কলকাতা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০১৫
ক্রিয়েটিভ মিডিয়া প্রকাশনা
ইমেল : [email protected]
বাংলার কাগজ | বাঙালির কাগজ

bangla kagaj

Click here to edit subtitle

মার্কিন ডলারের নিরিখে ৫ পয়সা বৃদ্ধি পেল টাকার দাম

মঙ্গলবার সকালে মার্কিন ডলারের নিরিখে ৫ পয়সা বৃদ্ধি পেল টাকার দাম । এদিন ৫ পয়সা বৃদ্ধি পেয়ে টাকার দাম দাঁড়িয়েছে ৫৮.৫৪ পয়েন্টে ।  জানা গিয়েছে, বিশ্ববাজারে মার্কিন ডলারের আচমকা মূল্যপতন ঘটার ফলেই দেশীয় বাণিজ্যের ক্ষেত্রে ভারতীয় মুদ্রার দামের উত্থান ঘটেছে ।

এর আগে গত চারটি বাণিজ্য মরসুমে টাকার দাম বেড়ে দাঁড়িয়েছিল ১৪৬ পয়সায় । দেশে ভারতীয় জনতা পার্টি দল স্থায়ী সরকার গড়ে তোলার পরপরেই খুচরো বাজারে টাকার দাম বেড়েছে । এর ফলে রফতানি বাণিজ্যের পালেও হাওয়া লাগার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে অর্থনীতি মহল ।

বিড়লা সানলাইফ মিউচুয়াল ফান্ড নতুন স্কিম থেকে লাভ করল ৮৯ কোটি টাকা

বিড়লা সানলাইফ মিউচুয়াল ফান্ড নতুন ইক্যুইটি স্কিম থেকে লাভ করল ৮৯ কোটি টাকা। বিড়লা সান লাইফ ইক্যুইটি ফান্ড সিরিজ ১ এবং সিরিজ ২ এই দুটি স্কিম থেকে এই পরিমাণ অর্থ লাভ করেছে বলে জানা গিয়েছে। আদিত্য বিড়লা ফিনানশিয়াল সার্ভিসেসের একটি গ্রুপ হচ্ছে বিড়লা সান লাইফ মিউচুয়াল ফান্ড।

ফান্ড হাউস অনুযায়ী, এই নতুন স্কিমে  লগ্নিকারীর সংখ্যা ৭,৫০০ জন. যার মধ্যে নতুন বিনিয়োগকারীর সংখ্যা ৪৫ শতাংশ। কোম্পানির পক্ষ থেকে জানান হয়েছে, রাজীব গান্ধী ইক্যুইটি  সেভিংস স্কিম ২০১৩ অনুযায়ী ইক্যুইটি ফান্ড সিরিজ ১ এবং সিরিজ ২ ক্লোজ এন্ডেড ইক্যুইটি স্কিম, যেখানে বিনিয়োগকারীরা উপযুক্ত সিকিউরিটি পাবেন। কোম্পানির পক্ষ থেকে আরও জানান হয়েছে, নতুন স্কিমে ভাল সারা পাওয়া গিয়েছে. বিনিয়োগকারীদের কথা মাথায় রেখে ভবিষ্যতে নতুন স্কিম আনারও পরিকল্পনা হবে বলে জানান হয়েছে।

৮ পয়সা কমল টাকার দাম

বৃহস্পতিবার সকালে দাম পড়ল টাকার । এদিন সকালে মার্কিন ডলারের নিরিখে ৮ পয়সা কমল ভারতীয় মুদ্রার দাম । এমনিতেই টাকার আকশ্মিক দাম বৃদ্ধি আবার মূল্যপতনের জেরে রফতানি শিল্পক্ষতিগ্রস্থ হচ্ছিল । তার মধ্যে বৃহস্পতিবার নতুন করে শিল্পমহলের কপালে ভাঁজ ফেলে দিল টাকার মূল্যপতন । জানা গিয়েছে, ৮ পয়সা কমে ভারতীয় মুদ্রার দাম দাঁড়িয়েছে ৬০.২২ পয়েন্টে ।

মনে করা হচ্ছে বিশ্ববাণিজ্যে মার্কিন ডলারের আকশ্মিক দাম বৃদ্ধির জেরে কমেছে টাকার দাম । বুধবার বাজার বন্ধের সময় টাকার দাম ৬০.২১ পেন্টে রেকর্ড করা হয়েছিল ।

অ্যাক্সিস ব্যাঙ্কের ৯% শেয়ার বিক্রির সিদ্ধান্ত কেন্দ্রের

বেশ কিছুদিন ধরেই অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ারসূচক  বড়সড় পতনের সম্মুখীন হয়ে আসছে । শুক্রবার সংশ্লিষ্ট ব্যাঙ্কের বেহাল পরিস্থিতি কিছুটা থিতু করতে ৯ % শেয়ার বিক্রয় করল সরকার । যদিও এদিন সকালে ব্যাঙ্কের  ৩% শেয়ারপতন হতাশ করেছে শেয়ার হোল্ডারদের । আসন্ন লোকসভা নির্বাচনের জেরে ক্রমশ শেয়ার সূচকের উত্থানপতন কঁপালে ভাজ ফেলেছে শেয়ারহোল্ডারদের । তার মধ্যে এদিন সকালে অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ার পতন অশনিসংকেতের বার্তা বয়ে আনতে পারে দালালস্ট্রিটে এমনটা মনে করছে অর্থনৈতিক মহল । সরকার অবশ্য ব্লক ডিলের মাধ্যমে শেয়ার বিক্রয় করছে ব্যাঙ্কের । বাজারের মতে ১,৩১৩ -১,৩৪১ শেয়ারমূল্যের মধ্যে ব্লক ডিলের মাধ্যমে শেয়ার কেনা বেচা সম্ভব ।

সংকটে ইউবিআই

ইউনাইটেড ব্যাঙ্কের পরিস্থিতি আবার স্বাভাবিক হবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে. অক্টোবর থেকে ডিসেম্বরে ত্রৈমাসিকে এই ব্যাঙ্কের অনাদায়ী ঋণের পরিমাণ মোট ঋণের 11 শতাংশ ছাড়িয়ে গিয়েছে. এই অবস্থায় পরিস্থিতি আগের জায়গায় ফিরিয়ে আনা অসম্ভব বলে জানালেন, আরবিআই-এর ডেপুটি গর্ভনর কেসি চক্রবর্তী. তিনি বলেন, ব্যাঙ্কের অনাদায়ী ঋণের পরিমাণ কমাতে পরিচালন খরচ কমাতে হবে এবং নতুন ব্যবসা আনার ফর জোর দিতে হবে.

পনজি স্কিমের প্রকোপ এড়াতে নতুন নির্দেশিকা জারি সেবির

ইতিমধ্যে বেআইনি অর্থলগ্নি সংস্থাগুলির কবলে পড়ে অনেক মানুষকেই বিপদের সন্মুখীন হতে হয়েছে. কিন্তু এবার যাতে আর এই ধরনের সমস্যার মুখে না পড়েত হয় তার জন্য এক নির্দেশিকা জারি করেছে শেয়ার বাজার নিয়াম সংস্থা সেবি. সেই নির্দেশে বলা হয়েছে প্রতি তিনমাস অন্তর রাজ্যস্তরের কো-অর্ডিনেশন কমিটিগুলিকে বৈঠকে বসতে হবে. বুধবার রাঁচিতে সেবির আঞ্চলিক শাখার উদ্বোধন করে সেবির চেয়ারম্যান ইউ কে সিনহা বলেন, বেআইনি অর্থলগ্নি সংস্থাগুলির হাত থেকে বিনিয়োগকারীদের বাঁচাতে রাজ্যস্তরেক কো-অর্ডিনেশন কমিটিগুলিকে আরও ঘন ঘন বৈঠকে বসতে হবে. সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যসচিবের ওই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করা উচিত বলে জানান তিনি.  

মার্কিন কবলের মুখে শেয়ার বাজার

20 মার্চ ফেডারেল রিজার্ভের বর্তমান চেয়ারপার্সন জেনেট ইয়েলেন এক বিবৃতির মাধ্যমে জানান, এবছর অক্টোবর-নভেম্বর মাসে ঋণপত্র কেনার প্রকল্প আসতে আসতে গুটিয়ে নেওয়া হবে. এবং তার ছয় থেকে সাত মাস পর থেকে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে. গত বছর মে মাসে বেন বার্নানকি ঘোষণা করেছিলেন, মার্কিন মুলুকে যদি কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি ও অর্থনীতির বৃদ্ধি ঘটে তাহলে 2015 সালের মাঝামাঝি সময়ে সুদের হার বাড়াতে পারে ফেডারেল রিজার্ভ. কিন্তু ইয়েলেনের বিবৃতিতে বিনিয়োগকারীদের কপালে ভাঁজ পড়েছে. এই ঘোষণার পর এদিন হংকং, ফ্রান্স, জার্মানি, আমেরিকার বিনিয়োগকারীরা শঙ্কিত হয়ে শেয়ার ও লগ্নিপত্র বিক্রি করতে শুরু করেন. এদিন শেয়ার বাজার ছিল নিম্নমুখী. টাকার দামও পড়েছে এদিন. 39 পয়া পড়ে টাকার দাম হয়েছে ডলার প্রতি 61.34 টাকা.

শেয়ার সূচক বাড়ায় স্বস্তির হাওয়া বাণিজ্য মহলে

বুধবার সকালে ফের বাড়ল শেয়ার সূচক।  এদিন সকালে ৬০ পয়েন্টে বৃদ্ধি পায় শেয়ারদর। এর ফলে ৩০ শেয়ার ইনডেক্সের পালে হাওয়া লেগেছে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে বুধবার ৩০ শেয়ার ইনডেক্স ৬০.৮১ পয়েন্টে বৃদ্ধি পেয়েছে। শেয়ারের উত্থানের সঙ্গে  তাল মিলিয়ে বিদ্যুৎ,ব্যাঙ্ক, তেল, প্রাকৃতিক গ্যাসেও বৃদ্ধির হার পরিলক্ষিত হয়েছে। দেশীয় বাণিজ্যের পালেও হাওয়া লাগবে বলে মনে করা হচ্ছে।

ভায়োমের সঙ্গে চুক্তিবদ্ধ হল রিলায়েন্স 

এবার ফোর জি পরিষেবা চালু করতে চলেছে রিলায়েন্স জিও. এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরিষেবা চালু করার জন্য টাটা টেলিসার্ভিস এবং  শ্রেয়ি ইনফ্রাস্ট্রাকচারের যৌথ উদ্যোগ সংস্থা ভায়োম নেটওয়ার্কসের টাওয়ার ব্যবহার করা হবে. রিলায়েন্স জিও টাওয়ার ব্যবহারের জন্য এই নিয়ে তৃতীয় কোনও সংস্থার সঙ্গে চুক্তি বদ্ধ হল. এর আগে এই সংস্থাটি ভারতী এয়ারটেল এবং রিলায়েন্স কমিউনিকেশনের সঙ্গে চুক্তি বদ্ধ হয়েছে. রিলায়েন্স জিও- র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ভায়োমের টাওয়ার পরিকাঠামো ব্যবহার করে গোটা দেশে ফোর-জি পরিষেবা চালু করতে ভয়োম নেটওয়ার্কসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে রিলায়েন্স জিও. এই সংস্থার  ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় মাশরুওয়ালা জানিয়েছেন, ফোর জি পরিষেবা চালু করার জন্য চুক্তি অনুযায়ী ভিয়োমের 42 হাজার টাওয়ার ব্যবহার করবে রিলায়েন্স জিও. পাশাপাশি ভিয়োমের সিইও  সৈয়দ সাফাউই বলেছেন, আমাদের উন্নতমানের নেটওয়ার্ক পরিষেবা, সময়ের মধ্যে প্রজেক্ট ডেলিভারি দেওয়ার ক্ষমতা, সম্পদের সর্বোচ্চ ব্যবহার ও নূনতম রক্ষণাবেক্ষণ খরচ টেলিকম সংস্থাগুলিকে তাদের খরচের যথাসাধ্য মূল্য দেয়.

ব্যাঙ্কের পরিষেবা কর বৃদ্ধি পাচ্ছে

আগামী ১লা  এপ্রিল থেকে বিভিন্ন ব্যাঙ্কে বৃদ্ধি পেতে চলেছে পরিষেবা কর। শুধু বেসরকারী ব্যাঙ্ক নয়, সরকারী ব্যাঙ্কেও শুরু হবে এই পরিষেবা। আগে এসএমএস অ্যালার্টের জন্য ১৫ টাকা শুল্ক সহ বেশ কিছু ব্যাঙ্ক এবার বেসরকারী ধনলক্ষী ব্যাঙ্কও ৫০ পয়সা করে চার্জ কাটবে। অ্যাক্সিক্স ব্যাঙ্ক ইসিএস অসম্পুর্ণ হলে ৩৫০ টাকা চার্জ নেবে। প্রথমে এই চার্জ ২০০ টাকা নেওয়া হত। যদি আপনার আকাউন্টে পুরো টাকা না থাকে তাহলে এবার থেকে ২০০ টাকার  জায়গায় মাসে ৭৫০ টাকা দিতে হবে। এছাড়া ডিডি ও ডুপ্লিকেট পিনের জন্যও ১০০টাকা করে কাটা হবে। ইউনিয়ন ব্যাঙ্ক ১০০০০ হাজার টাকা ডিমান্ড ড্রাফট বানানোর চার্জ ৩৮ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করে দিয়েছে। সিটি ইউনিয়ন ব্যাঙ্কের লকার চার্জ ২০০০ টাকা থেকে বেড়ে হয়েছে ৫০০০ টাকা। এছাড়াও বেশ কিছু ব্যাঙ্ক ডিমান্ড ড্রাফট ক্যান্সেল করার জন্য ১০০ টাকা চার্জ কাটবে বলে জানা গিয়েছে।

বাজারে এল বাজাজ অটোর নতুন ডিসকভার 125

বাজাজ অটো বাজারে আনল নতুন ডিসকভার 125। নতুন মাইলেজ সেগমেন্ট জয় অফ রাইডিং। এই নতুন ডিসকভার 125 নতুন যুগের বাইক সওয়ারিদের স্বাগত জানাবে। এর অনবদ্য স্টাইল, ক্ষমতা এবং প্রযুক্তি অন্যান্য যে কোনও সাধারণ বাইকের থেকে একেবারে আলাদা। নতুন ডিসকভার পাওয়ার, পিকআপ, ড্রাইভাবিলিটি সব থেকে ভালো। এর স্টেট অফ দ্য আর্ট ডিটিএস-আই ইঞ্জিনের সঙ্গে 4-ভালভ পেল্টপ্রুফ কমবাশন চেম্বার দেয় 11.5 পিএস পাওয়ার যা আরোহীর কাছে আনন্দদায়ক রাইডের জন্য হবে উপযুক্ত। যেটা এক কথায় অনবদ্য। আর এর মাইলেজও কোনও কিছু সাথে সমঝোতা করে না।

নতুন ডিসকভার 125 শক্ত এবং স্পোর্টি সঙ্গে রয়েছে চিজেলড মাসকিউলার ট্যাঙ্ক। এতে আছে এগ্রেসিভ ফেয়ারিং সঙ্গে শার্প এজেড হেডল্যাম্প। পাশাপাশি এতে আছে পেটাল ডিস্ক ব্রেক এবং স্টাইলিস এলয় হুইলস এবং এটি নাইট্রক্স সাসপেনশনের মাধ্যমে দেয় অভূতপূর্ব আরাম দেয়।

এই প্রসঙ্গে মোটরসাইকেল বিজনেস-এর জেনারেল ম্যানেজার (ইস্ট) মি. প্রসাদ ভেজ বলেছেন, সাধারণ কমিউটার বাইক ব্যবহার করে অনেক গ্রাহকরাই ক্লান্ত হয়ে পড়েছেন। তারা চেয়েছিলেন স্পোর্টিয়ার এবং উন্নতর প্রযুক্তি এবং বৈশিষ্ট্য সম্পন্ন আকর্ষণীয় বাইক। দাম এবং  মাইলেজের কারণে তারা 125 সিসি সেগমেন্টে যেতে পারেন না। কিন্তু নতুন 125 ডিসকভার দেবে 100 সিসি সমান মাইলেজ এবং এটির পারফরম্যান্স এবং বৈশিষ্ট্য হবে আকর্ষণীয়। এছাড়াও এটি আকর্ষণীয় দামেও পাওয়া যাবে। আমরা চাই প্রত্যেক ভারতীয় যাত্রীরাই জীবনকে উপলদ্ধি করুক এবং জিয়ো দনা -দন।

পশ্চিমবঙ্গের এক্স-শোরুম গুলিতে নতুন ডিসকভার 125-এর ড্রাম সংস্করণগুলি পাওয়া যাবে 50,693 টাকায়, এবং পশ্চিমবঙ্গের এক্স-শোরুম গুলিতে  ডিক্স সংস্করণগুলি পাওয়া যাবে 52,748 টাকায়। বাজারে এটি ছটি রঙে পাওয়া যাবে- ইলেকট্রন ব্লু, ওয়াইন রেড, চারকোল ম্যাজেন্টা, চারকোল গ্রীন, সিলভার ব্লু এবং সিলভার গোল্ড।

বাংলা ভাষায় বিশ্বের প্রথম
ইনভেস্টমেন্ট ওয়েব ম্যাগাজিন

পড়ুন প্রতি শুক্রবার


যে কোনও ধরনের ডিজাইন ও প্রিন্টিং-এর জন্য ফোন করুন

9143382591 / 9231914537