাকিস্তানে একই পরিবারের ৯ জনের মৃত্যু

অজ্ঞাত পরিচয়  এক আততায়ীর গুলি বর্ষণে মৃত্যু হল  একই পরিবারের ৯ জনের । আহত হয়েছেন ৭ জন । শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরপশ্চিম পাকিস্তানের সওয়াবী জেলায় ।পুলিশ সূত্রের খবর এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি গাড়ি নিয়ে এসে হামলা চালায় , ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয় । আহতদের মধ্যে এক মহিলা ও শিশুও রয়েছেন ।

সেনাবাহিনীর নালিশে বন্ধ হওয়ার মুখে পাকিস্তানের ‘জিয়ো টিভি’

পাকিস্তানের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘জিয়ো টিভি’ বন্ধ করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। চ্যানেলটির প্রখ্যাত সাংবাদিক হামিদ মীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সেনা গোয়েন্দা সংস্থা আইএসআইর বিরুদ্ধে অভিযোগ তোলায় মঙ্গলবার সেনাবাহিনীর পক্ষ থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয় এই আবেদন জানায়। বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো এই খবর জানিয়েছে।

 প্রসঙ্গত, শনিবার করাচি বিমানবন্দর থেকে কর্মস্থল জিয়ো টিভির দফতরে যাওয়ার সময় হামিদ মীরের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে এক বন্দুকধারী। শরীরে ছয়টি গুলি বিদ্ধ হলেও প্রাণে বেঁচে যান হামিদ মীর। এর পর এ ঘটনায় পাকিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোতে সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইর (ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স) সন্দেহজনক ভূমিকা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেশন অথরিটির ফখরুদ্দিন মোগল জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয় জিয়ো টিভির বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। রেগুলেশন অথরিটির আইনি টিম তাদের আবেদন পর্যালোচনা করে দেখছে। এ জন্য তিন সদস্যের একটি কমিটিও করা হয়েছে।

ইউক্রেন গৃহযুদ্ধ প্রায় দোড়গোড়ায় : পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলকে সতর্ক করে বলেছেন, ইউক্রেন গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে। ইউক্রেন সরকার দেশটির পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের দমনে সেনাবাহিনী পাঠানোর পর পুতিন এই মন্তব্য করেন। মঙ্গলবার ক্রেমলিনের এক বিবৃতিতে একথা জানিয়ে বলা হয়, উভয় নেতা টেলিফোনে ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় পুতিন ইউক্রেনের ক্রমবর্ধমান সহিংসতার প্রসঙ্গ তুলে ধরে সতর্ক করেন যে, দেশটি গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে।

তবে উভয় নেতা ইউক্রেনের বিষয়ে বৃহস্পতিবার চারপক্ষের মধ্যে যে বৈঠক হতে চলেছে তার ওপর গুরুত্ব আরোপ করেন। এই চারপক্ষ হলো রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। বিবৃতিতে বলা হয়, উভয় নেতা আশা করেন জেনেভায় অনুষ্ঠেয় বৈঠক থেকে ইউক্রেন পরিস্থিতিকে শান্ত করতে একটি স্পষ্ট আভাস পাওয়া যাবে। একই সঙ্গে ক্রেমলিনের বিবৃতিতে পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোকে সংবিধান বিরোধী বলে উল্লেখ করা হয়।

ভাইকে পেয়ে আনন্দে প্রাণ হারালেন বোন

ভাইকে একবার দেখার জন্য কম চেষ্টা করনেনি বোন সরলা জেবটরাম বদলানি। কিন্তু পারেননি। তবে পিছ পা হননি তিনি। ভিসার জন্য আবেদন করে অবশেষে পঞ্চমবারের চেষ্টায় তা পেয়েও যান। ভাইয়ের টানে ভারত ছেড়ে পাড়ি দেন পাকিস্তানে। পাকিস্তানের লারকানায় বাস করেন ভাই মহেশ কুমার।

১৬ বছর পর ভাইয়ের সঙ্গে দেখা হয় বোনের। আনন্দে আত্মহারা দু’জনেই। তবে সেই আনন্দ বেশিক্ষণ ঠাঁই হয়নি। ভাইকে দেখে আনন্দে প্রাণ হারান সরলা। আর তাতে কিছুক্ষণের মধ্যেই আনন্দঘন মুহূর্ত পরিণত হয় বিষাদে। যে চোখ দিয়ে বইছিল আনন্দাশ্রু, সেই চোখে তখন বিষাদের জল। জানা গিয়েছে, মহারাষ্ট্রের উল্লাসনগর থেকে আসা বোন সরলা জেবটরামকে লাহোর বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে এসেছিলেন মহেশ কুমার। ১৬ বছর পর স্টেশনেই ভাইকে দেখার আনন্দে আবেগপ্রবণ হয়ে পড়েন সরলা। সেখানেই হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়।

রাশিয়া ন্যাটোর বিবৃতির বিরুদ্ধে মুখ খুললো

অবশেষে ন্যাটোর বিরুদ্ধে মুখ খুলেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ন্যাটো ইউক্রেনের সংকটকে প্রতিষ্ঠানগত স্বার্থ উদ্ধারে ব্যবহার করছে। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, সংক্ষিপ্ত রূপ ন্যাটো। রাশিয়ার ভাষ্যমতে ন্যাটো ইউক্রেনের সংকটকে পুঁজি করে প্রতিষ্ঠানটির উপযোগীতা উপস্থাপন করতে চাইছে। আর ‘কল্পিত’ যুদ্ধের পরিকল্পনার কথা ছড়িয়ে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে।

 যদিও ন্যাটো রাশিয়ার এই দাবি উড়িয়ে দিয়েছে। কারণ হিসেবে উল্লেখ করেছে, রুশ সেনা সমাবেশ উদ্দেশ্যহীনভাবে ইউক্রেন সীমান্তে বসতি গড়েছে এটা বিশ্বাসযোগ্য নয়। ন্যাটোর মহাসচিব আন্দ্রিস ফগ রাসমুসেন রাশিয়াকে সেনা সমাবেশ সরিয়ে নেয়ার পরামর্শ দিয়েছেন, যদি আদৌ রাশিয়া কোন মধ্যস্থতা চেয়ে থাকে।

 রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাসমুসেনের মন্তব্যকে ‘আক্রমণাত্মক’ আখ্যা দেওয়া হয়েছে। বলা হচ্ছে, রাসমুসেন এতোদিনে এমন কোন তত্ত্ব উপস্থাপন করতে পারেননি, যা ইউক্রেনের সত্যিকার উপকারে আসতে পারে। ন্যাটো অধিভুক্ত দেশগুলো রাশিয়ার সঙ্গে সকল প্রকার সামরিক ও বেসামরিক লেনদেন বন্ধ করে দিয়েছে। কিন্তু দূত কিংবা মন্ত্রী পর্যায়ে কূটনৈতিক আলোচনার দরজা যে উন্মুক্ত এখনও, সে কথাও জানিয়েছে।

চিহ্নিত হল সর্ববৃহৎ স্বর্ণ স্ফটিক

পৃথিবীর সর্ববৃহৎ সোনার স্ফটিক চিহ্নিত করতে সক্ষম হয়েছেন মার্কিন বিশেষজ্ঞরা। ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় একটি খনিতে এর সন্ধান মিলেছে।

 জানা গিয়েছে, সর্ণ স্ফটিকটির ওজন ২১৭ দশমিক ৭৮ গ্রাম এবং মূল্য ১৫ লক্ষ মার্কিন ডলার। লস অ্যালমস ন্যাশনাল ল্যাবরেটরিতে গবেষকরা এই স্ফটিকটির উপর পরীক্ষা নিরিক্ষা চালাচ্ছেন। প্রায় এক দশক আগে এর মালিক ভেনেজুয়েলায় পাওয়া এই রকম চারটি স্ফটিকের অন্তর্গঠন নিয়ে গবেষণা চালাতে মিয়ানি বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ জন রাকোভনকে দিয়েছিলেন।

 গবেষকরা জানিয়েছেন, ২০০৬ সালে এক জায়গায় নিলামের সময় এই স্ফটিকটি বাতিল বলে গণ্য হয়েছিল। কারণ তখন এটির বিশ্বাসযোগ্যতা নিয়ে তখন প্রশ্ন উঠেছিল। গলফ বলের আকারের এই স্ফটিকটি সম্পর্কে গবেষকদের ব্যাখ্যা, বাষ্প ও পলির ফলে এর আকৃতিতেও কিছুটা পরিবর্তন ঘটেছে।

রাশিয়াকে ফের হুঁশিয়ারী দিল যুক্তরাষ্ট্র

ইউক্রেনে নতুন করে শুরু হওয়া অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র.সোমবার রাশিয়াপন্থি বিক্ষোভকারীরা ইউক্রেনের তিনটি শহরে সরকারি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবন দখল করে নেওয়ার পর রাশিয়াকে যুক্তরাষ্ট্র এই হুমকি দিল।

এদিন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি তার প্রতিদ্বন্দ্বী রুশ পররাষ্ট্র মন্ত্রী সার্গেই লেভরভকে ফোন করে হুঁশিয়ারী দেন। ইউক্রেনে অস্থিতিশীলতা তৈরির জন্য রাশিয়াকে মূল্য দিতে হবে বলেও সাবধান করে দেন তিনি।

এ বিষয়ে উভয় পক্ষ আগামী ১০ দিনের মধ্যে সরাসরি আলোচনায় বসতে পারে কিনা এ বিষয়েও দুই পররাষ্ট্র মন্ত্রী কথা বলেন। এদিকে বাণিজ্যিক প্রদেশ দোনেস্ক, লুহানস্ক আর খারকিব শহরে রুশপন্থিরা সরকারি ভবন দখলের নেওয়ার পর ইউক্রেনীয় কর্তৃপক্ষ সেখানে নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে। সোমবার রুশপন্থি বিক্ষোভকারীরা দোনেস্কের আঞ্চলিক সরকারি ভবন দখল করে নিয়ে তা ‘গণপ্রজাতন্ত্রিক’ বলে ঘোষণা করে। সেইসঙ্গে আগামী ১১ মে এর মধ্যে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে গণভোট আয়োজনে সাহায্য করার জন্যও আহ্বান জানায় রুশপন্থিরা।

 সম্প্রতি ইউক্রেন থেকে কিমিয়া উপদ্বীপ বিচ্ছিন্ন হয়ে রুশ কনফেডারেসনে যুক্ত হওয়ার পর থেকে অন্য প্রদেশগুলোতেও এই প্রবণতা শুরু হয়েছে। অবশ্য ইউক্রেন ও যুক্তরাষ্ট্র এর পেছনে উসকানি দেওয়ার জন্য রাশিয়াকে দায়ি করছে।

নিখোঁজ বিমানের স্পষ্ট সংকেত পাওয়া গেল অস্ট্রেলীয় জাহাজে

মালয়েশিয়ার নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষের ব্যাপারে এ পর্যন্ত সবচেয়ে বেশি স্পষ্ট ও গুরুত্বপূর্ণ সংকেত পেয়েছে অস্ট্রেলিয়ার আরেকটি জাহাজ। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, দুই ঘণ্টার মধ্যে দুবার তারা এ ধরনের সংকেত পেয়েছে। তবে এ ব্যাপারে নিশ্চিত হতে আরও অনুসন্ধান চালাতে হবে।

অস্ট্রেলীয় অনুসন্ধানী দলের প্রধান অংগাস হিউস্টন বলেন, গত শনিবার চীনের জাহাজ সংকেত পায়। তবে এ পর্যন্ত যত সংকেত পাওয়া গেছে, তার মধ্যে আজকের পাওয়া সংকেতগুলো সবচেয়ে বেশি স্পষ্ট ও গুরুত্বপূর্ণ। তবে বিমানটির ধ্বংসাবশেষের অবস্থান সম্পর্কে কোনো সুনিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

হিউস্টন আরও জানান, নিখোঁজ উড়োজাহাজের তথ্য এবং ককপিটের কণ্ঠস্বর রেকর্ডারের (ব্ল্যাকবক্স) খোঁজে সাগরের তলদেশে বিশেষ যন্ত্র স্থাপন করে পানির নিচে তরঙ্গ পাঠিয়ে এসব সংকেত পাওয়া গেছে। গত ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ২৩৯ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয় মালয়েশিয়ার বিমান এমএইচ৩৭০। মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত মহাসাগরের দক্ষিণ অংশে বিমানটি বিধ্বস্ত হয়েছে। তবে বিমানের কোনো ধ্বংসাবশেষ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

গত শনিবার মালয়েশিয়া এয়ারলাইনসের উড়োজাহাজের সম্ভাব্য ধ্বংসাবশেষের ব্যাপারে চীনা একটি জাহাজ দুবার সংকেত পায়। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট অঞ্চলে গতকাল রবিবার কয়েকটি উড়োজাহাজ ও জাহাজ পাঠায় অস্ট্রেলিয়া।

জাপানে ক্ষেপণাস্ত্রবাহী আরও দুটি জাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র রবিবার জাপানে ক্ষেপণাস্ত্রবাহী আরও দুটি যুদ্ধজাহাজ সরবরাহ করবে বলে ফের প্রতিশ্রুতি দিয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হ্যাগেল এদিন জানিয়েছেন, উত্তর কোরিয়ার কথিত উস্কানিমূলক তৎপরতার ফলে সৃষ্ট হুমকি মোকাবেলায় এসব জাহাজ পাঠানো হবে।টোকিওতে  জাপানি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে হ্যাগেল বলেন, ২০১৭ সালের মধ্যে জাপানে দুটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পদ্ধতিসমৃদ্ধ দুটি রনতরী মোতায়েন করা হবে। 

তিনি আরও বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোসহ পিয়ংইয়ংয়ের উস্কানিমূলক ও অস্থিতিশীলতা সৃষ্টিকারী তৎপরতার মোকাবেলায় অ্যাজিস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবহনকারী বাড়তি দু’টি রণতরী পাঠানোর পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের  নিরাপত্তা স্বার্থ রক্ষা হবে এবং উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকির মুখে টোকিও ও ওয়াশিংটনের প্রতিরক্ষা ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে বলেও দাবি করেন চাক হ্যাগেল। এই এলাকায় এর আগে ক্ষেপণাস্ত্রবাহী পাঁচটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

থাইল্যান্ডে বাস দুর্ঘটনা মৃত কমপক্ষে ৩০

থাইল্যান্ডে মিউনিসিপ্যাল কর্মীদের নিয়ে যাওয়ার সময় একটি ডবল টেকার বাস দু্র্ঘটনার কবলে পড়ে.  নিহত ৩০ জন । আহতের সংখ্যা ২২। থাইল্যান্ড সরকারী সূত্রেসূ সুত্রের খবর অনুযায়ী  ত্সূ সূত্রের খবর অনুযায়ী সোমবার রাতে বাসটি যওয়ার সময় মাউন্টেন রোডের কাছে দুর্ঘটনাগ্রস্ত হয় । এখানে বছরে ৩০০ টি র মত দুর্ঘটনা হয় বলে জানিয়েছেন রাজ্যপাল সুরিয়া প্রসাতবুনডিট্যা। ড্রাইভার অন্য গাড়ীকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ১০০ ফুট নিচে পরে যায় ।  বাসের এক চতুর্থাংশ লোকই থাইল্যান্ডের টাকের গ্রামবাসী ।

চীনে মালয়শীয় দূতাবাসের সামনে নিখোঁজ বিমানযাত্রীর স্বজনদের বিক্ষোভ

চীনের মালয়শীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখালেন নিখোঁজ উড়োজাহাজের যাত্রীদের পরিবারের সদস্যসহ শত শত মানুষ।

গত দুই সপ্তাহ ধরে মালয়শিয়া সরকারের ‘অসত্য তথ্য’ প্রদানের অভিযোগে তারা বিক্ষোভ দেখায়. সোমবার রাত ৮টার দিকে মালয়শিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক সংবাদ সম্মেলন করে জানান, মালয়শিয়ান এয়ারলাইন্সের উড়োজাহাজ এমএইচ-৩৭০ দক্ষিণ ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে এবং উড়োজাহাজের কোনো যাত্রীই বেঁচে নেই।

তার এ ঘোষণায় নিখোঁজ উড়োজাহাজের চীনা যাত্রীদের পরিবারের সদস্যরা বেইজিং-এ মালয়শিয়া দূতাবাসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের অভিযোগ, মালয়শিয়া সরকার নিখোঁজ উড়োজাহাজের বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করেনি। বিক্ষোভকারীদের কয়েকজন দূতাবাসের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এই সময় বিক্ষোভকারীদের বিভিন্ন প্ল্যাকার্ডসহ দূতাবাসের সামনে অবস্থান করতে দেখা যায়।

ফ্রান্সের উপগ্রহে নিখোঁজ বিমানের ছবি! 

এবার ফ্রান্সের উপগ্রহ চিত্রেও ধরা পড়লো ভাসমান বস্তু। রবিবার মালয়েশীয় প্রশাসন জানিয়েছে, অস্ট্রেলিয়া এবং চীনের মতো ভারত মহাসাগরের দক্ষিণ প্রান্তেরই কোনো এলাকায় সন্দেহজনক বস্তু ভাসতে দেখেছে ফ্রান্সের একটি উপগ্রহ। এ ক্ষেত্রেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেটি নিখোঁজ বিমান বোয়িং ৭৭৭-ইআরের ধ্বংসাবশেষ হতে পারে।

ফ্রান্স সূত্রে পাওয়া ছবিগুলো ইতিমধ্যেই অস্ট্রেলীয় উদ্ধারকারী দলের দফতরে পাঠানো হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার প্রশাসন। তবে ঠিক কোনো এলাকায় বস্তুটি ভাসতে দেখা গিয়েছিল, কবেই বা ছবিটি ফ্রান্সের উপগ্রহে ধরা পড়ে, সেসব ব্যাপারে কিছুই জানা যায়নি। ফলে এ বস্তুটির সঙ্গে অস্ট্রেলিয়া এবং চীনের নজরে আসা বস্তুগুলোর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিয়ে স্বাভাবিকভাবেই দ্বন্দ্বে উদ্ধারকারী দলের কর্মীরা। 

যদিও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টোনি অ্যাবট অবশ্য বেশ আশাবাদী। তিনি সাংবাদিকদের জানান, এখনো কিছু নিশ্চিতভাবে বলা না গেলেও এটা পরিষ্কার যে, মোটামুটি বিশ্বাসযোগ্য কিছু সূত্র হাতে পেয়েছি আমরা। ফলে বিমানটির শেষ পরিণতি কী হয়েছিল, সেটা খুব তাড়াতাড়ি আমরা বুঝে যেতে পারবো- এমন আশা করতেই পারি।

আর সে আশা জোরদার করছে শনিবারের তল্লাশি অভিযান থেকে উঠে আসা কিছু নতুন তথ্য। অনুসন্ধান অভিযান চালানোর সময় একটি অসামরিক বিমানের নজরদারি দলের চোখে পড়ে অন্তত ৫ কিলোমিটার ব্যাসার্ধজুড়ে বেশ কিছু কাঠের তক্তার মতো জিনিস ভাসছে। আর সেগুলোর গায়ে জড়ানো রয়েছে চামড়ার বেল্ট।

জিরাফের চুমুতে শেষ বিদায়

প্রাণীকূল ভীষণ আবেগপ্রবণ। এই আবেগের প্রকাশ বেশিরভাগ সময় মানুষের ক্ষেত্রেই ঘটে থাকে। তবে অন্য প্রাণীরাও যে আবেগহীন সৃষ্টি নয় তার প্রমাণ অনেক মিলেছে অতীতে। আর সর্বশেষটি মিললো নেদারল্যান্ডের একটি চিড়িয়াখানায়। নিজেদের লালন-পালন করে বড় করে তোলা সেবককে আবেগাপ্লুত বিদায় দিতে দেখা গেছে চিড়িয়াখানাটির জিরাফগুলোকে! প্রত্যক্ষদর্শীদের চোখে সে দৃশ্য ছিল অভাবনীয়!

জানা গিয়েছে,  ক্যান্সারাক্রান্ত হয়ে জীবনের শেষ মুহূর্তে পৌঁছেছেন রটেরড্যামের দিয়েরগ্রাদ ব্লিজদর্প চিড়িয়াখানার কর্মী মারিও। চিকিৎসকদের ভাষ্য, তিনি আর বেশি দিন থাকছেন না সবুজ পৃথিবীতে। এজন্য তার শেষ ইচ্ছে জানতে চাওয়া হলো। মারিও জানালেন নিজের ২৫ বছরের কর্মস্থল শেষ বারের মতো পরিদর্শনের ইচ্ছের কথা।

নিখোঁজ উড়োজাহাজ উদ্ধারে তৎপরতা বৃদ্ধি চীনের

নিখোঁজ মালয়েশীয় এমএইচ ৩৭০ উড়োজাহাজ উদ্ধারে তৎপরতা আরও জোরদার করেছে চীন। এরই অংশ হিসেবে আন্তর্জাতিক উদ্ধার অভিযানে যোগ দিতে অস্ট্রেলিয়ার পার্থে দু’টি সামরিক উড়োজাহাজ পাঠিয়েছে চীন। উড়োজাহাজ দু’টি মালয়েশিয়া থেকে রওনা হবে এবং পুনরায় উত্তরে অনুসন্ধান কাজে অংশ নেবে।

শনিবার বিকেলে দক্ষিণ ভারত মহাসাগরে নিখোঁজ মালয়েশীয় উড়োজাহাজের ‘ধ্বংসাবশেষের চিহ্ন’ পাওয়ার দাবি করে চীন। দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের উপগ্রহে (স্যাটেলাইট) নতুন করে ধরা পড়া চিত্র নিখোঁজ উড়োজাহাজের ‘ধ্বংসাবশেষ’র কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে, দক্ষিণ ভারত মহাসাগরেরই অস্ট্রেলিয়ার পার্থ উপকূলে উপগ্রহ চিত্রে ধরা পড়া দু’টি বস্তু মালয়েশীয় উড়োজাহাজের ‘ধ্বংসাবশেষ’ বলে অনুমান করা হলেও অনুসন্ধানে সেটি সঠিক প্রমাণিত হয়নি।

সবশেষ উদ্ধার অভিযান চলছে ভারত মহাসাগরের পশ্চিমা অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর পার্থের উপকূলে। দু’দিন আগে উপগ্রহে পার্থ থেকে ২৫০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভারত মহাসাগরে ভাসমান দু’টি বস্তু শনাক্ত করা গেছে। কিন্তু ওই বস্তু দু’টি নিখোঁজ উড়োজাহাজের বিধ্বস্তের ধ্বংসাবশেষ কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজ হওয়ার পর একে একে ২৬টি দেশে সন্ধান অভিযানে নেমেছে। প্রথমে দক্ষিণ চীন সাগরের ভিয়েতনাম উপকূলে ২৩৯ আরোহীবাহী এমএইচ ৩৭০ ফ্লাইটি বিধ্বস্তের খবর পাওয়া গেলেও এর কোনো প্রমাণ মেলেনি।

এক পাউন্ডের নতুন মুদ্রা বাজারে আনতে চলেছে যুক্তরাজ্য

জাল রোধের লক্ষ্যে যুক্তরাজ্য ৩০ বছর পর আবার বাজারে এক পাউন্ডের নতুন মুদ্রা ছাড়ার ঘোষণা করেছে। যুক্তরাজ্যের এইচএম ট্রেজারি (হার ম্যাজেস্ট্রিস ট্রেজারি) খ্যাত সরকারের বাজেট নীতি ও অর্থনৈতিক নীতিমালা বিভাগের মালিকানাধীন মুদ্রা প্রস্তুতকারক প্রতিষ্ঠান দ্য রয়্যাল মিন্ট এ ঘোষণা করা হয়েছে।

রয়্যাল মিন্টের মতে, যুক্তরাজ্যের বাজারে প্রচলিত এক পাউন্ডের মুদ্রাটি অব্যাহতভাবে জাল হওয়ার ঝুঁকিতে রয়েছে। বর্তমানে এ ধরনের প্রায় সাড়ে চার কোটি জাল মুদ্রা রয়েছে, যা বাজারে প্রচলিত মোট মুদ্রার ৩ শতাংশ। সে জন্য প্রতিষ্ঠানটি আগামী ২০১৭ সাল নাগাদ নতুন মুদ্রা ছাড়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।

ইতিমধ্যে মুদ্রাটির ডিজাইন বা নকশাও চূড়ান্ত করা হয়েছে। যুক্তরাজ্যে ১৯৩৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত প্রচলিত থ্রি পেনি বা তিন পেনির মুদ্রাটির আলোকেই ডিজাইন করা হয়েছে নতুন মুদ্রাটির। ১২ কোণবিশিষ্ট এ মুদ্রাই বিশ্বের সবচেয়ে নিরাপদ এবং জনগণের আস্থার মুদ্রা হবে বলে দাবি করেন রয়্যাল মিন্ট। একই কথা বলেন ব্রিটিশ অর্থমন্ত্রী জর্জ অসবর্নও। মুদ্রাটির সম্মুখভাবে রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি থাকবে। আর পেছন ভাগে কোন ছবি দেওয়া হবে, সেটি একটি প্রতিযোগিতার মাধ্যমে নির্ধারণ করা হবে।

যুক্তরাজ্য ১৯৮৩ সালে এক পাউন্ডের নোটের পরিবর্তে বর্তমান এক পাউন্ডের মুদ্রাটি চালু করে।

ধারণা করা হচ্ছে, নতুন এক পাউন্ডের প্রায় ১৫০ কোটি মুদ্রা বাজারে ছাড়া হবে। সেই সঙ্গে বাজার থেকে প্রতিবছর ২০ লাখ করে জাল মুদ্রা উঠে যাবে।

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে বিমান দুর্ঘটনায় নিহত ৫

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে শনিবার একটি হালকা বিমান দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। দুর্ঘটনাকবলিত ‘সেসনা ২০৬’ বিমানটিতে অধিকাংশ যাত্রীই ছিল স্কাইডাইভার। উদ্ধারকারী সংস্থা জানায়, ব্রিসবেন থেকে ৫০ কিলোমিটার উত্তরে বিমানটি উড্ডয়নের সঙ্গে সঙ্গে তা আবার মাটিতে পড়ে বিধ্বস্ত হয় এবং এ সময় আগুন ধরে যায়।

কুইন্সল্যান্ডের দমকল ও উদ্ধার বিভাগের এক কর্মকর্তা বলেন, আমরা টেলিফোনে বিমানবন্দর থেকে একটি হালকা বিমান বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে সেখানে তিন ক্রু পাঠাই। কুইন্সল্যান্ডের পুলিশ জানায়, বিমানটিতে পাঁচজন আরোহী ছিল। এই দুর্ঘটনায় তাদের সবাই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। বিমানবন্দরে কর্মরত ব্রায়ান কার্পেন্টার বলেন, বিমানটি ছিল একটি সেসনা ২০৬।

রুশ ব্যাংকের ওপর আমেরিকার অবরোধ জারি

ক্রিমীয় সংকটের প্রেক্ষাপটে এবার রাশিয়ার একটি ব্যাংকের ওপর অবরোধ আরোপ করেছে আমেরিকা। গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইউক্রেন সংকট নিয়ে বক্তব্য দেওয়ার সময় এ অবরোধ ঘোষণা করেন। এবারের অবরোধের আওতায় ওই ব্যাংকের পাশাপাশি রাশিয়ার আরো কয়েকজন কর্মকর্তাও রয়েছেন।

বরাক ওবামা বলেন, রাশিয়ার অর্থনীতির ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একটি আদেশে তিনি স্বাক্ষর করেছেন। ওবামা আরো বলেন, আমেরিকা দক্ষিণ ও পূর্ব ইউক্রেনের অবস্থা উদ্বেগের সঙ্গে পর্যেবেক্ষণ করছে। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের নেতারা ইউক্রেন সংকট নিয়ে আলোচনার জন্য ব্রাসেলসে পৌঁছেছেন।

এর আগে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া ও ইউক্রেনের ২১ কর্মকর্তার ওপর অবরোধ আরোপ করে। তাদের মধ্যে রাশিয়ার ১৩ জন ও ক্রিমিয়ার আটজন। ইউক্রেনের সার্বভৌমত্ব খর্ব করে বিচ্ছিন্নতাবাদী উদ্যোগের সঙ্গে যুক্ত থাকার কারণে তাদের ওপর এই অবরোধ আরোপ করা হয়।

এ অবরোধের আওতায় রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কয়েকজন উপদেষ্টা, ক্রিমিয়ার বিচ্ছিন্নতাবাদী নেতারা এবং ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভি। এ অবরোধের ফলে তারা ইইউর দেশগুলো ও আমেরিকায় প্রবেশ করতে পারবেন না এবং এসব দেশে তাদের সম্পত্তিও তাদের নাগালের বাইরে চলে যাবে।

এর আগে, ইউক্রেনের ক্রিমিয়া ইস্যুতে মস্কোর অবস্থানের জন্য রাশিয়ার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে সম্মত হয় বৃটেন ও জার্মানি। এ জন্য ইউরোপীয় ইউনিয়নকে রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে আহ্বান জানায় দুটি দেশ।

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে না আমেরিকা : ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইউক্রেন সংকটকে কেন্দ্র করে সামরিক সংঘাতের আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেছেন, রাশিয়ার সঙ্গে প্রকৃত যুদ্ধে জড়াবে না ওয়াশিংটন। বুধবার সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইউক্রেনে আমরা একটি সামরিক সংঘাতে লিপ্ত হতে যাচ্ছি না।

আমেরিকা ক্রিমিয়ার কাছে মোতায়েনের জন্য গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ট্রুক্সটুন কৃষ্ণসাগরে পাঠানোর পর এ মন্তব্য করলেন ওবামা।

ক্রিমিয়া উপকূল থেকে মাত্র কয়েকশ’ কিলোমিটার দূরে রুমানিয়া ও বুলগেরিয়ার সঙ্গে যৌথ নৌ মহড়ায় অংশ নেওয়ার জন্য ওই ডেস্ট্রয়ার পাঠিয়েছে ওয়াশিংটন। ক্রিমিয়াকে নিজ ভূখণ্ডে অন্তর্ভূক্ত করার যে উদ্যোগ রাশিয়া নিয়েছে ওবামা তার নিন্দা করলেও বলেছেন, এ ইস্যুতে যুদ্ধ শুরু করবে না তার দেশ। তবে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য রাশিয়ার ওপর মার্কিন সরকার চাপ প্রয়োগ করে যাবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত রবিবার ইউক্রেনের স্বশাসিত উপদ্বীপ ক্রিমিয়ার ৯৭% জনগণ রাশিয়ার সঙ্গে একীভূত হয়ে যাওয়ার পক্ষে রায় দেয়। এর পরদিন সোমবার একতরফাভাবে স্বাধীনতা ঘোষণা করে ক্রিমিয়ার পার্লামেন্ট। এরপর মঙ্গলবার ক্রিমিয়াকে রুশ ফেডারেশনে অন্তর্ভূক্ত করার জন্য চুক্তি সই করেন রাশিয়ার প্রেসিডেন্ট ম্লাদিমির পুতিন। এই ঘটনার পরপরই রাশিয়া ও ক্রিমিয়ার বেশ কয়েকজন কর্মকর্তার ওপর ভিসা ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন।

নিখোঁজ বিমানের সম্ভাব্য ধ্বংসাবশেষ নাকি খুঁজে পেয়েছে অস্ট্রেলিয়া!

১৩ দিনের মাথায় কি তাহলে হদিশ মিলল এমএইচ ৩৭০ মালয়েশিয়ার বিমান! তবে সেটা অনুমানের ভিত্তিতে অস্ট্রেলিয়ান মেরিটাইম সেফটি অথোরিটির ম্যানেজার জন ইয়ঙ জানাচ্ছেন, তাদের স্যাটেলাইটে দুটি অস্পষ্ট বস্তু দেখা গেছে। তারা মনে করছেন, এটি হতে পারে এমএইচ ৩৭০ এর ধ্বংসাবশেষ। অস্ট্রেলিয়ান মেরিটাইম সেফটি অথোরিটি থেকে জানানো হচ্ছে, প্রায় ২৪ মিটার একটি বস্তু ছবিতে ধরা পড়েছে দক্ষিণ ভারত মহাসাগরের উপর। তার সঙ্গে আরও একটি তুলনামূলক ছোট বস্তু রয়েছে। অস্ট্রেলিয়া প্রশাসনের তরফ থেকে জানা যাচ্ছে, তল্লাসি কার্যে ৪টি বিমান ও ২টি জাহাজ পাঠানো হয়েছে।

দক্ষিণ ভারত মহাসাগরের এমন জায়গায় ধ্বংসাবশেষ দেখা গেছে যেখানে তল্লাসি চালানো খুব সময় সাপেক্ষ। অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী টনি অ্যাবোট সংসদে জানান, অস্ট্রেলিয়ার সমুদ্র নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষ স্যাটেলাইটে দুইটি চিত্র দেখতে পায়। এর পর বিষয়টি গবেষকদের দিয়ে পরীক্ষা করানো হয়। সংসদে তিনি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিষয়টি অত্যন্ত জটিল, আমরা সবাই জানি। সন্ধান পাওয়া ধ্বংসাবশেষ দুইটি নিখোঁজ মালয়েশীয় বিমানের নাও হতে পারে।বিষয়টি ইতিমধ্যে মালয়েশিয়ার প্রেসিডেন্ট নাজিব রাজাককে অবগত করেছেন বলেও জানান অ্যাবোট।

বাগদাদের কফি শপে আত্মঘাতি বোমা বিস্ফোরণ

বুধবার রাতে আত্মঘাতি বোমা বিস্ফোরণে কেঁপে উঠল বাগদাদের এক কফিশপ । ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে । ঘটনার দিন ওই কফিশপের টিভিতে ফুটবল ম্যাচ দেখছিলেন বেশ কয়েকজন । আচমকা কিছু বুঝে ওঠার আগেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে সংশ্লিষ্ট কফি শপটি । চাঞ্চল্য ছড়ায় এলাকায় । বাগদাদের ওয়েস্টার্ন ওয়াশাহ এলকার কফিশপে বিস্ফোরণটি ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে ।

প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই ব্যাক্তির কোমড়ের বেল্টের সঙ্গে বিস্ফোরক বাঁধা ছিল । ক্যাফের সবাই যখন ম্যাচ দেখতে মগ্ন তখন আচমকা আত্মঘাতি বোমা বিস্ফোরিত হয় । আতোতায়ীর স্কেচ আঁকা হয়েছে বলে জানা গেছে । কিন্তু এখনই কোনও তথ্য প্রদানে রাজী হয়নি পুলিশ । এখনও পর্যন্ত এই নাশকতার দায় কোন জঙ্গি সংগঠন না নিলেও আল কায়দাকে প্রাথমিকভাবে সন্দেহভাজনের তালিকায় রাখছে পাক পুলিশ । এর আগেও বিভিন্ন রেঁস্তরা , কফিশপে আত্মঘাতি বোমা বিস্ফোরণ করেছে আল কায়দা ।  পাশাপাশি জনবহুল স্থানে  আত্মঘাতি গাড়ি বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টি করেছে এই জঙ্গী সংগঠন । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

সিয়াটেলে কোমো টিভির হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত ২

সিয়াটেলে দুর্ঘটনায় পড়ল কোমো টিভির নিউজ হেলিকপ্টার । ঘটানায় মৃত্যু হয়েছে বিমান চালক ও ক্যামেরামানের ।জনপ্রিয়  এক পর্যটন কেন্দ্রে ফোটো তোলার সময় এই হেলিকপ্টারটি ভেঙে পড়ে । সিয়াটেলের অগ্নি নির্বাপক দপ্তরের মুখপাত্র কেলি মুর জানান, তিনটি গাড়ি পালাতে না পারায় তার উপরেই ভেঙে পড়ে বিমানটি । একজনের অবস্থা আশঙ্কাজনক।

ভারত-চীন যুদ্ধের গোপন নথি প্রকাশ

১৯৬২’র ভারত-চীন যুদ্ধ সংক্রান্ত গোপন হেন্ডারসন্স ব্রুকস রিপোর্টের একটি বড় অংশ প্রকাশ্যে এসেছে। এই রিপোর্টে চীনের বিরুদ্ধে যুদ্ধে ব্যর্থতার জন্য ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও সরকারের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হয়েছে।

নেভিল ম্যাক্সওয়েল নামের অস্ট্রেলিয়ার এক সাংবাদিক ইন্টারনেটে ওই রিপোর্ট আপলোড করেছেন।

ম্যাক্সওয়েল সাংবাদিক হিসেবে ১৯৬২’র ভারত-চীন যুদ্ধ কভার করেছিলেন। চীনের হাতে ভারতের শোচনীয় পরাজয়ের বিস্তারিত ওই রিপোর্টে রয়েছে বলে জানা গেছে। এই রিপোর্টটি এমন সময় প্রকাশ্যে এল যখন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী অরুনাচল প্রদেশে ভোটের প্রচারে গিয়েছেন।

৫০ বছরের আগের যুদ্ধ সংক্রান্ত এই রিপোর্ট লোকসভা ভোটের প্রচারে বিরোধীদের  হাতিয়ার হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে। এর আগে বিজেপি সভাপতি রাজনাথ সিংহ এই রিপোর্ট প্রকাশের দাবি জানিয়েছিলেন। কিন্তু প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি সংসদে  জানিয়েছিলেন, এই রিপোর্ট প্রকাশ করা যাবে না। কারণ, এতে বেশ কিছু স্পর্শকাতর তথ্য রয়েছে। একইসঙ্গে এই রিপোর্টের বিষয় বস্তু সেনাবাহিনীর বর্তমান কার্যাবলীর সঙ্গেও সম্পর্কিত।

১৯৬৩’তে ওই রিপোর্ট পেশ করা হয়েছিল। ম্যাক্সওয়েলের দাবি, রাজনৈতিক, দলীয় এবং এমনকি পারিবারিক কারণ এই রিপোর্ট না প্রকাশের নেপথ্য কারণ হতে পারে।

ভারতকে সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত দেশের মর্যাদা দেবে পাকিস্তান

পাকিস্তান সরকার ভারতকে শর্তসাপেক্ষে বাণিজ্যিক ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত (এমএফএন) দেশের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাণিজ্যিক ক্ষেত্রে পাকিস্তানকে বিশেষ সুবিধা দেওয়ার শর্তে ভারতকে এ সুবিধা দেবে ইসলামাবাদ।

পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়ে শুক্রবার মন্ত্রিসভার বিশেষ বৈঠক করবেন। বাণিজ্য ও বস্ত্রশিল্প মন্ত্রী খুররম দস্তগির খানসহ অনেক পাকিস্তানি কর্মকর্তা যখন ভারতকে এ মর্যাদা দেওয়ার পক্ষে যথাসম্ভব চেষ্টা করছেন তখন মন্ত্রিসভার এ বিশেষ  বৈঠক ডাকা হলো।

এদিকে, পাকিস্তানের কৃষি, বস্ত্র এবং অটোমোবাইল শিল্প মহল আশংকা প্রকাশ করে বলছে, এ জাতীয় মর্যাদা দেওয়া হলে ভারতীয় পণ্যে পাকিস্তানের বাজার ভরে যাবে এবং এ সব খাতের অনেকেরই জীবন ও জীবিকার পথ বন্ধ হয়ে যাবে। ২০১১ সালে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রক্রিয়া শুরু করে শক্রভাবাপন্ন প্রতিবেশী এ দু’টি দেশ।

ব্যক্তির লাশ ৪০ কিলোমিটার ঠেলে নিয়ে গেল ট্রেন

ফ্রান্সের উচ্চ গতি সম্পন্ন একটি ট্রেন একজন সাইকেল আরোহীর লাশ ৪০ কিলোমিটার দূরে ঠেলে নিয়ে গেছে। ট্রেনটির ধাক্কায় ৪৮ বছর বয়সী ওই ব্যক্তি নিহত হয় এবং চালকের অজান্তেই ট্রেনের ইঞ্জিনের সামনে লাশটি আটকে যায়।

ফ্রান্সের পূর্বাঞ্চলীয় বেলফোর্ট শহরের কাছে পেটিট-ক্রয়িক্স গ্রামের একটি লেভেল ক্রসিংয়ে ওই সাইকেল আরোহীকে ধাক্কা দেয় উচ্চ গতি সম্পন্ন টিজিভি ট্রেন। তবে এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা জানাতে পারেনি পুলিশ এবং ফ্রান্সের জাতীয় রেল কোম্পানি- এসএনসিএফ।

হতভাগ্য ব্যক্তির দুমড়ে-মুচড়ে যাওয়া সাইকেলটি ওই রেল ক্রসিংয়ে পড়ে থাকলেও তার লাশ ট্রেন-ইঞ্জিনের সামনে আটকে যায়। এটি আরো ৪০ কিলোমিটার পথ অতিক্রম করে মালহাউজ স্টেশনে পৌঁছার পর অন্যান্য যাত্রী ও রেলকর্মীরা বিষয়টি উপলব্ধি এবং লাশটি উদ্ধার করে।

এসএনসিএফ এর একজন মুখপাত্র বলেন, লাশটি ট্রেনের সামনে ডানদিকে গেঁথে যাওয়া অবস্থায় উদ্ধার করা হয়। চালক এটিকে দেখতে পাননি।

তিনি এ ধরনের ঘটনাকে ‘তুলনামূলক নজিরবিহীন’ বলে উল্লেখ করেন। ফ্রান্সের টিজিভি ট্রেন নিয়মিত ঘন্টায় ৩২২ কিলোমিটার গতিতে চলাচল করে।

নেতারা মামলা এড়াবেন কিভাবে, চিন্তায় বিএনপি

নতুন করে চাপে পড়তে যাচ্ছে বিএনপি৷ এরই মধ্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ চারজন শীর্ষ নেতা জামিন না পেয়ে কারাগারে গেছেন৷ আতঙ্কে আছেন মামলার আসামিরা৷ এ পরিস্থিতিতে বিএনপি কী করবে, তা নিয়ে আলোচনা চলছে শীর্ষ পর্যায়ে৷

‘মানি লন্ডারিং' মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয় বৃহস্পবিার রাতে৷ ওদিকে রবিবার আদালতে হাজিরা দিতে গিয়ে জামিন পাননি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম৷ তাঁদের কারাগারে পাঠানো হয়েছে ইতিমধ্যে৷ তাঁদের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া জানান, ঢাকায় বিএনপির প্রায় অর্ধশত নেতার বিরুদ্ধে মামলা হয়েছে নির্বাচনের আগে আন্দোলনের কারণে৷ তিনি এ সব মামলাকে রাজনৈতি উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন৷

নির্বাচনের আগে গ্রেপ্তার হওয়া নেতারা ধীরে ধীরে জামিনে ছাড়া পাচ্ছিলেন৷ কিন্তু এবার শীর্ষ নেতাদের জামিন বাতিল হওয়ায়, বিএনপি আবারো নতুন করে চাপের মুখে পড়তে যাচ্ছে৷

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান ডয়চে ভেলেকে জানান, ‘‘বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ তিনজন নেতা জামিনেই ছিলেন৷ নিম্ন আদালতে তাঁদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না৷ আসলে এটা সরকারের প্রভাবে হয়েছে৷''

রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র, ইউরোপের নিষেধাজ্ঞা

ক্রিমিয়ার সংসদে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতার ঘোষণা আসার পরপরই রাশিয়া ও ইউক্রেনের বেশ ক’জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।

এসব রাজনীতিক এবং কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

মার্কিন প্রেসিডেন্ট ওবামা যে এগারোজন কর্মকর্তার সম্পদ জব্দের ঘোষণা করেছেন তাদের তালিকায় রয়েছেন- রুশ একজন উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন, প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ এক সহযোগী, ক্রিমিয়ার নতুন রুশপন্থি নেতা সের্গেই আকসিয়োনভ এবং ইউক্রেনের ক্ষমতাচ্যুত নেতা ভিক্টর ইয়ানুকোভিচ।

অন্যদিকে, ব্রাসেলসে সোমবার ইইউ পররাষ্ট্র মন্ত্রীদের এক বৈঠকে ইউক্রেন ও রাশিয়ার একুশজন রাজনীতিক ও কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সম্পদ জব্দের সিদ্ধান্ত নেওয়া হয়।এসব কর্মকর্তার নাম বা পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তবে আজ মঙ্গলবার নাগাদ তা জানা যেতে পারে। জানা গেছে, এ সপ্তাহের শেষ দিকে ইইউ’র আরেকটি বৈঠকে আরো কিছু ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হতে পারে। ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ওবামা বলেন, অধিকতর নিষেধাজ্ঞা আরোপের জন্য তিনি প্রস্তুত, তবে তা নির্ভর করবে উত্তেজনা প্রশমনে রাশিয়া কি করে তার ওপর।

যুক্তরাষ্ট্র এবং ইইউ সূত্রে বলা হয়েছে, তাদের নিষেধাজ্ঞায় এমন সব ব্যাক্তিকে টার্গেট করা হয়েছে যারা ইউক্রেনের গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ক্ষতি করার চেষ্টা করছেন। এসব নিষেধাজ্ঞার ব্যাপারে রাশিয়ার কাছ থেকে এখনও আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে রুশ উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন মজা করে তার ট্যুইটার সাইটে লিখেছেন, কমরেড ওবামা, বিদেশে যাদের কোন সম্পদ নেই, তাদের ব্যাপারে আপনি কি করবেন? ফেব্রুয়ারিতে মস্কোপন্থি প্রেসিডেন্টের ক্ষমতাচ্যুতির পর ইউক্রেনের জাতিগত রুশ অধ্যুষিত এই অঞ্চলটি কার্যত রাশিয়ার নিয়ন্ত্রণে।

পশ্চিমা দেশগুলোর তীব্র আপত্তি এবং হুমকি সত্ত্বেও মস্কোর সরাসরি সমর্থনে রোববার এই ক্রাইমিয়াতে এই গণভোট হয়। ধারণা মতই, ভোটাররা রাশিয়ার সাথে যুক্ত হওয়ার পক্ষেই রায় দিয়েছে।

গণভোটের পরদিনই সোমবার ক্রাইমিয়ার সংসদে স্বাধীনতা ঘোষণা দেওয়া হয়। একই সাথে, রাশিয়ার সাথে যুক্ত হওয়ার জন্যেও সংসদে আনুষ্ঠানিকভাবে আবেদন করা হয়েছে। গণভোটের ফলাফলকে স্বাগত জানিয়েছে রাশিয়া এবং ক্রাইমিয়াকে স্বীকৃতি দেয়ার জন্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রতি আহবান জানিয়েছে তারা।

বিগ ব্যাংয়েই লুকিয়ে মহাবিশ্বের জন্মরহস্য

বিগ ব্যাংয়েই লুকিয়ে মহাবিশ্বের জন্মরহস্য, দক্ষিণ মেরুতে টেলিস্কোপে ধরা পড়ল আদি আলোর সংকেত, দাবি মার্কিন বিজ্ঞানীদের। মহাবিশ্বের সৃষ্টিতত্ত্বে নতুন আবিষ্কার। বিগ ব্যাংয়েই সৃষ্টি হয়েছিল এই মহাবিশ্বের। সেই মহুর্তের বিপুল বিস্ফোরণে সৃষ্টি হওয়া আলোর সংকেত ছড়িয়ে রয়েছে মহাকাশে। এই সম্ভাবনার কথা অনেকদিন ধরেই বলছিলেন বিজ্ঞানীরা। দক্ষিণ মেরুতে তাঁদের টেলিস্কোপে ধরা পড়েছে সেই আদি আলোর সংকেত। দাবি করেছেন একদল মার্কিন বিজ্ঞানী। আর এখবরে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে গোটা দুনিয়ার বিজ্ঞানী মহলে। 

মহাবিশ্বের সৃষ্টি কীভাবে? এনিয়ে দীর্ঘকাল বিতর্ক চলেছে বিজ্ঞানীদের মধ্যে। একটা সময়ে পদার্থবিদ্যার জগত্‍ থেকে গবেষণা প্রসারিত হয় মহাকাশ গবেষণার ক্ষেত্রে। কারণ গ্রহ-তারকা-নীহারিকাপুঞ্জ- ছায়াপথসহ এই মহাবিশ্ব, মাধ্যাকর্ষণের আকর্ষণে আদৌ স্থিতিশীল নয়, বরং তা ক্রমপ্রসারমান। গবেষণায় একথা প্রমাণ করে দেন বিজ্ঞানী এডুইন হাবল। এরপরেই প্রশ্ন ওঠে, যদি মহাবিশ্ব ক্রমপ্রসারমান হয়, যদি মহাবিশ্বের বস্তুপুঞ্জ একে অপরের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে, তাহলে অতীতে নিশ্চয়ই মহাবিশ্ব কোনও এক বিন্দুতে সংকুচিত ছিল। এভাবেই উপস্থাপিত হয় সংকোচন থেকে প্রসারণের ধারণা । এই যুক্তির ওপর ভিত্তি করে গবেষণা কেন্দ্রীভূত হয় মহাবিশ্বের এপর্যন্ত ফেলে আসা অতীতে। তারই পরিণতিতে উঠে আসে বিগ ব্যাং তত্ত্ব। বিজ্ঞানীদের তত্ত্ব, এখন থেকে আনুমানিক চোদ্দশ কোটি বছর আগে, এক সেকন্ডের কোটি কোটি ভগ্নাংশ সময়ে, ক্ষুদ্রতম এক বিন্দুতে ঘটেছিল বিপুল বিস্ফোরণ। সেই বিস্ফোরণ থেকে কয়েক সেকেন্ডের মধ্যে মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে বিপুল বস্তুপুঞ্জ, যা ছিল প্রধানত গ্যাস ও আলোর সমষ্টি। 

প্রসারণশীল সেই বস্তুপুঞ্জই, উত্তাপ কমে আসায়, ক্রমশ পরিণত হয় গ্রহ, তারা, নক্ষত্রসহ অগণিত ছায়াপথে। সূর্যকে কেন্দ্র করে পৃথিবীসহ নটি গ্রহের যে অস্তিত্ব, তারও সৃষ্টি সেই বিগ ব্যাং থেকেই। এরপর নানা বিতর্কের মধ্যে দিয়ে মহাবিশ্বের উত্‍পত্তি সম্পর্কে বিগ ব্যাং তত্ত্ব মেনে নিয়েছেন বিজ্ঞানীরা। এই তত্ত্বের জোরালো প্রবক্তাদের মধ্যে অন্যতম স্টিফেন হকিং। মহাকাশ বিজ্ঞানীদের বক্তব্য ছিল, বিগ ব্যাংয়ের সময় যে আলো ও গ্যাসীয় পদার্থের সূষ্টি হয়েছিল, সেই আদি আলোকে খুঁজে পাওয়া সম্ভব। বেশ কয়েক বছর ধরে মহাকশে সেই আলোর সন্ধানে নেমেছিলেন একদল মার্কিন মহাকাশ বিজ্ঞানী। দক্ষিণ মেরুতে টেলিস্কোপ বসিয়ে রাতের আকাশের একটা নির্দিষ্ট অংশ থেকে আসা আলোর তরঙ্গমালার ওপর নজর রাখছিলেন তাঁরা। 

লেবার পার্টির প্রবীণ নেতা টনি বেনের মৃত্যু

যুক্তরাজ্যের লেবার পার্টির প্রবীণ নেতা টনি বেন (৮৮) আর নেই। ব্রিটিশ রাজনীতিতে বামধারার এই রাজনীতিবিদ গতকাল শুক্রবার সকালে নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর পরিবারের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

গত শতাব্দীর ষাট ও সত্তরের দশকে লেবার পার্টির মন্ত্রী ছিলেন টনি বেন। এক বিবৃতিতে তাঁর চার সন্তান—স্টিফেন, হিলারি, মেলিসা ও জোসুয়া বাবার মৃত্যুর খবরটি প্রকাশ করেন। তাঁরা বাসায় ও হাসপাতালে তাঁদের বাবার সেবা করার জন্য স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন টনি বেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

ক্রিমিয়ায় গণভোট শুরু

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের স্বায়ত্তশাসিত ক্রিমিয়া উপদ্বীপ রাশিয়ার সঙ্গে যুক্ত হবে কি না, সেই প্রশ্নে আজ রোববার সেখানে গণভোট শুরু হয়েছে। বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গণভোটের ফলাফল রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার যুক্ত হওয়ার পক্ষে আসার সম্ভাবনাই বেশি।

রাশিয়া-সমর্থিত ক্রিমিয়ার এই গণভোটকে অবৈধ আখ্যা দিয়েছে পশ্চিমা ও ইউক্রেন সরকার। ক্রিমিয়া-সংকটের ব্যাপারে অবস্থান না পাল্টালে মস্কোর ওপর কঠোর অবরোধ আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।

ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন শিগগিরই পোল্যান্ড ও লিথুয়ানিয়া সফরে যাচ্ছেন।

ক্রিমিয়ায় গণভোটের নিন্দা জানিয়ে নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছে যুক্তরাষ্ট্র। পরিষদের মোট ১৫ সদস্যের মধ্যে তাদের প্রস্তাব ১৩টি ভোট পেয়েছে। রাশিয়া ভেটো দিয়েছে। রাশিয়ার ভূরাজনৈতিক মিত্র চীন ভোট দেওয়া থেকে বিরত থেকেছে।

যুক্তরাষ্ট্রে বেকারত্ব কিছুটা বেড়েছে

যুক্তরাষ্ট্রে গত ফেব্রুয়ারি মাসে নতুন এক লাখ ৭৫ হাজার লোকের চাকরি হয়েছে। তা সত্ত্বেও দেশটিতে বেকারত্বের হার খানিকটা বেড়ে ৬ দশমিক ৭ শতাংশে উন্নীত হয়েছে।

সাম্প্রতিককালের বৈরী আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান আরও কম হতে পারে বলে ধারণা করা হয়েছিল।

মার্কিন শ্রম বিভাগ এ তথ্য প্রকাশ করেছে। কৃষি খাতবহির্ভূত মজুরি ও নিয়োগদাতাদের ওপর পরিচারিত জরিপে এ তথ্য উঠে আসে।

বেকারত্বের হার জানুয়ারি মাসের ৬ দশমিক ৬ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৬ দশমিক ৭ শতাংশ হয়েছে। যুক্তরাষ্ট্রে জানুয়ারি মাসে নতুন এক লাখ ২৯ হাজার লোকের কর্মসংস্থান হয়েছিল। সে আলোকে বিশ্লেষকেরা আশা করেছিলেন, ফেব্রুয়ারিতে তা দেড় লাখে উন্নীত হবে। কিন্তু বাস্তবে এই সংখ্যা তার চেয়েও ২৫ হাজার বেশি হয়েছে। তবে আর্থিক ও সেবা খাতেই সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়েছে। এই দুটি খাতে চাকরি হয় ৭৯ হাজার লোকের। আর নির্মাণ খাতে ১৫ হাজার নতুন কর্মসংস্থান হয়।

তবে ফেব্রুয়ারি মাসে মার্কিন তথ্য খাতে ১৬ হাজার লোকের চাকরি গেছে, যাঁদের অধিকাংশই হলেন চলচ্চিত্র ও সাউন্ড রেকর্ডিংয়ের কাজ করতেন।


যে কোনও ধরনের ডিজাইন ও প্রিন্টিং-এর জন্য ফোন করুন

9143382591 | 9231914537